মুজিবকে আটকানোর পথ জানতেন না মুশফিকরা

চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব। এ উইকেটে দেখে শুনে খেললে ১৪১ রান তাড়া করে জেতা কঠিন কিছু ছিল না। কিন্তু সে কাজটি করতে পারলো না খুলনা টাইগার্স। শুরুতেই কাজটা কঠিন করে দেন ফরচুন বরিশালের আফগান স্পিনার মুজিব উর রহমান। অথচ এ আফগানী যে হুমকি হতে পারেন তা আগে থেকেই ধারণা ছিল খুলনার।
২৯ জানুয়ারি ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন

জিতেও সন্তুষ্ট নন সাকিব

শেষ পর্যন্ত লড়াইয়ে ফিরতে পেরেছে ফরচুন বরিশাল। খুলনা টাইগার্সকে হারিয়ে জয়ে ফিরেছে দলটি। অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার বিশাল বাজেটে তারকাবহুল দল গড়েও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছিল না তারা। তবে ম্যাচ জিতলেও দলের ব্যাটারদের উপর সন্তুষ্ট নন অধিনায়ক সাকিব আল হাসান।
২৯ জানুয়ারি ২০২২, ১১:১২ পূর্বাহ্ন

শুরু আর শেষের ধসে সাকিবদের কাছে মুশফিকদের হার

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার খুলনাকে ১৭ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করে মাত্র ১৪১ রানের পুঁজি নিয়েই ম্যাচ জিতে নিয়েছে সাকিব আল হাসানের দল
২৯ জানুয়ারি ২০২২, ১০:১৬ পূর্বাহ্ন

অনেক অদল-বদল করেও সাকিবদের মাঝারি পুঁজি 

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার খুলনার বিপক্ষে বরিশাল করতে পেরেছে ৯ উইকেটে ১৪১ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান এসেছে ক্রিস গেইলের ব্যাটে। 
২৯ জানুয়ারি ২০২২, ০৮:১১ পূর্বাহ্ন

শচীনের জন্য মায়া হয় শোয়েবের

ভারতের কিংবদন্তি সাবেক তারকা শচীনকে প্রতিপক্ষ হিসেবে খুব কাছ থেকে দেখেন শোয়েব।
২৯ জানুয়ারি ২০২২, ০৭:৫১ পূর্বাহ্ন

এবার ভারতকে হারাতে পারবে যুবারা?

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ভারতের বিপক্ষে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠার লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
২৯ জানুয়ারি ২০২২, ০৬:৫৬ পূর্বাহ্ন

এক ভোটে জিতে অস্ট্রেলিয়ার বর্ষসেরা স্টার্ক

হাড্ডাহাড্ডি লড়াই হলো মিচেল স্টার্ক ও মিচেল মার্শের মধ্যে।
২৯ জানুয়ারি ২০২২, ০৬:২৯ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চায় যুবারা

প্রতিপক্ষ হিসেবে ভারত বরাবরই ভয়ঙ্কর। তার উপর যুবাদের বিশ্বকাপে বরাবরই ফেভারিট থাকে দলটি। এ আসরে রেকর্ড চারবারের চ্যাম্পিয়নও তারা। যদিও বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে জিততে হলে ভয়ডরহীন খেলার বিকল্প নেই যুবাদের। আর এই কাজটিই করতে চান বলে জানান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান।
২৮ জানুয়ারি ২০২২, ০৫:০৮ অপরাহ্ন

বিশ্বকাপ দলে জাহানারাকে ফিরিয়ে আনল বাংলাদেশ

কমনওয়েলথ বাছাই পর্বের প্রতিযোগিতায় সবাইকে অবাক করে স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন পেসার জাহানারা আলম। তবে এক সিরিজ পরেই তাকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ। বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন এ পেসার।
২৮ জানুয়ারি ২০২২, ০৪:৪৬ অপরাহ্ন

