কলকাতা টেস্টের শেষ দুদিনের টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা
ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্টের চতুর্থ দিনের টিকেটও সব আগেই বিক্রি হয়ে গিয়েছিল। যারা কিনেছিলেন, প্রথম দিনের পরই তারা পড়েছিলেন শঙ্কায়। তৃতীয় দিন প্রথম ঘণ্টায় খেলা শেষ হতে যেন তাদের মাথায় বাড়ি! তবে দর্শকদের এই কষ্ট বুঝেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। খেলা না হওয়া বাকি দুদিনের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে তারা।
২৫ নভেম্বর ২০১৯, ০৬:১৩ অপরাহ্ন
বঙ্গবন্ধু বিপিএলের সূচি প্রকাশ
গতবারের মতো এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এ তিন ভেন্যুকে রেখে চূড়ান্ত হয়েছে বঙ্গবন্ধু বিপিএল ২০১৯-এর সূচি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সূচি প্রকাশ করে বিসিবি। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এ আসরটি শুরু হবে ১১ ডিসেম্বর। ফাইনাল দিয়ে শেষ হবে ১৭ জানুয়ারি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার্স।
২৫ নভেম্বর ২০১৯, ১২:৪১ অপরাহ্ন
ইনিংস ব্যবধানেই হারল ইংল্যান্ড
আগের দিনই নাটকীয়ভাবে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল ইংল্যান্ড। শেষ দিনে তাই দাঁতে দাঁত কামড়ে ব্যাট করে যেতে হতো জো রুট-জস বাটলারদের। করতে পারেননি তারা। মূলত নিল ওয়েগনারের দুর্দান্ত বোলিং তোপে পড়ে পারল না দলটি। ফলে ইনিংস ব্যবধানেই হারতে হলো ইংলিশদের। মাউন্ট মঙ্গানুই টেস্টে ইনিংস ও ৬৫ রানে জয় তুলে নিল স্বাগতিক নিউজিল্যান্ড।
২৫ নভেম্বর ২০১৯, ০৭:১২ পূর্বাহ্ন
কেবল খেলা দেখতে নয়, মানুষ যেন টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা নিতেও আসে
গোলাপি বলের টেস্ট ঘিরে ভারতে করা হয়েছিল তুমুল বিজ্ঞাপন। বিজ্ঞাপনের ভাষায় যেটা বলা হয় ‘অ্যাগ্রেসিভ এড পলিসি’। তার ফলও মিলেছে। একপেশে লড়াই দেখতেও ইডেন গার্ডেন্সের গ্যালারি ছিল ভরপুর। ভারত অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, টেস্ট ক্রিকেটের মার্কেটিং নিয়ে ভাবা উচিত সংশ্লিষ্ট সবার। মানুষ যেন কেবল খেলা দেখতে নয়, খেলার অভিজ্ঞতা নিতেও আসতে পারে।
২৫ নভেম্বর ২০১৯, ০৪:১৯ পূর্বাহ্ন
এখন হরেকরকম শেখার বিষয় দেখছেন মুমিনুল
মাঠে ব্যাটিং আর সংবাদ সম্মেলনে প্রশ্ন। ভারত সফরে মুমিনুল হক কঠিন সময় পার করেছেন দুই জায়গায়। আরও একবার দেশের বাইরে তার ব্যাট কথা বলেনি। দুই টেস্টে চার ইনিংস মিলিয়ে করতে পেরেছেন ৪৪ রান। দেশের বাইরে গত ১১ ইনিংসে তার রান মাত্র ৭৬। অধিনায়কত্ব পেয়েছেন, দল হারছে তো বটেই, দেখাতে পারছে না কোনো নিবেদন।
২৪ নভেম্বর ২০১৯, ০১:৩৩ অপরাহ্ন
দেশে অতি টার্নিং উইকেট বানিয়ে আখেরে লাভ নেই, বাংলাদেশকে হরভজন
নিজে ছিলেন অফ স্পিনার। হরভজন সিংয়ের রমরমা সময়ে দেশে স্পিনিং উইকেট বানিয়ে হরদম সাফল্য পেত ভারতও। কিন্তু দেশের বাইরে স্পোর্টিং উইকেটে খেলতে গেলে ভুগতে হতো তখনকার ভারতকে। বাংলাদেশেরও এখন হয়েছে একই দশা। হরভজন মনে করেন, চরম স্পিন সহায়ক উইকেট বানিয়ে হয়তো ঘরের মাটিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া সম্ভব বাংলাদেশের পক্ষে। কিন্তু প্রকৃত উন্নতি করতে হলে দরকার ভালো উইকেটে খেলা।
২৪ নভেম্বর ২০১৯, ১২:২৩ অপরাহ্ন
বিসিবি সভাপতির অভিযোগের প্রসঙ্গে নিরুত্তর মুমিনুল
ইন্দোরের পর কলকাতায়ও টস জিতে বাংলাদেশের আগে ব্যাটিং বেছে নেওয়া নিয়ে নানা রকমের কথা-বার্তা হয়েছে। ইডেন টেস্টের প্রথম দিনে দলটির কোচ রাসেল ডমিঙ্গো যুক্তি দিয়েছিলেন নিজেদের সিদ্ধান্তের স্বপক্ষে। পরদিন ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন বলেন ঠিক তার উল্টো কথা। তবে সোয়া দুই দিনে ইনিংস ব্যবধানে দিবা-রাত্রির টেস্ট হারার পর বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক কোচের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে আবারও বলেছেন, পরে ব্যাটিং করলেও আলাদা কিছু হতো না।
