রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা উচিত
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিব উল্লাহর হত্যাকাণ্ড রোহিঙ্গা ক্যাম্পগুলোতে উদ্বেগ বাড়িয়েছে। যেখানে আগে থেকেই উত্তেজনা চরমে ছিল। অনিয়ন্ত্রিত অপরাধমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন গ্রুপের মধ্যকার বিবাদের পাশাপাশি শিথিল নিরাপত্তা ব্যবস্থার কারণে ক্যাম্পগুলোতে রোহিঙ্গারা ভয়ের ভেতর বসবাস করছেন। মুহিব উল্লাহর হত্যাকাণ্ড বিদ্যমান পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। অনেক শরণার্থী মনে করেন যে, সাম্প্রতিক সময়ে আশ্রয় শিবিরের নিরাপত্তা ব্যবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে।
৮ অক্টোবর ২০২১, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের ইলেকট্রনিক গ্যাজেটের অতি-নির্ভরশীলতা নিয়ন্ত্রণ করতে হবে
যৌথভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক গ্যাজেটের বিস্তার এবং তাদের স্বাস্থ্যের ওপর এর প্রভাব সম্পর্কে গবেষণা করেছেন। গবেষণায় দেখা গেছে যে, করোনা মহামারির গত দেড় বছরে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা ইলেকট্রনিক গ্যাজেটের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে।
৭ অক্টোবর ২০২১, ০৮:১১ পূর্বাহ্ন
দুঃসময়ে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী
গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সীমিত আয়ের মানুষের জন্য এটি চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যেই তারা কোভিড-১৯ মহামারির কারণে তৈরি হওয়া অর্থনৈতিক মন্দার সঙ্গে সংগ্রাম করছেন।
৬ অক্টোবর ২০২১, ০৬:৪৪ পূর্বাহ্ন
বিশ্ব শিক্ষক দিবস-২০২১: শিক্ষা পুনরুদ্ধারের প্রাণই হলো শিক্ষক
আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ১৯৯৫ সাল থেকে ইউনেস্কোর মাধ্যমে সারা বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে, ইউনেস্কো প্রতি বছর একটি স্লোগান প্রকাশ করে। এবারের স্লোগান: ‘শিক্ষা পুনরুদ্ধারের প্রাণই হলো শিক্ষক’। স্লোগানটির মর্মার্থ যতদ্রুত উপলব্ধি হবে শিক্ষা পুনরুদ্ধারে সফলতা দ্রুতই অর্জন করা যাবে। করোনার কারণে গত বছর ১৭ মার্চ বিদ্যালয়গুলো বন্ধ হওয়ার পর প্রায় ৫৪৪ দিন পর গত ১২ সেপ্টেম্বর খোলা হয়েছে। ফলে শিক্ষা পুনরুদ্ধারের মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষার রূপরেখা তৈরি করার এখনই সেরা সময়। ভবিষ্যৎ শিক্ষার রূপকল্প প্রস্তুত করার জন্য শিক্ষকরাই অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
৫ অক্টোবর ২০২১, ০১:০৭ অপরাহ্ন
মুহিব উল্লাহকে হত্যার মূল পরিকল্পনাকারীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে
রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যাকাণ্ডে বেশ কিছু পদ্ধতিগত ফাঁক-ফোকর বেরিয়ে এসেছে। প্রথমত রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তা ব্যবস্থা এতটাই দুর্বল যে, হত্যাকারীরা সেখানে ঢুকে, ঠান্ডা মাথায় লোকটিকে হত্যা করে সহজেই সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এখন তার বাড়ির আশপাশে নিরাপত্তা দিয়ে কী লাভ? দ্বিতীয়ত, ওই এলাকায় ছোট অস্ত্র ও অন্যান্য হাতিয়ার কেবল সহজলভ্যই নয়, লোকে সেগুলো নিয়ে প্রায় অবাধে চলাফেরা করতে পারে।
৪ অক্টোবর ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ন
শিল-পাটার ঐকমত্য ও গরু খোঁজার কার্যবিধি
১৯৮৩ সন। ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে আইন প্রশিক্ষণের জন্য যোগদান করলাম তৎকালীন সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমিতে। ফৌজদারি কার্যবিধি পড়াতে আসলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেড এ শামসুল হক। ভূমিকা বক্তব্যেই বললেন, ‘আলপিন থেকে গোয়ালের গরু, যাই হারিয়ে যাক না কেনো, এই সিআরপিসি খুললে সব খুঁজে পাবে।’ এরপর ৩৮ বছর কেটে গেছে। এর মাঝে নতুন নতুন কত আইনই না এসেছে দেশে। কিন্তু গুরুর কথার সেই গরু এখনো খুঁজে পেলাম না।
৪ অক্টোবর ২০২১, ০৮:৫৬ পূর্বাহ্ন
বুড়িগঙ্গা বাঁচাতে কর্তৃপক্ষ কী করছে?
