লিটন হতে পারে বিধ্বংসী: মাশরাফি
এশিয়া কাপের ফাইনালের মতো বড় মঞ্চে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ওয়ানডে দলে জায়গা পাকা করেন লিটন দাস। কিন্তু নিউজিল্যান্ড সফরে রান না পাওয়ায় তাকে নিয়ে উঠেছে প্রশ্ন। ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজার ভরসার হাত অবশ্য পাচ্ছেন এই তরুণ। অধিনায়কের আশা লিটন হতে পারে বিধ্বংসী।
২৬ মার্চ ২০১৯, ০৯:৫৩ পূর্বাহ্ন
বিশ্বকাপ দল ভাবনায় ‘থাকছে না’ ঢাকা লিগের পারফরম্যান্সের প্রভাব
এবার ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন ওপেনার এনামুল হক বিজয়। টানা তিন সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। বল হাতে উইকেট নেওয়ায় শীর্ষে ফরহাদ রেজা, লোয়ার অর্ডারে ব্যাট হাতেও রাখছেন অবদান। অন্যদিকে সাব্বির রহমানসহ জাতীয় দলের প্রথম পছন্দে থাকা অনেকেই খুব একটা রান পাননি। তবে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করেন ঢাকা লিগের এসব পারফরম্যান্স বিশ্বকাপ দল ভাবনায় প্রভাব ফেলবে না। কেন সেটা তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
২৬ মার্চ ২০১৯, ০৯:৩৪ পূর্বাহ্ন
মেহেদী মারুফের সেঞ্চুরি, রান পেলেন সোহান-শামসুররা
খেলাঘরের বিপক্ষে রান তাড়ায় দারুণ সেঞ্চুরি করেছেন ওপেনার মেহেদী মারুফ। দলের জয়ে অবদান রেখে রান পেয়েছেন নুরুল হাসান সোহান। তবে নিজে রান পেলেও দলকে জেতাতে পারেননি শামসুর রহমান শুভ।
২৫ মার্চ ২০১৯, ১১:৪৯ পূর্বাহ্ন
জহুরুলের ব্যাটে আবাহনীর কাছে পাত্তাই পেল না মোহামেডান
রকিবুল হাসান, ইরফান শুক্কুরের ফিফটিতে মাঝারি সংগ্রহ পেয়েছিল মোহামেডান। আবাহনীর শক্তিশালী ব্যাটিং লাইনআপ ওই রান তুলেছে অনায়াসে। দলকে জেতাতে সবচেয়ে বড় অবদান ওপেনার জহুরুল ইসলাম অমির।
২৫ মার্চ ২০১৯, ১০:৫৪ পূর্বাহ্ন
বাজারে মিলবে বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি
বিশ্বের বিভিন্ন দল, নামকরা ক্লাবের অফিসিয়াল জার্সি ভক্তদের আগ্রহের পণ্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সির প্রতিও সমর্থকদের রয়েছে তুমুল আগ্রহ, তবে এতদিন বাংলাদেশ দলের জার্সির কেনার কোন ব্যবস্থাই ছিল না। বাজারে ছড়িয়ে পড়া বিভিন্ন ডিজাইনের ব্র্যান্ডহীন জার্সিই কিনতেন সমর্থকরা। এবার বিশ্বকাপের আগেই বাংলাদেশ দলেরও অফিসিয়াল জার্সি বাজারে আসছে।
২৫ মার্চ ২০১৯, ০৮:২১ পূর্বাহ্ন
রাসেলের তাণ্ডবে হতভম্ব সাকিবরা
ডেভিড ওয়ার্নারের ব্যাটে শক্ত পূঁজি পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। বল হাতে সাকিব আল হাসান এনেছিলেন ভালো শুরু। কিন্তু নিতিশ রানার ব্যাটে ম্যাচে থাকা কলকাতা নাইট রাইডার্স শেষ দিকে জিতে গেছে আন্দ্রে রাসেলের তাণ্ডবে।
২৪ মার্চ ২০১৯, ০২:৪১ অপরাহ্ন
ইডেনের ঘণ্টা বাজিয়ে জন্মদিনে মাঠে সাকিব