২৪ নভেম্বর ২০১৯, ১২:০০ অপরাহ্ন
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্রিকেট প্রেমে মুগ্ধ সৌরভ
কলকাতার ইডেন গার্ডেন্সে উপমহাদেশের প্রথম গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টের উদ্বোধন করতে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশের সরকার প্রধানের ক্রিকেট প্রেম ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধানের কাছে মনে হয়েছে অবিশ্বাস্য। কেবল প্রধানমন্ত্রীর জন্যই আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন সৌরভ।
২৪ নভেম্বর ২০১৯, ১১:৪৮ পূর্বাহ্ন
তবু মুমিনুলদের হয়ে ব্যাট করলেন কোহলি
ইন্দোরে প্রথম টেস্ট তিন দিনে হেরে আসার পর কলকাতায় ইডেন টেস্টে আড়াই দিনও টিকতে পারেনি বাংলাদেশ। আবারও হেরেছে ইনিংস ব্যবধানে। বড় ব্যবধানে হারের পাশাপাশি দৃষ্টিকটুভাবে ধরা পড়েছে দলের লড়াই করতে না পারা। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার তো বাংলাদেশকে বলে দিয়েছেন ‘অর্ডিনারি’ একটি দল। তবে বিরাট কোহলি ঠিক এতটা চাঁচাছোলাভাবে দেখছেন না। বাংলাদেশের ভালো করতে না পারার পেছনে কয়েকটি নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেছেন ভারতীয় অধিনায়ক।
২৪ নভেম্বর ২০১৯, ১০:৫১ পূর্বাহ্ন
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য খারাপ লাগে: গাভাস্কার
বাংলাদেশকে ‘অর্ডিনারি’ (সাধারণ) দল হিসেবে উল্লেখ করে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার প্রশ্ন তুলেছেন খেলোয়াড়দের নিবেদন নিয়ে। ক্রিকেটের প্রতি প্রবল আবেগ-ভালোবাসা থাকা সত্ত্বেও বারবার দলের বিব্রতকর হার দেখতে পাওয়া সমর্থকদের প্রতি সহমর্মিতাও জানিয়েছেন তিনি।
২৪ নভেম্বর ২০১৯, ১০:৪৪ পূর্বাহ্ন
বাংলাদেশকে গুঁড়িয়ে নতুন উচ্চতায় কোহলির ভারত
টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত একের পর এক গুঁড়িয়ে দিচ্ছে তাদের প্রতিপক্ষকে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের দুটিতেই বিরাট কোহলিরা জিতেছেন ইনিংস ব্যবধানে। সোয়া দুই দিনে কলকাতা টেস্ট জিতে নিয়ে নতুন এক রেকর্ডও গড়েছে দলটি। টেস্ট ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চার টেস্টে ইনিংস ব্যবধানে জেতার অনন্য কীর্তি গড়েছে তারা।
২৪ নভেম্বর ২০১৯, ০৯:৫৯ পূর্বাহ্ন
বাংলাদেশকে গুঁড়িয়ে নতুন উচ্চতায় কোহলির ভারত
টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত একের পর এক গুঁড়িয়ে দিচ্ছে তাদের প্রতিপক্ষকে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের দুটিতেই বিরাট কোহলিরা জিতেছেন ইনিংস ব্যবধানে। সোয়া দুই দিনে কলকাতা টেস্ট জিতে নিয়ে নতুন এক রেকর্ডও গড়েছে দলটি। টেস্ট ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চার টেস্টে ইনিংস ব্যবধানে জেতার অনন্য কীর্তি গড়েছে তারা।
২৪ নভেম্বর ২০১৯, ০৯:৫৫ পূর্বাহ্ন
ভারত এত তাড়াতাড়ি জিতুক, চাননি ইডেনের দর্শকরা
সকাল ১১টাতেই স্টেডিয়ামের বাইরে হাজির অরিন্দম দাস। অনেক কষ্টে তৃতীয় দিনের টিকেট কেটে রেখেছিলেন। পরিবারসমেত গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট ক্রিকেটের স্বাক্ষী হবেন, এই ছিল ইচ্ছা। আগের দিন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ৪ উইকেট পড়াতে মন খারাপ হয়ে গিয়েছিল তার। খেলা যদি তিন দিনে না যায়, তার সব পরিকল্পনাই যে মাটি! তৃতীয় দিনে খেলা হলো বটে, তবে অরিন্দমদের মতো অনেকের পয়সা আসলে কতটা উসুল হলো এদিন!
