দ্বিতীয় সেশন

পাকিস্তানের দুই ওপেনারের ভালো শুরু

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশকে ৪১৩ রানে আটকে দেওয়ার পর খেলতে নেমে ভালো শুরু পেয়েছেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও ইমাম-উল হক। প্রথম ১০ ওভারে অবিচ্ছিন্ন থেকে অনায়াসে রান বাড়াচ্ছেন তারা। 

মিরপুরে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৫০ রান। আজান ২৩ বলে ১৮ ও ইমাম ৪১ বলে ২৮ রান নিয়ে ক্রিজে আছেন। 

চা-বিরতির আগে তিন পেসার ব্যবহার করে সফল হয়নি বাংলাদেশ। অবশ্য গতি তারকা নাহিদ রানা বল হাতে নিয়েই সুযোগ তৈরি করেছিলেন। আজানকে বাউন্সারে হেলমেটে লাগিয়ে শুরুর পর ইমামকে ফেরাতে পারতেন। এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে টিকে যান পাকিস্তানের ওপেনার।