কোহলির চোটে রাহুল পেলেন ভারতকে নেতৃত্ব দেওয়ার স্বাদ
প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল।
৩ জানুয়ারি ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ন
এতো ভালো উইকেট আশা করেনি নিউজিল্যান্ডও
বরাবরই স্পোর্টিং উইকেটই তৈরি করে থাকে নিউজিল্যান্ড। তাতে ব্যাটাররা যেমন সুবিধা পায়, তেমনি পায় বোলাররাও। তবে মাউন্ট মাঙ্গানুই টেস্টে বেশ সংগ্রাম করতে হয়েছে বোলারদের। উইকেট রীতিমতো ব্যাটিং স্বর্গ। ব্যাটারদের জন্য এতো ভালো উইকেট হবে তা ভাবতে পারেনি খোদ নিউজিল্যান্ডও।
৩ জানুয়ারি ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন
লিটন সাবলীলভাবে, সহজভাবে বোলারদের মোকাবিলা করেছে: সুজন
তার প্রশংসায় টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, লিটনের ব্যাটিং সব সময়ই ‘গুড টু ওয়াচ’।
৩ জানুয়ারি ২০২২, ০৮:১৯ পূর্বাহ্ন
বোলারদের নাম নয় বলের মান যাচাই করে খেলেছেন জয়
টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, নেইল ওয়াগনারদের সমন্বয়ে গড়া নিউজিল্যান্ডের পেস বোলিং লাইন আপ। বহু ম্যাচে বিশ্বের নামীদামী ব্যাটারদের নাকানিচুবানি খাইছে ছেড়েছেন এ বোলাররা। অথচ তাদের কী সাবলীলভাবেই না খেলে গেলেন মাহমুদুল হাসান জয়। কে বলবে এটাই ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। মূলত বোলারদের নাম নয়, বলের মান যাচাই করে খেলেছেন বলেই এমন দৃঢ়তা দেখাতে পেরেছেন এ তরুণ।
৩ জানুয়ারি ২০২২, ০৭:৩৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে হাফিজ
৪১ বছর বয়সী এই ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসরগুলোতে খেলা চালিয়ে যাবেন।
৩ জানুয়ারি ২০২২, ০৭:২৯ পূর্বাহ্ন
এমন দারুণ দিনেও মিশে থাকল আক্ষেপ
মাউন্ট মাঙ্গানুই টেস্টে টানা আরেকটি দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সোমবার তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ৪০১ । নিউজিল্যান্ডের ৩২৮ রান পেরিয়ে ৭৩ রানের লিড হয়ে গেছে।
৩ জানুয়ারি ২০২২, ০৫:৪২ পূর্বাহ্ন
মুমিনুলের পর লিটনেরও সেঞ্চুরি হাতছাড়া
তিন অঙ্কের একদম কাছে গিয়ে হতাশাজনক সমাপ্তি হয়েছে তাদের।
৩ জানুয়ারি ২০২২, ০৪:৫৫ পূর্বাহ্ন
লিটন-মুমিনুলের ব্যাটে লিড নিল বাংলাদেশ
মাউন্ট মাঙ্গানুইতে সোমবার সকাল থেকেও দিনটি বাংলাদেশের। দুই সেশনে পড়েছে কেবল ২ উইকেট। বাংলাদেশ যোগ করতে পেরেছে ১৩২ রান। ৪ উইকেটে ৩০৭ রান নিয়ে তৃতীয় দিনের চা-বিরতিতে গেছেন মুমিনুলরা।
৩ জানুয়ারি ২০২২, ০২:৪৯ পূর্বাহ্ন
প্রথম সেশনে মন্থর রানের চাকা, পড়ল ২ উইকেট
তৃতীয় দিন প্রথম সেশনে বাংলাদেশ খেলেছে মন্থর গতিতে। লাঞ্চের আগে ২৬ ওভারে খেলে ৪৫ রান তুলতে হারিয়েছে দুই উইকেট। ৪ উইকেটে ২২০ রান করে লাঞ্চ বিরতিতে গেছে মুমিনুল হকের দল। লিড নিতে হলে এখনো করতে হবে ১০৮ রানের বেশি।
৩ জানুয়ারি ২০২২, ১২:১৫ পূর্বাহ্ন
‘খুবই সৌভাগ্যবান যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না’
চলমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনায় পড়তে হয় তরুণ ক্রিকেটারদের। মানুষের তীব্র প্রতিক্রিয়া সামলে চালিয়ে নিতে হয় খেলা। এমনকি অনেক সময় দল নির্বাচনেও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব দেখা যায়।
২ জানুয়ারি ২০২২, ০৪:৩৬ অপরাহ্ন
বিজয়-পিনাকের হাফসেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলের দিন
দুই ওপেনার পিনাক ঘোষ ও এনামুল হক বিজয়ের ব্যাটে বিসিবি দক্ষিণাঞ্চলের শুরুটা হলো দারুণ। মনে হয়েছিল দুইজনই পেতে যাচ্ছেন তিন অঙ্কের ছোঁয়া। তখনই ঘূর্ণির মায়াজাল বেছান হাসান মুরাদ। তাতে দারুণভাবে ম্যাচে ফিরেছিল ওয়াল্টন মধ্যাঞ্চল। তবে দারুণ এক জুটিতে ফের তাদের হতাশা উপহার দেন জাকির হাসান ও ফরহাদ রেজা।
২ জানুয়ারি ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ন
ধৈর্যের ফল পেলেন মিরাজ