হাইকোর্ট যে কোনো মূল্যে নদী বাঁচানোর আদেশ দিয়েছেন এবং নদীকে ‘জীবন্ত’ সত্তা হিসেবে অভিহিত করেছেন। তা সত্ত্বেও, দেশে বিরামহীন নদী দখল চলছে। বুড়িগঙ্গা নদীর তীর দখলের একটি ঘটনাও আমরা জানতে পেরেছি।
৩ অক্টোবর ২০২১, ০৯:০৫ পূর্বাহ্ন
সরকারি প্রকল্পে প্রয়োজন নাগরিক পর্যবেক্ষণ
গত কয়েক সপ্তাহে জনসাধারণের অর্থায়নে পরিচালিত বেশ কয়েকটি প্রকল্পের বিষয়ে ভয়াবহ সব প্রতিবেদন দেখা গেছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, ধরন, মাত্রা, এমনকি অগ্রাধিকারের পার্থক্য সত্ত্বেও সব প্রকল্পে একটি সমস্যা থাকেই। আর তা হলো ব্যয় ও সময়সীমা বেড়ে যাওয়ার সমস্যা।
২ অক্টোবর ২০২১, ১১:০৪ পূর্বাহ্ন
বিশ্বাস, বিজ্ঞান এবং নির্বুদ্ধিতা
টেক্সাসে মাঝে মাঝে শিলা বৃষ্টি হয়। বৃষ্টি শেষে বাড়ির সামনে প্রচুর ছাদ মেরামত কোম্পানির লোকদের উপস্থিতি দেখা যায়। তারা বাড়ি বাড়ি গিয়ে বিনা পয়সায় পরীক্ষা করে বলে দেন ছাদের ক্ষতি হয়েছে কি না।
২ অক্টোবর ২০২১, ০৯:৫৫ পূর্বাহ্ন
সরকারের জবাবদিহিতা নিশ্চিতে কী করছে জাতীয় মানবাধিকার কমিশন?
বেশ কিছু দিন ধরে আবারও আলোচনায় উঠে এসেছে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ। গত ২৮ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কমিশন রাষ্ট্রপতির কাছে ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে। রাষ্ট্রপতি বলেছেন, মানুষের স্বার্থ সুরক্ষা ও সরকারের জবাবদিহিতা নিশ্চিতে কমিশনকে আরও বেশি সক্রিয় হতে হবে।
২ অক্টোবর ২০২১, ০৭:১৬ পূর্বাহ্ন
কেন আমাদের আইনি ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতাকে এত হেলাফেলা করা হয়?
একটি ফেসবুক পোস্টে হেফাজত-ই-ইসলামের নেতা মামুনুল হকের সমালোচনা করার অপরাধে প্রায় সাত মাস কারাদণ্ড ভোগ করার পর অবশেষে গত মঙ্গলবার জেল থেকে বের হয়ে এসেছেন ঝুমন দাশ। এটি নিঃসন্দেহে খুশি হওয়ার মতো একটি সংবাদ। মজার ব্যাপার হচ্ছে, মামুনুল নিজেই এখন আটক আছেন এবং তার বিরুদ্ধে প্রায় ২৭টি মামলা দায়ের করা হয়েছে।
১ অক্টোবর ২০২১, ১২:২২ অপরাহ্ন
ভূমি অফিসের কত ঘুষ প্রয়োজন?
দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ভূমি অফিসের দুর্নীতির গল্পের কোনো শেষ নেই। স্থানীয় সাব-রেজিস্ট্রারের দপ্তরে ঘুষের টাকা না দেওয়ায় এক খণ্ড জমির দলিল করাতে পারেননি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। গত বুধবার যশোরে এক জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি সে কথা জানান। তিনি নিজে সরকারের লোক হলেও ভূমি অফিসের এমন অবস্থার মুখোমুখি হতে হয়েছে তাকে। ওই বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিও ক্লিপে তাকে বলতে শোনা যায় যে লজ্জায় তিনি এক সপ্তাহ ওই ঘটনার কথা গোপন রেখেছিলেন।
১ অক্টোবর ২০২১, ১০:১৮ পূর্বাহ্ন
আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী: ঝুমন দাশ
ঝুমন দাশ আপন বললেন, ‘মত প্রকাশ কোনো অপরাধ তা আমি বিশ্বাস করি না। আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।’
১ অক্টোবর ২০২১, ০৮:০১ পূর্বাহ্ন
থাকার জায়গা সংকটে রাবির ভর্তি পরীক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার্থীদের থাকার জায়গার তীব্র সংকট হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, আমরা তা নিয়ে উদ্বিগ্ন। প্রতি বছর রাবির ভর্তি পরীক্ষার সময় দেশের বিভিন্ন স্থান থেকে যাওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থেকে পরীক্ষা দেন।
৩০ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৩ পূর্বাহ্ন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া নিয়ে টালবাহানা কেন
সংশ্লিষ্ট শিক্ষা ও স্বাস্থ্য খাতের কর্মকর্তাদের মধ্যে ১৪ সেপ্টেম্বর এক বৈঠকের পর সশরীরে উপস্থিত হয়ে ক্লাস শুরুর জন্য সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছিল । সে সময় আমরা যথেষ্ট পরিমাণ সময় না দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম। কারণ ততদিনে দেশের মাত্র ৪০ শতাংশ শিক্ষার্থী ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন। ঠিক দুই সপ্তাহ পর, আমাদের উদ্বেগের বিষয়টি বাস্তবতায় রূপান্তরিত হয়েছে। দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুযায়ী, অর্ধেকেরও বেশি শিক্ষার্থী নির্ধারিত সময় সীমার মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে। যার অর্থ হচ্ছে এই দুই সপ্তাহে ১০ শতাংশেরও কম শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেছেন।
২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:২৬ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণরুম’ বন্ধের সিদ্ধান্ত প্রশংসনীয়
সশরীরে উপস্থিত হয়ে ক্লাস শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৫ অক্টোবর থেকে সীমিত আকারে ১৮টি হল খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মহামারির আগে যে সব শিক্ষার্থী গণরুমে থাকতেন, তারা স্বভাবতই হলে কোনো নিয়মিত আসন পাবেন কি না, সে বিষয়ে উদ্বিগ্ন।
২৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫২ অপরাহ্ন
হাসিনা: এক ফিনিক্স পাখির গল্প
২০১৮ সালের নভেম্বরে “হাসিনা: এ ডটার’স টেল” মুক্তির প্রথমদিনই ঢাকার একটি সিনেপ্লেক্সে দেখতে গিয়েছিলাম। ডকুড্রামাটি দেখতে দেখতে গ্রিক পুরাণের ফিনিক্স পাখির গল্পের কথা মনে পড়ছিল। প্রায় সকলেরই জানা, প্রাচীন গ্রিক পুরাণে আছে― ফিনিক্স হলো এক পবিত্র আগুন পাখি। এই আগুন পাখির জীবনচক্র আবর্তিত হয় হাজার বছর ধরে। কথিত আছে একবার বিপদসংকুল এই পাখিটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দগ্ধীভূত এই পাখি তার ছাইভস্ম থেকেই জন্ম নেয় আবার। লাভ করে নতুন জীবন। শুরু হয় তার অবিনাশী যাত্রা। ‘এ ডটার টেল’স দেখতে দেখতে দর্শকদের সেই পুরাণের পাখিটির কথাই বারবার মনে পড়ে। জীবন যেন রূপকথার গল্পের মতো। কখনো কখনো রূপকথার গল্পেরও অধিক।
২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:০৯ অপরাহ্ন
সংশপ্তকের জন্য জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি
‘হাসিনা: আ ডটারস টেল’। মধ্যবিত্ত গার্হস্থ্য আবহে হাসি-আনন্দে ভরা পরিবারে বেড়ে ওঠা এক নারীর অকস্মাৎ সব স্বজন হারিয়ে সর্বহারা হয়ে যাওয়া, সেই অবস্থা থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানো—অবশেষে দিগন্তবিস্তারী মহিমায় ১৭ কোটি মানুষের ত্রাতা হিসেবে নিজের অস্তিত্ব ঘোষণার গল্প নিয়ে এই ছবি।
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ অপরাহ্ন
বাংলাদেশের পর্যটন: সম্ভাবনা বিপুল, প্রস্তুতি সামান্য
রেস্তোরাঁয় বসা বিদেশি এক নারী অনেকক্ষণ ধরে অবাক দৃষ্টিতে কিছু দেখছিলেন। বেরিয়ে যাওয়ার সময় তিনি সরাসরি আমাদের দিকে এগিয়ে এলেন।
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৯ পূর্বাহ্ন
ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক প্রকল্প: সময় ও ব্যয় বাড়ছে
সবশেষ সংশোধনী প্রস্তাব অনুসারে, ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি সার্ভিস লাইন স্থানান্তরিত করার প্রকল্পের কাজে আড়াই বছর দেরি হতে পারে। ব্যয় বেড়ে হতে পারে দ্বিগুণ।
২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:০২ অপরাহ্ন