আবারো ইনজুরিতে আমিনুল

তরুণ আমিনুল ইসলাম বিপ্লবকে পেয়ে একজন লেগ স্পিনারের জন্য করা অনেক দিনের হাহাকারটা ঘুচতে শুরু করেছে বাংলাদেশের। কিন্তু দুর্ভাগ্য তার, বারবারই বাধাগ্রস্ত হচ্ছেন তিনি। আবারো ইনজুরিতে পড়েছেন এ স্পিনার। ফিল্ডিং করতে গিয়ে বলের আঘাতে হাতে দুটি সেলাইও পড়েছে তার। ফলে ইমার্জিং কাপের গোটা আসরে তাকে পাওয়া নিয়ে রয়েছে বড় শঙ্কা।
১৪ নভেম্বর ২০১৯, ০৮:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশের ইনিংসে বেলা শেষের গান

বেলা বাড়ল, সকালের মিষ্টি রোদ হলো কড়া, ভারতীয় পেসারদের রূদ্রমূর্তি তখনও চড়া। হাতেগোনা কয়েকটা আলগা বল দিলেন তারা। বাদবাকি সবই করলেন এমন জায়গায় যে ব্যাটসম্যানদের হাঁসফাস করা ছাড়া উপায় নেই। দ্বিতীয় সেশন ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো সময়। কিন্তু প্রথম সেশনে চরম নাজুক অবস্থায় থাকা বাংলাদেশের ইনিংস দ্বিতীয় সেশনের শুরুতেই শেষের দিকেও চলে যেতে পারত। তা যে হয়নি তার জন্য বড় ধন্যবাদ তারা দিতে পারে আজিঙ্কা রাহানেকে। তবুও দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের ইনিংসে ঠিকই বাজছে বেলা শেষের গান।
১৪ নভেম্বর ২০১৯, ০৮:৪৫ পূর্বাহ্ন

‘নখ দিয়ে বলে আঁচড় কেটে’ চার ম্যাচ নিষিদ্ধ পুরান

বল টেম্পারিং করে আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছেন নিকোলাস পুরান। এই বাঁহাতি ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের হয়ে আগামী চারটি টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না। ভিডিও ফুটেজে দেখা গেছে, আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বুড়ো আঙুলের নখ দিয়ে বলে আঁচড় কেটেছিলেন তিনি।
১৪ নভেম্বর ২০১৯, ০৮:২৯ পূর্বাহ্ন

মুমিনুলের বিদায়ে ভাঙল প্রতিরোধ

১৭ ওভারে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে টানছিলেন অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ভারতীয় পেসারদের চোখ রাঙানি উপেক্ষা করে দুজন গড়েছিলেন প্রতিরোধ। টেস্টে বরাবরই সফল মুমিনুলকে সঙ্গী হিসেবে পেয়ে নড়বড়ে ভাব কাটিয়ে হাত খুলতে শুরু করেছেন মুশফিকও। কিন্তু তাদের জুটির লড়াই থেমেছে মুমিনুলের ভুল সিদ্ধান্তে। রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি।
১৪ নভেম্বর ২০১৯, ০৭:৩৪ পূর্বাহ্ন

ভারতীয় পেসের সামনে নড়বড়ে বাংলাদেশ

লাল মাটির শক্ত উইকেট, আছে ঘাসের ছোঁয়া। সকালের আর্দ্রতায় এমন উইকেট পেসারদের জন্য লোভনীয়। তবে নড়বড়ে টেকনিক আর ভুল প্রয়োগে সময়টা আরও ভীতি-জাগানিয়া হয়ে যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। দারুণ বল করে সকালের সেশন তাই পুরোটাই রাজত্ব করলেন ভারতীয় পেসাররা, যেখানে টিকে থাকার সংগ্রামে বিপর্যস্ত দশা বাংলাদেশের ব্যাটসম্যানদের।
১৪ নভেম্বর ২০১৯, ০৬:০৬ পূর্বাহ্ন

শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

ইন্দোরের হল্কার স্টেডিয়ামের উইকেটে আছে ঘাসের ছোঁয়া, এখানে পেসাররা পেতে পারেন সুবিধা- এমন আভাস ছিল। সেটা বাস্তবে রূপ নিয়েছে প্রথম দিনের খেলার শুরুতেই। দেখেশুনে সতর্কভাবে ব্যাটিং শুরু করলেও ভারতীয় পেসারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। চারে নেমে মোহাম্মদ মিঠুনও থিতু হতে পারেননি।
১৪ নভেম্বর ২০১৯, ০৫:২৭ পূর্বাহ্ন

মোস্তাফিজকে বাদ দিয়েই বাংলাদেশের একাদশ

সংবাদ সম্মেলনে আগের দিন ভারত অধিনায়ক বিরাট কোহলি আলাদা করে বলেছিলেন মোস্তাফিজুর রহমানের কথা। এই বাঁহাতি পেসারকে নিজেদের জন্য ‘হুমকি’ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। তবে ইন্দোরে ‘হুমকি’র মুখোমুখি হতে হচ্ছে না ভারতীয়দের। দুদলের টি-টোয়েন্টি সিরিজে নিষ্প্রভ থাকা মোস্তাফিজকে একাদশে রাখেনি বাংলাদেশ।
১৪ নভেম্বর ২০১৯, ০৪:২৭ পূর্বাহ্ন

সাত ব্যাটসম্যান নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অধিনায়কত্বের শুরুতেই টস ভাগ্য পক্ষে এলো মুমিনুল হকের। বাংলাদেশের এগারোতম টেস্ট অধিনায়ক হিসেবে টস করতে নেমেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ইন্দোরে ব্যাটিংয়ের জন্য শুরুতে বেশ ভালো থাকা উইকেটে টস জিতে প্রত্যাশিতভাবে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।
১৪ নভেম্বর ২০১৯, ০৩:২৮ পূর্বাহ্ন

নতুন অধিনায়কের হাত ধরে নতুন শুরুর অপেক্ষা

নতুন অধিনায়ক মুমিনুল হক সংবাদ সম্মেলনে কিছুটা যেন স্নায়ুচাপে। কোন প্রশ্নের কি উত্তর দেবেন ঠিক বুঝে উঠতে পারলেন না। মাঝেমাঝে তালও ছুটল। হুট করে পাওয়া অধিনায়কত্বের অপ্রস্তুত ভাবটা আড়াল করতে পারলেন না যেন। সামলে নিয়ে অবশ্য জোর গলাতেই জানালেন দল হিসেবে নেই প্রস্তুতির ঘাটতি। বরং টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশা ছাপিয়ে এক ম্যাচ জেতার বিশ্বাস সঙ্গে আছে। আবার সুযোগ হাতছাড়া করার খচখচানিও যে আছে। সব হিসেব নিকেশ মিলিয়ে ভারতের বিপক্ষে ইন্দোর টেস্ট দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাওয়া বাংলাদেশ বাস্তবতার জমিনে দাঁড়িয়ে থাকবে সুযোগের অপেক্ষায়।
১৩ নভেম্বর ২০১৯, ০২:৪২ অপরাহ্ন

সাকিব-তামিম না থাকা মানে তিনজনের ঘাটতি

নিষিদ্ধের কারণে নেই সাকিব আল হাসান, পারিবারিক কারণে নেই তামিম ইকবাল। যেকোনো ফরম্যাটেই এই দুজন ছাড়া খেলতে নামা বাংলাদেশে জন্য চ্যালেঞ্জের। তবে সেটা যদি হয় টেস্ট, ঘাটতিটা তখন আরও প্রকট। সাদা পোশাকের নতুন অধিনায়ক মুমিনুল হক তো মনে করেন এই দুজন না থাকা মানে দলের তিনজনের ঘাটতিতে পড়া।
১৩ নভেম্বর ২০১৯, ০২:২৪ অপরাহ্ন

তিন পেসার নিয়ে বাংলাদেশকে আক্রমণ, আভাস কোহলির

স্পিন দিয়ে এক সময় প্রতিপক্ষকে কাবু করা ভারতের ভাণ্ডারে এখন বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণ। স্পোর্টিং উইকেট বানিয়ে টেস্ট ম্যাচে আগুন ঝরানোর সামর্থ্য তাদের আছে। অধিনায়ক বিরাট কোহলি আভাস দিলেন ইন্দোরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেও পেসারদের উপরই থাকছে মূল ভরসা।
১৩ নভেম্বর ২০১৯, ০১:১৬ অপরাহ্ন

জেতার প্রত্যাশা নেই, তাই চাপও নেই মুমিনুলদের!

ভারতের সঙ্গে ভারতের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামাই কি বাংলাদেশের বড় প্রাপ্তি? অধিনায়ক মুমিনুল হকের কথা শুনলে অন্তত তা-ই মনে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, আছে পয়েন্টের হিসেব নিকেশ। বাংলাদেশ পয়েন্টও চায় বটে, তবে মুমিনুল কথার ফাঁদে পড়ে যেন বুঝিয়ে দিলেন আসলে বাস্তবতা কতটা কঠিন।
১৩ নভেম্বর ২০১৯, ১২:৩১ অপরাহ্ন

‘জ্ঞান বাড়বে, দায়িত্ব বাড়বে, ব্যাটিং হবে আরও ভালো’

মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো দুজন সিনিয়র ক্রিকেটার থাকার পরও টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মুমিনুল হককে। সাকিব আল হাসান নিষিদ্ধ পরবর্তী কঠিন সময়ে কঠিন সংস্করণের ভারই তার উপর। ছোটখাটো গড়নের মুমিনুল বোঝেন এই দায়িত্বের ওজন। তিনি মনে করছেন এই অধিনায়কত্ব পাওয়াটা বদলে দেবে তার পারফরম্যান্সের গ্রাফও।
১৩ নভেম্বর ২০১৯, ১১:২৮ পূর্বাহ্ন

কেমন অধিনায়ক হবেন মুমিনুল

স্বভাবে শান্ত, শরীরী ভাষায় তেমন কোন আগ্রাসণ নেই। ব্যাট হাতে নিলেই দৃঢ়তায় ভরা, সারাক্ষণ সম্পৃক্ত অন্য এক মুমিনুল হককে খোঁজে পাওয়া যায় , আছে নিবেদন আর একাগ্রতা। মাঠের উপস্থিতিতে বরাবরই তিনি চনমনে, সাবলীল। এসবই একজন ক্রিকেটার মুমিনুলের ছবি। কিন্তু অধিনায়ক মুমিনুল কেমন হবেন? কেমন হবে তার নেতৃত্বের ধরণ।
১৩ নভেম্বর ২০১৯, ১১:০৬ পূর্বাহ্ন

কন্ডিশনের কারণে লড়াই আশা করছেন কোহলি

সবশেষ সিরিজে নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ছেড়েছে ভারত। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল প্রোটিয়ারা, দুটিতে হেরেছিল ইনিংস ব্যবধানে। ঘরের মাঠে অদম্য এই ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশ বেশি প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা, বুধবাদ (১৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল বিরাট কোহলির কাছে।
১৩ নভেম্বর ২০১৯, ০৯:৪৬ পূর্বাহ্ন

মোস্তাফিজ আমাদের জন্য হুমকি: কোহলি

টি-টোয়েন্টি সিরিজে একদম বিবর্ণ ছিলেন মোস্তাফিজুর রহমান। তিন ম্যাচের একটাতেও পাননি কোনো উইকেট। তবু টেস্ট সিরিজের আগে আলাদা করে তার কথাই বললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বাঁহাতি পেসারদের বিপক্ষে নিয়মিত খেলার অনভ্যস্ততা থেকে টেস্ট সিরিজে মোস্তাফিজকে হুমকি মনে করছে ভারত।
১৩ নভেম্বর ২০১৯, ০৭:২৫ পূর্বাহ্ন

ভেন্যু-প্রতিপক্ষ সবই কোহলির পক্ষে

বিরাট কোহলি যেকোনো দলের জন্য মূর্তিমান আতঙ্ক। টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন তিনি। তবুও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। দুদলের টেস্ট সিরিজে ফিরেছেন তিনি, দিচ্ছেন ভারতকে নেতৃত্ব। তাই ইন্দোরে প্রথম টেস্টে বাংলাদেশকে পড়তে হবে আরও কঠিন পরীক্ষার মুখে। এর পাশাপাশি অতীত পরিসংখ্যানও বাংলাদেশের নতুন টেস্ট দলনেতা মুমিনুল হকের ‘মাথাব্যথা’র কারণ হতে পারে।
১৩ নভেম্বর ২০১৯, ০৭:১৩ পূর্বাহ্ন

‘জাতীয় দলের দরজা খোলা, পারফর্ম করলে দলে ঢুকতে পারব’

ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টে নামার আগে যখন শেষ প্রস্তুতিটুকু সারছেন মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন, তখন দেশের মাটিতে রুবেল হোসেন চোখ রাখছেন জাতীয় লিগের শিরোপার দিকে। সবশেষ ম্যাচে খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণিতে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার অর্জন করা এই পেসারের মূল লক্ষ্য এখন পারফর্ম করে ফের বাংলাদেশ দলে জায়গা করে নেওয়া।
১৩ নভেম্বর ২০১৯, ০৬:৪৮ পূর্বাহ্ন

লাল মাটির শক্ত উইকেটে সবার জন্যই সমান সুবিধা?

বাংলাদেশ অনুশীলন করতে নামবে। তার আগে ড্রেসিংরুমের ব্যালকনিতে বসা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে উইকেট নিয়ে জিজ্ঞেস করতেই বললেন, ‘খুব হার্ড উইকেট হবে।’ ইন্দোরের হোল্কার স্টেডিয়ামে এর আগে টেস্ট হয়েছে কেবল একটাই। এখানকার উইকেট নিয়ে কৌতূহল থাকাটা তাই স্বাভাবিক। বাংলাদেশ সফরকারী দল হওয়ায় উইকেট নিয়ে উদ্বেগটাও তাই তাদেরই বেশি।
১২ নভেম্বর ২০১৯, ০৩:৫১ অপরাহ্ন

একাশি বছর বয়সেও হিল্লি-দিল্লি ঘুরে গ্যালারি মাতান তিনি

বয়স পেরিয়েছে ৮০। এই বয়সে সাধারণত শুয়ে বসেই কাটায় মানুষ। কিন্তু ‘মুক্তিযোদ্ধা’ নূর বক্সের মনে হলো তিনি কুয়োর ব্যাঙ হবেন না। বরং বেরিয়ে পড়বেন। নানান রকমের মানুষ দেখবেন, দেখবেন বহু জনপদ। তীব্র ইচ্ছা আর ক্রিকেটপ্রেমে বাংলাদেশের ঝিনাইদহ থেকে হিল্লি দিল্লি ঘুরে চলে এসেছেন মধ্যপ্রদেশে। গ্যালারিতে বসে উড়াচ্ছেন বাংলাদেশের পতাকা।
১২ নভেম্বর ২০১৯, ০৩:০৪ অপরাহ্ন