এইতো কদিন আগেই ভারতের মাটিতে ভারতের মতো দলের বিপক্ষে এক ইনিংসে একাই ১০টি উইকেট তুলে নিয়েছিলেন বাঁ হাতি স্পিনার এজাজ প্যাটেল। সেই স্পিনারকে বাংলাদেশ দলের বিপক্ষে স্কোয়াডেই রাখেনি কিউইরা। নিউজিল্যান্ডের উইকেট কেমন হতে যাচ্ছে তা অনুমিত ছিল তখন থেকেই। তবে দ্বিতীয় দিনের শুরুতেই নিউজিল্যান্ডের লেজ ছাঁটাইয়ের কাজটা দারুণভাবে করলেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজই।
২ জানুয়ারি ২০২২, ১০:১৪ পূর্বাহ্ন
এমন দিনেও আক্ষেপ শান্তর
কিউইদের ইনিংসটা আরও হওয়ারই সম্ভাবনা ছিল। আগের দিন এমন ইঙ্গিতই দিয়েছিল দলটি। কিন্তু অসাধারণ বোলিংয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই তাদের গুটিয়ে দেয় বাংলাদেশ। পরের দুই সেশনে টাইগারদের অসাধারণ ব্যাটিং। নিউজিল্যান্ডে অনেকটা স্বপ্নের মতোই একটি দিন পার করল বাংলাদেশ। কিন্তু এমন দারুণ দিনের পরও আক্ষেপ ঝরে বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্তর কণ্ঠে।
২ জানুয়ারি ২০২২, ০৯:৪২ পূর্বাহ্ন
বাংলাদেশের ব্যাটিংয়ে মুগ্ধ নিউজিল্যান্ড
স্বপ্নের মতো একটি দিন কাটালো বাংলাদেশ। প্রথম সেশনেই নিউজিল্যান্ডকে গুটিয়ে দিল টাইগাররা। এরপর বাকি দুই সেশনে দেখালো অসাধারণ ব্যাটিং শৈলী। সাম্প্রতিক সময়ে তো বটেই, টেস্ট ক্রিকেটে এমন দিন খুব বেশি দেখেনি বাংলাদেশ। দিন শেষে এ টেস্টে পরিষ্কারভাবেই এগিয়ে আছে টাইগাররা। বাংলাদেশের এমন ব্যাটিং অবাক করেছে কিউইদের। ম্যাচ শেষে মুগ্ধতাই ঝরল তাদের কণ্ঠে।
২ জানুয়ারি ২০২২, ০৮:২৮ পূর্বাহ্ন
'জয়কে দেখে মনেই হয়নি ও নতুন এসেছে'
বাংলাদেশ দলে মাহমুদুল হাসান জয়ের উত্থান বয়সভিত্তিক দল থেকে। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ খেলে নজরে এসেছেন। এরপর সে ধারা ধরে রেখেছেন ঘরোয়া লিগে। পেয়েছেন জাতীয় দলে ডাক। পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের অভিষেকটা অবশ্য ভালো হয়নি। তবে ছন্দে ফিরেছেন দ্রুতই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই দারুণ এক ইনিংস খেলে নিজের জাত চিনালেন। তাতে দারুণ উচ্ছ্বসিত তার সতীর্থরা।
২ জানুয়ারি ২০২২, ০৬:৫৮ পূর্বাহ্ন
আলো ঝলমলে দিনে বাংলাদেশের দাপট
রোববার মাউন্ট মাঙ্গানুই টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে স্পষ্ট দাপট বাংলাদেশের। নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দিয়ে ২ উইকেটে ১৭৫ রান তুলে ফেলেছে মুমিনুল হকের দল।
২ জানুয়ারি ২০২২, ০৫:৩৪ পূর্বাহ্ন
শান্ত-জয়ের ফিফটি, দারুণ ব্যাটিংয়ে ছুটছে বাংলাদেশ
নিউজিল্যান্ডকে নাগালের মধ্যে আটকে দিয়ে দারুণ ব্যাট করছে বাংলাদেশ। তিনে নামা নাজমুল হোসেন শান্তর পর টেস্টে প্রথমবারের মতো ফিফটি করেছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়
২ জানুয়ারি ২০২২, ০৪:৩২ পূর্বাহ্ন
নিউজিল্যান্ডকে শক্ত জবাব দিচ্ছে বাংলাদেশ
রোববার মাউন্ট মাঙ্গানুই টেস্টে দুই সেশনেই স্পষ্ট দাপট বাংলাদেশের। নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৩১ ওভারে ১ উইকেটে ৭০ রান তুলেছে মুমিনুল হকের দল।
২ জানুয়ারি ২০২২, ০২:৪৮ পূর্বাহ্ন
দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে দ্রুত গুটিয়ে দিল বাংলাদেশ
রোববার মাউন্ট মাঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগেই নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ৩২৮ রানে
২ জানুয়ারি ২০২২, ১২:০১ পূর্বাহ্ন
বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারানোই বাবরের সেরা মুহূর্ত
ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে একচ্ছত্র দাপট ছিল ভারতের। ভারতের সেই দর্প এবার আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ করেছে পাকিস্তান। তাও ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপে পাকিস্তানকে এমন দারুণ জয় এনে দেওয়াটাই বছরের সেরা মুহূর্ত বলে জানিয়েছেন দলটির অধিনায়ক বাবর আজম।
১ জানুয়ারি ২০২২, ১২:৪০ অপরাহ্ন