ইংল্যান্ড সফর নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়: পিসিবি
জুলাইয়ের ৩০ তারিখ থেকে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। এরপর সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরস্পরকে মোকাবিলা করবে তারা।
১২ মে ২০২০, ০১:১৫ অপরাহ্ন
স্মিথকে মাত্র চার বলের মধ্যেই আউট করবেন শোয়েব!
৪৪ বছর বয়সী শোয়েবের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে।
১২ মে ২০২০, ১১:১২ পূর্বাহ্ন
করোনাভাইরাসে স্থগিত হয়ে গেল মেয়েদের বিশ্বকাপ বাছাই
করোনাভাইরাসের মহামারির কারণে জুলাই মাসে হতে যাওয়া মেয়েদের ২০২১ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত করেছে আইসিসি। স্থগিত থাকছে ২০২২ সালের যুব বিশ্বকাপ বাছাইয়ের ডিভিশন-২ এর খেলাও।
১২ মে ২০২০, ১০:০৮ পূর্বাহ্ন
‘কোহলি হচ্ছে ফেদেরার, আর স্মিথ নাদালের মতো’
বিরাট কোহলি নাকি স্টিভেন স্মিথ? ব্যাটসম্যান হিসেবে কে সেরা? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবিডি ভিলিয়ার্স আশ্রয় নিয়েছেন টেনিসের জগতে। কিংবদন্তি দুই টেনিস তারকার সঙ্গে কোহলি-স্মিথের তুলনা টেনে সময়ের সেরা দুই ব্যাটসম্যানের ব্যাখ্যা দিয়েছেন তিনি।
১২ মে ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন
এক মাসের বেশি সময় ধরে প্রতিদিন ম্যাচ থাকবে লা লিগায়
খেলোয়াড়দের অনুশীলন শুরু হয়ে গেছে গত সোমবার থেকেই। এবার লিগ শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাজ। ফলে আবারও স্প্যানিশ ফুটবলের আমেজ পেতে শুরু করেছেন ভক্ত-সমর্থকরা। তবে এবার আর সপ্তাহে একদিন কিংবা দুই দিন নয়, পুরো মাস জুড়ে প্রতিদিন লা লিগার উত্তাপ নেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। এমনটাই জানিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট
১১ মে ২০২০, ০১:০১ অপরাহ্ন
বাউন্সার মারার জন্য সুজনকে খুঁজছিলেন ওয়াসিম
১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে দারুণ অলরাউন্ড নৈপুন্যে বাংলাদেশের নায়ক ছিলেন খালেদ মাহমুদ সুজন। মিডিয়াম পেসে ৩ উইকেট নেওয়ার পথে ওয়াসিম আকরামকে চোখ রাঙানিও দিয়েছিলেন তিনি। পরের বছর বাংলাদেশে খেলতে এসে শোধ তুলতে সুজনের খোঁজ করেন ওয়াসিম।
১১ মে ২০২০, ১২:২০ অপরাহ্ন
ব্যাট করতে গিয়ে জীবনে একবারই ভয় পেয়েছিলেন তামিম
শোয়েব আকতারের তখন পড়তি সময় আর ক্যারিয়ার শুরু করা তামিম ইকবাল ফুটছেন টগবগিয়ে। ততদিনে ২০০৭ বিশ্বকাপে জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে নামও কুড়িয়ে ফেলেছেন। কিন্তু ভয়ডরহীন তামিমেরও প্রথমবার শোয়েবকে মোকাবেলা করতে গিয়ে ভয়ে বুক কেঁপে উঠেছিল। তামিমের মনে হয়েছিল শোয়েব বোধহয় তাকে মেরেই ফেলবেন!
১১ মে ২০২০, ০৭:১০ পূর্বাহ্ন
২০০৭ বিশ্বকাপে হাবিবুল ছিলেন ‘চিতা’
অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য ছিল অভাবনীয়। এক ঝাঁক তরুণদের নিয়ে সেই বিশ্বকাপে বাংলাদেশ প্রতাপশালী ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে দেয়। তারুণ্যে ভরা সেই দলের ফিল্ডাররাও ছিলেন ক্ষিপ্র। বয়সের কারণে তরুণদের সঙ্গে ফিল্ডিংয়ে তাল মেলাতে বেগ পাওয়া হাবিবুল তাই নিজেকে অনুপ্রাণিত করতে নেন ভিন্ন তরিকা।
১১ মে ২০২০, ০৬:৩৫ পূর্বাহ্ন
দর্শকশূন্য মাঠে খেলা চালুর পক্ষে পিটারসেন
করোনাভাইরাসের প্রকোপ কবে থামবে, কবে ভ্যাকসিন আবিষ্কার হবে তার কোন নিশ্চয়তা নেই। এই অবস্থায় জনজীবন বন্ধ রেখে কতদিন মানুষ চলতে পারে, এই প্রশ্ন হচ্ছে জোরালো। দর্শকশূন্য মাঠে খেলা চালু করা নিয়েও আসছে বিভিন্ন মত।
১১ মে ২০২০, ০৫:৫৩ পূর্বাহ্ন
বিপিএলে ম্যাচ পাতানোর চেষ্টায় আফগান ক্রিকেটার নিষিদ্ধ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সর্বশেষ আসরে সিলেট থান্ডার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা উইকেটকিপার ব্যাটসম্যান শাফিকুল্লাহ শাফাককে ৬ বছরের জন্য নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১০ মে ২০২০, ০৩:০৪ অপরাহ্ন
মা পাশে ছিলেন বলেই...