বিপিএলের ফাইনালে সেই ৮ ফেব্রুয়ারি চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। এরপর যেতে পারেননি নিউজিল্যান্ডের সফরে। প্রায় দেড়মাস পর সাকিব মাঠে ফিরলেন একদম আইপিএলে। তার মাঠে ফেরার উপলক্ষটাও ছিল বিশেষ। নিজের জন্মদিনে কলকাতার ইডেন গার্ডেনে খেলা শুরুর ঘণ্টা বাজান তিনি।
২৪ মার্চ ২০১৯, ০১:২৪ অপরাহ্ন
রুমানার মাথায় উঠল আইসিসি টি-টোয়েন্টি দলের ক্যাপ
গত বছর জুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের নারী দলের অলরাউন্ডার রুমানা আহমেদ। এবার সেই স্বীকৃতির স্বারক ক্যাপ আইসিসির কাছ থেকে বুঝে পেয়েছেন তিনি।
২৪ মার্চ ২০১৯, ০১:০৬ অপরাহ্ন
'কাগুজে বড় ম্যাচের' আগে পুরনো উত্তাপ ফেরানোর আশা
কাগুজে বাঘের যেমন তর্জন-গর্জন নেই, ভেতরটা ফাঁপা, কেবল আছে বাঘের মতো একটা আদল। ঢাকার ক্রিকেটে আবাহনী আর মোহামেডান ম্যাচও যেন এখন অনেকটাই তাই। কোন এক যুগে প্রতিদ্বন্দ্বিতা ছিল, উত্তাপ ছিল। তা আজ আর নেই। পুরাতনের জেরেই এটি পায় বড় ম্যাচের তকমা। কিন্তু পুরো আবহেই তার তাপ নেই। এবারের মৌসুমের প্রথম আবাহনী-মোহামেডান ম্যাচের আগেও সেই ম্যাড়ম্যাড়ে ছবিই দিচ্ছে ঝাঁজ মিইয়ে যাওয়ার প্রমাণ।
২৪ মার্চ ২০১৯, ০৯:২৫ পূর্বাহ্ন
সেই শেবাগের মুখেই বাংলাদেশের প্রশংসা
২০১০ সালে বাংলাদেশে খেলতে এসে বাংলাদেশকে অর্ডিনারি দল বলে তাচ্ছিল্য করেছিলেন বীরেন্দ্র শেবাগ। এরপর তাকেও বাংলাদেশি সমর্থকদের গালমন্দের মধ্যে পড়তে হয়। সময়ের পরিক্রমায় সেই শেবাগই বাংলাদেশকে গোনায় ধরে দিলেন বড় তকমা। তার মতে বিশ্বকাপে নাকি বাংলাদেশ বাঘের মতই খেলতে পারে।
২৩ মার্চ ২০১৯, ০৬:৪৫ অপরাহ্ন
বিকেএসপির তরুণদের রোমাঞ্চকর জয়
দলে কোন বড় নাম নেই। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেন এমন কেউও নেই। যুব দলের ক্রিকেটারদের নিয়ে দল করা বিকেএসপি এবার চমকে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। শেষ তিন ওভারের উত্তেজনায় পেয়েছে রোমাঞ্চকর জয়।
২৩ মার্চ ২০১৯, ১২:০৭ অপরাহ্ন
সাইফের ব্যাটে আবার সেঞ্চুরি
বয়সভিত্তিক দলে দারুণ প্রতিশ্রুতি দেখিয়ে নজর কেড়েছিলেন সাইফ হাসান। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যেতে দেখাতে পারছিলেন না, নিজেকে আনতে পারছিলেন আলোয়। তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগে টানা রান করে যাচ্ছেন তিনি। পেলেন পর পর দুই সেঞ্চুরি।
২৩ মার্চ ২০১৯, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্যাটে বলে নিজেকে চেনাচ্ছেন এই সাব্বির
বল হাতে তিন উইকেট নেওয়ার পর রান তাড়ায় নেমে আগ্রাসী ব্যাটিং। এক রানের জন্য সেঞ্চুরি না পেলেও শাইনপুকুরকে প্রথম জয় এনে দিতে এমন করেই ব্যাটে-বলে জ্বলে উঠলেন তরুণ সাব্বির হোসেন।
২৩ মার্চ ২০১৯, ১১:৩০ পূর্বাহ্ন
‘স্বপ্নের বিশ্বকাপ’ খেলতে অনেক ছাড় দিতেও রাজি তাসকিন
