‘আমাকে মোস্তাফিজের অর্ধেকের সমান কাউকে দেখান’
হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলা মোস্তাফিজুর রহমানকে নিয়ে এক নির্বাচকের সমালোচনার পালটা সমালোচনা করেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার প্রশ্ন মোস্তাফিজকে আগলে রাখার দায়িত্ব যাদের, তারা কেন দেশের সেরা অস্ত্রকে শূলে চড়াচ্ছেন।
১০ জানুয়ারি ২০২০, ০২:০৮ অপরাহ্ন
আমি তো দলে জায়গা প্রত্যাশা করতে পারি না: মাশরাফি
আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন কিনা, এমন প্রশ্নে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের দিকে। বিশ্বকাপের বির্বন ছন্দের প্রসঙ্গ টেনে তিনি বলছেন, অমন পারফরম্যান্সের পর দলে জায়গা তিনি প্রত্যাশাই করতে পারেন না। খেলা চালিয়ে যাওয়া কিংবা ছেড়ে দেওয়া প্রসঙ্গে যেন কিছুটা অভিমানীও তিনি।
১০ জানুয়ারি ২০২০, ০১:৩১ অপরাহ্ন
দলে থাকলে হয়তো পাকিস্তানে যেতাম: মাশরাফি
পাকিস্তান সফরকে সামনে রেখে কদিন আগে সরকারী আদেশনামায় (জিও) সাক্ষর নেওয়া হয়েছে ক্রিকেটারদের। সেখানে মুশফিকুর রহিমের মতো তারকা খেলোয়াড় সাক্ষর করেননি। নিরাপত্তা জনিত কারণে পাকিস্তান সফরে যেতে রাজি নন দেশ সেরা এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুশফিকের যাওয়ায় থাকলে তাহলে পাকিস্তান সফরে যেতেন ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে অবশ্যই পরিবারের সম্মতি নিয়ে। অন্যথায় নয়।
১০ জানুয়ারি ২০২০, ০১:১৭ অপরাহ্ন
ঢাকাকে হারিয়ে আসর শেষ করল রংপুর
রংপুর রেঞ্জার্সের জন্য ম্যাচটি ছিল নিছক আনুষ্ঠানিকতার। অন্যদিকে ঢাকা প্লাটুনের জন্য ছিল শীর্ষে ওঠার হাতছানি। জিতলেই সেরা দুইয়ে থাকা অনেকটাই নিশ্চিত হতো। কিন্তু এমন ম্যাচে রংপুরের কাছে হেরে যায় ঢাকা। আসরের শেষ ম্যাচে দারুন জ্বলে ওঠে রংপুরের বোলাররা। ফলে ঢাকাকে ১১ রানের ব্যবধানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএল শেষ করল দলটি।
১০ জানুয়ারি ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ন
চার নাকি পাঁচ দিনের টেস্ট, ভারতীয় কোচ দিলেন নতুন বুদ্ধি
টেস্ট ক্রিকেটের দৈর্ঘ্য পাঁচ থেকে চার দিনে কমিয়ে আনার আইসিসির ভাবনাকে ‘অর্থহীন’ বলেছেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যদি নিজেদের পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতেই চায়, তাহলে দুরকম উপায়ে টেস্ট আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
১০ জানুয়ারি ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন
কোহলি-স্মিথ-উইলিয়ামসন-রুটদের মতো হতে চান লাবুশেন
সময়ের সেরা চার ব্যাটসম্যানকে অনুসরণ করে কেবল টেস্টে নয়, ক্রিকেটের একাধিক সংস্করণে দাপট দেখাতে চান মারনাস লাবুশেন।
১০ জানুয়ারি ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন
শিগগিরই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন ধোনি, বলছেন শাস্ত্রী
সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি আর গায়ে না তোলা মহেন্দ্র সিং ধোনি শিগগিরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাবেন বলে মনে করছেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী।
১০ জানুয়ারি ২০২০, ০৬:১৮ পূর্বাহ্ন
৪৫'য়ে থামবেন গেইল!
বয়সটা ৪০ পেরিয়ে ৪১'য়ে পড়েছে। এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেট খেলছেন ক্রিস গেইল। বঙ্গবন্ধু বিপিএলে এবারও সবার আকর্ষণ এ ক্যারিবিয়ান দৈত্যকে নিয়ে। অথচ এ বয়সের ক্রিকেট ছেড়ে তার সতীর্থরা অনেকেই চলে গিয়েছেন অন্য পেশায়। তবে শীগগিরই অবসরে যাচ্ছেন না গেইল। সরাসরি না বললেও ৪৫ বছর পর্যন্ত খেলার ইঙ্গিত দিয়েছেন এ ক্যারিবিয়ান ক্রিকেটার।
৯ জানুয়ারি ২০২০, ০১:৪৪ অপরাহ্ন
চার দিনের টেস্টের পক্ষে নন গেইল
ক্রিকেট বিশ্বে এ মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় চার দিনের টেস্ট। ক্রিকেটের ঐতিহ্যবাহী এ সংস্করণকে একদিন কমিয়ে আনার পক্ষে আইসিসি। তবে এর বিপক্ষেই অবস্থান নিয়েছেন প্রায় সকল সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার তাদের সঙ্গে যোগ দিলেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা হিসেবে পরিচিত ক্রিস গেইল। চার দিনের টেস্টের পক্ষে নন বলেই জানিয়ে দিলেন এ ক্যারিবিয়ান।
৯ জানুয়ারি ২০২০, ১২:৫৯ অপরাহ্ন
মৃত্যুকেও ধোঁকা দিয়েছেন গেইল!
১৪ বছর আগের কথা। গিয়েছেন অস্ট্রেলিয়া সফরে। তৃতীয় টেস্টের আগে ধরা পড়ে হার্টে ব্লক রয়েছে ক্রিস গেইলের। তৎক্ষণাৎ সার্জারি না করলে জীবন নিয়েই সমস্যায় পড়তে হতে পারে। মাঠে না গিয়ে তাই গেলেন হাসপাতালে। কাউকে না জানিয়ে (পরিবারকেও না) করালেন ওপেন হার্ট সার্জারি। সফল সার্জারির পর ফের ক্রিকেটে ফিরে আসেন এ তারকা। আর ফিরে আসার পর তার উপলব্ধি হয় যেন মৃত্যুকেও ধোঁকা দিয়ে ফিরলেন এ ক্যারিবিয়ান দানব। আর সেদিন থেকেই সিদ্ধান্ত নেন জীবনকে কেবল উপভোগ করেই কাটাবেন গেইল।
৯ জানুয়ারি ২০২০, ১২:২৭ অপরাহ্ন
'ইউনিভার্স বস' আর আসবে না: গেইল
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ধুমধাড়াক্কা চার-ছক্কার খেলা। তাই অতি আগ্রাসন নিয়েই খেলতে হয় ক্রিকেটারদের। হালের এ নতুন সংস্করণে নিজেকে প্রমাণও করেছেন অনেকে। কিন্তু ক্রিস গেইলের মতো কেউ নেই। বিধ্বংসী ব্যাটিংয়ে একাই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন বহুবার। তাই নিজেই নিজেকে নাম দিয়েছেন 'ইউনিভার্স বস'। বাস্তব প্রেক্ষাপটের সঙ্গে মিলে যাওয়ায় এক বাক্যেই সবাই তা মেনেও নিয়েছেন। এবার জানালেন তার পর আর কোন 'ইউনিভার্স বস' আসবে না ক্রিকেট অঙ্গনে।
৯ জানুয়ারি ২০২০, ১১:৩৩ পূর্বাহ্ন
মেহেদী-মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে প্লে অফে ঢাকা
জিতলেই নকআউট পর্ব নিশ্চিত। এমন পরিসংখ্যান নিয়েই মাঠে নেমেছিল ঢাকা প্লাটুন। অন্যদিকে যদি-কিন্তুর সমীকরণের সম্ভাবনাটা টিকিয়ে রাখতে জয়ের কোন বিকল্প ছিল না রংপুর রেঞ্জার্সের। এমন ম্যাচে জয় পেয়েছেন ঢাকা। ফলে তৃতীয় দল হিসেবে নক আউট পর্বের টিকেট পেয়েছে দলটি। রংপুরকে ৬১ রানের বড় ব্যবধানেই হারিয়েছে ঢাকা।
৮ জানুয়ারি ২০২০, ০৩:৫৪ অপরাহ্ন
পাকিস্তান সফরে যেতে আগ্রহী নন মুশফিক
পাকিস্তান সফরের ব্যাপারে খেলোয়াড় কিংবা কোচদের জোর করবে না, জানতে চাইবে তাদের মতামত। এমনই ছিল বিসিবির অবস্থান। সেই অবস্থানের প্রেক্ষিতেই বোর্ড প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, পাকিস্তান সফরের ব্যাপারে শুরু থেকেই অনাগ্রহ প্রকাশ করেছেন মুশফিকুর রহিম। বাকি খেলোয়াড়রা যেতে চান কেবল সংক্ষিপ্ত সময়ের জন্য।
৮ জানুয়ারি ২০২০, ০৩:৩৪ অপরাহ্ন
পাকিস্তানে সফরে টি-টোয়েন্টি বাদ দিয়ে কেবল টেস্ট সিরিজ!
সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তান সফরে যেতে চেয়েছিল বাংলাদেশ। খেলতে চেয়েছিল কেবল টি-টোয়েন্টি সিরিজ। তবে পাকিস্তান চায় টি-টোয়েন্টি বাদ দিয়ে হলেও টেস্ট খেলুক বাংলাদেশ। পাকিস্তানের এই প্রস্তাব একেবারে উড়িয়ে না দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিসিবি। বোর্ড প্রধান নাজমুল হাসান জানিয়েছেন পাকিস্তান সফরের ব্যাপারে বৃহস্পতিবারই তারা নিয়ে নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত।
৮ জানুয়ারি ২০২০, ০৩:১২ অপরাহ্ন
কৌশলগত কারণে ওপেনার সাব্বির
হুট করেই এদিন ওপেনার বনে যান কুমিল্লা ওয়ারিয়র্সের সাব্বির রহমান। তখন অনেকেই ভেবেছিলেন, টানা ব্যর্থতার বৃত্তে আবদ্ধ থাকার কারণেই হয়তো ছন্দে ফেরাতে এমন সিদ্ধান্ত নিতে পারে দলটি। তবে সংবাদ সম্মেলনে অধিনায়ক ডেভিড মালান জানালেন ভিন্ন কথা। কৌশলগত কারণেই ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলতে পাঠানো হয়েছে সাব্বিরকে।
৮ জানুয়ারি ২০২০, ০১:০৬ অপরাহ্ন
সাব্বিরকে আউট করে যে কারণে রুশোর অমন উদযাপন
ফিফটি তুলে দারুণ ব্যাট করছিলেন সাব্বির রহমান। রান তাড়ায় কুমিল্লা ওয়ারিয়র্সের হারা-জিতা অনেকখানি নির্ভর করছিল তার উপর। পনেরোতম ওভারে মোহাম্মদ আমিরের বলে স্কয়ার লেগে লাফিয়ে সাব্বিরের ক্যাচ হাতে জমান রাইলি রুশো। ক্যাচ নিয়ে করেন ব্যতিক্রমী এক উদযাপন। ম্যাচ শেষে সে উদযাপনের পেছনের গল্প বললেন ম্যাচ সেরা রবি ফ্রাইলিঙ্ক।
৮ জানুয়ারি ২০২০, ১২:৩৯ অপরাহ্ন
আবেগকে পাত্তা দেন না মুশফিক!
মাঠে খেলার মাঝেই আবেগপ্রবণ হয়ে যান। অনেক সময়ই তা পেশাদার মোড়কে বেধে রাখতেও পারেন না মুশফিকুর রহিম। জাতীয় দলের ম্যাচে তার আবেগ দেখা গেছে একাধিকবার। আগের বিপিএলগুলোতেও মাঝপথে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘটনা একধিকবার আছে মুশফিকের। কিন্তু মুশফিকের দলে টানা দুই মৌসুম খেলা দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক বলছেন ভিন্ন কথা। মুশফিক নাকি আবেগকে খুব একটা পাত্তা দেন না।
৮ জানুয়ারি ২০২০, ১২:১৪ অপরাহ্ন
রানে ফিরেও কুমিল্লাকে জেতাতে পারলেন না সাব্বির
আগের ম্যাচেই বাদ পড়েছিলেন। বুধবার খুলনা টাইগার্সের বিপক্ষে ওপেনার হয়েই ফিরলেন। রানও পেলেন। দলের বিপর্যয়ে ইনিংস মেরামত করেছিলেন। কিন্তু ফিনিশিংটা করতে পারলেন না। পারেননি সতীর্থরাও। উল্টো রবি ফ্র্যাইলিঙ্কের তোপে পড়ে দলটি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ৩৯ রানের দারুণ জয়ে নকআউট পর্বের স্বপ্ন জোরালো করল খুলনা টাইগার্স।
৮ জানুয়ারি ২০২০, ১১:০৪ পূর্বাহ্ন
‘এমন রোমাঞ্চের কারণেই টেস্ট পাঁচদিনেরই থাকা উচিত’
পঞ্চম ও শেষ দিনের খেলা। দক্ষিণ আফ্রিকার মাথায় সামনে তখন ৪২৮ রানের বোঝা। আগের টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা স্বাগতিকদের মূল লক্ষ্য অবশ্য সারাদিন টিকে ম্যাচটা ড্র করা। সে লক্ষ্য দেখা প্রোটিয়া ব্যাটসম্যানদের গেল দৃঢ়তা, খেলা গেল শেষ সেশনে। ড্র হবে নাকি ইংলিশরা জিতবে তৈরি হলো রোমাঞ্চ। শেষ পর্যন্ত ইংল্যান্ড জিতলেও কেপটাউন টেস্টে শেষ দিনে যে উত্তাপ ছড়িয়েছে তাতে বেন স্টোকসরা দেখছেন পাঁচ দিনের টেস্টেরই বড় বিজ্ঞাপন।
৮ জানুয়ারি ২০২০, ০৭:৫৭ পূর্বাহ্ন
উইন্ডিজের সহজ জয়ে লুইসের এক রানের আক্ষেপ
উইন্ডিজের জিততে দরকার ১ রান, লুইসের সেঞ্চুরির জন্য চাই ৫ রান। ব্যারি ম্যাককার্থি বলে উড়িয়ে মারলেন এভিন লুইস। বল ছুটছিল সীমানার দিকে। কিন্তু হতে হতেও একটুর জন্য হলো না ছক্কা। লুইস সেঞ্চুরি পেলেন না বটে, কিন্তু তার দল জিতল অনায়াসে।
৮ জানুয়ারি ২০২০, ০৭:১২ পূর্বাহ্ন