আঙুলে চোট পেয়েছেন মিরাজ
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। চোট পেয়ে তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়ার পর তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন প্রাথমিক দেখায় গুরুতর নয় মিরাজের চোট।
৭ এপ্রিল ২০১৯, ০১:০৬ অপরাহ্ন
চার বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে নামছেন মোস্তাফিজ
২০১৪ সালের ২৮ নভেম্বর লিস্ট-এ ক্রিকেটে অভিষেক হয়েছিল মোস্তাফিজুর রহমানের। সেদিন ঢাকা প্রিমিয়ার লিগেও প্রথম মাঠে নামা তার। আবাহনী লিমিটেডের হয়ে কলাবাগানের বিপক্ষে অভিষেকেই নিয়েছিলেন ৩২ রানে ৫ উইকেট। ওই মৌসুমে পাঁচ ম্যাচ খেলার পর আর তার নামা হয়নি ঢাকার ক্রিকেটের জমজমাট আসরে। সোমবার শাইনপুকুরের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আবার ফিরছেন তিনি।
৭ এপ্রিল ২০১৯, ১২:৪৮ অপরাহ্ন
সুপার লিগে দোলেশ্বর, নাসির-সানিতে টিকল শেখ জামালের আশা
পাকিস্তানি সাদ নাসিমের লেগ স্পিনে উত্তরা স্পোর্টিং ক্লাবকে গুঁড়িয়ে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। নাসির হোসেন, ইলিয়াস সানিদের স্পিনে বিকেএসপিকে বিধ্বস্ত করে বড় জয়ে সুপার লিগের আশা টিকিয়ে রেখেছে শেখ জামাল ধানমন্ডি।
৭ এপ্রিল ২০১৯, ১০:৪৪ পূর্বাহ্ন
শুভাশিস-শহীদের তোপে আবাহনীকে হটিয়ে শীর্ষে রূপগঞ্জ
আগের রাতের বৃষ্টিতে উইকেটে ছিল ভেজা ভাব। টস জিতে আবাহনীকে ব্যাট করতে দিয়ে সেই সুবিধা কাজে লাগিয়ে তেতে উঠেন শুভাশিস রায় আর মোহাম্মদ শহীদ। বিরূপ পরিস্থিতিতে আবাহনীর ব্যাটসম্যানরাও পারেননি নিবেদন দেখাতে, পরে বাঁহাতি স্পিনে চেপে ধরেন নাবিল সামাদও। এতে টেবিলের দুই দলের লড়াই তাই হয়েছে একপেশে। আবাহনীকে অল্প রানে গুটিয়ে অনায়াসে জিতে শীর্ষে উঠেছে লিজেন্ড অব রূপগঞ্জ।
৭ এপ্রিল ২০১৯, ১০:০৭ পূর্বাহ্ন
মুশফিককে হারিয়ে বর্ষসেরা বাকি, জনপ্রিয় ভোটে সেরা তামিম
মুশফিকুর রহিমকে পেছনে ফেলে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ২০১৮ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি। আর জনপ্রিয়তার বিচারে সেরার পুরস্কার জিতেছেন ক্রিকেটার তামিম ইকবাল। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার না জিতলেও বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মুশফিকই।
৬ এপ্রিল ২০১৯, ০২:২৫ অপরাহ্ন
অস্বস্তি ছাড়াই ব্যাটিং অনুশীলনে মাহমুদউল্লাহ
আজ কি ব্যাট করবেন? মিরপুর একাডেমি মাঠে চেনা সাংবাদিকের প্রশ্নে হেসে মাহমুদউল্লাহর জবাব- ‘অনেক দিন তো বসে আছি, আর কত?’ খানিকক্ষণ পরেই দেখা গেল প্যাড-গ্লাভস পরে ব্যাট নিয়ে ছুটছেন নেটে। পাক্কা ৪০ মিনিট ব্যাটিং অনুশীলন করে এসে জানালেন, ‘নেই কোন অস্বস্তি’।
৬ এপ্রিল ২০১৯, ১০:২৪ পূর্বাহ্ন
বিশ্বকাপের আগে আফগান ক্রিকেটে বিরোধের দাবানল
বিশ্বকাপের আর দুমাসও বাকি নেই। এই সময়ে নেতৃত্বে বড় ধরণের রদবদল এনেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আসগার আফগানকে সরিয়ে তিন ফরম্যাটে তিন অধিনায়কের নাম ঘোষণা করেছে তারা। ওয়ানডে সংস্করণে নেতৃত্ব পাওয়া গুলাবদিন নাইবই তাই করবেন বিশ্বকাপে অধিনায়কত্ব। আর এটা না মেনে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন দলের দুই সেরা তারকা রশিদ খার ও মোহাম্মদ নবি।
