প্রথম দিনের অনুশীলনে নেই মাহমুদউল্লাহ-মেহেদী

পাকিস্তান সফরকে সামনে রেখে রোববার (১৯ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। বেলা দুইটা থেকে শুরু হয় প্রথম দিনের প্রস্তুতি পর্ব। তবে সেখানে ছিলেন না দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া দীর্ঘদিন পর ফের ডাক পাওয়া তরুণ অলরাউন্ডার মেহেদী হাসানও অনুপস্থিত ছিলেন।
১৯ জানুয়ারি ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

মাহমুদউল্লাহদের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ, থাকছে কমান্ডো-রেঞ্জার্সও

পাকিস্তানে আসন্ন দুই সফরে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হবে মাহমুদউল্লাহদের। প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে, লাহোরে মোতায়েন করা হবে ১০ হাজারের বেশি পুলিশ সদস্যকে, রাওয়ালপিন্ডিতে থাকবেন ৪ হাজারের বেশি পুলিশ।
১৯ জানুয়ারি ২০২০, ০৯:০৫ পূর্বাহ্ন

পোলার্ডের ক্যারিয়ার সেরা বোলিংয়ের আনন্দে বাগড়া দিল বৃষ্টি

টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করলেন কাইরন পোলার্ড। অধিনায়কের নৈপুণ্যে আয়ারল্যান্ডকে অল্প রানে বেঁধে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বৃষ্টির হানায় ভেস্তে গেল দলটির সিরিজে ফেরার সুযোগ, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হলো পরিত্যক্ত।
১৯ জানুয়ারি ২০২০, ০৭:৩২ পূর্বাহ্ন

জিম্বাবুয়েকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের যুবাদের

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিম্বাবুয়েকে অল্প রানে বেঁধে রাখার পর তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন আর মাহমুদুল হাসান জয়ের আগ্রাসী ব্যাটিংয়ে অনায়াসে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
১৮ জানুয়ারি ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন

দলে ওপেনারের ছড়াছড়ি, কোন দুজন করবেন ওপেন?

পাকিস্তানের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলে বিশেষজ্ঞ ওপেনার আছেন চারজন। আরও দুজন করতে পারেন ওপেনিং, বিপিএলে ওপেন করে সফলও হয়েছেন। এত ওপেনারের ছড়াছড়ির মাঝে কোন দুজন নামবেন ইনিংস শুরু করতে? নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, এমনিতে ওপেনার হলেও মিডল অর্ডারে খেলতে পারার যোগ্যতায় বিবেচিত হয়েছেন সৌম্য সরকার, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্তরা।
১৮ জানুয়ারি ২০২০, ০২:৩৫ অপরাহ্ন

বাড়তি গতি আর ভবিষ্যৎ ভাবনায় জাতীয় দলে হাসান মাহমুদ

১৩ ম্যাচে ১০ উইকেট। ইকোনমি ৯.২০। তবে এই পরিসংখ্যান বিচারে নয়, হাসান মাহমুদ বাংলাদেশ জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তার বাড়তি গতির কারণে। পাশাপাশি দারুণ সম্ভাবনাময় হওয়ায় বঙ্গবন্ধু বিপিএলে তার চেয়ে ভালো করা বেশ কয়েকজন পেসারকে পেছনে ফেলেছেন ২০ বছর বয়সী এই তরুণ।
১৮ জানুয়ারি ২০২০, ০১:৪৪ অপরাহ্ন

পারিশ্রমিক ছাড়া বিপিএলের সব কিছুই ভালো দেখছেন মুশফিক

এবার ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে একেবারে নতুন আদলে আয়োজন করা হয়েছিল বিপিএল। শুরুতে অগোছালো দেখা গেলেও মাঠের খেলা ও ব্যবস্থাপনা পরে ধীরে ধীরে গুছিয়ে নেন আয়োজকরা। টুর্নামেন্টটি শেষ হওয়ার পর মুশফিকুর রহিমেরও মনে হচ্ছে, পারিশ্রমিক ছাড়া বঙ্গবন্ধু বিপিএলের প্রায় সবকিছুই ভালো গিয়েছে।
১৮ জানুয়ারি ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন

গতির সঙ্গে কোনো আপোষ নয়: হাসান মাহমুদ

পাকিস্তানি স্পিড স্টার শোয়েব আখতার, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লির গতির ঝড় দেখে শৈশবে ক্রিকেটে আগ্রহ তৈরি হয়েছিল হাসান মাহমুদের। গতিতে ব্যাটসম্যানদের পরাভূত করে স্টাম্প ছত্রখান করে দেওয়া, ব্যাটসম্যানদের শরীর তাক করে ডেলিভারি দিয়ে গায়ে লাগানোর ঝোঁক তার প্রবল। এবার বঙ্গবন্ধু বিপিএলে সেই গতি দিয়েই বাজিমাত করে হাসান প্রথমবারের মতো ঠাঁই পেয়ে গেছেন বাংলাদেশ জাতীয় দলে। ২০ বছরের এই তরুণ গতি দিয়ে আলো ছড়াতে চান আন্তর্জাতিক ক্রিকেটেও।
১৮ জানুয়ারি ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন

লিটন-আফিফদের বড় ছক্কা মারার কৌশল জানিয়ে দিলেন রাসেল

লিটন দাসের কব্জিতে রয়েছে বাহারি সব শট খেলার দক্ষতা। তার পাশাপাশি বঙ্গবন্ধু বিপিএলে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তরুণ আফিফ হোসেনও। রাজশাহী রয়্যালসকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই দুই ক্রিকেটার। লিটন-আফিফের প্রতি নিজের মুগ্ধতার কথা উল্লেখ করে দলটির ক্যারিবিয়ান অধিনায়ক আন্দ্রে রাসেল তাদেরকে জানিয়ে দিয়েছেন বড় ছক্কা মারার কৌশলও।
১৮ জানুয়ারি ২০২০, ০৮:৫২ পূর্বাহ্ন

পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দলে চমক হাসান মাহমুদ

পাকিস্তান সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। এছাড়াও দলে এসেছে বেশ কিছু অদল-বদল। অনুমিতভাবেই ফিরেছেন তামিম ইকবাল, আর নিরাপত্তাজনিত কারণে এই সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় নেই মুশফিকুর রহিম।
১৮ জানুয়ারি ২০২০, ০৮:৪১ পূর্বাহ্ন

‘ইচ্ছে করে ছয় দিন, সাত দিন যত দিন সম্ভব টেস্ট ম্যাচ খেলতে’

টেস্ট ক্রিকেটকে আগামীতে চার দিনে নামিয়ে আনার একটা ভাবনা জানিয়েছে আইসিসি। সে ভাবনার সঙ্গে তীব্রভাবে দ্বিমত করেছেন বিরাট কোহলি থেকে স্টিভেন স্মিথ, দুনিয়ার বেশিরভাগ বর্তমান ও সাবেক ক্রিকেটারই। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমও আইসিসির ভাবনার সঙ্গে একমত নন। পাঁচ দিন তো বটেই, তার ইচ্ছা করে আরও লম্বা সময় ধরে টেস্ট খেলতে।
১৮ জানুয়ারি ২০২০, ০৫:৩৬ পূর্বাহ্ন

‘বাংলাদেশে বিকল্প পেতে এক ঘণ্টার বেশি লাগে না’

নিরাপত্তা নিয়ে পরিবার ভীত ও শঙ্কিত থাকায় পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মুশফিকুর রহিম। তিন সংস্করণেই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এই ব্যাটসম্যান না থাকলে মিডল অর্ডারে ভুগতে হতে পারে দলকে। তবে মুশফিক নিজে বলছেন, তার কিংবা যে কারো বিকল্প পেতে বাংলাদেশে এক ঘণ্টার বেশি সময় লাগে না!
১৮ জানুয়ারি ২০২০, ০৫:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশের কোচিং স্টাফদের মধ্যে যারা যাবেন না পাকিস্তানে

খেলোয়াড়দের মধ্যে কেবল মুশফিকুর রহিম পাকিস্তান যাবেন না। তবে পাকিস্তান না যাওয়ার মধ্যে কোচিং স্টাফদের আছেন একাধিকজন। জানা গেছে, প্রধান কোচ রাসেল ডমিঙ্গো গেলেও নিরাপত্তার শঙ্কায় নিজেদের সরিয়ে নিয়েছেন পাঁচজন কোচিং ও সাপোর্ট স্টাফ।
১৮ জানুয়ারি ২০২০, ০৫:০৩ পূর্বাহ্ন

টুর্নামেন্ট সেরা রাসেল গড়লেন ইতিহাসও

ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই আন্দ্রে রাসেলের কাছে প্রশ্ন গেল, ‘আপনি কি জানেন, বিপিএলের ইতিহাসে আপনিই প্রথম বিদেশি অধিনায়ক হিসেবে শিরোপা জিতলেন?’ স্মিত হেসে ক্যারিবিয়ান তারকার বিস্ময়মাখা জিজ্ঞাসা, ‘সত্যি কি তাই?’
১৭ জানুয়ারি ২০২০, ০৮:৪৬ অপরাহ্ন

