করোনা থেকে রক্ষা পেলেন না বাংলাদেশে না আসা হোপ
বাংলাদেশ সফরে না থাকায় ঘরোয়া ক্রিকেটে মনোযোগী ছিলেন হোপ। বার্বাডোজের হয়ে খেলতে গিয়েছিলেন লিস্ট-এ টুর্নামেন্ট সুপার-৫০ কাপ টুর্নামেন্টে।
২৭ জানুয়ারি ২০২১, ০৫:১৮ পূর্বাহ্ন
বাংলাদেশের উইকেট নিয়ে ভাবছে না ক্যারিবিয়ানরা
সব শেষ ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশ সফর করে গেছে ক্যারিবিয়ানরা। সেবার বেশ সংগ্রামই করতে হয়েছে দলটিকে। বিশেষ করে স্পিনারে মায়াজালে আটকে দুই টেস্টেই হার মানতে হয়েছিল দলটিকে। এবারও হয়তো তাদের জন্য এমন কোনো উইকেটই অপেক্ষা করছে। কিন্তু উইকেট নিয়ে এবার ভাবছে না দলটি। যেমন উইকেটই হোক, নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারবেন বলে মনে করেন দলের অন্যতম সেরা পেসার কেমার রোচ।
২৬ জানুয়ারি ২০২১, ০৩:০৬ অপরাহ্ন
‘কেন মুমিনুল? কেন?’ কোচের কণ্ঠে ঝাঁজ
শর্ট বলে সমস্যা। পাশাপাশি চতুর্থ ও পঞ্চম স্টাম্পের (অফ স্টাম্পের সামান্য বাইরের) বলও ঠিকভাবে খেলতে পারেন না। দেশের বাইরে কার্যকরী নন। এ সকল কারণে বাংলাদেশ জাতীয় দল থেকে অনেক আগেই মুমিনুল হককে বাদ দিতে চেয়েছিলেন সাবেক কোচ চন্ডিকা হাতুরুসিংহে। কিন্তু দেশের অন্যতম সেরা এ টেস্ট ক্রিকেটারকে বাতিলের খাতায় ফেলে দেওয়া যায়নি। কিন্তু হাতুরুসিংহের তোলা সমস্যাগুলো উতরে উঠতে পেরেছেন কি মুমিনুল?
২৬ জানুয়ারি ২০২১, ০১:৫৫ অপরাহ্ন
বাংলাদেশে বেশি দিন থাকার সুবিধা নিতে চায় উইন্ডিজ
বাংলাদেশ সফরে এবার ওয়ানডে ও টেস্ট দুই দলের সদস্যরাই এসেছেন দুই সপ্তাহের বেশি হয়। মূলত করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টিনের জটিলতা কাটাতেই একসঙ্গে এসেছে সব খেলোয়াড়। আর তার সুফলটা পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের অন্যতম সেরা স্পিনার রাখিম কর্নওয়াল। বাংলাদেশে লম্বা সময় থাকার কারণে বাড়তি সুবিধা পেতে পারেন বলে মনে করেন বিশালদেহী এ স্পিনার।
২৬ জানুয়ারি ২০২১, ০১:৪০ অপরাহ্ন
দ.আফ্রিকাকে অল্প রানে আটকে দিয়েও মহাবিপদে পাকিস্তান
দিনের শেষ ভাগে ব্যাটিং পেয়ে পাকিস্তান যেন পড়েছে মহাবিপদে।
২৬ জানুয়ারি ২০২১, ০১:০৪ অপরাহ্ন
সাকিব-তামিমদের পরিশ্রম দেখে অবাক ইয়াসির
বয়স ৩০ ছাড়িয়েছে চার জনেরই। কিন্তু মাঠে এখনও নিজেদের সেরাটা দিতে কোনো কৃপণতা নেই তাদের। অনুশীলনে তো বরাবরই বাড়তি পরিশ্রম করে থাকেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কম যান না সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালরাও। আর তাদের এতো কঠিন পরিশ্রম দেখে বিস্মিত দলের তরুণ তারকা ইয়াসির আলি রাব্বি।
২৬ জানুয়ারি ২০২১, ১২:০২ অপরাহ্ন
আইপিএলের জন্য পিছিয়ে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল!
