বুয়েট ছাত্রের যৌন হয়রানির ঘটনা আচানক নয়

বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) ১৯ ব্যাচের এক ছাত্র দীর্ঘদিন ধরে মেসেঞ্জারে উত্ত্যক্ত করেছে তারই সহপাঠী এক মেয়েকে। সে আপত্তিকর কথাবার্তা, ইমোজি, ছবি ও ভিডিও পাঠিয়েছে। এই যৌন হয়রানির বিরুদ্ধে মেয়েটি এক সময় মুখ খোলে। ধরা পড়ার পরও তারা একে শুধুমাত্র কৌতুক বা ফাজলামি বলছে।
২ আগস্ট ২০২১, ০৮:৫৬ পূর্বাহ্ন

পেরুতে বামপন্থী কাস্তিলিওর বিজয়

পেরুর রাষ্ট্রপতি হলেন একজন প্রাথমিক স্কুল শিক্ষক। দেশটির রাষ্ট্রপতি নির্বাচন গত ৬ জুন হলেও এর ফলাফল ঘোষণা হয়েছে গত ২৮ জুলাই। অর্থাৎ, নির্বাচনের ছয় সপ্তাহ পরে।
২ আগস্ট ২০২১, ০৮:০৭ পূর্বাহ্ন

খুলছে গার্মেন্টস: লাখো কর্মীর নিরাপত্তার কী ব্যবস্থা নিচ্ছি

চলমান কঠোর লকডাউনের আওতা থেকে বের করে দেওয়া হলো রপ্তানিমুখী শিল্পকারখানাগুলোকে। লকডাউনের পাঁচ দিন বাকি থাকতেই কারখানা খুলছে আগামীকাল। করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘সরকারের সর্বশেষ সিদ্ধান্ত নিশ্চিতভাবে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেবে।’
৩১ জুলাই ২০২১, ১২:৩৫ অপরাহ্ন

বারবার একই ভুল, হুঁশ ফিরবে কবে!

আবারও সেই একই ভুল! আবারও সেই হঠকারিতা। এতদিন ধরে বলা হচ্ছিল, দেশে যতদিন কঠোর লকডাউন আছে, ততদিন কোনো শিল্পকারখানা খোলা হবে না। শুধু ঈদের আগে নয়, এই তো দুদিন আগেও মন্ত্রীরা বলেছিলেন, ‘লকডাউনে খুলছে না কিছু’। কিন্তু, রাতারাতি সেই সিদ্ধান্ত বদলে গেল।
৩১ জুলাই ২০২১, ১০:৩২ পূর্বাহ্ন

বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস

একাধিক গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মাদক ব্যবসা ও অস্ত্র পাচারের পর মানবপাচার হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরাধমূলক কার্যক্রম। মানবপাচারের সঙ্গে প্রথম দুটি অপরাধও প্রায়ই জড়িয়ে থাকে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধী চক্রগুলোর সবচেয়ে দ্রুত বর্ধনশীল কার্যক্রম হচ্ছে মানবপাচার। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও এই অপকর্মের জন্য ব্যাপক ক্ষতিগ্রস্ত। সম্প্রতি ইন্টারপোল ‘অপারেশন লিবারটেররা’ নামক অভিযানের বিস্তারিত জানিয়েছে, যেখানে বেশ কয়েকটি দেশের কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করে মানবপাচারের শিকার ৪৩০ জনকে উদ্ধার ও এর সঙ্গে সংশ্লিষ্টতার অপরাধে ২৮৬ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে অভিবাসী ও কিশোরী ছিল যাদের আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান ও সিরিয়া থেকে পাচার করে গ্রিসে নিয়ে যাওয়া হচ্ছিল।
৩০ জুলাই ২০২১, ১১:১১ পূর্বাহ্ন

ডেঙ্গু নিয়ন্ত্রণে জরুরি উদ্যোগ প্রয়োজন

আপাতত মনে হচ্ছে দেশে করোনাভাইরাস কিংবা ডেঙ্গু কোনটির সংক্রমণ সহজে নিয়ন্ত্রণে আসবে না। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো- চলতি বছরে বেশিরভাগ ডেঙ্গু রোগী বিপজ্জনক সেরোটাইপ-৩ ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগী থেকে সংগৃহীত ২০টি নমুনা পরীক্ষা করেছে, যার প্রতিটিতে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
৩০ জুলাই ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন

কে করবেন চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন

জাতিসংঘের ১৯৩টি দেশ ২০১৫ সাল থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করছে, যা শেষ হওয়ার কথা রয়েছে ২০৩০ সালে। এই লক্ষ্যের মূল শ্লোগান হলো, ‘কেউ পিছিয়ে থাকবে না’। ২০৩০ সালের মধ্যে বিশ্ব হবে সুরক্ষিত, দূর হবে দারিদ্র, শিশু এবং নারীদের প্রতি থাকবে না কোনো বৈষম্য এবং পৃথিবীর সব মানুষ শান্তি এবং সমৃদ্ধি ভোগ করবে।
৩০ জুলাই ২০২১, ০৮:৩৬ পূর্বাহ্ন

