ইমরুলের ব্যাটে শীর্ষে উঠল চট্টগ্রাম

নকআউট নিশ্চিত দুই দলেরই। দুই দলের মোকাবেলা ছিল শীর্ষস্থানে ফেরা বা ধরে রাখার লড়াই। আর সে লড়াইয়ে রাজশাহী রয়্যালসকে হারিয়ে শীর্ষে উঠেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইমরুল কায়েসের দারুণ ব্যাটিংয়ে ৭ উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বন্দর নগরীর দলটি।
৭ জানুয়ারি ২০২০, ০৪:১৫ অপরাহ্ন

'বিপিএলের সূচি অদ্ভুতুড়ে'

টুর্নামেন্টের প্রথম দশ দিনেই সাতটা ম্যাচ খেলতে হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে, ঢাকা প্লাটুন টানা তিনদিনে তিন ম্যাচ দিয়ে শুরু করে টুর্নামেন্ট। আবার খুলনা টাইগার্স পেয়েছে বিশ্রাম, বিরতির সুযোগসহ বেশ জুতসই সূচি। ভারসাম্যহীনতার ফলে টুর্নামেন্টের শেষ দিকে সূচির অবস্থায় দাঁড়ায় বিচিত্র। ৩৬টি ম্যাচ হওয়ার পর রাজশাহী রয়্যালস-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ঢাকা প্লাটুন-রংপুর রেঞ্জার্স, খুলনা টাইগার্স-কুমিল্লা ওয়ারিয়র্সের দুই ম্যাচ হচ্ছে পর পর!
৭ জানুয়ারি ২০২০, ০২:০০ অপরাহ্ন

বিপিএলেও একাদশে ঠাই হলো না সাব্বিরের

ব্যাটে রান নেই। সঙ্গে নানা আপত্তিকর কাণ্ড। মাঠে ও মাঠের বাইরে দুই দিকেই নানা কর্মকাণ্ডে নিষেধাজ্ঞায় পড়েছেন কয়েক দফা। গুনেছেন মোটা অঙ্কের জরিমানা। তবুও জাতীয় দলের আশেপাশেই ছিলেন। কিন্তু গত বিশ্বকাপের পর থেকে সেটাও বদলে গেছে। সে ধারায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকেও বাদ পড়লেন সাব্বির রহমান। টানা বাজে পারফরম্যান্সের কারণেই মঙ্গলবার সিলেট থান্ডারের বিপক্ষে নেওয়া হয়নি কুমিল্লা ওয়ারিয়র্সের এ ব্যাটসম্যানকে।
৭ জানুয়ারি ২০২০, ০১:০৬ অপরাহ্ন

মালানের চোখে সৌম্যই সেরা

১৪২ রানের লক্ষ্যে তিনে নেমে দলের হাল ধরেন অধিনায়ক ডেভিড মালান, ৪৯ বলে ৫৮ রান করে হয়েছেন ম্যাচ সেরা। তবে বোলিংয়ে মিথ্যব্যায়ী স্পেল করার পর ব্যাটিংয়ে ৩০ বলে ৫৩ করে ম্যাচ জিতিয়ে আসেন সৌম্য সরকার। কুমিল্লা ওয়ারিয়র্স অধিনায়কের চোখে তিনি নন, ম্যাচ সেরা আসলে সৌম্যই।
৭ জানুয়ারি ২০২০, ১২:৫৩ অপরাহ্ন

বিপিএলের ইতিহাসে সবচেয়ে বাজে সিলেট থান্ডার

একের পর এক হারে সবার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েই ছিল সিলেট থান্ডারের। নিয়মরক্ষার শেষ ম্যাচ জিতলে একটা বিব্রতকর রেকর্ডের হাত থেকে বাঁচতে পারত তারা। কিন্তু তাও হলো না। কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে হেরে টুর্নামেন্ট শেষ করা এই দলের সঙ্গী হলো বিপিএলের ইতিহাসে সবচেয়ে বাজে পারফরম্যান্সের রেকর্ড।
৭ জানুয়ারি ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন

সৌম্যর ব্যাটে জিতল কুমিল্লা

সাধারণত ওপেনিং ব্যাট করতে পছন্দ করেন সৌম্য সরকার। তবে দলের প্রয়োজনে মাঝেমধ্যেই মিডল অর্ডারে ব্যাট করে থাকেন তিনি। এদিনও নামলেন পাঁচ নম্বরে। দল তখন দারুণ চাপে। অধিনায়ক ডেভিড মালানকে নিয়ে সে চাপ তো সামাল দিয়েছেনই, শেষ পর্যন্ত ব্যাট করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এ বাঁহাতি ব্যাটসম্যান। তাতে সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারিয়ে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা আরও জোরালো করল কুমিল্লা ওয়ারিয়র্স।
৭ জানুয়ারি ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ন

তামিমের ব্যাটিং অ্যাপ্রোচে খুশি কোচ

ঢাকা প্লাটুনের হয়ে এবার বিপিএলে তামিম ইকবাল নিয়মিত রান পাচ্ছেন। গড়টাও বেশ ভালো। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের অন্য যে দাবি, দ্রুত রান ওঠানো, ঝড়ো ইনিংস খেলা- এসব খুব একটা দেখা যাচ্ছে না তার ব্যাটে। সেজন্য স্ট্রাইক রেটও খুব চড়া হয়নি। তবে দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন তামিমের এই অ্যাপ্রোচে সন্তুষ্ট। তিনি জানান, দলে তামিমের ভূমিকাটাই এমন।
৭ জানুয়ারি ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ন

টেস্টকে পাঁচ দিন রাখার পক্ষেই হাশিম আমলা

নামের পাশে অনেক কীর্তি আর অর্জন। ব্যক্তিত্বের সুনামও দুনিয়াজোড়া। হাশিম আমলাকে বিবেচনা করা হয় ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। গেল বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবারই প্রথম এসেছেন বিপিএল খেলতে। খুলনা টাইগার্সের এই ওপেনার সাক্ষাৎকার দিয়েছেন দ্য ডেইলি স্টারের ক্রীড়া প্রতিবেদক মাজহার উদ্দীনকে। আলাপচারিতায় উঠে এসেছে টেস্ট ক্রিকেট, নিজের ব্যাটিং, বাংলাদেশের ক্রিকেট ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তার ভাবনা-বিশ্লেষণ।
৭ জানুয়ারি ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ন

ভাবনার জগতে তালগোল পাকিয়ে সাব্বিরের এই হাল!

আগ্রাসী ব্যাটিংয়ের কারণে ক্যারিয়ারের শুরু থেকেই সাব্বির রহমানের নামের আগে লেগে আছে বিশেষ তকমা। তেড়েফুঁড়ে মারতে পারেন, এজন্য টি-টোয়েন্টিতে তার বেশ কদর। কিন্তু এসব যেন কোনো রূপকথা! এবার বঙ্গবন্ধু বিপিএলে সাব্বিরের ব্যাটিংয়ে ধারাবাহিকতা তো নেই-ই, বরং ব্যাট করতে নামলেই খুলে বসছেন ডট বলের পসরা।
৭ জানুয়ারি ২০২০, ০৫:২২ পূর্বাহ্ন

রোমাঞ্চকর শেষ দিনের অপেক্ষায় কেপটাউন টেস্ট

ডম সিবলির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আর বেন স্টোকসের ঝড়। দুইয়ে মিলে দক্ষিণ আফ্রিকাকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় ইংল্যান্ড। জিততে হলে টেস্টে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডই করতে হবে প্রোটিয়াদের। অবশ্য অভিষিক্ত পিটার মালানের দারুণ ব্যাটিংয়ে ম্যাচও জমিয়ে তুলেছে দলটি। শেষ দিনের রোমাঞ্চকর সমাপ্তির পথে কেপটাউন টেস্ট।
৬ জানুয়ারি ২০২০, ০৬:২৪ অপরাহ্ন

আইসিসি ইভেন্টে প্রথমবার বাংলাদেশের দুই আম্পায়ার

দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার শরিফুদৌল্লাহ ইবনে শহিদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল। তাদের মধ্য দিয়ে আইসিসির কোন ইভেন্টে প্রথমবার বাংলাদেশের দুই আম্পায়ার সরাসরি ম্যাচ এলুকেশন পেলেন।
৬ জানুয়ারি ২০২০, ১২:৩৭ অপরাহ্ন

গেইলকে ভয় পাচ্ছেন না তাইজুল

বঙ্গবন্ধু বিপিএলে এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে এরমধ্যেই ঢাকায় পা রেখেছেন টি-টোয়েন্টি ফেরিওয়ালা হিসেবে খ্যাত ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। আর নিজের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস। স্বাভাবিকভাবেই গেইলকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকার কথা রাজশাহীর। কিন্তু এ ক্যারিবিয়ান দানবকে ভয় পাওয়ার কিছু দেখছেন না দলের অন্যতম সেরা স্পিনার তাইজুল ইসলাম। মনে করিয়ে দিলেন শূন্য রানেও এ তারকা অনেকবারই আউট হয়েছেন।
৬ জানুয়ারি ২০২০, ১২:০৮ অপরাহ্ন

এগিয়ে আনা হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের সূচি!