যেখানে ম্যাচটা কঠিন হয়ে যায় মুশফিকদের

১৬ ওভার শেষে রাজশাহী রয়্যালসের রান ছিল ১০৭। পরের চার ওভারে আন্দ্রে রাসেল আর মোহাম্মদ নাওয়াজ মিলে তুললেন আরও ৬৩ রান। রাজশাহী পৌঁছল ১৭০ রানে। শেষের দিকে বাড়তি অন্তত ১০-১৫ রানই ফাইনাল ম্যাচের চাপে ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করেন মুশফিকুর রহিম।
১৭ জানুয়ারি ২০২০, ০৭:৫৭ অপরাহ্ন

‘জীবনের আগে ক্রিকেট নয়’, পাকিস্তানে না যাওয়ার ব্যাখ্যায় মুশফিক

কেবল টি-টোয়েন্টিই নয়, তিন দফায় হতে যাওয়া পাকিস্তান সফরের একবারও যাবেন না বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। নিরাপত্তা শঙ্কায় পরিবারের সায় না পেয়ে পাকিস্তান সফরে না যাওয়ার কথা বিসিবিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েও জানিয়েছেন তিনি। দেশটিতে না যাওয়া প্রসঙ্গে মুশফিক বলছেন, ক্রিকেটের অনেক আগে জীবনের প্রশ্ন।
১৭ জানুয়ারি ২০২০, ০৬:৫৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু বিপিএলে চ্যাম্পিয়ন আন্দ্রে রাসেলের রাজশাহী

আন্দ্রে রাসেল যখন উইকেটে নামেন, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ভরপুর গ্যালারি তখন উল্লাসরত। নেমেই বুঝি ঝড় তুলবেন এ ক্যারিবিয়ান। কিন্তু এদিন এ ক্যারিবিয়ানের সঙ্গে ব্যাট করতে নেমে প্রথমে ঝড় তুললেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। পরে রাসেলও পিটিয়েছেন ছক্কা। শেষ তিন ওভারে তারা যা রান এনেছেন, তাতেই তৈরি হয়ে যায় তফাৎ। বল হাতেও নাওয়াজ-রাসেলই রেখেছেন অবদান। মুশফিকুর রহিমদের থামিয়ে তাদের শিরোপা জেতা শেষ দিকে হয়েছে বেশ সহজ।
১৭ জানুয়ারি ২০২০, ০৪:৩২ অপরাহ্ন

ধাওয়ান-কোহলি-রাহুলের ব্যাটে সিরিজে ফিরল ভারত

শিখর ধাওয়ান, রোহিত শর্মার শুরুটা হলো দুর্দান্ত। একজন পুড়লেন সেঞ্চুরির আক্ষেপে, আরেকজন ফিরলেন হাফসেঞ্চুরির আগে। তিনে নেমে রান পেলেন অধিনায়ক বিরাট কোহলিও। করলেন ফিফটি। শেষ দিকে ঝড় তুললেন লোকেশ রাহুল। ভারত পৌঁছে গেল সাড়ে তিনশর কাছে। স্টিভেন স্মিথ, মারনাশ লাবুশেনের চেষ্টার পরও ওই পাহাড় টপকানো হয়নি অস্ট্রেলিয়ার।
১৭ জানুয়ারি ২০২০, ০৪:৩১ অপরাহ্ন

বিপিএলের সেরা বোলার: মোস্তাফিজকে টপকে যাবেন ফ্রাইলিঙ্ক-আমির-শহিদুল?

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালের আগে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকার শীর্ষে আছেন রংপুর রেঞ্জার্সের মোস্তাফিজুর রহমান। উইকেট সমান হলেও গড়ের দিক থেকে পিছিয়ে থাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রুবেল হোসেন আছেন দ্বিতীয় স্থানে।
১৭ জানুয়ারি ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন

বিপিএলে তামিমের রেকর্ড ভাঙতে মুশফিকের চাই ৭ রান

বিপিএলের এক আসরে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড তামিম ইকবালের দখলে। তবে ২০১৬ সালে হওয়া সেই কীর্তি ভেঙে নিজের করে নেওয়ার জোরালো সম্ভাবনা জাগিয়েছেন মুশফিকুর রহিম। সেজন্য ফাইনাল ম্যাচে তার চাই মাত্র ৭ রান।
১৭ জানুয়ারি ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন