ভারতের সঙ্গে কান্নার গল্প অবসানের সুযোগ আকবরদের সামনে

এবার যুব বিশ্বকাপের ফাইনালে সামনে একই প্রতিপক্ষ। আগের সব দেনা বিশ্বকাপ মঞ্চেই পুষিয়ে দেওয়ার সুযোগ আকবর আলিদের সামনে।
৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৭ অপরাহ্ন

সাদামাটা বোলিং, নাজুক ফিল্ডিংয়ে হতাশায় মোড়া দিন

সাদামাটা বোলিং, ক্যাচ ফসকানো, দৃষ্টিকটু ভুলে পরা বাংলাদেশের বোলিং-ফিল্ডিং মাড়িয়ে দারুণ এক দিন পার করেছে পাকিস্তান।
৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৬ অপরাহ্ন

পিনাক-আশরাফুলের ফিফটিতে জবাব দিচ্ছে পূর্বাঞ্চল

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আগের ম্যাচে খেলার সুযোগ হয়নি মোহাম্মদ আশরাফুলের। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই জ্বলে উঠেছেন তিনি। দারুণ ব্যাট করেছেন তরুণ পিনাক ঘোষও। ফলে দক্ষিণাঞ্চলকে ভালো জবাব দিচ্ছে পূর্বাঞ্চল। তবে দ্বিতীয় দিন শেষে এখনও ২১২ রানে পিছিয়ে আছে দলটি।
৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন

পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়েই ছন্দে মোস্তাফিজ

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না দেশ সেরা পেসার মোস্তাফিজুর রহমানের। সীমিত ওভারের ম্যাচে কিছুটা ভালো হলেও লম্বা সংস্করণে বেহাল দশাই বলা যায়। যে ধারায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদই পড়ে যান এ পেসার। তবে বাদ পড়েই যেন তেতে উঠেছেন তিনি। এদিন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের বিপক্ষে দারুণ জ্বলে উঠেছেন তিনি। তার তোপেই প্রথম ইনিংসে লিড পায় মধ্যাঞ্চল। দ্বিতীয় দিন শেষে ১৯১ রানে এগিয়ে রয়েছে দলটি।
৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল ভারত

এক প্রান্তে বুক চিতিয়ে লড়াই করেছিলেন রবিন্দ্র জাদেজা। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না টপ অর্ডারের ব্যর্থতায়। শেষ দিকে অবশ্য সঙ্গী হিসেবে পেয়েছিলেন নভদিপ সাইনিকে। কিন্তু তাও যথেষ্ট হলো না। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও হারের স্বাদ পেল সফরকারী ভারত। এতে এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ খুইয়েছে বিরাট কোহলির দল।
৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৩ পূর্বাহ্ন

শানের সেঞ্চুরি, বাবরের দ্যুতি আর বাংলাদেশের ভুলের সেশন

একজন ফিরতে পারতেন ২ রানে, আরেকজন নিশ্চিত আউট ছিলেন ৮৬ রানে। দুজনকেই জীবন দিল বাংলাদেশ। ২ রানে জীবন পাওয়া বাবর আজম ছুটছেন সেঞ্চুরির দিকে। আর লিটন দাস-রুবেল হোসেনের দৃষ্টিকটু ভুলে জীবন পাওয়া শান ফেরেন সেঞ্চুরি করেই। এই দুজনের ব্যাটে লিড নেওয়ার খুব কাছে পাকিস্তান।
৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৯ পূর্বাহ্ন

এত বড় এজও টের পেলেন না বোলার-উইকেটকিপার!

এলোমেলো বোলিং আর ক্যাচ হাতছাড়া করায় এমনিতেই মিলছিল না উইকেট। তরতরিয়ে বাড়ছিল পাকিস্তানের রান। অথচ উইকেট পেতে মরিয়া বাংলাদেশ কিনা শান মাসুদের ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের গ্লাভসে বলেও আবেদনই করল না!
৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৮ পূর্বাহ্ন

বাকিদের বিবর্ণ দশায় চাপ রাখলেন কেবল রাহি

উইকেটে পেসারদের জন্য আছে রসদ। তবে তা কাজে লাগাতে জানতে হবে তো। ভালো জায়গায় অবিরাম বল ফেলতে পারলে মিলত সাফল্য, অন্তত রান আটকে চাপ বাড়ানো যেত। কিন্তু আবু জায়েদ রাহি ছাড়া বাংলাদেশের বাকি পেসারদের মধ্যে দেখা মিলল না সেই স্কিলের। বাংলাদেশের অল্প রানের জবাব দিতে নামা পাকিস্তানকে তাই ফেলা যাচ্ছে না বড় কোন চাপে।
৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১২ পূর্বাহ্ন

বোলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ

উইকেটে আছে ঘাসের ছোঁয়া, রাওয়ালপিন্ডির পেস সহায়ক উইকেটে তিন পেসার নিয়ে নেমেছে দুই দলই। পাকিস্তানি পেসারদের দাপটে বাংলাদেশের পূঁজিও মোটে ২৩৩। কিন্তু এই পরিসংখ্যান আসলে দিচ্ছে না আসল ছবি।
৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিপিএলে ফিক্সিং চেষ্টায় সেই পাকিস্তানি ক্রিকেটারের কারাদণ্ড

স্পট ফিক্সিংয়ের প্রমাণ পেয়ে তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিপিএল ও পিএসএলে ঘুষ লেনাদেনার দায়ে সেই পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদকে এবার কারাদণ্ডও দিয়েছে ইংল্যান্ডের এক আদালত। ইংল্যান্ডে গ্রেপ্তার থাকা নাসিরের সঙ্গে ফিক্সিং পরিকল্পনায় সাজা পেয়েছেন ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজ নামের আরও দুজন।
৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩০ পূর্বাহ্ন

দ্বিতীয় ইনিংসের দিকে তাকিয়ে আছেন শান্ত

প্রথম ইনিংসের সর্বসাকুল্যে ২৩৩ রান। অথচ উইকেটে সেট হয়েছিলেন ছয়জন ব্যাটসম্যান। কিন্তু এক মোহাম্মদ মিঠুন ছাড়া কেউই পারলেন না ইনিংস বড় করতে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম দিনেই ব্যাকফুটে বাংলাদেশ। তবে দলের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত চেয়ে আছেন দ্বিতীয় ইনিংসের দিকে। দ্বিতীয় ইনিংসের ভালো ব্যাট করতে পারলে এ অবস্থা থেকেও ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন এ ব্যাটসম্যান।
৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫২ অপরাহ্ন

মিঠুনের দৃঢ়তার আগে-পরে আক্ষেপের গল্প

শুরুতেই বিপর্যয়, পরে ছোট ছোট জুটিতে ঘুরে দাঁড়ানো। কিন্তু বড় কিছুর আভাস দিতেই একেকজনের আত্মাহুতি। এভাবেই চলে দুই সেশন পরই শেষের দিকে ছিল বাংলাদেশের ইনিংস। দিনের শেষ সেশনে চোয়লবদ্ধ দৃঢ়তা দেখালেন মোহাম্মদ মিঠুন। তাইজুল ইসলামকে নিয়ে গড়লেন প্রতিরোধ। তার ফিফটিতে দুশো পেরিয়েও গেল দল। তবে বাংলাদেশকে আড়াইশর আগে মুড়ে দিয়ে দিনটা পাকিস্তানের করে রাখলেন শাহিন শাহ আফ্রিদি।
৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩ অপরাহ্ন

সিলেটে তাসকিনের পাঁচ উইকেট

পাকিস্তান সিরিজের বিবেচনায় ছিলেন তাসকিন আহমেদ। ইনজুরির কারণে শেষ পর্যন্ত জায়গা হয়নি। মূলত ম্যাচ ফিটনেসের অভাবে বাদ পড়ে যান তিনি। তবে সে ঘাটতি খুব করে পুষিয়ে নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। একাই তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। তার তোপে পড়েই এদিন মাত্র ১৬৯ রানে গুটিয়ে গেছে মধ্যাঞ্চল। প্রথম দিন শেষে মধ্যাঞ্চলের চেয়ে ৮০ রানে পিছিয়ে আছে উত্তরাঞ্চল।
৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন

তিন সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে দক্ষিণাঞ্চল

রেজাউর রহমানের তোপে পরে শুরুটা হলো বিভীষিকাময়। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় দক্ষিণাঞ্চল। রীতিমতো রান উৎসবে মাতে দলটি। সেঞ্চুরি তুলে নেন তিনজন ব্যাটসম্যান। এনামুল হক বিজয়, নুরুল হাসানের পর তরুণ মেহেদী হাসানও পৌঁছান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। ফলে বড় সংগ্রহের পথেই আছে তারা। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৪৪৩ রান।
৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:১১ পূর্বাহ্ন

বাংলাদেশের ইনিংসে শেষের গান

বিপর্যস্ত সকাল পেরিয়ে মিলেছিল ঘুরে দাঁড়ানোর আভা। প্রতিরোধের গল্প লিখার আভাস দিয়েও বাজে শট, ভুল অ্যাপ্রোচে তালগোল পাকিয়েছে তা। থিতু হয়ে হয়ে ব্যাটসম্যানরা ফিরেছেন একে একে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দুই সেশনের পরই তাই বাংলাদেশের ইনিংস বাজছে ফুরিয়ে যাওয়ার গান।
৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন

থিতু হয়েও আত্মাহুতির মিছিলে বিপাকে বাংলাদেশ

বিপর্যস্ত সকাল দিচ্ছিল চূড়ান্ত বিব্রত হওয়ার আভাস। তা হতে না দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। প্রতিরোধের পর সাবলীল খেলা মুমিনুল ফেরেন লাঞ্চের আগে। পরে আরেক জুটিতে ভরসা যুগিয়েছিলেন শান্ত আর মাহমুদউল্লাহ। দুজনেই বাজে শটে ফেরেন লাঞ্চের পর। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সম্ভাবনাময় তিনজনকে মাঝপথে খুইয়ে ফের ভেঙে পড়ার সুর বাংলাদেশের ব্যাটিংয়ে।
৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন

বিপর্যস্ত সকাল পেরিয়ে ঘুরে দাঁড়ানোর প্রয়াস

টেস্টের সকালে যেকোনো উইকেটই থাকে পেস সহায়ক। রাওয়ালপিন্ডির উইকেট ঐতিহ্যগতভাবেই পেসারদের হয়ে কথা বলে। টস জিতে তাই পাকিস্তান অধিনায়ক আজহার আলি ফিল্ডিং নিতে কোন দ্বিধা করলেন না। তার সিদ্ধান্ত যৌক্তিক হতে লাগল কেবল ১০ বল। ওতেই যে নেই দুই ওপেনার। কিন্তু এরপর প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। থিতু হয়েও মুমিনুল ফেরার পর ভরসা যোগাচ্ছেন শান্ত, তার ব্যাটে মিলছে ঘুরে দাঁড়ানোর প্রয়াস।
৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৩ পূর্বাহ্ন

টস হেরে ব্যাটিং পেল বাংলাদেশ, সাইফের অভিষেক

রাওয়ালপিন্ডির পেসার সহায়ক উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে দিয়েছে পাকিস্তান। উইকেট আর পরিস্থিতি বিচার করে বাংলাদেশও একাদশে রেখেছে তিন পেসার। অনুমিতভাবেই অভিষেক হচ্ছে ওপেনার সাইফ হাসানের।
৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৪ পূর্বাহ্ন

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার উপায় খুঁজছেন আকবর

ফেভারিট হিসেবে নেমে নিউজিল্যান্ডকে দাপটের সঙ্গে হারানো গেছে। প্রথমবারের মতো নিশ্চিত করা গেছে যুব বিশ্বকাপের ফাইনাল। কিন্তু ফাইনাল জিতলে পরেই না আসল আনন্দ। শিরোপা জয়ের উৎসবের মাঝে বাংলাদেশের বাধা ভারত। শক্তিশালী দলটির বিপক্ষে নামার আগে যত বেশি সম্ভব নির্ভার থাকার চিন্তা বাংলাদেশের।
৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৪ অপরাহ্ন

পরিনত চিন্তায় আসর মাত জয়ের

ছোট শরীরে যেন বড় মাথা। বয়স কম কিন্তু পরিপক্ব মস্তিষ্ক মাহমুদুল হাসান জয়ের। যুব বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে করেছেন সেঞ্চুরি। সেই সেঞ্চুরিতেই নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচ জেতানো ইনিংস খেলা এই ব্যাটসম্যান জানালেন লম্বা সময় ব্যাট করার চিন্তা ছিল তার, রান তাড়ার হিসেব নিকেশ মাথায় গুজেই সেরেছেন কাজ, পড়েছেন পরিস্থিতি, বুঝেছেন উইকেটের ভাষা। নিউজিল্যান্ড সফরে আউট হয়েছিলেন ৯৯ রানে। এবার দলের জয়ের সঙ্গে গুছিয়েছেন সেই আক্ষেপও।
৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩২ অপরাহ্ন