নাটকীয় ম্যাচে রেকর্ড রান তাড়া দেখল আইপিএল

চারে নেমে ব্যাটে বল লাগাতে হিমশিম খাওয়া রাহুল তেওয়াতিয়া মনে হচ্ছিল ম্যাচটা ডুবিয়ে দিচ্ছেন। কিন্তু ঘুরে দাঁড়িয়ে এক ওভারে ৫ ছক্কা মেরে তিনিই ঘুরিয়ে দেন খেলা।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৫ অপরাহ্ন

‘আমরা ভারতীয়রা রসকষহীন’, গাভাস্কারের সমর্থনে ফারুক ইঞ্জিনিয়ার

বিষয়টি এত গুরুতর করে ফেলাতে হতাশা জানিয়েছেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার। তারমতে, ভারতীয়রা আসলে কৌতুকের মাজেজা বোঝে না।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন

সঞ্জু কেন ভারতীয় দলে সুযোগ পায় না, বিস্মিত ওয়ার্ন

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ডানহাতি সঞ্জু ৯ ছক্কায় করেন ৭৪ রান। অন্তত তিনবার ছক্কা মেরে বল একদম স্টেডিয়ামের বাইরে ফেলে দিয়েছিলেন তিনি।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৬ পূর্বাহ্ন

‘জৈব-সুরক্ষা বলয়’ ছাড়ছেন ক্রিকেটাররা

শনিবার সভার পর ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান, ক্রিকেটারদের অনুশীলনে তিন দিনের বিরতির কথা জানান। এরপরই অনুশীলন শেষে হোটেলে গিয়ে আবার অনেক ক্রিকেটারই যার যার বাসায় ফেরত যাচ্ছেন
২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৮ অপরাহ্ন

অনিশ্চয়তা কাটেনি, ক্রিকেটারদের অনুশীলনে তিন দিনের বিরতি

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানান, আগের সব পরিকল্পনা পিছিয়ে যাওয়ায় নিয়মিত অনুশীলন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫০ পূর্বাহ্ন

গাভাস্কারের উদ্ভট মন্তব্যে খেপেছেন আনুশকা

শুধু সময়ের সেরা ব্যাটসম্যান নন বিরাট কোহলি, দারুণ একজন ফিল্ডারও বটে। কিন্তু আগের দিন কি যেন হয়ে যায় তার। প্রতিপক্ষ অধিনায়ক লোকেশ রাহুলের দুটি সহজ ক্যাচ ছেড়ে দেন তিনি। আর তাই তাকে সামাজিক মাধ্যমে উদ্ভট এক মন্তব্য করেন ভারতের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। আর তার এমন মন্তব্যে বেজায় খেপেছেন কোহলির স্ত্রী ও অভিনেত্রী অনুশকা শর্মা।
২৫ সেপ্টেম্বর ২০২০, ১১:২১ পূর্বাহ্ন

১২ লাখ রুপি জরিমানা করা হলো কোহলিকে

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে।
২৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

কোভিড টাস্কফোর্সের সিদ্ধান্ত না মানলে সিরিজ বাতিল: লঙ্কান বোর্ড

স্বাস্থ্যবিধি নিয়ে কঠিন শর্ত বেঁধে দেওয়ায় শ্রীলঙ্কা সফরে যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এরপর শর্ত শিথিল করতে কম চেষ্টা করেনি। নিজ দেশের ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপাকসে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত কোভিড টাস্কফোর্সের সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করেছে তারা। তবে আশার খবর মেলেনি।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৪ পূর্বাহ্ন

বারবার করোনাভাইরাস পরীক্ষা আর সুরক্ষা বলয় অস্বস্তি দিচ্ছে শান্তকে

শ্রীলঙ্কা সফর হলে শান্তদের এই পরিস্থিতিতে থাকতে হবে আরও লম্বা সময়। যেতে হবে আরও একাধিক করোনাপরীক্ষার মধ্য দিয়ে।
২৪ সেপ্টেম্বর ২০২০, ০১:৪১ অপরাহ্ন

‘হৃদয়ভাঙ্গা’ খবরে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া

জোন্সের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তৈরি হয় হাহাকার। জোন্সের সঙ্গে পাশাপাশি চেয়ারে বসে অনেকবার ধারাভাষ্য দেওয়া হার্শা ভোগলকে টুইটারে লিখেছেন, ‘না ডিনো না, আমি বাকরূদ্ধ , স্তব্ধ। আমি এই খবর গ্রহণ করতে পারছি না।’
২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৫ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

২০২২ সালের যুব বিশ্বকাপকে সামনে রেখে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিরোপা ধরে রাখার মিশনে আগামী ১ অক্টোবর থেকে স্কিল ট্রেনিং ক্যাম্প শুরু হবে তাদের। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৮ জনের নতুন স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন

মারা গেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডিন জোন্স

সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি ডিন জোন্স হার্ট অ্যাটাকে মারা গেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্টার স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিতে মুম্বাইয়ের একটি সাত তারা হোটেলে ‘বায়োসিকিউর বাবল’ অর্থাৎ জৈব সুরক্ষিত পরিবেশে ছিলেন এ অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন

‘এক ম্যাচ দেখেই কামিন্সের বিচার করা অন্যায়’

বুধবার রাতে আগে ব্যাট করে কামিন্সদের পিটিয়ে ১৯৫ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। ওই রান তাড়ায় ১৪৬ রানেই শেষ হয়েছে কেকেআর।
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৩ পূর্বাহ্ন

মার্শের চোটে আইপিএলের দরজা খুলল হোল্ডারের

এই নিয়ে দ্বিতীয়বারের মতো চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন মার্শ ভাইদের ছোটজন।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৭ অপরাহ্ন

বোলিংয়ে অস্বস্তি টের পাচ্ছেন সাইফুদ্দিন

বুধবার আইসোলেশন থেকে মুক্ত হয়ে মূল মাঠে বল করেছেন সাইফুদ্দিন। পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গেও সরাসরি কাজের সুযোগ মিলেছে তার।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:২৭ অপরাহ্ন

শ্রীলঙ্কা সফর হলেও দেশে ঘরোয়া ক্রিকেট ফেরানোর চিন্তা

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, শ্রীলঙ্কা সফরের অনিশ্চয়তা নিয়ে কথা বলতে এসে ঘরোয়া ক্রিকেটের ব্যাপারে আশাবাদি খবর দিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন

করোনাভাইরাস বিরতির পর পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

সীমিত ওভারের সিরিজ খেলতে আগামী অক্টোবর-নভেম্বরে পাকিস্তান সফর করবে জিম্বাবুয়ে।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত আবু জায়েদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিস চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন

অবশেষে করোনা মুক্ত হলেন সাইফ

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। এরপর দুই দফা পরীক্ষায় পজিটিভই ছিলেন তিনি। তবে অবশেষে করোনা মুক্ত হয়েছেন এ ওপেনার। তৃতীয় দফার পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে তার। মঙ্গলবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে এ সংবাদ নিজেই জানিয়েছেন সাইফ।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন

ধোনি কেন এত পরে, ব্যাখ্যা চেন্নাই কোচ ফ্লেমিংয়ের

বড় লক্ষ্য তাড়াতেও স্যাম কারান, ঋতুরাজ গায়কোয়াড়, কেদার যাদবদেরও পরে নামলেন মহেন্দ্র সিং ধোনি। নেমেই মারতে পারলেন না। শেষ ওভারে যখন টানা তিন ছক্কা মারেন, ততক্ষণে সব শেষ হয়ে গেছে।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৯ পূর্বাহ্ন