২৪ নভেম্বর ২০১৯, ০৮:৫২ পূর্বাহ্ন
কলকাতায়ও তিন দিনে ইনিংস হার বাংলাদেশের
ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে তিন দিনের মধ্যে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। কলকাতায় দ্বিতীয় টেস্টেও পুনরাবৃত্তি হলো একই ঘটনার। ভারতীয় পেসারদের স্যুয়িং আর মুভমেন্টে নাজেহাল হয়ে নিজেদের স্কিলের ঘাটতির প্রকাশ ঘটিয়ে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৪৬ রানের বিশাল ব্যবধানে। ফলে দুই ম্যাচের সিরিজে মুমিনুল হকদের হোয়াইটওয়াশ করে তৃপ্তির ঢেকুর তুলেছেন বিরাট কোহলিরা।
২৪ নভেম্বর ২০১৯, ০৮:১৭ পূর্বাহ্ন
বিফলে বাবর-রিজওয়ানের লড়াই, ইনিংস ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া
দলীয় শতরান পূর্ণ হওয়ার আগে সাজঘরে ফেরেন অর্ধেক ব্যাটসম্যান। পাকিস্তানের হার লেখা হয়ে যায় তখনই। তবে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান মিলে চেষ্টা করেছিলেন দলকে বিব্রতকর পরিস্থিতি থেকে উদ্ধার করতে। তাদের লড়াই থামিয়ে চার দিনের মধ্যে ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
২৪ নভেম্বর ২০১৯, ০৮:০৯ পূর্বাহ্ন
শান্তকে নিয়ে নাটকীয়তা
দুজন খেলোয়াড় ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পর প্রথম দিনের খেলা শেষেই দেশ থেকে একজন ব্যাটসম্যান উড়িয়ে আনার কথা ভেবেছিল টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় দিন দুপুরে চূড়ান্ত হয় ব্যাকআপ হিসেবে আসবেন নাজমুল হাসান শান্ত। কিন্তু ম্যাচের গতি-প্রকৃতি বদলে যাওয়ায় শেষ মুহূর্তে বাতিল করা হয় তা!
২৪ নভেম্বর ২০১৯, ০৩:৩৫ পূর্বাহ্ন
বাউন্সারে বারবার বাংলাদেশের ব্যাটসম্যানরা কেন আঘাতপ্রাপ্ত, ব্যাখ্যা পূজারার
প্রথম দিনেই মোহাম্মদ শামির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে ম্যাচ থেকে ছিটকে যান লিটন দাস ও নাঈম হাসান। দ্বিতীয় দিনে ইশান্তের বাউন্সারে লুটিয়ে পড়েন মোহাম্মদ মিঠুন। উমেশ যাদবের বাউন্সারে ভড়কে যান মুশফিকুর রহিমও। এক টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের এতবার বাউন্সারে আঘাত পাওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ভারতের ব্যাটসম্যান চেতশ্বর পূজারা।
২৩ নভেম্বর ২০১৯, ০৬:৩৪ অপরাহ্ন
ভারতকে আরেকবার ব্যাট করাতে চায় বাংলাদেশ
দ্বিতীয় সেশনে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়ে ম্যাচ দুই দিনেই শেষ হয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের প্রতিরোধে খেলা নেওয়া গেছে তৃতীয় দিনে। তবে দ্বিতীয় দিন শেষে ম্যাচের যা অবস্থা, তাতে অতি নাটকীয় কিছু না হলে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরেকটি বড় হার। এই অবস্থায় বাংলাদেশের চাওয়া ইনিংস হার এড়ানো।
২৩ নভেম্বর ২০১৯, ০৪:৫৬ অপরাহ্ন
কোচ-অধিনায়কের সিদ্ধান্ত দেখে ধাক্কা খেয়েছিলেন বোর্ড প্রধান
ইডেন টেস্টে ইনিংস হার এড়াতে ধুঁকতে থাকা বাংলাদেশের এমন বাজে অবস্থার জন্য প্রথমেই টসের সিদ্ধান্তকে দায়ী করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। কেন কোচ রাসেল ডমিঙ্গো আর অধিনায়ক মুমিনুল হক এই সিদ্ধান্ত নিলেন তা বুঝতে পারছেন না তিনি।
২৩ নভেম্বর ২০১৯, ০৪:৩৫ অপরাহ্ন
মাহমুদউল্লাহ ব্যাট করতে পারবেন, আশায় বাংলাদেশ
চরম বিপর্যয়ের মাঝে দারুণ খেলছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে দলকে ভরসা দিচ্ছিলেন তিনি। কিন্তু ৪১ বলে ৩৯ করার পর হ্যামস্ট্রিংয়ের চোটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এদিন আর ব্যাট করতে নামতে পারেননি। তৃতীয় দিনে দলের ইনিংস হার এড়াতে তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ।
২৩ নভেম্বর ২০১৯, ০৩:৫৫ অপরাহ্ন