বিপিএলের দারুণ নৈপুণ্য দেখিয়ে ফিরে এসেছিলেন জাতীয় দলে। কিন্তু দুর্ভাগ্য তাসকিন আহমেদকে মাঠে নামতে দেয়নি। বিপিএলেরই শেষ ম্যাচে অদ্ভুতুড়েভাবে চোটে পড়ে ছিটকে যান মাঠের বাইরে। নিউজিল্যান্ড সফরে যেতে না পারায় ফিকে হতে থাকে বিশ্বকাপের আশাও। তবে এবার চোট থেকে সেরে উঠে জিইয়ে রাখছেন আশা। তাড়াহুড়ো করে মাঠে নেমে দীর্ঘ ক্যারিয়ারে ঝুঁকি এলেও বিশ্বকাপটাই তার কাছে মূল অগ্রাধিকার।
২৩ মার্চ ২০১৯, ০৯:৩৯ পূর্বাহ্ন
প্রথম হারের স্বাদ পেল আবাহনী
জাতীয় দলের এক ঝাঁক তারকা খেলোয়াড়দের নিয়ে বেশ শক্তিশালী দল গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। মাঠে খেলছিলও দারুণ। প্রথম চার ম্যাচেই জয় তুলে নেয় দলটি। তবে পঞ্চম ম্যাচে এসে তাদের হারের স্বাদ দিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এনামুল হক বিজয়ের সেঞ্চুরি, আরিফুল হকের ঝড়ো ব্যাটিংয়ে এদিন ১৬ রানের হেরেছে চ্যাম্পিয়নরা।
২২ মার্চ ২০১৯, ১১:২৬ পূর্বাহ্ন
শেষ বলের ছক্কায় হারল মোহামেডান
শেষ ওভারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রানের। উইকেট হাতে ছিল তিনটি। প্রথম পাঁচ বল থেকে তাইজুল ইসলামের উইকেট হারিয়ে আসে ৭ রান। দলের আশা জিইয়ে টিকে ছিলেন অফস্পিন অলরাউন্ডার মোহাম্মদ এনামুল হক। জিততে হলে শেষ বলে ছক্কার বিকল্প নেই। আলাউদ্দিন বাবুকে ছক্কা মেরেই দলকে ২ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন তিনি। ফলে টানা দ্বিতীয় হার দেখে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
২২ মার্চ ২০১৯, ১০:৫১ পূর্বাহ্ন
আইপিএল খেলার ছাড়পত্র পেলেন সাকিব
আইপিএল খেলতে কলকাতার টিকেট কেটে সাকিব আল হাসান অপেক্ষায় ছিলেন বিসিবির ছাড়পত্রের। সাকিবের চোটের অবস্থা নিশ্চিত হয়েই তবে বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) দিতে চাওয়ায় হচ্ছিল দেরি। অবশেষে সেই ছাড়পত্র মিলেছে।
২১ মার্চ ২০১৯, ১২:২৯ অপরাহ্ন
বিয়ের ধুম পড়েছে ক্রিকেটারদের
কদিন আগে একদম ঘরোয়া পরিবেশে আকদ সেরে নিয়েছিলেন সাব্বির রহমান। গণমাধ্যমে এই বিষয়ে কিছুই বলতে চাননি তিনি। একই তরিকা নিয়েছেন মোস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজও। বেশ রাখঢাক করেই সারছেন কবুল বলার কাজ। বিয়ে করছেন মুমিনুল হকও। তবে তিনি সবাইকে জানিয়েই করবেন অনুষ্ঠান।
২১ মার্চ ২০১৯, ০৭:৪২ পূর্বাহ্ন
খেলাঘরকে জেতালেন রবিউল, অঙ্কন
নামে ভারে দুদলই পেছনের সারির। তবে আগের মৌসুমেও খেলায় খানিকটা এগিয়েছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। মাঠের খেলাতেও দেখা গেছে তাদের এগিয়ে থাকার দাপট। রবিউল ইসলাম আর মাহিদুল ইসলাম অঙ্কের ব্যাটে পাওয়া অল্প পূঁজি নিয়েও বিকেএসপিকে হারিয়েছে তারা।
২০ মার্চ ২০১৯, ১১:৩৯ পূর্বাহ্ন
মিজানুরের সেঞ্চুরি, জুনায়েদের ব্যাটে দাপট
তানজিদ হাসান, মোহাইমিনুল খানের ব্যাটে জুতসই পূঁজিই পেয়েছিল উত্তরা স্পোর্টিং ক্লাব। কিন্তু মিজানুর রহমানের সেঞ্চুরি, জুনায়েদ সিদ্দিকীর প্রায় সেঞ্চুরি আর ফজলে মাহমুদ রাব্বির তাদের অনায়াসে হারিয়েছে ব্রাদার্স।
২০ মার্চ ২০১৯, ১১:১৩ পূর্বাহ্ন