তাইজুলককে মনে ধরেছে সাকলায়েনের

পাকিস্তানকে ২৮৬ রানে আটকে দিতে প্রথম ইনিংসে ১১৬ রানে ৭ উইকেট নেন তাইজুল। ম্যাচের তৃতীয় দিনে তার ঘূর্ণি বলেই বড় স্বপ্ন দেখছিল বাংলাদেশ।
৩০ নভেম্বর ২০২১, ০৯:৩০ পূর্বাহ্ন

দায় টপ অর্ডারেরই, ‘মানসিক ফিটনেসের প্রয়োজন’ দেখছেন মুমিনুল

অধিনায়ক মুমিনুল হক বাংলাদেশের হারের দায় দিচ্ছেন টপ অর্ডারকেই। দ্বিতীয় টেস্টের আগে হাতে সময় বেশি না থাকায় মানসিক ফিটনেসের উপর জোর দিচ্ছেন তিনি।
৩০ নভেম্বর ২০২১, ০৮:০৫ পূর্বাহ্ন

সহজেই আনুষ্ঠানিকতা সারল পাকিস্তান

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। বাকি ৯৩ রান তুলতে তারা খেলেছে ২৫.৩ ওভার। লাঞ্চের আগেই শেষ হয়ে গেছে ম্যাচ।
৩০ নভেম্বর ২০২১, ০৫:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশের টেস্ট সংস্কৃতিতে হতাশ ডমিঙ্গো

গত কয়েকমাসে টি-টোয়েন্টির পাশাপাশি টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স সবচেয়ে নাজুক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে তলানিতে থেকে শেষ করে বাংলাদেশ। নতুন চক্রেও আলোর সম্ভাবনা ক্ষীণ।
২৯ নভেম্বর ২০২১, ০৫:৩৬ অপরাহ্ন

‘এখনো যেকোনো কিছুই হতে পারে’

ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও এই ৯৩ রানের মধ্যে বাকি ১০ উইকেট তুলে বাংলাদেশের জেতার আশা বাড়াবাড়িই বলা চলে। তবে হাল ছাড়ছেন না বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে ব্যাপারটা কঠিন হলেও ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব।
২৯ নভেম্বর ২০২১, ০১:৩০ অপরাহ্ন

লঙ্কানদের দারুণ সূচনা

দিনের অধিকাংশ সময় গেল বৃষ্টির পেটে। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমেও ক্যারিবিয়ানদের বেশ ভোগালেন দুই লঙ্কান ওপেনার। শেষ পর্যন্ত এ জুটি ভেঙে দিন শেষ করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুটা দারুণ হয়েছে শ্রীলঙ্কার।
২৯ নভেম্বর ২০২১, ০১:০৭ অপরাহ্ন

ডমিঙ্গোর কাঠগড়ায় সোহানের ওই শট

মাথায় চোট পেয়ে ইয়াসির আলি চৌধুরী ছিটকে যাওয়ার পর তার বদলি নেমেছিলেন নুরুল হাসান সোহান। দলের অবদান রাখার পাশাপাশি টেস্টে নিজেকে প্রমাণের মঞ্চও ছিল তার। লিটন দাসের সঙ্গে তার জুটিটা জমে উঠার আভাস দিতেই সেই সম্ভাবনা নিজেই নিভিয়েছেন বাজে শটে
২৯ নভেম্বর ২০২১, ১২:৫২ অপরাহ্ন

দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন কিনা বলতে পারছেন না ডমিঙ্গো

প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হলেও পরে সাকিব ছিটকে যান। দ্বিতীয় টেস্টেও তার খেলা এখনো পর্যন্ত নিশ্চিত নয়।
২৯ নভেম্বর ২০২১, ১২:২৫ অপরাহ্ন

ওমিক্রন ভেরিয়েন্ট: আগেভাগেই ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক

করোনাভাইরাসের কারণে এরমধ্যেই অনেক দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। সে ধারায় খুব শীগগিরই বাকি দেশগুলোও একই সিদ্ধান্ত নিচ্ছে। দেশে ফেরার ফ্লাইট সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আগে হুট করেই পাকিস্তান দলের সঙ্গে থাকা প্রোটিয়া বোলিং পরামর্শক ভের্নন ফিল্যান্ডারকে দেশে পাঠাচ্ছে পিসিবি।
২৯ নভেম্বর ২০২১, ১১:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশের সম্ভাবনা নিভু নিভু, অপেক্ষা আনুষ্ঠানিকতার

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের পর খেলার গতিপথ অনেকটাই পরিষ্কার। ২০২ রানের লক্ষ্যে নেমে বিনা উইকেটে ১০৯ রান তুলে নিয়েছে সফরকারীরা। ম্যাচ জিততে হাতে ১০ উইকেট নিয়ে পাকিস্তানের চাই কেবল ৯৩ রান।
২৯ নভেম্বর ২০২১, ১০:৫৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ইয়াসির আলি

বিসিবি জানিয়েছে, চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরই ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করা হয় ইয়ারিরের মাথায়। তাতে কোন সমস্যা ধরে পড়েনি।
২৯ নভেম্বর ২০২১, ১০:২২ পূর্বাহ্ন

লিটনের ফিফটিতে পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে   ১৫৭  রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশকে আটকে দিতে ৩২ রানে ৫ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। প্রথম টেস্ট জিততে পাকিস্তানকে করতে হবে ২০২ রান। বাংলাদেশকে নিতে হবে ১০ উইকেট।
২৯ নভেম্বর ২০২১, ০৭:৪৯ পূর্বাহ্ন

মাথায় বল লেগে ছিটকে গেলেন ইয়াসির, কনকাশন বদলি সোহান 

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, মাথায় বল লাগা ইয়াসির ম্যাচ থেকে ছিটকে গেছেন। তাকে স্ক্যান করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 
২৯ নভেম্বর ২০২১, ০৫:৩৬ পূর্বাহ্ন

সাকিবের রোলটাই পালন করলেন তাইজুল

নিঃসন্দেহে বাংলাদেশ দলের সেরা বোলার সাকিব আল হাসান। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের বোলারদের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। প্রতিপক্ষকে চাপে ফেলতে হলে তাকেই বেছে নেন অধিনায়করা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নেই এ অলরাউন্ডার। তাই তার কাজটা বর্তেছে আরেক অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের কাঁধে। সে কাজটা দারুণভাবেই পালন করলেন এ বাঁহাতি স্পিনার।
২৮ নভেম্বর ২০২১, ০৪:১২ অপরাহ্ন

ফ্লাট উইকেটের প্রস্তুতি নিয়েই তাইজুলের এমন সাফল্য

পাকিস্তানের বিপক্ষে নামার আগে তাই বেশ কয়েকদিন ধরেই  ফ্লাট উইকেটে বল করার প্রস্তুতি নিচ্ছিলেন স্পিনাররা। বাংলাদেশের স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম জানালেন এই তরিকাতেই এসেছে সাফল্য।
২৮ নভেম্বর ২০২১, ০১:৩০ অপরাহ্ন

তাইজুলকে পুরনো রূপে ফেরাতে অবদান স্পিন কোচ সোহেলের

চেনা অ্যাকশন ছেড়ে ড্যানিয়েল ভেট্টোরির পরামর্শ নতুন অ্যাকশন নিয়েছিলেন তাইজুল ইসলাম। কিন্তু সেই অ্যাকশন তার ধারই কমিয়ে দেয়। পুরনো অ্যাকশনে ফেরার তাড়না তাই ছিল, কিন্তু ফেরার পথ ছিল না সহজ।
২৮ নভেম্বর ২০২১, ১২:৫১ অপরাহ্ন

নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল ভারত

দলীয় ৫১ রানেই সাজঘরে টপ অর্ডারের সেরা পাঁচ ব্যাটার। তাতে ঘরের মাঠে টেস্ট ম্যাচ হারার বড় শঙ্কায় পড়েছিল ভারত। এরপর শ্রেয়াস আইয়ার ও ঋদ্ধিমান সাহার দায়িত্বশীল ব্যাটিং। রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলও দিলেন দারুণ সঙ্গ। ফলে নিউজিল্যান্ডকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং টার্গেটই দিয়েছে স্বাগতিকরা।
২৮ নভেম্বর ২০২১, ১১:১৭ পূর্বাহ্ন

দুর্দান্ত দিনের শেষ ভাগে অস্বস্তির কাঁটা

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশের হয়েও যেন ঠিক হলো না। প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পাওয়ার পর ৪ উইকেটে ৩৯ রান তুলে দিন পার করেছে বাংলাদেশ।
২৮ নভেম্বর ২০২১, ১১:০৬ পূর্বাহ্ন

আবারও লালা ব্যবহার করে সতর্কতা পেলেন হাসান

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৮ম ওভারের ঘটনা। বলে তার মুখের লালা লাগিয়ে চকচকে করার চেষ্টা করেন হাসান। আম্পায়ারের তা চোখে পড়ার পর বল স্যানেটাইজ করা হয়। পরে হাসানকে ডেকে আম্পায়ার শরফুদৌল্লাহ ইবনে শহিদ সৈকত মনে করিয়ে দেন নিয়মের কথা, করেন সতর্ক
২৮ নভেম্বর ২০২১, ১০:১৭ পূর্বাহ্ন

দুর্দান্ত বোলিংয়ে তাইজুল উড়লেন, উড়ালেন বাংলাদেশকে

সপ্তম ব্যাটসম্যান হিসেবে হাসান আলিকে ফিরিয়ে ক্যারিয়ারে নবমবারের মতো ৫ জুইকেট শিকার ধরেন তাইজুল। ১১৬ রানে পান ৭ উইকেট। তার ঝলকে ৩৩০ রান করেও ৪৪ রানের লিড পেয়ে যায় বাংলাদেশ।
২৮ নভেম্বর ২০২১, ০৯:০৩ পূর্বাহ্ন