জিসিসিকে আইন ভাঙার অধিকার দিয়েছে কে?
জনসাধারণের সম্পত্তি ধ্বংস করে এবং নাগরিকদের মালিকানাধীন মূল্যবান জমি দখল করে শহরের রাস্তা, ড্রেন ও ফুটপাত প্রশস্ত করার যে অভিযান গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) চালাচ্ছে, তা অগ্রহণযোগ্য।
২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন
অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা অফিসের অর্থায়নে এবং চট্টগ্রামের ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপের সহায়তায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, অ্যান্টিবায়োটিকের অত্যধিক ব্যবহার ও অপব্যবহারের কারণে বন্দরনগরীর সব বয়সের মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিসট্যান্স বা অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা বাড়ছে। সাম্প্রতিক এই গবেষণার ফলাফল নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
২২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংসদীয় কমিটির একটি চমৎকার সিদ্ধান্ত
কক্সবাজারের সংরক্ষিত বন ও পরিবেশগতভাবে সংকটপূর্ণ এলাকায় ৭০০ একর জায়গাজুড়ে সিভিল সার্ভিস একাডেমি স্থাপনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর আপত্তি জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আমরা সংসদীয় স্থায়ী কমিটির এই সিদ্ধান্তকে সর্বান্তকরণে সমর্থন করি।
২১ সেপ্টেম্বর ২০২১, ০২:৩২ অপরাহ্ন
মত প্রকাশ যখন অপরাধ
ঝুমন দাশের দুর্ভোগ নিয়ে এই পত্রিকার একটি প্রতিবেদনে বিস্তারিত জানার পর উদ্বিগ্ন না হয়ে থাকা যায় না। এই ঘটনা দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রণীত নিষ্ঠুরতম ডিজিটাল নিরাপত্তা আইনকে দ্রুত সংশোধনের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে আইনের সমপ্রয়োগ নিশ্চিত করা এবং কেউ যেন আইনকে পাশ কাটিয়ে যেতে না পারে তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৬ অপরাহ্ন
পরীমনি: মানবাধিকার লঙ্ঘনের কেস স্টাডি
পরীমনির ঘটনাটি যেন দেশের দুর্বল ব্যবস্থাপনা ও মানবাধিকার লঙ্ঘনের এক রিয়েলিটি শো। জনগণের করের টাকা ও প্রশাসনিক ব্যবস্থায় পরিবেশিত এই শো পরিচালনায় কারা জড়িত ছিলেন তা ধারণা করা কঠিন নয়।
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৩ অপরাহ্ন
কার্যকর আইনই পারে সড়ক নিরাপদ রাখতে
সড়ক ও যোগাযোগ খাতে ক্রমবর্ধমান বিশৃঙ্খলার বিষয়টি খুবই হতাশাজনক। সড়ক পরিবহন আইন-২০১৮ প্রণয়নের তিন বছর পার হলেও সেটি তেমন কার্যকর নয় এবং এই সময়ের মধ্যে দেশে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে। একদিকে পুলিশের হিসেবেই, এ বছর প্রথম ৭ মাসে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে। অন্যদিকে, দুর্ঘটনা ও মৃত্যুর জন্য দায়ীদেরকে আইনের আওতায় আনা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়টিও সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের নির্লিপ্ততার কারণে কঠিন হয়ে উঠেছে।
১৯ সেপ্টেম্বর ২০২১, ১২:২১ অপরাহ্ন
বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনে দেরি: বেবিচক ও ৭ প্রতিষ্ঠানের সমন্বয় জরুরি
গত বুধবারের খবরে বলা হয়েছে, ৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ থেকে ৬ দিনের মধ্যে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করবে। সত্যিই তা হবে বলে মনে হচ্ছে না।
১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:০৯ পূর্বাহ্ন
কেন পানিতে ডুবে এত শিশুর মৃত্যু হচ্ছে?
বাংলাদেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার খুবই ভয়াবহ। একটি জরিপের প্রতিবেদন অনুযায়ী, গত দেড় বছরে এক হাজার ৪০০ জন মানুষ পানিতে ডুবে মারা গেছেন। যাদের মধ্যে ৮৩ শতাংশই শিশু।
১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষা পদ্ধতির পরিবর্তনে শিক্ষার মান কি বাড়বে
অনেক দিন ধরে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন ও সংস্কারের কথা বলেছি। এ সময়ে জানলাম, শিক্ষাকে যুগোপযোগী করতে, উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতাপূর্ণ করতে, শিক্ষামন্ত্রী কিছু মৌলিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন। গত সপ্তাহে মন্ত্রী তার সেই পরিবর্তনের ঘোষণা করেছেন। যতটা আশা করেছিলাম, ততটা হয়নি। সেটা না হলেও কিছু পরিবর্তন এনেছেন, যাকে মন্দের ভালো বলা যায়। এ জন্য তাকে সাধুবাদ জানাই।
১৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৪ পূর্বাহ্ন
টিকা নিবন্ধনে শিক্ষার্থীদের যথেষ্ট সময় নেই
সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ২৭ সেপ্টেম্বরের মধ্যে করোনা টিকার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারলে সেখানে সশরীরে ক্লাস শুরু করা যাবে। আমরা এই সিদ্ধান্তটির যৌক্তিকতা নিয়ে সন্দিহান। এই ঘোষণার আগে ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার কথা ছিল।
১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:২৫ পূর্বাহ্ন
মানবাধিকার কমিশনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত হতে হবে
মৌলিক মানবাধিকার সার্বজনীন ঘোষণাতেই নিহিত। আমাদের সংবিধানে যা জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য নিশ্চিত করা হয়েছে। তবে লিখিত নিশ্চয়তা, আইন কিংবা আন্তর্জাতিক কনভেনশনের অনুমোদনের চেয়ে মানবাধিকার আরও বিস্তৃত। এর জন্য যা প্রয়োজন, তা হচ্ছে সঠিক মনোভাব ও ন্যায্য প্রয়োগ। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মতো দেশে আইন ও কনভেনশনগুলো প্রয়োগের চেয়ে লঙ্ঘনের বিষয়টিই বেশি পরিলক্ষিত হয়।
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ন
অতি প্রয়োজনীয় শিক্ষা সংস্কার বাস্তব হওয়ার পথে
শিক্ষামন্ত্রী দীপু মনি গত সোমবার সংশোধিত জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা উন্মোচন করেছেন। এ রূপরেখা আমাদের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে।
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১৮ পূর্বাহ্ন
আর কত দুর্ভোগ, কবে বসবে বিমানবন্দরে আরটি-পিসিআর মেশিন
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার জন্য ল্যাব বসানোর দাবিতে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে আজ মঙ্গলবার প্রতিবাদ করেছেন প্রবাসীরা। তারা বলছেন, এই পরীক্ষার সুবিধা না থাকায় আরব আমিরাত ইতোমধ্যে বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এখন ফের ফ্লাইট চালুর কথা হলেও পিসিআর বসেনি। ফলে অনিশ্চয়তায় আছেন তারা।
১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৫ পূর্বাহ্ন
উপহারের ঘরে ধস ও ‘হাতুড়ি-শাবল’
১৯৯৩ সালের কথা। আমি তখন কম্বোডিয়ায় জাতিসংঘ মিশনে কর্মরত। সময়টা এপ্রিলের শেষ। এক মাস পরই জাতিসংঘের তত্ত্বাবধানে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। জনমত যাচাই এবং জন-ধারণা ইঙ্গিত দিচ্ছে হুন সেনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) এবং প্রিন্স নরোদম রানারিধের নেতৃত্বাধীন ফুনসিনপেক পার্টির হাড্ডা-হাড্ডি লড়াইয়ের। স্বাভাবিকভাবেই সাংবাদিক সমাজ দুই দলের নেতাদের সাক্ষাৎকার আর বক্তব্য বের করা নিয়ে ব্যস্ত।
১৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৮ পূর্বাহ্ন
সড়কে মৃত্যু দুর্ঘটনার চেয়েও বেশি কিছু
প্রতিটি মৃত্যুই দুঃখজনক। কিন্তু আমাদের সড়কে যা ঘটে তার বেশিরভাগই এড়ানো সম্ভব। আরও পরিকল্পিত সড়ক, যানবাহনের ফিটনেসের ব্যাপারে কঠোর ব্যবস্থা, বাসচালকদের জন্য উন্নত প্রশিক্ষণ ও জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে এসব মৃত্যু সহজেই এড়ানো যেতে পারে। পুলিশের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৭ মাসে দেশে ৩ হাজার ২৫৯টি সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৯৫ জন নিহত হয়েছেন। এ সংখ্যা টুইন টাওয়ার হামলায় মোট নিহত এবং আফগানিস্তান যুদ্ধে ২০ বছরে নিহত মোট মার্কিন সেনার চেয়ে বেশি।
১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:০৪ পূর্বাহ্ন
ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন
যারা ইচ্ছাকৃতভাবে ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করে ঋণখেলাপি হয়েছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতির আহ্বানে আমরা খুশি হয়েছি।
১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ন
সিনেমা নিষিদ্ধ করে দিলে কেমন হয়
ক্ষমতাবান, বিত্তশালী ও রাষ্ট্রযন্ত্রকে আরাম-স্বাচ্ছন্দ্য দেয় না এমন শিল্প-সংস্কৃতির দরকার কি? একটি আইন করে বা প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে দেশে চলচ্চিত্রসহ সব মাধ্যমের শিল্পচর্চা একেবারে নিষিদ্ধ করে দিলে কেমন হয়? বিজ্ঞাপন ও চলচ্চিত্রের সংশোধিত নীতিমালা এমন প্রশ্নের সুযোগ করে দিলো।
১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪১ পূর্বাহ্ন
আসুন, আত্মহত্যা প্রতিরোধে কাজ করি
একমাত্র বাসযোগ্য ও ছায়া সুনিবিড় এই পৃথিবী থেকে মানুষের বিয়োগাত্মক পরিণতি বিভিন্ন কারণে হয়ে থাকে। তার মধ্যে অন্যতম অনাকাঙ্ক্ষিত কারণ আত্মহত্যা। যার সঙ্গে একান্তভাবে জড়িত আমাদের চারপাশের পরিবেশ এবং ব্যক্তির আবেগ বা মন। বিভিন্ন অভিজ্ঞতা আর তা থেকে জন্ম নেয়া তীব্র কষ্ট, হতাশাসহ অন্যান্য নেতিবাচক বিষয়ের সম্মিলিত ও চূড়ান্ত পরিণতি আত্মহত্যা।
১২ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সংক্রমণ প্রতিরোধে যা করণীয়
অবশেষে প্রায় দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে, এটা অত্যন্ত সুখকর একটি খবর। পৃথিবীর আর কোনো দেশে একনাগাড়ে এত দীর্ঘ সময়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়নি। স্কুল চলাকালীন সময় শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে, যা করোনা সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা গেছে, একটি জায়গায় যখন সবাই মাস্ক পরে তখন সংক্রমণ প্রতিরোধ করা যায় প্রায় ৯৫ শতাংশ। তবে এ ক্ষেত্রে সবাইকেই সঠিকভাবে সঠিক মাস্কটিই ব্যবহার করতে হবে। তিন স্তরের সার্জিক্যাল মাস্ক সবচেয়ে ভালো, তবে পাতলা কাপড়ের তিন স্তর বিশিষ্ট মাস্কও কার্যকরী।
১২ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৩ পূর্বাহ্ন
৯/১১: সংঘাতের ২ দশক, শরণার্থী প্রায় ৪ কোটি
৯/১১। কেবল যুক্তরাষ্ট্র নয়, তারিখটা বিশ্ববাসী কখনও ভুলতে পারবে না। ২০০১ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ঘটনা ঘটে। এতে ২ হাজার ৯৯৭ জন নিহত এবং ৬ হাজারের বেশি মানুষ আহত হন। হামলাটি যুক্তরাষ্ট্রে হলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর প্রভাব পড়েছিল গোটা বিশ্বে।
১১ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৯ পূর্বাহ্ন