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কথা মাথায় রেখে আট দিন পিছিয়ে দেওয়া হচ্ছে ফাইনাল।
২৬ জানুয়ারি ২০২১, ১১:৪৪ পূর্বাহ্ন
‘এখান থেকে কেবল সামনের দিকেই এগোতে পারে উইন্ডিজ’
তিন ম্যাচেই দলটির পারফরম্যান্স ছিল একেবারে দিশাহীন, ছিল না কোনো প্রতিদ্বন্দ্বিতার আঁচ।
২৬ জানুয়ারি ২০২১, ০৮:৪২ পূর্বাহ্ন
ভারতকে হারাতে যে কৌশল আঁটছেন রুট
৫ ফেব্রুয়ারি চেন্নাইতে শুরু হবে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট। চার টেস্টের এই সিরিজেই ঠিক হয়ে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে কোন দুই দল।
২৬ জানুয়ারি ২০২১, ০৮:২৩ পূর্বাহ্ন
ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেও অতৃপ্ত তামিম
উইন্ডিজ সিরিজে টাইগারদের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। প্রথমবারের মতো ঘরের মাঠে তাদের হোয়াইটওয়াশ করতে পেরেছে বাংলাদেশ। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের জন্য এ সিরিজ থেকে পূর্ণ পয়েন্ট আদায়ও করে নিয়েছে দলটি। কিন্তু তারপরও পূর্ণ তৃপ্ত নন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল খান।
২৫ জানুয়ারি ২০২১, ০৩:৩৮ অপরাহ্ন
সাকিবের প্রশ্ন: ভেতরের কথা বাইরে আসে কীভাবে
আগামী মার্চেই নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, এ সিরিজে খেলতে যাচ্ছেন না দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু কীভাবে এ খবর বাইরে এলো এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এ অলরাউন্ডার।
২৫ জানুয়ারি ২০২১, ০২:৫৫ অপরাহ্ন
টেস্টে সিরিজের আগে ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় সাকিব
ক্যারিবিয়ানদের ইনিংসের ৩০তম ওভারের কথা। বল করতে এসে কুঁচকিতে টান লাগায় অস্বস্তি অনুভব করেন সাকিব। এক পর্যায়ে ব্যথায় মুখ বিকৃত করে ফেলেন। পরে প্রাথমিক শুশ্রূষা নিয়েও মাঠে থাকতে পারেননি। আর নিজের এ ইনজুরি ভালো ঠেকছে না সাকিবেরও। তাই টেস্ট সিরিজ নিয়ে দুশ্চিন্তা থাকছেই।
২৫ জানুয়ারি ২০২১, ০১:৫৭ অপরাহ্ন
উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
বর্তমান বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। বরাবরই ভালো কিছুর জন্য তাদের দিকে তাকিয়ে থাকে বাংলাদেশ। তবে একই সঙ্গে এ চার তারকা জ্বলে ওঠেন খুব কম সময়ই। উইন্ডিজের বিপক্ষে এদিন চার তারকাই জ্বলে উঠেছেন। চারজনই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। তাতে উইন্ডিজকে বড় লক্ষ্যই ছুঁড়ে দেয় স্বাগতিকরা। এরপর বোলারদের সৌজন্যে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।
২৫ জানুয়ারি ২০২১, ০১:১৩ অপরাহ্ন
ইনজুরিতে সাকিব
উইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। বল করার সময় কুঁচকিকে টান লাগায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এ অলরাউন্ডার।
২৫ জানুয়ারি ২০২১, ১২:১৪ অপরাহ্ন
বেস-লিচের স্পিনে কুপোকাত, ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা
গলে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। দুই টেস্ট সিরিজ তাই সফরকারীরা জিতল ২-০ ব্যবধানে।
২৫ জানুয়ারি ২০২১, ১১:৪৮ পূর্বাহ্ন
চার সিনিয়র তারকার ফিফটিতে বাংলাদেশের ২৯৭
সাগরিকার উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব। এদিনও ব্যতিক্রম ছিল না। উইকেট খুব ফাস্ট না হলেও ব্যাটে বল আসছিল ভালোভাবেই। কিন্তু তারপরও স্বাগতিকদের ব্যাটিং সে অর্থে সাবলীল ছিল না। কেমার রোচ, জেসন হোল্ডার, শেল্ডন কট্রেলদের ছাড়া দ্বিতীয় সারির ক্যারিবিয়ান বোলিং লাইনআপের সামনে শুরুতে বেশ ধুঁকতে হয়েছে টাইগারদের। তবে দলের চার সিনিয়র তারকার ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ।
২৫ জানুয়ারি ২০২১, ০৯:২৪ পূর্বাহ্ন
বিশ্বকাপের পর ওয়ানডেতে সাকিবের ফিফটি
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে কিছুটা মন্থর দেখা গেছে সাকিবের ব্যাট। ক্যারিয়ারের ৪৮তম ফিফটি স্পর্শ করতে তাকে খেলতে হয়েছে ৭৭ বল
২৫ জানুয়ারি ২০২১, ০৮:১৩ পূর্বাহ্ন
তামিমের ফিফটি, শুরুর ধাক্কার পর বড় রানের খোঁজ বাংলাদেশের
আনকোরা উইন্ডিজের বোলিং আক্রমণের বিপক্ষে পরিস্থিতি সামলে সতর্কভাবেই ছুটছে বাংলাদেশের ইনিংস।
২৫ জানুয়ারি ২০২১, ০৬:৪৯ পূর্বাহ্ন
১১৯১ দিন পর ওয়ানডে দলে তাসকিন
সবশেষ ওয়ানডে ম্যাচটা খেলেছিলেন ২০১৭ সালে। সেবার দক্ষিণ আফ্রিকায় বেদম পিটুনি খেয়েছিলেন তাসকিন। পরে বাংলাদেশ দল থেকে বাদ পড়ে যান এ ফাস্ট বোলার। এরপর বেশ কয়েকবারই প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন। তবে হয় ছিটকে গেছেন ইনজুরির কারণে অথবা জায়গা হয়নি মূল একাদশে। তবে অবশেষে ফের ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেলেন এ ডানহাতি পেসার।
২৫ জানুয়ারি ২০২১, ০৫:৩৮ পূর্বাহ্ন
একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুরে প্রথম দুই ম্যাচ জিতে এরমধ্যেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচটি তাই নিছক নিয়ম রক্ষার। তবে এ ম্যাচ জিতে আইসিসি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট বাড়িয়ে নিতে চায় টাইগাররা। অন্যদিকে ঘুরে দাঁড়াতে চায় উইন্ডিজ। এমন ম্যাচের ভাগ্য পরীক্ষায় হেরে গেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মোহাম্মদ। সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করবে টাইগাররা।
২৫ জানুয়ারি ২০২১, ০৪:৫৯ পূর্বাহ্ন