আবারো হারল শেখ জামাল

দারুণ ঝলক দেখিয়ে প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি টুর্নামেন্টটা জিতে নিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু ওয়ানডে টুর্নামেন্টে খেলতে নেমেই যেন কি হয়ে গেল দলটির। আগের ম্যাচে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হারের পর এবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষেও হেরেছে দলটি। শেখ জামালকে ৭ উইকেটের বড় ব্যবধানেই হারিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স।
১১ মার্চ ২০১৯, ১০:১৮ পূর্বাহ্ন

আবাহনীর বিশাল জয়

ছন্দ খুঁজে পেলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ ব্যাট করলেন মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমানও। তাতে লড়াইয়ের বড় পুঁজি পায় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। এরপর বাকী কাজটা সারেন বোলাররা। ফলে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে উড়তে থাকা উত্তরা স্পোর্টিং ক্লাবকে সহজেই হারায় দলটি। নবাগত দলটিকে ১৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চ্যাম্পিয়নরা।
১১ মার্চ ২০১৯, ০৯:৪৪ পূর্বাহ্ন

২২ এপ্রিল থেকে শুরু টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি

ইংল্যান্ডে ৩০ মে থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের আসর। তবে এর আগেই আমেজ চলে এসেছে দলগুলোর মধ্যে। আগামী ৩০ এপ্রিলের মধ্যেই স্কোয়াড ঘোষণা করতে হবে দলগুলোকে। তাই এর আগেই ২২ এপ্রিল থেকে ২২-২৩ জনের প্রাথমিক দল নিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি।
১১ মার্চ ২০১৯, ০৯:২১ পূর্বাহ্ন

ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব: তামিম

বল হাতে দারুণ শুরুর পর সকালে পুড়তে হয়েছে বাজে ফিল্ডিংয়ে। রস টেইলরকে দুবার জীবন দেওয়ার পর বোলাররাও ক্রমেই হারিয়ে ফেলেন তাল। ছড়ি ঘুরিয়ে আগ্রাসী ব্যাট করে ডাবল সেঞ্চুরি তুলে টেইলর তার দলকে দ্রুতই বড় লিড পাইয়ে দেন। মাথার উপর সেই লিডের চাপে শেষ সেশনে টপ অর্ডার খুইয়ে হারের শঙ্কায় বাংলাদেশ। গতি, স্যুয়িং আর বাউন্সের পসরার মধ্যে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ শেষ দিনে কাটানোর। ভীষণ কঠিন তবু এখনো সতীর্থদের উপর আশা ছাড়ছেন না তামিম ইকবাল।
১১ মার্চ ২০১৯, ০৮:১৬ পূর্বাহ্ন

দুই দিন খেলেই হারের শঙ্কা

বৃষ্টির কারণে প্রথম দুদিন এক বলও হয়নি, কিন্তু বাকি দুদিনেই ওয়েলিংটন টেস্টে হারতে বসেছে বাংলাদেশ। শেষ দিনে হার এড়াতে হাতে থাকা ৭ উইকেট নিয়ে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
১১ মার্চ ২০১৯, ০৫:৩৮ পূর্বাহ্ন

টেইলরের ডাবল সেঞ্চুরিতে বিশাল লিড নিয়ে ইনিংস ছাড়ল কিউইরা

দুবার জীবন পেয়ে দুর্বার হয়ে উঠা রস টেইলর আছেন ডাবল সেঞ্চুরির পথে, সেঞ্চুরির পথে আছেন হেনরি নিকোলাস। তাদের ব্যাটের নিচে পিষ্ট হচ্ছেন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের হতাশা বাড়িয়ে বিশাল লিড নিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।
১১ মার্চ ২০১৯, ০২:৫৫ পূর্বাহ্ন

টেইলরকে দুবার জীবন দেওয়ার খেসারত দিচ্ছে বাংলাদেশ

দিনের খেলার শুরুতেও আগের দিনের ঝাঁজ ধরে রেখেছিলেন আবু জায়েদ রাহি। তার বলে শুরুতেই দুবার ক্যাচ উঠল রস টেইলরের, দুবারই তা নিতে পারেননি ফিল্ডাররা। সেই টেইলরই সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ করে দিচ্ছেন কঠি
১১ মার্চ ২০১৯, ১২:১৯ পূর্বাহ্ন