৬ এপ্রিল ২০১৯, ০৫:৩৫ পূর্বাহ্ন
মোহামেডানের বিপক্ষে শাইনপুকুরের রোমাঞ্চকর জয়
কাজটা তার বোলিং। আর সে কাজটা করেছেন দারুণভাবেই। একাই তুলে নিয়েছেন ৫টি উইকেট। এরপর দল যখন হারের পথে ৪৯তম ওভারে রজত ভাটিয়াকে ৩টি ছক্কা মেরে ম্যাচকে নিজেদের পক্ষে জয়ের পাল্লা নিজেদের কাছে নিয়ে আসেন দেলোয়ার হোসেন। তাতে রোমাঞ্চকর এক জয়ে সুপার লিগের স্বপ্ন ধরে রাখে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দেশের ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারায় দলটি।
৫ এপ্রিল ২০১৯, ১২:২৪ অপরাহ্ন
এমন ম্যাচও হারল ব্রাদার্স
সময়টা খুব খারাপ যাচ্ছে ব্রাদার্স ইউনিয়নের। রেলিগেশন লিগ খেলাই যেন অদৃষ্টে লেখা হয়ে গেছে তাদের। এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচটা তাদের হাতের মুঠোতেই ছিল। তাদের ২০৬ রানে আটকে রেখে মাত্র ১ উইকেট হারিয়েই করে ফেলছিল ১৩৬ রান। জয় থেকে ৭১ রান দূরে। হাতে উইকেট ছিল ৯টি। কিন্তু তারপরও পারলো না ব্রাদার্স। ৯ রানের নাটকীয় জয় তুলে সুপার লিগ খেলার আশা জিইয়ে রেখেছে গাজী গ্রুপ।
৫ এপ্রিল ২০১৯, ১১:২৪ পূর্বাহ্ন
আল-আমিনের বিধ্বংসী রূপ দেখল বিকেএসপি
আগে ব্যাট করে খুব বড় সংগ্রহ করতে পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লক্ষ্য দিতে পেরেছিল ২২৩ রানের। কিন্তু সে লক্ষ্যকেই পাহাড়সম বানিয়ে ফেললেন পেসার আল-আমিন হোসেন। তার তোপে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) গুটিয়ে গেছে মাত্র ৫০ রানে। ফলে ১৭২ রানের বিশাল জয় পেয়েছে দলটি। তাতেই সুপার লিগ নিশ্চিত করলো প্রাইম ব্যাংক।
৫ এপ্রিল ২০১৯, ০৯:৫৯ পূর্বাহ্ন
বিশ্বকাপে বাংলাদেশ চমকে দিতে পারে: গ্রিনিজ
ইংল্যান্ডে ১৯৯৯ সালে তার কোচিংয়েই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। চমকেও দিয়েছিল সবাইকে। এবার ইংল্যান্ডেই আরেকটি বিশ্বকাপের আগে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার গর্ডন গ্রিনিজ বাংলাদেশকে নিয়ে শুনিয়েছেন আশার কথা। তার মতে তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ এবারের বিশ্বকাপে চমকে দিতে পারে বাংলাদেশ।
৪ এপ্রিল ২০১৯, ০২:১৭ অপরাহ্ন
বল হাতে সৌম্যের তোপ, ব্যাটিংয়ে জহুরুল-সাইফুদ্দিনের ঝলক
বল হাতে সৌম্য সরকারের জ্বলে উঠার দিনে মাঝারি পূঁজি পেয়েছিল প্রাইম দোলেশ্বর। ওই রান তাড়াতেই নেমে টপ অর্ডারের ব্যর্থতায় বিপদে পড়ে গিয়েছিল আবাহনী। কিন্তু বিপর্যস্ত দলকে টেনে তুলে জয় পাইয়ে দেন ওপেনার জহুরুল ইসলাম আর আটে নামা মোহাম্মদ সাইফুদ্দিন।
৪ এপ্রিল ২০১৯, ১১:২৪ পূর্বাহ্ন
মুমিনুলের ব্যাটে আরেক ফিফটি
মুক্তার আলির মিডিয়াম পেস আর নাবিল সামাদের স্পিনে দেড়শোর নিচে গুটিয়ে গিয়েছিল শেখ জামাল ধানমন্ডি। মামুলি রান তাড়ায় মোহাম্মদ নাঈম আর মুমিনুল হকের ফিফটিতে অনায়াসে জিতেছে লিজেন্ড অব রূপগঞ্জ।
৪ এপ্রিল ২০১৯, ১০:১৭ পূর্বাহ্ন
বোলিং শুরু করেছেন তাসকিন
