নিষেধাজ্ঞা দেড় বছর কমার পরও অসন্তুষ্ট আকমল
শাস্তি আরও কমাতে নিজের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার কথা জানিয়েছেন তিনি।
২৯ জুলাই ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রডকে কুর্নিশ ওভারে ছয় ছক্কা মারা যুবরাজের
তখন সবে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। আর ভারতের যুবরাজ সিং ওই সময়টায় বিশ্ব ক্রিকেটের বড় নাম। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আগ্রাসী যুবরাজের সামনে পড়েছিলেন নবীন ব্রড। যুবরাজের হাতে খেতে হয়েছে ওভারে ছয় ছক্কা! এরপর থেকে ব্রডের নাম এলেই উঠে যুবরাজের কথা। সেই ঘটনার এক যুগ পর টেস্টে ৫০০ উইকেট নিয়ে ব্রড উঠেছেন অন্যরকম উচ্চতায়। এই অর্জনের পর ইংলিশ পেসারকে কুর্নিশ জানিয়েছেন ওভারে ছয় ছক্কা মারা যুবরাজ।
২৯ জুলাই ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন
আর কোনো পেসারের ৫০০ উইকেট পাওয়া নিয়ে ব্রডের সংশয়
টেস্টে ৫০০ উইকেট নেওয়া বোলার এতদিন ছিলেন ছয়জন। তিন পেসার আর তিন স্পিনারের ভারসাম্য এই রেকর্ডে। মঙ্গলবার স্টুয়ার্ট ব্রড ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে এই অভিজাত ক্লাবে পেসারদের প্রাধান্য বাড়িয়েছেন। তবে এই মাইলফলকে ভবিষ্যততে আর কোন পেসার যুক্ত হবেন কিনা, তা নিয়ে সংশয়ে খোদ ব্রড।
২৯ জুলাই ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ন
আইসিসির কাছে বোলারদের ন্যায্যতা চাইলেন অশ্বিন
গত আইপিএলে জস বাটলারকে ক্রিকেটীয় নিয়ম মেনে আউট করেই বিতর্কে জড়াতে হয়েছিল রবীচন্দ্র অশ্বিনকে। নিয়মে থাকলেও ক্রিকেটে মানকাড়িং আউটকে বাঁকা চোখে দেখা হয়। ব্যাটসম্যানদের সুবিধা দেওয়ার এই নীতিতে তীব্র দ্বিমত তখনই জানিয়েছিলেন ভারতীয় অফ স্পিনার অশ্বিন। আইসিসি ওভারস্টেপ ‘নো’ বল নিয়ে আরও কড়াকড়ি আরোপ করার পর এবার এই ব্যাপারে বোলারদের ন্যায্যতা দাবি করেছেন তিনি।
২৯ জুলাই ২০২০, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রডের পাঁচশো ছোঁয়ার দিনে উইজডেন ট্রফি পুনরুদ্ধার করল ইংল্যান্ড
সাউদাম্পটনে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ম্যানচেস্টারের পরের দুই টেস্ট পুরো ভিন্ন ছবি। প্রথম টেস্টের একাদশ থেকে জায়গা হারিয়ে ‘ক্ষুব্ধ’ স্টুয়ার্ট ব্রড পরের দুই টেস্ট দেখালেন ঝলক। বিশেষ করে শেষ টেস্টে ১০ উইকেট নিয়ে দলকে জেতালেন, নিজে স্পর্শ করলেন ৫০০ উইকেটের মাইলফলক।
২৮ জুলাই ২০২০, ০২:১৫ অপরাহ্ন
করোনাকালে পরিবার ছেড়ে ক্রিকেটে পড়ে থাকা কঠিন দেখছেন ওয়ার্নার
করোনাভাইরাস মহামারির স্থবির থাকা আন্তর্জাতিক ক্রিকেট স্বাভাবিক করতে নানান পথে হাঁটছে ক্রিকেট বোর্ডগুলো। জৈব সুরক্ষিত পরিবেশে কড়া বিধি নিষেধে ইংল্যান্ড ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। একইভাবে ফেরার পথে অস্ট্রেলিয়াসহ অন্য দলগুলোও। তবে চলমান পরিস্থিতিতে পরিবারকে লম্বা সময় দূরে রেখে ক্রিকেটে পড়ে থাকা বেশ কঠিন হবে বলে মত দিয়েছেন অসি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
২৮ জুলাই ২০২০, ১২:৪৪ অপরাহ্ন
৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ব্রড
প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন স্টুয়ার্ট ব্রড। দ্বিতীয় ইনিংসে সহায়ক পরিস্থিতিতে ৩ উইকেট তুলে নিয়ে মাইলফলক স্পর্শ করা ছিল সময়ের ব্যাপার। ক্রেইগ ব্র্যাথওয়েটকে এলবিডবব্লিউ করে এই পেসার অনুমিতভাবেই নিয়ে নেন টেস্টে নিজের ৫০০তম উইকেট।
২৮ জুলাই ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন
চূড়ান্ত হলো সিপিএলের সূচি
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাঝের অনাকাঙ্ক্ষিত বিরতির পর প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর হতে যাচ্ছে এটি।
২৮ জুলাই ২০২০, ১১:১২ পূর্বাহ্ন
পাঁচ দল নিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ
২০১২ সালের পর শ্রীলঙ্কার প্রথম কোনো বড় টি-টোয়েন্টি আসর হতে যাচ্ছে এলপিএল।
২৮ জুলাই ২০২০, ১০:২২ পূর্বাহ্ন
ওয়াহাব-সরফরাজকে ফিরিয়ে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের
আগামী ৫ অগাস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড।
২৮ জুলাই ২০২০, ০৬:১০ পূর্বাহ্ন
‘শুধু ভারতে কেন, বিশ্ব ক্রিকেটেই স্টোকসের ধারেকাছে কেউ নেই’
স্টোকসের মতো কেউ এই মুহূর্তে বিশ্বক্রিকেটে নেই, সবকিছু বিবেচনায় নিয়ে বলছেন গম্ভীর।
২৭ জুলাই ২০২০, ০৯:৪৩ পূর্বাহ্ন
ক্রিকেট ফিরেছে, ইংল্যান্ডে মাঠে ফিরল দর্শকও
লন্ডনের ওভালে সারে ও মিডলসেক্সের প্রীতি ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন এক হাজার দর্শক।
২৭ জুলাই ২০২০, ০৯:০৪ পূর্বাহ্ন
দুই দিন বাড়ল অনুশীলন, যোগ দিয়ে খুশি এনামুল
ব্যক্তিগত পর্যায়ের অনুশীলনের সময় আরও দুই দিন বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৭ জুলাই ২০২০, ০৬:৩৯ পূর্বাহ্ন
তৃতীয় টেস্ট জয়ে ইংল্যান্ডকে পথ দেখাচ্ছেন ব্রড
ব্রডের নৈপুণ্যে তৃতীয় টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার জোরালো সম্ভাবনা তৈরি করেছে ইংল্যান্ড।
২৬ জুলাই ২০২০, ০৭:৫৫ অপরাহ্ন
ডোপ পাপে ২ বছরের জন্য নিষিদ্ধ কাজী অনিক
তার শরীরে মেথামফেটামিন নামক এক ধরনের ওষুধের উপস্থিতি ধরা পড়ে।
২৬ জুলাই ২০২০, ০৩:৩৩ অপরাহ্ন
‘খেলা দেখলে আফসোস লাগে, অনেকগুলো ৫০ বা ১০০ মিস হচ্ছে’
পৃথিবীর অন্য একটা প্রান্তে যখন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে, তখন কিছুটা হলেও আফসোস লাগছে এই তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।
২৬ জুলাই ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ন
ফিট থাকলে খেলে যাওয়া উচিত ধোনির, মনে করেন গম্ভির
সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভির মনে করেন, মহেন্দ্র সিং ধোনি যদি নিজেকে ফিট মনে করেন, ফর্মে থাকেন এবং খেলাটা উপভোগ করেন, তাহলে তার আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাওয়া উচিত। সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন গম্ভির।
২৬ জুলাই ২০২০, ০৮:৪৩ পূর্বাহ্ন
সৌরভকে নিয়ে দুই রকম চাওয়া গাভাস্কার-সাঙ্গাকারার
আইসিসি নাকি বিসিসিআই; ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলির মনে নিশ্চয় এই প্রশ্নে তোলপাড় চলছে বেশ কিছুদিন ধরে। সৌরভ চাইলে যে কোনো একটি বেছে নিতে পারেন। কিন্তু ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনিল গাভাস্কার তাকে বিসিসিআই পদেই দেখতে চান। অন্য দিকে আরেক দক্ষিণ এশিয়ান ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা মনে করেন সৌরভের উচিত আইসিসির সর্বোচ্চ পদ অলংকৃত করা।
২৬ জুলাই ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন
বড় ‘দামি’ এই ক্রিকেট-ভালোবাসা
উপকরণগুলো যে কেবল ব্যয়বহুল, তা নয়। বাংলাদেশে মানসম্পন্ন সরঞ্জাম পাওয়াও কঠিন। কারণ, দেশে এমন কোনো নির্মাতা প্রতিষ্ঠান নেই যারা সর্বোচ্চ মানের পণ্য উৎপাদন করতে পারে।
২৬ জুলাই ২০২০, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রডের ঝড়ো ব্যাটিংয়ের পর নিয়ন্ত্রণে ইংল্যান্ড
ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে ইংল্যান্ডকে পথ দেখান স্টুয়ার্ট ব্রড। এরপর বল হাতেও ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে প্রথম আঘাতটা করেন তিনি।
২৫ জুলাই ২০২০, ০৬:৪৮ অপরাহ্ন