আগামী মার্চে জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে এক টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সেই সিরিজ এগিয়ে আসতে যাচ্ছে বেশ কয়েকদিন। এখনো চূড়ান্ত না হলেও মার্চের বদলে সিরিজটি এখন ফ্রেব্রুয়ারির মাঝামাঝি থেকে আয়োজন করতে চাইছে বিসিবি।
৬ জানুয়ারি ২০২০, ১০:০৪ পূর্বাহ্ন

মোস্তাফিজদের কোচ হতে বিসিবির সঙ্গে ‘আলোচনা চলছে’ গিবসনের

আকস্মিকভাবে শার্ল ল্যাঙ্গাফেল্ট নিজ দেশে চলে যাওয়ার পর ফাঁকা থাকা বাংলাদেশের পেস বোলিং কোচের পদে আগ্রহী ক্যারিবিয়ান ওটিস গিবসন। বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে কাজ করা গিবসনের সঙ্গে এরমধ্যেই নাকি আলোচনা চলছে বিসিবির।
৬ জানুয়ারি ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন

লায়ন, স্টার্কের তোপে নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ

প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা মারনাশ লাবুশেন দ্বিতীয় ইনিংসেও পেলেন রান, সেঞ্চুরি পেলেন ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ডকে বিশাল লক্ষ্য দেওয়ার পর অফ স্পিনার ন্যাথান লায়ন আর পেসার মিচেল স্টার্ক মিলে কিউইদের অল্প রানে গুঁটিয়ে আনলেন বিশাল জয়।
৬ জানুয়ারি ২০২০, ০৮:০৭ পূর্বাহ্ন

বিপিএল মাতাতে গেইল ঢাকায়

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বঙ্গবন্ধু বিপিএল খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন ক্যারিবিয়ান বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল। মঙ্গলবার চট্টগ্রামের পরের ম্যাচ থেকেই পাওয়া যাবে তাকে।
৬ জানুয়ারি ২০২০, ০৭:৩৪ পূর্বাহ্ন

যেখানে সৌম্যর তৃপ্তি

ব্যাটিংটাই মূল কাজ। তবে বেশ কিছুদিন থেকেই বোলিংটা নিয়মিত করছেন সৌম্য সরকার। আর সাফল্যও পাচ্ছেন দারুণ। তাতে ভিন্ন তৃপ্তি মিলছে তার। ব্যাটে রান না পেলে বল করে ভালো কিছু করতে পারলে ক্ষতস্থানে কিছুটা প্রলেপ দেওয়ার সান্ত্বনা মিলে। সবমিলিয়ে তাই বোলিংটা দারুণ উপভোগ করছেন সৌম্য।
৫ জানুয়ারি ২০২০, ০১:৪৬ অপরাহ্ন

পাকিস্তানের মাটিতে টেস্ট খেলার কোনো প্রস্তাব দেয়নি বাংলাদেশ

বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর নিয়ে ক্রমেই বাড়ছে অনিশ্চয়তা। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানকে জানিয়ে দিয়েছে যে কেবল মাত্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য মুশফিক-মাহমুদুল্লাহরা পাকিস্তান যেতে পারেন। এর মধ্যেই ভারতীয় মিডিয়ায় খবর প্রচার করা হয় যে, বাংলাদেশ পাকিস্তানের মাটিতে একটি টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে। কিন্তু এই খবরের সত্যতা নাকচ করে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী।
৫ জানুয়ারি ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন

বিপিএল মাতাতে আসছেন গেইল

প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু বিপিএলের প্লে-অফ পর্বে খেলা নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে দলটির খেলোয়াড়রা আছেন ছন্দে। এবারের আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ার কীর্তিও তাদের। বন্দর নগরীর দলটির ব্যাটিং শক্তি আরও বাড়াতে আসছেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল।
৫ জানুয়ারি ২০২০, ০৯:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশের মাটিতে একটি টেস্ট খেলার প্রস্তাব প্রত্যাখ্যান পিসিবির

পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ খেলার ব্যাপারে নিজেদের অনাগ্রহের কথা আগে থেকেই জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) রাজি নয়। এ নিয়ে বিগত কয়েক দিন ধরে চলছে কথা চালাচালি। এর মাঝেই পিসিবির কাছে নতুন একটি প্রস্তাব রেখেছিল বিসিবি। কিন্তু সে প্রস্তাব বাতিল করে দিয়েছে পাকিস্তান বোর্ড।
৫ জানুয়ারি ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন