বিশ্বকাপে থাকছে আইসিসির মোটা অঙ্কের আর্থিক পুরস্কার
প্রতি বিশ্বকাপেই প্রাইজমানির কলেবর বড় হয়। এবারও ব্যতিক্রম না। আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে এবার বিশ্বকাপে থাকছে সর্বোচ্চ আর্থিক পুরস্কারের ব্যবস্থা। এবার বিশ্বকাপে ১০ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যা বাংলাদেশি টাকার হিসেবে দাঁড়ায় ৮৫ কোটি টাকার মতো।
১৮ মে ২০১৯, ১০:০১ পূর্বাহ্ন
ব্যাটিং তাণ্ডবে আবারও পাকিস্তানের পাহাড় টপকালো ইংল্যান্ড, জিতল সিরিজ
সাড়ে তিনশোরর বেশি রান করা বা সাড়ে তিনশো মতো রান তাড়া করা যেন মামুলি ব্যাপার। অন্তত ইংল্যান্ডের কাছে, ইংল্যান্ডের মাঠে তাই দাঁড়াচ্ছে। জেসন রয়ের ঝড়ো সেঞ্চুরি আর বেন স্টোকসের ঝড়ো ফিফটিতে আবারও রোমাঞ্চকর রান তাড়ায় পাকিস্তানকে হারিয়েছে ইংলিশরা, জিতে নিয়েছে সিরিজও।
১৭ মে ২০১৯, ০৮:২৭ অপরাহ্ন
সৌম্য-মোসাদ্দেকে অবশেষে স্বপ্নের শিরোপা
ফাইনালের গেরো খোলার সম্ভাব্য সবচেয়ে সহজ সুযোগ ছিল এটাই। এর আগে ছয়বার ফাইনাল হারার তীক্ততা ঝেড়ে বিশ্বকাপ মিশনে আলাদা বিশ্বাস নিতেও দরকার ছিল একটা শিরোপা। কিন্তু বৃষ্টি আর ডি/এল মেথডের হিসেব নিকেশ বড্ড গোলমেলে করে তুলেছিল পরিস্থিতি। সৌম্য সরকারের ঝড়ে উড়ন্ত শুরুর পর সেই গুমোট হাওয়া গায়েব, মিলছিল স্বস্তি। সৌম্য ঝড় ফুরোতেই ফের জেগে উঠছিল তীরে এসে ফের তরী ডোবার শঙ্কাও। কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত নেমেছিলেন অন্য হিসেব মাথায় নিয়ে। তেড়েফুঁড়ে মেরে তিনি যা করলেন তা বাধিয়ে রাখার মতো। এই দুজনের ব্যাটে চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশ।
১৭ মে ২০১৯, ০৭:০৯ অপরাহ্ন
বিশ্বকাপের অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে আইসিসি
বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল থিম সং ‘স্ট্যান্ড বাই’ প্রকাশ করেছে আইসিসি। নবাগত শিল্পী লরেন ও ব্রিটিশ ব্যান্ড রুডিমেটালের পরিবেশনায় অংশ নেওয়া দশ দলের কথা মাথায় রেখে একটি ভিডিও তৈরি করা হয়েছে।
১৭ মে ২০১৯, ০১:৩৮ অপরাহ্ন
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং, উইন্ডিজের সতর্ক ব্যাটিং
আয়ারল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজে কোন ম্যাচেই টস জেতা হচ্ছিল না বাংলাদেশের। প্রতিবারই প্রতিপক্ষ জিতে আগে নিচ্ছিল ব্যাটিং। অবশেষে টস ভাগ্য কথা বলেছে মাশরাফি মর্তুজার হয়ে। তবে টস জিতেও আগে ফিল্ডিং নিয়েছেন তিনি।
১৭ মে ২০১৯, ০৯:১৮ পূর্বাহ্ন
সৌম্য-মোসাদ্দেকের ঝড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
আয়ারল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
১৭ মে ২০১৯, ০৯:১৬ পূর্বাহ্ন
বিশ্বকাপের আগে যে বিশ্বাসের খোঁজে বাংলাদেশ
মাশরাফি মর্তুজা একদিন এক আড্ডায় বলছিলেন, ‘ভাই, এশিয়া কাপটা যদি জিততি পারতাম, তাইলে...’ তাহলে কেবল এশিয়া কাপটাই জেতা হতো না। সঙ্গে মিলত আসলে বিশ্বকাপে বড় কিছু করার বিশ্বাসও। সব সংস্করণ মিলিয়ে এর আগে ছয় ছয়বার ফাইনালে উঠে ছোট বড় কোন বহুজাতিক টুর্নামেন্টেরই যে শিরোপা জেতেনি বাংলাদেশ। কয়েকবার ট্রফি জেতার খুব কাছে গিয়েও শেষ মুহূর্তের চাপ আর নেওয়া যায়নি। অদ্ভুত সব ভুলে গড়বড় করে তালগোল পাকিয়ে বেড়েছে একের পর এক আফসোস।
১৬ মে ২০১৯, ০২:৪৮ অপরাহ্ন
সাকিব কি ফাইনালে খেলছেন?
আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করার পরই শরীরের পেছনের দিকে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব আল হাসান। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে তার খেলা নিয়ে তাই দেখা দিয়েছিল সংশয়। একদিন পর্যবেক্ষণের পর জানা গেছে তার চোটের অবস্থা গুরুতর নয়। তবে ফাইনালে খেলার মতো অবস্থায় থাকলেও সতর্কতা হিসেবে তাকে বিশ্রামে রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত হয়নি।
১৬ মে ২০১৯, ০১:৩৭ অপরাহ্ন
বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডের যে ঘাটতি নিয়ে চিন্তিত গম্ভীর
মনে করা হচ্ছে নিজেদের ইতিহাসের সবচেয়ে সেরা পেস আক্রমণ নিয়েই এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ভারত। কিন্তু সেই পেস আক্রমণেই ঘাটতি খুঁজে পেয়েছেন ক্রিকেট ছেড়ে রাজনীতিতে নামা সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
১৬ মে ২০১৯, ১১:৫০ পূর্বাহ্ন
পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরছেন আমির!
অনেক দিন থেকেই সময়টা ভালো যাচ্ছে না পেসার মোহাম্মদ আমিরের। খেলার সুযোগ মিলছে না। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার। কিন্তু হুট করেই যেন পরিস্থিতি পাল্টে যাচ্ছে তার। পাকিস্তান দলের কোচ মিকি আর্থার, অধিনায়ক সরফরাজ খান ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের চাওয়াতে বিশ্বকাপ দলে ঢুকতে যাচ্ছেন এ পেসার। এমন সংবাদই প্রকাশ পেয়েছে পাকিস্তানের গণমাধ্যমে।
১৬ মে ২০১৯, ১১:৩৯ পূর্বাহ্ন
আবু জায়েদ, লিটনরা আওয়াজ দিয়ে রাখলেন
টুর্নামেন্টের বিচারে ম্যাচটা গুরুত্বহীন। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রাখলে বেশ গুরুত্বপূর্ণ। কয়েকজনকে যে বাজিয়ে দেখার দরকার ছিল খুব। তাতে আবু জায়েদ রাহি আর লিটন দাস নিজেদের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আলো ছড়িয়েছেন। আবু জায়েদ তো পাঁচ উইকেট নিয়ে নিজের সুতোর উপর ঝুলতে থাকা বিশ্বকাপের জায়গাটা অনেকটা শক্ত ভিতেই নিয়ে গেছেন। আর লিটন দাস দেখিয়েছেন ওপেনিংয়ে তিনিও সৌম্য সরকারের চেয়ে খুব কম কিছু না।
১৫ মে ২০১৯, ০৫:৩২ অপরাহ্ন
বিশ্বকাপ দলে কেন আছেন, দেখালেন আবু জায়েদ
ওয়ানডে ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় ম্যাচে নেমেছিলেন আবু জায়েদ রাহি। নিজেকে প্রমাণের পাহাড়সম চাপ ছিল মাথার উপর। অভিষেকে নেমে আলো ছড়াতে পারেননি, ব্যাটসম্যানদের ধন্দে ফেলতে পারেননি, অনেকটাই বিবর্ণ ছিলেন পুরোটা সময়। বিশ্বকাপে তার জায়গাও তাই সুতোর উপর ঝুলছিল। এমন পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচে হয়তবা শেষ সুযোগই পেয়েছিলেন। আর সেটা যেভাবে কাজে লাগিয়েছেন, তাতে বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা নিয়ে এখন প্রশ্ন তোলাই কঠিন।
১৫ মে ২০১৯, ০১:৪৬ অপরাহ্ন
বিশ্বকাপের জন্য সম্পূর্ণ ফিট শাদাব
বছর দুই আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ইংল্যান্ডের মাঠ থেকেই। ২০ বছর আগে এই ইংল্যান্ডে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল তারা। সেই দেশে আবার বিশ্বকাপ। ভালো কিছু প্রত্যাশা করতেই পারে পাকিস্তান। কিন্তু স্কোয়াড ঘোষণার কদিন পরই বড় ধাক্কা খেয়েছিল দলটি। লেগ স্পিনার শাদাব খানের রক্তে হেপাটাইটিস ‘সি’ ভাইরাস ধরা পড়ায় বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। তবে বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়েছেন এ লেগি।
১৫ মে ২০১৯, ১১:৫৪ পূর্বাহ্ন
তিন ফিফটিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলছে বাংলাদেশ
১৫ মে ২০১৯, ০৯:১৯ পূর্বাহ্ন
রিজার্ভ বেঞ্চ বাজিয়ে দেখার ম্যাচ?
ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচ জিতেই। আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচের ফলে টুর্নামেন্টে কোন প্রভাব নেই। প্রথম পছন্দের একাদশেরব বাইরের খেলোয়াড়দের ঝালাই করার এটাই সুযোগ। শেষ ম্যাচে তাই বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে বেশ কটি পরিবর্তন।
১৫ মে ২০১৯, ০৪:১১ পূর্বাহ্ন
সাড়ে তিনশো পেরিয়েও ইংল্যান্ডের কাছে পাত্তা পেল না পাকিস্তান
এবারের বিশ্বকাপ কেমন হতে চলেছে ইংল্যান্ড-পাকিস্তানের সর্বশেষ দুই ম্যাচই যেন দিচ্ছে আভাস। সিরিজেই দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ৩৭৩ করার পরও পিছু ছুটে পাকিস্তান ৩৬১ করে ফেলেছিল। এবার ইমাম-উল হকের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে পাকিস্তানিরা ৩৫৮ করেও নিস্তার পেল না। জনি বেয়ারস্টো, জেসন রায়রা তাণ্ডব চালিয়ে ৩৭ বল আগেই খেল খতম করে দিয়েছেন।
১৫ মে ২০১৯, ০২:৪৯ পূর্বাহ্ন
বিশ্বকাপে ফিট রাবাদাকেই পাচ্ছে দ. আফ্রিকা
হালের অন্যতম সেরা পেস বোলার কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার অন্যতম ভরসাও বটে। কিন্তু বিশ্বকাপের আগে তার ইনজুরি নিয়ে বেশ ঘাবড়ে গিয়েছিল দলটি। তবে আশার কথা আসর শুরু হওয়ার আগেই তাকে শতভাগ ফিট পাবেন বলেই আশা করছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সিএসএ।
১৪ মে ২০১৯, ০১:০৪ অপরাহ্ন
সেই নাভাসকেই ছাড়তে হচ্ছে রিয়াল মাদ্রিদ
বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস বিজয়ী থিবো কর্তুয়া রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই নিয়মিত গোলরক্ষক কেইলর নাভাসের জায়গাটা নড়বড়ে হয়ে যায়। বোর্ড থেকেই কর্তুয়াকে গোলবার সামলানোর কথা বলা হয় সাবেক কোচ জুলেন লোপেতেগিকে। কোচ হিসেবে জিনেদিন জিদান ফেরায় অবশ্য পরিস্থিতি বদলেছিল। কিন্তু শেষ পর্যন্ত নাভাসকেই বিদায়ের বার্তা বলে দিচ্ছে লস বাঙ্কোসরা। এমন সংবাদই প্রকাশ করেছে মাদ্রিদের গণমাধ্যম মার্কা।
১৪ মে ২০১৯, ০৯:১৫ পূর্বাহ্ন
‘আনপ্রেডিক্টেবল’ তকমা নিতে রাজি নন পাকিস্তান কোচ
ইংল্যান্ডের আবহাওয়া আর পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স আগে থেকে ধারণা করা মুশকিল। ধারণার বাইরে খেলার জন্যই ‘আনপ্রেডিক্টেবল’ তকমা চিরকালই তাদের গায়ে সাঁটা। অথচ কোচ মিকি অর্থারের এই তকমাতেই নাকি বড্ড আপত্তি। এবারের বিশ্বকাপে অন্তত এই ‘অপবাদ’ গায়ে মাখতে চান না তারা।
১৪ মে ২০১৯, ০৮:৪২ পূর্বাহ্ন
বিশ্বকাপের আগে যেখানে বাংলাদেশের স্বস্তি
ছন্দহীন মোস্তাফিজুর রহমান বাড়াচ্ছিলেন উদ্বেগ, তামিম ইকবালের ওপেনিং সঙ্গীর ধারাবাহিকতার অভাবও খচখচানির কারণ ছিল গত কদিনে। সেই জায়গায় মোস্তাফিজ আর সৌম্য সরকার দাঁড়িয়ে গেছেন ভরসার বার্তা নিয়ে। ডেথ বোলিংয়ে মোহাম্মদ সাইফুদ্দিন এতটাই ভাল করছেন যে রুবেল হোসেনেরও জায়গা মিলছে না। স্পিনে সাকিব আল হাসানের সঙ্গে বেশ জমেছে জমেছে মেহেদী হাসান মিরাজের জুটি। তাই কেবল ম্যাচ জেতা নয়, বিশ্বকাপের আগে হা করে থাকা ফাঁকফোকরগুলো ভরাটের সম্ভাবনা জাগাতেও স্বস্তির বাতাস বাংলাদেশ দলে।
১৪ মে ২০১৯, ০৫:১০ পূর্বাহ্ন