গোড়ালির চোট সেরে রানিং শুরু করেছিলেন গেল সপ্তাহে। এবার বোলিং শুরু করেছেন তাসকিন আহমেদ। বিশ্বকাপ খেলার আশায় থাকা এই পেসার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ রাউন্ড থেকে মাঠে নিজের ছন্দ দেখাতে নামতে চান।
৪ এপ্রিল ২০১৯, ০৯:২২ পূর্বাহ্ন
সবার আগে বিশ্বকাপ দল দিল নিউজিল্যান্ড, আছে চমক
বিশ্বকাপের বাকি এখনো মাস দুয়েক। চূড়ান্ত দিল দেওয়ার সময়সীমা শেষ হবে আরও সপ্তাহ তিনেকের পর। কিন্তু সবার আগেই বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের নেতৃত্বে ১৫ জনের কিউই দলে জায়গা পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটকিপার ব্যাটসম্যান টম ব্লান্ডেল।
৩ এপ্রিল ২০১৯, ১২:০৯ অপরাহ্ন
বিশ্বকাপ দলে থাকার আভাস পাচ্ছেন মোসাদ্দেক
অনেক প্রতিশ্রুতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়েছিল মোসাদ্দেক হোসেনের। মিডল অর্ডারে ভরসা হতে পারেন আবার ছয়-সাতে নেমেও করতে পারেন ফিনিশিংয়ের কাজ। এই সামর্থ্যে তার মধ্যে সেরাদের একজন হওয়ারই ইঙ্গিত ছিল। কিন্তু চোখের ইনফেকশন আর ব্যক্তিগত ঝামেলায় আঁধার নামে তার পথচলায়। এশিয়া কাপে দলে ফিরলেও ছিলেন বিবর্ণ। আবারও জাতীয় দলে ফেরার আশা তার অনেকটা মিইয়েই গিয়েছিল। তবে এবার ঘরোয়া ক্রিকেটের ফর্ম আর টিম ম্যানেজমেন্টের হাবভাব টের পেয়ে বিশ্বকাপে বড় আশা দেখছেন তিনি।
৩ এপ্রিল ২০১৯, ১১:১৫ পূর্বাহ্ন
সঞ্জিত সাহার ঘূর্ণিতে জিতল গাজী
মাইশুকুর রহমান আর মেহেদী হাসানের দারুণ উদ্বোধনী জুটির পর দলকে টানলেন শামসুর রহমান শুভ। তবে শেষ দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্স পেল না জুতসই পূঁজি। কিন্তু উত্তরার ইনিংসের শুরুতেই নামা বৃষ্টির পর মোড় ঘুরে গেল খেলার। পরে সঞ্জিত সাহার অফ স্পিনে কাবু হয়ে ম্যাচ হেরেছে উত্তরা।
২ এপ্রিল ২০১৯, ১১:৫৪ পূর্বাহ্ন
খেলতে আপত্তি ব্রাদার্সের, পয়েন্ট পেল মোহামেডান
মোহামেডানের ইনিংসের পরই বিকেএসপিতে নেমেছিল ঝুম বৃষ্টি। সেই বৃষ্টি থামার পর মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় নামতে আপত্তি জানায় ব্রাদার্স ইউনিয়ন। এতে নিয়ম অনুযায়ী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে জয়ী ঘোষণা করা হয়েছে।
২ এপ্রিল ২০১৯, ১১:৪৫ পূর্বাহ্ন
রিশি ধাওয়ানের ম্যাচে মুমিনুলের ৭ রানের আক্ষেপ
দারুণ বল করে পাঁচ উইকেট নিয়ে বিকেএসপিকে দুশোর নিচে আটকে দিয়েছিলেন ভারতীয় রিশি ধাওয়ান।মন্থর উইকেটে ওই রান তাড়ায় দারুণ চনমনে খেলে মুমিনুল হক এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেমে যান তিনি। তবে লিজেন্ডস অব রূপগঞ্জের বাকি পথ পাড়ি দিয়ে অনায়াসে নিশ্চিত করেছে সুপার লিগ।
১ এপ্রিল ২০১৯, ০১:৫৮ অপরাহ্ন
ব্যাটিংয়ে রেকর্ডের পর বল হাতেও নায়ক ফরহাদ রেজা
আগের রাতের ঝড় বৃষ্টিতে ভিজে একাকার ছিল উইকেট। উইকেট শুকিয়ে দুপুরে শুরু হওয়া ম্যাচ ২৬ ওভারে নেমে আসার পর মিলল চার-ছক্কার ঝড়। তাতে ফরহাদ রেজা লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম ফিফটি করার পর ঝলক দেখিয়েছিলেন অমিত মজুমদার, জিয়াউর রহমানরাও। তবে শেষ বিকেলে বল হাতে জ্বলে উঠে নায়ক সেই ফরহাদই।
১ এপ্রিল ২০১৯, ০১:১০ অপরাহ্ন