টার্নারের টর্নেডোতে হতবিহবল ভারত

অ্যান্টন টার্নার যখন ব্যাট হাতে নামেন অস্ট্রেলিয়ার জিততে তখনো লাগে ৮৩ বলে ১৩০। স্লগওভারে জাসপ্রিত বোমরাহ, ভুবনেশ্বর কুমারদের পিটিয়ে ওই রান তুলা চট্টিখানি কথা নয়। কিন্তু টার্নার এমন টার্নোডো ইনিংস খেললেন যে আরও ১৩ বল বাকি থাকতেই খেল খতম। ভারতের মাঠে রেকর্ড রান তাড়া করে জিতে গেল অস্ট্রেলিয়া।
১০ মার্চ ২০১৯, ০৫:১৪ অপরাহ্ন

ঘাসের উইকেটে নয়, মন্থর উইকেটই সমস্যা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম ম্যাচটা বেশ সংগ্রাম করেই জিততে হয়েছে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে। তাও কি না প্রথম বিভাগ থেকে উঠে আসা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিপক্ষে। ঘাসের উইকেটে ব্যাটিং করতেই হিমশিম খেয়েছেন ব্যাটসম্যানরা। তবে দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত অবশ্য এমনটা মানছেন না। মন্থর উইকেটকে কাঠগড়ায় তুলেছেন তিনি।
১০ মার্চ ২০১৯, ১১:০৬ পূর্বাহ্ন

শর্ট বল জেনেও ‘কিছু করার থাকে না’ বাংলাদেশি ব্যাটসম্যানদের

হ্যামিল্টনে যে ফরমুলায় সফল হয়েছিল নিউজিল্যান্ড, ওয়েলিংটনেও সেই একই কৌশলে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাবু করেছে তারা। শরীর মুখী ক্রমাগত শর্ট বল করে নিল ওয়েগনার আবারও গুরুত্বপূর্ণ সব উইকেট কেড়ে নিয়েছেন। ওপেনারদের এনে দেওয়া দারুণ শুরুর পরও তাই পথ হারিয়ে অল্প রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দিনশেষে ওপেনার লিটন দাস শর্ট বলে তাদের অসহায়ত্বের কথাই অকপটে স্বীকার করে নিলেন।
১০ মার্চ ২০১৯, ০৯:১১ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের মাঠে বিরল অর্জন তামিম-সাদমান জুটির

নিউজিল্যান্ডের মাঠে পেসাররা বরাবরই পান স্যুয়িং। নতুন বলে সেই স্যুয়িং হয় বিষাক্ত। সফরকারী দলগুলো তাই কখনই ধারাবাহিকভাবে উদ্বোধনী জুটিতে পায় না ভালো শুরু। এবার তামিম ইকবাল আর সাদমান ইসলাম মিলে টানা তিন ইনিংসে পেলেন ফিফটির জুটি। আর এতে হয়ে গেছে এক বিরল কীর্তিও।
১০ মার্চ ২০১৯, ০৪:৪৩ পূর্বাহ্ন

রাহির জোড়া আঘাতের পর বৃষ্টির হানা

নিজেদের ইনিংস বড় করতে না পারার আফসোসে পুড়তে পুড়তে বল করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই পেসার আবু জায়েদ রাহি আর ইবাদত হোসেন দুর্দান্ত বল করে চেপে ধরেন কিউই ওপেনারদের। রাহি দুই ওপেনারকেই তুলে নেওয়ার পর বেসিন রিজার্ভে আবার নেমেছে বৃষ্টি।
১০ মার্চ ২০১৯, ০৪:২৫ পূর্বাহ্ন

ফের শর্ট বলে নাজেহাল হয়ে দারুণ শুরু জলাঞ্জলি

হ্যামিল্টনে যে কৌশলে সফল হয়েছিল নিউজিল্যান্ড, সেই কৌশল ওয়েলিংটনেও কাজে লাগাবে- এমন ঘোষণা তারা আগেভাগেই দিয়েছিল। বাংলাদেশও জানত ধেয়ে আসবে নিল ওয়েগনারদের শরীর তাক করা একের পর এক বাউন্সার। বিপদ জানা থাকলেও তার থেকে উত্তরণের পথ খুঁজে পেলেন না ব্যাটসম্যানরা।
১০ মার্চ ২০১৯, ০২:৫৫ পূর্বাহ্ন