টি-টোয়েন্টি মানেই শুধু মেরে খেলা নয়: তামিম

সাম্প্রতিক সময়ে তামিম ইকবালের ব্যাটিংয়ের ধরণ নিয়ে অনেক কথাই উঠেছে। বিশেষকরে টি-টোয়েন্টি সংস্করণে। স্ট্রাইক রেট এ সংস্করণের সঙ্গে যায় না বলেই অনেকেই মন্তব্য করেন। তবে দেখে শুনে খেললেও যে বড় ইনিংস খেলা যায় তা দেখিয়ে দিলেন এ ওপেনার। সিলেট সানরাইজার্সের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি তুলে যেন সমালোচকদের এক হাত নিলেন এ তারকা ক্রিকেটার।
২৮ জানুয়ারি ২০২২, ০৪:৩৩ অপরাহ্ন

তামিমের ঝড়ো সেঞ্চুরিতে উড়ে গেল সিলেট

'আশা করি তরুণরা এতোই ভালো খেলবে যে, আমাকে আর বাংলাদেশ দলে প্রয়োজন হবে না।' আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সাময়িক বিরতি নিয়ে আগের দিনই এ কথাটি বলেছিলেন তামিম ইকবাল। কিন্তু তার এক দিন না পেরুতেই খেললেন অসাধারণ এক ইনিংস। তার ব্যাটে চড়ে সিলেট সানরাইজার্সকে রীতিমতো উড়িয়ে দিয়ে মধুর প্রতিশোধ নিল মিনিস্টার ঢাকা।
২৮ জানুয়ারি ২০২২, ০৩:৫৫ অপরাহ্ন

বিপিএলে এবার প্রথম সেঞ্চুরি সিমন্সের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্রথম সেঞ্চুরিটা এসেছে সিলেট সানরাইজার্সের ক্যারিবিয়ান তারকা লেন্ডল সিমন্সের ব্যাট থেকে। শুক্রবার মিনিস্টার ঢাকার বিপক্ষে দারুণ এ সেঞ্চুরি তুলে নেন এ ওপেনার। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসও বটে।
২৮ জানুয়ারি ২০২২, ০২:১৮ অপরাহ্ন

দুর্নীতির স্বীকারোক্তির পর নিষিদ্ধ টেইলর

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও আইসিসির দুর্নীতি দমন বিভাগের কাছে লুকিয়েছিলেন ব্রেন্ডন টেইলর। পাশাপাশি তিনি গ্রহণ করেছিলেন কোকেনের মতো নিষিদ্ধ মাদক। কদিন আগে টুইটারে এক বিবৃতিতে তিনি নিজেই জানিয়েছিলেন এসব বিস্ফোরক তথ্য। ফলে একাধিক বছরের জন্য নিষেধাজ্ঞা পাওয়ার মুখে ছিলেন তিনি। অবধারিতভাবে ঘটল সেটাই। সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের সাবেক এই তারকা ক্রিকেটার।
২৮ জানুয়ারি ২০২২, ০১:৫০ অপরাহ্ন

মাশরাফি-তামিম-মাহমুদউল্লাহদের দলে করোনার থাবা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই প্রায় সব ফ্র্যাঞ্চাইজি দলে কমবেশি করোনাভাইরাস থাবা দিয়েছিল। সেখানে কিছুটা মুক্ত ছিল মিনিস্টার ঢাকা। এবার তাদের দলেও হানা দিয়েছে মরণঘাতি এ ভাইরাস। দলের শ্রীলঙ্কান পেসার ইশুরু উদানা কোভিড পজিটিভ হয়েছেন।
২৮ জানুয়ারি ২০২২, ০১:৩১ অপরাহ্ন

চট্টগ্রামে ব্যাটিং উপভোগ করছেন মুশফিক

ক্রিকেট ক্যারিয়ার প্রায় দেড় যুগের। চট্টগ্রামের উইকেট সম্পর্কে খুব ভালোই জানা আছে তার। সে বিশ্বাস থেকেই আগের দিন বড় ইনিংস খেলার প্রত্যয় প্রকাশ করেছিলেন মুশফিকুর রহিম। আর চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তা করে দেখান খুলনা টাইগার্স অধিনায়ক। হার না মানা এক ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। স্বাভাবিকভাবেই এমন ইনিংস বেশ উপভোগ করেছেন এ উইকেটরক্ষক ব্যাটার।
২৮ জানুয়ারি ২০২২, ১২:৩৯ অপরাহ্ন