পাহাড় ধসে মৃত্যু ঠেকানো সম্ভব

আমরা কক্সবাজারে পাহাড়ধসে পাঁচ জন রোহিঙ্গাসহ সাত জনের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করছি। দুর্ঘটনায় করুণ মৃত্যুর শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে ১৪ বছর বয়সী একজন বালিকা, ৯ বছর বয়সী একজন বালক ও এক বছর বয়সী শিশু। এক্ষেত্রে আমরা একটি প্রশ্ন এড়িয়ে যেতে পারি না। এতগুলো প্রাণ ঝরে যাওয়ার ব্যাপারটি কি প্রত্যাশিতই ছিল না? অনেক বছর ধরে ভারী বৃষ্টিপাতের সময়ে নিয়মিতভাবে পাহাড় ধসের ঘটনাগুলো ঘটছে এবং এটি আমাদের দেশের জন্য খুবই সাধারণ একটি বিষয়। সমস্যাটির মূলে রয়েছে মানুষের তৈরি করা বিপর্যয়; অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটা ও প্রভাবশালীদের পাহাড় কেটে ভূমি দখল করার প্রবণতা। দখল করা ভূমিতে আবার অস্থায়ী বাড়ি নির্মাণ করে নিম্ন আয়ের মানুষদের কাছে সেগুলোকে ভাড়াও দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ভাড়াটেদের নিরাপত্তার কথা বিন্দুমাত্রও ভাবা হচ্ছে না। প্রায় এক লাখ মানুষ বৃহত্তর চট্টগ্রামের পাহাড় ও পাহাড়ি ঢালগুলোতে বসবাস করেন। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবন জেলা।
২৯ জুলাই ২০২১, ১২:০৬ অপরাহ্ন

মন্ত্রিসভা জনপ্রশাসন মন্ত্রণালয়ের লজ্জাজনক অনুরোধ নাকচ করেছে

এটি অকল্পনীয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, কিংবা অন্য যে কেউ, গুরুতর অপরাধে অথবা দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দায়মুক্ত করার প্রস্তাব রাখবে। কিন্তু মঙ্গলবারে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, মন্ত্রণালয়টি ঠিক এই কাজটিই করেছে। সৌভাগ্যবশত, মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্ট সবার শুভ বুদ্ধির বদৌলতে এই প্রস্তাবটি নাকচ করে দেওয়া হয়েছে।
২৮ জুলাই ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্বিবেচনার সময় এসেছে

২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের (২০১৩ সালে সংশোধিত) বিতর্কিত ৫৭ ধারার চেয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন যে আরও বেশি বিতর্কিত, এটি যে উদ্দেশ্যমূলকভাবে প্রণীত, আরও বেশি কঠিন, অনুদার, কর্কশ এবং আরও বিপজ্জনক ও ঢালাওভাবে ব্যবহার করার মতো একটি আইন, সেটি প্রমাণিত হয়েছে।
২৮ জুলাই ২০২১, ১১:১৭ পূর্বাহ্ন

নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে হবে বিইআরসিকে

দ্য ডেইলি স্টারে গতকাল প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নিস্ক্রিয়তার কারণে খুচরা বিক্রেতাদের কাছ থেকে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহকদের ২০০ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে। গত ৩০ জুন বিইআরসি খুচরা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৮৯১ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা এখন পর্যন্ত সেই নির্দেশনা মানছেন না।
২৭ জুলাই ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ন

ডিজিটাল বাংলাদেশ ও ইন্টারনেট স্বাধীনতার প্রশ্ন

মানুষ হিসেবে আমাদের চিন্তা করার ও নিজেদের ভাবনা প্রকাশ করার অধিকার থাকার কথা। আমাদের গোপনীয়তার অধিকারও আইনে স্বীকৃত।
২৭ জুলাই ২০২১, ০৮:০৬ পূর্বাহ্ন

আশ্রয়ণ প্রকল্পের ঘর: অসাধুতায় পর্যবসিত একটা ভালো উদ্যোগ

নতুন তৈরি টিনশেডের ঘরগুলো অল্প সময়ে ও করুণভাবে ভেঙে পড়ার চিত্রগুলো অসম্ভব রকমের বাজে পরিকল্পনা এবং অপ্রয়োজনীয় তাড়াহুড়ার একটা উৎকৃস্ট উদাহরণ।
২৬ জুলাই ২০২১, ০৭:৫৫ পূর্বাহ্ন

কোটি টাকার দুর্যোগ ব্যবস্থাপনা সরঞ্জাম পড়ে আছে কেন?

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৭৪৬ দশমিক ৫ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় কেনা বিভিন্ন ধরনের জরুরি উদ্ধার সরঞ্জাম ঢাকার বিভিন্ন স্থানের গুদাম ও স্যাটেলাইট নিয়ন্ত্রণ কক্ষে পড়ে আছে। পড়ে থাকতে থাকতে ধুলো জমতে শুরু করেছে এগুলোতে।
২৫ জুলাই ২০২১, ০১:১৯ অপরাহ্ন

প্রদীপ্ত যৌবনের পূজারি এক কর্মবীর

অবিভক্ত ভারতের মহানগরী কলকাতায় মুসলিম অধ্যুষিত পার্ক সার্কাসে ১৯৩৯ সালের ২৫ জুলাই নানা বাড়িতে জন্ম নেন আবদুল্লাহ আবু সায়ীদ। পৈত্রিক নিবাস বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে হলেও পিতার কর্মস্থল টাঙ্গাইল জেলার করটিয়াতেই জন্ম হওয়ার কথা ছিল। কেননা, পিতা আযীমউদ্দীন আহমদ করটিয়া সাদাত কলেজে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করতেন তখন। কিন্তু জন্মের কিছুদিন আগেই নানি তার মা করিমউন্নিসাকে কলকাতায় নিয়ে যাওয়ায় জন্মস্থান হয় কলকাতায়।
২৫ জুলাই ২০২১, ০৮:৪৯ পূর্বাহ্ন

বিধিনিষেধ বাস্তবায়নে প্রয়োজন সরকারের আন্তরিক উদ্যোগ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ১৪ দিনের বিধিনিষেধ শুরু হয়েছে। গত ১৪ দিন ধরে দৈনিক শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ এবং দৈনিক মৃত্যু সংখ্যা গড়ে ২০৭। ফলে এটি স্পষ্ট যে, সংক্রমণ রোধ করতে হলে যতটা সম্ভব কঠোরভাবে ও দক্ষতার সঙ্গে এই বিধিনিষেধ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
২৪ জুলাই ২০২১, ০৮:৪২ পূর্বাহ্ন

অনুকরণীয় তাজউদ্দীন আহমদ

সারা পৃথিবীর মতো বাংলাদেশেও করোনা অতিমারি হিসেবে দেখা দিয়েছে। এই অতিমারির সংকটের দিনে যখন দেশের অর্থনীতি, চিকিৎসাব্যবস্থা চাপের মুখে, তার মধ্যেও ২৩ জুলাই বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯৬তম জন্মবার্ষিকী এসে হাজির হচ্ছে স্বাভাবিক নিয়মেই।
২৩ জুলাই ২০২১, ০২:৪৫ পূর্বাহ্ন

শুধু সিআরবি নয়, কোনো সবুজ বলয় ধ্বংস করবেন না

প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান সুরক্ষায় ১৮৯৫ সালে ইংল্যান্ডে গঠিত হয় প্রথম ‘জাতীয় ট্রাস্ট’। একই সালে তৎকালীন উপনিবেশিক ভারতে ‘বেঙ্গল এন্ড আসাম রেলওয়ের’ সদরদপ্তর ভবন নির্মিত হয় চট্টগ্রামে। পাহাড়ি টিলায় ঘেরা এক বুনো প্রাকৃতিক পরিবেশে। এই রেলওয়ে ভবন একটি বিশেষ কোনো ‘পাবলিক প্রতিষ্ঠানের’ অফিসিয়াল চত্বর হয়ে থাকেনি। বহুদিনে শতবর্ষী বৃক্ষ, বুনো পাখি আর মানুষের কলতানে জায়গাটি চট্টগ্রামের এক গুরুত্বপূর্ণ ‘সবুজ বলয়’ হয়ে ওঠে। সকলের প্রিয় ‘সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি)’।
২২ জুলাই ২০২১, ০২:১০ অপরাহ্ন

পশুপাখির প্রতি যে নৃশংস, সে মানুষের ক্ষেত্রেও নিষ্ঠুর হতে পারে

চলতি বছরের জুলাইয়ের প্রথম থেকে লকডাউন শুরুর পর রাজধানীর কাঁটাবনে বৃহত্তম পোষা প্রাণীর মার্কেটে প্রায় চারশ পাখি এবং কয়েক ডজন কুকুর, বিড়াল, খরগোশ, ইঁদুর এবং গিনিপিগ মারা গেছে। এ ঘটনা নতুন নয়। যখন করোনাভাইরাসের প্রথম ঢেউ আঘাত হানে, তখনো লকডাউনে এই মার্কেটের বহু প্রাণী মারা যায়, কষ্টে ছিল। বিপন্ন ও বন্দী পশুপাখিদের কান্নার আওয়াজে এলাকাবাসীর নজরে আসে বিষয়টি।
২২ জুলাই ২০২১, ১২:৪৯ অপরাহ্ন

পুলিশে আত্মহত্যা ও সামাজিক মনস্তত্ত্ব

২১ জুলাই নিজের রাইফেলের গুলিতে মেহেরপুরে পুলিশ সদস্য সাইফুল ইসলাম আত্মহত্যা করেছেন ঈদুল আযহার সকালে। তার স্ত্রী ফরিদা খাতুন জানিয়েছেন, কর্মব্যস্ততার কারণে দীর্ঘদিন পারিবারিকভাবে বিচ্ছিন্ন থাকায় ও সাক্ষাত না হওয়ায় তার হতাশা ছিল, এ ছাড়াও নানাবিধ জটিলতায় ছিলেন তিনি।
২২ জুলাই ২০২১, ০৮:২৪ পূর্বাহ্ন