নিগার নিজে যত না কষ্ট করেছেন, তার চেয়ে বেশি করেছে তার পরিবার। নানা রকম সামাজিক বাধা-বিপত্তি মোকাবিলা করেছে তার পরিবার। সমাজের অনেক লোকই স্বাভাবিক দৃষ্টিতে নিতে পারত না সেসব। কানাঘুষা তো চলত নিয়মিতই। আর এসব কিছু সামাল দিয়েছেন তার মা সালমা হক।
১০ মে ২০২০, ১০:২০ পূর্বাহ্ন
ভারতীয়দের আইপিএলের বাইরে অন্য লিগ খেলার অনুমতি চান রায়না
আইপিএলের বাইরে বিশ্বের আর কোন ফ্র্যাঞ্চাইজি টি-২০ খেলার অনুমতি নেই ভারতীয় ক্রিকেটারদের। বিসিসিআইর এমন কঠোর বিধিনিষেধ বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেলায় যেমন, চুক্তির বাইরের ক্রিকেটার বেলাতেও তেমন সত্য। কিন্তু আইপিএলে কদর কমে যাওয়া আর চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা চান এই নিয়ম শিথিল করা হোক।
১০ মে ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন
ভারতের বিপক্ষে দর্শকশূন্য মাঠে খেললেই সুবিধা অস্ট্রেলিয়ার!
করোনাভাইরাসের প্রকোপ কমলে চলতি বছর দর্শকবিহীন মাঠে অস্ট্রেলিয়া সফরে ভারতের নির্ধারিত সিরিজ আয়োজনের আলাপ চলছে। দর্শকশূন্য মাঠে খেলার ভাবনায় বেশিরভাগ ক্রিকেটারই জানিয়েছেন নেতিবাচক প্রতিক্রিয়া। তবে এক্ষেত্রে ব্যতিক্রম উসমান খাওয়াজা। অজি এই ব্যাটসম্যান মনে করেন, স্বাগতিক হলেও দর্শকছাড়া খেলা হলে সুবিধা পাবে অস্ট্রেলিয়াই।
১০ মে ২০২০, ০৬:০৩ পূর্বাহ্ন
ঈদের পরই প্রিমিয়ার লিগ চায় ক্রিকেটারদের সংগঠন
ঈদের পর স্বাস্থ্যবিধি মেনে লিগ শুরু করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি দেওয়ার সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন তারা।
৯ মে ২০২০, ০৫:০৯ অপরাহ্ন
অসহায়দের মাঝে বিসিবির ১৫০০০ প্যাকেট ত্রাণ বিতরণ
দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। আগামীতে আরও অনেক এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হবে বলেও উল্লেখ করেছে তারা।
৯ মে ২০২০, ০৪:৫৭ অপরাহ্ন
ইংল্যান্ড দলে ফেরার প্রতীক্ষায় ‘পরিণত’ হেলস
ইংল্যান্ডকে তার অনেক কিছু দেওয়ার এখনও বাকি আছে বলে মনে করেন হেলস।
৯ মে ২০২০, ০১:৫৮ অপরাহ্ন
স্মিথ-কোহলির সাফল্যের নেপথ্যে ওপেনারদের অবদান দেখেন ওয়ার্নার
ওয়ার্নার মনে করেন, স্মিথ-কোহলির সাফল্যের কৃতিত্ব কেবল তাদের একার নয়। তাদের সেরা হয়ে ওঠার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে দুদলের ওপেনারদের।
৯ মে ২০২০, ০৯:৪২ পূর্বাহ্ন
এবার সাকিব-মুশফিকের অন্যরকম জুটি
ক্রিকেট মাঠে দুজনে মিলে গড়েছেন অনেক জুটি। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের জুটি জমে গেলে প্রতিপক্ষের কপালে পড়ে চিন্তার ভাঁজ। এবার করোনাভাইরাস সংকটে ভিন্নরকমের এক জুটি গড়েছেন তারা।
৯ মে ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বলে মনে হয় না ওয়ার্নারের
করোনাভাইরাস মহামারিতে ক্রিকেট বিশ্বের চলমান স্থবিরতা কবে কাটবে, তা বলার উপায় নেই। একের পর এক সিরিজ স্থগিতের স্রোতে অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আয়োজক দেশ অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারেরও বাস্তবতা দেখে মনে হচ্ছে, ভেস্তে যাবে বিশ্বকাপও।
৯ মে ২০২০, ০৬:৪৫ পূর্বাহ্ন
কোহলির সঙ্গে রুবেলের দ্বন্দ্বের সূত্রপাত যেখান থেকে
ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দেখলেই উত্তেজনার ঝাঁজ টের পান রুবেল হোসেন। বাড়তি কিছু করে তাকে আউট করতে চান, এমনকি কোহলির মুখের কাছে গিয়ে বুনো উল্লাস করতেও তুমুল আগ্রহ তার। কোহলির সঙ্গে রুবেলের এই সাপে-নেউলে সম্পকের সূত্রপাত নাকি আন্তর্জাতিক ক্রিকেটে আসারও বেশ আগে থেকে।
৯ মে ২০২০, ০৫:৩৫ পূর্বাহ্ন