ভালো শুরুর পর পথ হারালো বাংলাদেশ

ভেজা আবহাওয়ায় সবুজ গালিচায় ব্যাট করতে গিয়ে না জানি কি হয়! টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে ঘিরে এমন শঙ্কা ছিল। কিন্তু অমন উইকেটে দুই ওপেনার তামিম ইকবাল আর সাদমান ইসলাম আনলেন দারুণ শুরু। সাদমান ফেরার পর মিডল অর্ডারে ছোট ধস, তবু বুক চিতিয়ে খেলে যাচ্ছিলেন তামিম। লাঞ্চের পর তিনি ফেরাতে উলটোরথে ইনিংস।
১০ মার্চ ২০১৯, ১২:১০ পূর্বাহ্ন

ঘাসে ভরা উইকেটে আগে ব্যাট করতে হচ্ছে বাংলাদেশকে

বৃষ্টিতে প্রথম দুদিন এক বলও হয়নি, হতে পারেনি টসও। ঘাসে ভরা ভেজা উইকেটে টস জেতাটা ছিল ভীষণ দরকার। কিন্তু সে ভাগ্য আসেনি বাংলাদেশের পক্ষে। এমন বিরূপ কন্ডিশনে টস হেরে নামতে হয়েছে ব্যাটিংয়ে।
৯ মার্চ ২০১৯, ০৯:৫৭ অপরাহ্ন

শফিউলের পেসের ঝাঁজের পর রকিবুলের ব্যাটে জিতল মোহামেডান

কাজটা সেরেই রেখেছিলেন শফিউল ইসলাম। পেসের ঝাঁজে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। এরপর অনায়াসেই জেতা উচিত ছিল মোহামেডানের। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় উলটো ডুবতে বসেছিল তারা। ভীষণ বিপদে পড়া দলকে উদ্ধার করে স্বস্তি এনেছেন অধিনায়ক রকিবুল হাসান।
৯ মার্চ ২০১৯, ১০:৫৯ পূর্বাহ্ন

ব্যাটে-বলে ঝলক দেখিয়ে দলকে জেতালেন আরিফুল

মিডিয়াম পেসে খেলাঘরকে ধসিয়ে দিয়েছিলেন আরিফুল হক, লেগ স্পিনে কোমর ভেঙে দেন অলক কাপালীও। কিন্তু মামুলি লক্ষ্য পেয়েও হারতে বসেছিল প্রাইম ব্যাংক। দলের ভীষণ প্রয়োজনে ব্যাট হাতেও ত্রাতা হয়ে হিরো বনেছেন আরিফুল হক।
৯ মার্চ ২০১৯, ১০:৩৭ পূর্বাহ্ন

সানি-রেজার তোপের পর সাইফ-ফরহাদের ঝলক

দারুণ বল করে প্রতিপক্ষকে অল্প রানে বেধে রাখলেন ফরহাদ রেজা আর আরাফাত সানি। অল্প পূঁজি পেরুতে প্রতিপক্ষকে আর কোন সুযোগই দেননি সাইফ হাসান আর ফরহাদ হোসেন। তাদের নৈপুণ্যে অনায়াসে লিগের প্রথম ম্যাচ জিতেছে প্রাইম দোলেশ্বর।
৯ মার্চ ২০১৯, ১০:০১ পূর্বাহ্ন

ভারতের মাঠে তাহলে শেষ ওয়ানডে খেলে ফেললেন ধোনি?

নিজ শহর রাঁচিতে তৃতীয় ওয়ানডেতে বড় কিছু করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। ২৬ রান করে তার আউটের সময় স্তব্ধ হয়ে যায় গ্যালারিও। নিজ শহরে ভারতের জার্সি গায়ে এটিই হয়ত শেষ ছিল। তবে এটি দেশের মাঠেই তার শেষ ওয়ানডে হতে পারে
৯ মার্চ ২০১৯, ০৭:৪৬ পূর্বাহ্ন

সেই গেইলদেরই এই হাল!

এই কদিন আগেও ওয়ানডে সিরিজে ছক্কার তাণ্ডবে তুলকালাম করেছিলেন ক্রিস গেইলরা। সেই তারাই টি-টোয়েন্টিতে সবাই মিলে করতে পারলেন না পঞ্চাশ রানও। এমনকি ৪৫ রানে অলআউট হয়ে তাদের সঙ্গী হয়েছে দ্বিতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ড।
৯ মার্চ ২০১৯, ০৭:২৮ পূর্বাহ্ন