ব্যথা নিয়ে খেলতে নেমেও খুলনার জয়ের নায়ক ফ্লেচার

ম্যাচটা ছিল এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেই। লক্ষ্য তাড়ায় ততোক্ষণে উইকেট সেট হয়ে গিয়েছিলেন আন্দ্রে ফ্লেচার। কিন্তু রেজাউর রহমান রাজার গতিময় বাউন্সারটা পুল করতে গিয়ে হলো যতো বিপত্তি। মিস করলে আঘাত হানে চোয়ালে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। যেতে হয় হাসপাতালেও। সে আঘাত সেরে উঠলেও এখনও ব্যথা রয়েছে। সেই ব্যথা নিয়ে এবার চট্টগ্রামের বিপক্ষে তাদের ঘরে মাঠে নামলেন ফ্লেচার। আর ফিরেই নায়ক এ ক্যারিবিয়ান।
২৮ জানুয়ারি ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ন

ঘরের মাঠে এসে চট্টগ্রামের হোঁচট

আসরের শুরুটা ছিল হার দিয়ে। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকার প্রথম পর্ব শেষে শীর্ষে ছিল তারাই। প্রত্যাশা ছিল ঘরের মাঠে ফিরে সে ধারা বজায় রেখে অবস্থান আরও সুদৃঢ় করবে দলটি। কিন্তু সেখানে উল্টো হোঁচট খেয়েছে তারা। ব্যাটারদের ব্যর্থতায় পুঁজিটা বড় করতে না পারায় খুলনা টাইগার্সের সঙ্গে পেরে উঠল না স্বাগতিকরা।
২৮ জানুয়ারি ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন

চট্টগ্রামের ব্যাটিং স্বর্গেও সেই একই চিত্র

খুলনা টাইগার্সকে ১৪৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পারল চট্টগ্রাম ভাইকিংস। এবারের বিপিএলে দিনের প্রথম ম্যাচ হিসেবে খারাপ নয়। কারণ প্রথম ম্যাচটা এবার লো স্কোরিংই হয়ে আসছিল। কিন্তু চট্টগ্রামের উইকেটের কারণেই প্রত্যাশাটা ভিন্ন ছিল ক্রীড়ামোদীদের। কিন্তু সে প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারলো না স্বাগতিকরা।
২৮ জানুয়ারি ২০২২, ০৯:২৩ পূর্বাহ্ন

বিপিএলে ডিআরএসের বিকল্প এডিআরএস

ডিআরএস না থাকা তুমুল বিতর্ক। আর কেন এতো বিতর্ক তা স্পষ্ট বোঝা গেল প্রথম কয়েক ম্যাচেই। ম্যাচের আম্পায়ারিং নিয়েও চলছে বিতর্ক। তাতে টনক নড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিলের। তাই বাধ্য হয়ে বিকল্প একটি পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে তারা। চট্টগ্রাম পর্বের শুরু থেকে ব্যবহার করা হবে অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস)।
২৭ জানুয়ারি ২০২২, ০৬:১৩ অপরাহ্ন

সৌম্যর দিকে তাকিয়ে মুশফিক

আসরের শুরুটা ভালোই করেছিল খুলনা টাইগার্স। মিনিস্টার ঢাকার বিপক্ষে দারুণ এক জয়। কিন্তু পরের ম্যাচেই ভিন্ন চিত্র। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হারতে হয় তাদের। লড়াইটাও জমেনি। তবে চট্টগ্রামে ভালো কিছু করতে চায় তারা। দলের অন্যতম সেরা ব্যাটার সৌম্য সরকার ফিরে আসায় প্রত্যাশাটা বেড়েছে দলের অধিনায়ক মুশফিকুর রহিমের।
২৭ জানুয়ারি ২০২২, ০১:৫৬ অপরাহ্ন