উসমানের সেঞ্চুরিতে বিফলে গেলো আজমের কীর্তি

সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাড়মেড়ে ম্যাচ একাই জমিয়ে তুলেছিলেন আজম খান। তার ব্যাটে চড়েই বড় পুঁজি পেয়েছিল খুলনা টাইগার্স। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাপিয়ে নায়ক আরেক পাকিস্তানি উসমান খান। তুলে নিলেন দারুণ এক সেঞ্চুরি। ফিফটি করে দারুণ সঙ্গ দিলেন ম্যাক্স ও'ডাউডও। তাতেই চলতি বিপিএলের প্রথম জয়ের দেখা পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
৯ জানুয়ারি ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন

এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি আজম খানের

পেস বোলারদের বিপক্ষে যেভাবে হাঁটু গেঁড়ে সুইপ করছিলেন আজম খান, তাতে মনে করিয়ে দিচ্ছিলেন সাবেক এক পাকিস্তানি ক্রিকেটারের কথা। এক সময়ের হার্ডহিটার ব্যাটার মঈন খান হরহামেশাই মারতেন এমন শট। এদিন তেমন ভাবে মারলেন তার ছেলে আজম খান। করলেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি মেরে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদযাপন করলেন এ পাকিস্তানি।
৯ জানুয়ারি ২০২৩, ০২:৩১ অপরাহ্ন

গত ফাইনালের ব্যর্থতা পরিণত করেছে হৃদয়কে 

গত বিপিএলের ফাইনালের কথা। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল ফরচুন বরিশালের। সে ওভারের প্রায় পুরোটা খেলেও ৮ রানের বেশি নিতে পারেননি তৌহিদ হৃদয়। মারতে পারেননি একটি বাউন্ডারিও। সে আক্ষেপ এখনও পোড়ায় তাকে। তবে তাতে পুড়ে যেন আরও খাঁটি হয়েছেন এ তরুণ। এবার বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন সিলেট সিক্সার্সের এ ব্যাটার।
৯ জানুয়ারি ২০২৩, ০২:০০ অপরাহ্ন

এখনও অনেক রান করা বাকি জাকেরের

চলতি বছরটা দুর্দান্ত কাটছে জাকের আলী অনিকের। বিশেষকরে প্রথম শ্রেণীর ম্যাচে ব্যাট হাতে দূর্বার এ উইকেটরক্ষক-ব্যাটার। সে ধারা ধরে রেখেছেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও। সোমবার সিলেট সিক্সার্সের বিপক্ষে দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন কুমিল্লা ভিক্টরিয়ান্সের এ তরুণ। তবে এটা কেবল শুরু, আরও অনেক রান বাকি রয়েছে বলেই প্রত্যয় প্রকাশ করেন তিনি।
৯ জানুয়ারি ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন

টানা তিন জয়ে উড়ছে মাশরাফির সিলেট

সিলেটের ফ্র্যাঞ্চাইজিদের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বরাবরই আক্ষেপের নাম। প্রায় সব আসরেই সবার আগে বিদায় নেয় সিলেটের ফ্র্যঞ্চাইজিরা। তবে মাশরাফি বিন মুর্তজার হাতে পড়ে যেন বদলে গেল সব। টানা তৃতীয় জয়ে উড়ছে সিলেট স্টাইকার্স।
৯ জানুয়ারি ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন

ভারতের মাঠে ১৯ বছরের আক্ষেপ এবার ঘুচবে, বিশ্বাস করেন কামিন্স

ভারত-অস্ট্রেলিয়ার ঐতিহাসিক বোর্ডার-গাভাস্কার ট্রফি অনেকদিন ধরেই ভারতের দখলে। ২০১৭ সালে নিজ শেষে সব শেষবার সিরিজ জিতে ২০১৪-১৫ মৌসুমে পাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রেখেছিলে তারা। কিন্তু এরপর ২০১৮-১৯, ২০২০-২১ সালে নিজ মাঠে টানা দুইবার ভারতের কাছে হেরে যায় অজিরা।
৯ জানুয়ারি ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন

বিপিএলের অংশ হতে এসেছি: অ্যামব্রোস

ধারাভাষ্য দিতে আসা সেই ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস ঢাকায় নেমে বললেন, দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছেন তিনি।
৯ জানুয়ারি ২০২৩, ০৩:৩০ পূর্বাহ্ন

‘হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো’

সত্যিই এমন দায়িত্ব পেলে নিবেন কিনা, এমন প্রশ্নের জবাবে এবার সাকিব মজা করে বললেন, ‘হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো।’
৯ জানুয়ারি ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন

‘বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছের’

পাকিস্তান এবং ভারতীয় বংশোদ্ভূত অনেক ক্রিকেটারই ইংল্যান্ডের হয়ে খেলেছেন। সেদেশের মূলধারার ক্রিকেটে তাদের অবস্থানও বেশ পোক্ত। ব্রিটেনে বিপুল বাংলাদেশিদের অভিবাসী থাকলেও মূল ধারার ক্রিকেটে প্রতিনিধিত্ব এতদিন সেভাবে ছিল না। কাউন্টি দল এসেক্সের হয়ে আলো কেড়ে রবিন ধীরে ধীরে সেই জায়গা নিচ্ছেন। এবার তিনি এসেছেন শেকড়ের কাছে, খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে
৯ জানুয়ারি ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন

বিপিএলে সেরা ক্রিকেটারদের ফিরিয়ে আনাই এখন বিসিবির চ্যালেঞ্জ: মালান

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইংলিশ ক্রিকেটার দাবিদ মালানের মতে সেরা ক্রিকেটারদের ফিরিয়ে আনাই এখন বিসিবি ও দল মালিকদের চ্যালেঞ্জ।
৮ জানুয়ারি ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

প্রোটিয়াদের চাপে রেখেও ফল বের করতে পারল না অস্ট্রেলিয়া

রোববার সিডনি টেস্টের শেষ দিনে উইকেট পড়েছে আর ৬টি। প্রবল চাপে পড়লেও সেরেল এরউইয়া, হেনরিক ক্লাসেনদের ব্যাটে হোয়াটওয়াশ এড়াতে পেরেছে প্রোটিয়ারা।
৮ জানুয়ারি ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন

সূর্যকুমারকে বল করতে হলে দমে যেতেন হার্দিক

সূর্যকুমার যাদবের সামনে বোলার কোথায় বল ফেলবেন তা যেন ভেবে নেওয়া মুশকিল। ক্রিজে গিয়ে এই ব্যাটার এমন সব শট খেলেন তাতে বোলারদের মনোবলই যায় ভেঙে। আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যকুমারকে বল করতে হলে একই পরিস্থিতি হতো হার্দিক পান্ডিয়ারও।
৮ জানুয়ারি ২০২৩, ০৫:৪৯ পূর্বাহ্ন

অধিনায়কত্ব নিয়ে দলের ফরমুলার কথা জেনে অবাক ইবাদত

বিপিএল আয়োজনে অগোছালো অবস্থা নিয়ে কদিন আগে সমালোচনা করেন সাকিব। তার দল বরিশালেও দেখা যায় একই অবস্থা। ম্যাচের দিন টিম মিটিংয়ে চূড়ান্ত করা হয় প্রথম ম্যাচের অধিনায়ক।
৮ জানুয়ারি ২০২৩, ০৪:৩২ পূর্বাহ্ন

সূর্যকুমারের বিস্ফোরক সেঞ্চুরিতে সিরিজ ভারতের

শনিবার রাজকোটে সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। আগে ব্যাটিং বেছে সূর্যের তাপে ২২৮ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাব দিতে গিয়ে ২০ বল আগে ১৩৭ রানে গুটিয়ে গেছে দাসুন শানাকার দল।
৭ জানুয়ারি ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন

ক্যাচ মিস আর মিস ফিল্ডিংয়ের ম্যাচে জিতল সিলেট

একের পর এক ক্যাচ মিস, সঙ্গে মিস ফিল্ডিং। দুই দলই যেন প্রতিযোগিতায় মেতেছিল কে কতো মিস করতে পারে। সেখানে তুলনামূলক চিত্রে কিছুটা কম মিস করেছে সিলেট সিক্সার্স। দিন শেষে তাই বিজয়ী দলের নামও সিলেট। বৃথা যায় সাকিব আল হাসানের ঝড়ো ফিফটি। 
৭ জানুয়ারি ২০২৩, ০৪:১৭ অপরাহ্ন

‘স্বচ্ছতার চেয়ে বরং সংশয় তৈরি করবে এডিআরএস’

ডিআরএস নেই, তাই এবারও বিপিএলে বিকল্প ব্যবস্থা রেখেছিল বিসিবি। যেটিকে তারা বলছে, অল্টারনেটিভ ডিআরএস বা এডিআরএস। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতায় এটি নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। খুলনা টাইগার্সের বিপক্ষে ঢাকা ডমিনেটর্সের সৌম্য সরকার নেওয়া রিভিউতেও তৈরি হয় তেমন পরিস্থিতি
৭ জানুয়ারি ২০২৩, ০১:২৭ অপরাহ্ন

নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন নাসির

দেরিতে হলেও সুমতি হয়েছে ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেনের। কদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিককে রীতিমতো অপমান করেছিলেন তিনি। সেই কাণ্ডের জন্য অবশেষে ক্ষমা চেয়েছেন এ ক্রিকেটার।
৭ জানুয়ারি ২০২৩, ০১:০২ অপরাহ্ন

প্রতি ম্যাচের আগে অধিনায়ক ঠিক করবে বরিশাল!

গত আসরে ফরচুন বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। এবারও তার নেতৃত্বে দলটি খেলবে এমন ধারণাই ছিল সবার। কিন্তু সাকিব একাদশে থাকলেও সবাইকে অবাক করে দিয়ে টস করতে গেলেন মেহেদী হাসান মিরাজ, টিম তালিকাতেও নিশ্চিত করা হয় মিরাজই অধিনায়ক
৭ জানুয়ারি ২০২৩, ১২:৪২ অপরাহ্ন

ম্যাড়ম্যাড়ে ম্যাচে ঢাকার নায়ক নাসির

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা। আগে ব্যাটিং পাওয়া খুলনা ২০ ওভার খেলে জড়ো করতে পারে ১১৩ রান। ওই রান টপকাতে শেষ  পর্যন্ত খেলতে হয় ঢাকাকে।
৭ জানুয়ারি ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় পিছিয়ে গেল শনিবারের প্রথম ম্যাচ

সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, আবহাওয়া জনিত কন্ডিশনে ঢাকা ডমিনেটর্স ও খুলনা টাইগার্সের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়। আগের সূচি অনুযায়ী ম্যাচটি শুরুর কথা ছিল দুপুর দেড়টায়।
৭ জানুয়ারি ২০২৩, ০৭:৩০ পূর্বাহ্ন