নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের দলে সৌম্য
চোটের কারণে ওয়ানডে সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। অন্তত প্রথম দুই টেস্টেও নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ। প্রথম টেস্ট খেলা নিয়ে শঙ্কায় আছেন মোহাম্মদ মিঠুনও। এই পরিস্থিতিতে টেস্ট সিরিজের দলে ডাক পড়েছে সৌম্য সরকারের।
২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪১ পূর্বাহ্ন
ছক্কার বিশ্বরেকর্ডে তুলকালাম করেও হার গেইলদের
দলে ফিরেই ঝড় তুলে ছক্কা বৃষ্টিতে সেঞ্চুরি করলেন ক্রিস গেইল, বাকিরাও নেমে দেদারসে পেটালেন। তাতে এক ইনিংসে ২৩ ছক্কার বিশ্বরেকর্ড গড়ল উইন্ডিজ, গেইল আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা মারায় ছাড়িয়ে গেলেন শহিদ আফ্রিদিকে। দল পেল ৩৬০ রানের পাহাড়। অথচ সেই পাহাড়কেও তুড়ি মেরে উড়িয়ে দিলেন জেসন রয় আর জো রুট। তাদের জোড়া সেঞ্চুরিতে দুর্দান্ত এক জয় পেয়েছে ইংলিশরা।
২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৯ পূর্বাহ্ন
প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সূচি চূড়ান্ত
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) দায়িত্ব নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার ঘোষণা দিয়েছিলেন কাজী ইনাম। প্রথম মৌসুমে করতে না পারলেও চলতি তার বাস্তবায়ন হতে যাচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। এর মধ্যেই টুর্নামেন্টের ম্যাচগুলোর টি-টোয়েন্টি মর্যাদা পেয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে সিসিডিএম।
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৮ অপরাহ্ন
ড্রেসিং রুমে যা নিয়ে ‘বাক্যবিনিময়’ করছিলেন তামিম-মুশফিক
নবম ওভারের পঞ্চম বল। টেন্ট বোল্টের মিডল স্টাম্প বরাবর লেন্থ বল ফ্লিক করতে গিয়ে টপ এজে ক্যাচ উঠিয়ে দেন মুশফিকুর রহিম। ২৭ বলে ১৭ রান করে হতাশা নিয়ে ফেরেন ড্রেসিং রুমে। এরখানিক পর টিভি পর্দায় দেখা যায় সতীর্থ তামিম ইকবালের সঙ্গে তর্কাতর্কি করছেন মুশফিক। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি মর্তুজা বলছেন ওটা কোন বাকবিতণ্ডা নয়। মুশফিক নাকি তার আঘাত লাগা আঙুলের ব্যথার কথাই জানাচ্ছিলেন।
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪৫ পূর্বাহ্ন
সাব্বিরের সেঞ্চুরির পরও হোয়াইটওয়াশ বাংলাদেশ
প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে পেস-স্যুয়িংয়ে লুটোপুটি খেয়েছিল টপ অর্ডার। এবার পরে ব্যাট করে হলো আরও করুণ দশা। সিরিজ হার হয়েছে আগের ম্যাচেই। মিশন ছিল হোয়াইটওয়াশ এড়ানোর। তবে তারচেয়ে বেশি ছিল নিউজিল্যান্ডে মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস জড়ো করা। হয়নি না কিছুই। এবার আগের দুই ম্যাচে না খেলা টিম সাউদি একাই সর্বনাশ করে ছেড়েছেন বাংলাদেশের। হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আরেকটি হতাশার দিনে প্রাপ্তি কেবল সাব্বির রহমানের সেঞ্চুরি।
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪৮ পূর্বাহ্ন
ধংস্বস্তুপে দাঁড়িয়ে সাব্বিরের প্রথম সেঞ্চুরি
শৃঙ্খলাভঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ ছিলেন সাব্বির রহমান। নিউজিল্যান্ড সফরে তাকে দলে খুব করে চেয়েছিলেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। নিষেধাজ্ঞা কমিয়ে তাই দলে নেওয়া হয় তাকে। এই সিদ্ধান্তে হয় বিস্তর সমালোচনাও। কিন্তু সেই সমালোচনার জবাবই বোধহয় মিলল তার ব্যাটে। দলের বিপর্যয়ে পেলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। যদিও তার সেঞ্চুরিতে কেবল কমেছে হারের ব্যবধান।
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪০ পূর্বাহ্ন
১৬ ইনিংস পর সাব্বিরের ফিফটি
সময়ের হিসাবে দেড় বছরেরও বেশি, সেই ২০১৭ সালের ২৪ মে ওয়ানডেতে পঞ্চম ফিফটি করেছিলেন সাব্বির রহমান। এরপর ১৬ ইনিংসে খরা কাটিয়ে পেলেন দ্বিতীয় ফিফটি।
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩২ পূর্বাহ্ন
খরুচে বোলিংয়ে অচেনা মোস্তাফিজ
স্লগ ওভারে তার দিকে তাকিয়ে থাকে বাংলাদেশ। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নিজের বোলিং মুন্সিয়ানায় আটকে রাখবেন মোস্তাফিজুর রহমান, দলের প্রত্যাশা থাকে এমন। প্রায়ই মেটানও প্রত্যাশা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে এবার দেখা মিলল ভিন্ন এক মোস্তাফিজকে। শুরু থেকেই একের পর এক বাজে বল দিয়ে দেদারসে মার খেয়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে নিজের সবচেয়ে খরুচে বোলিং করেছেন। বাংলাদেশের হয়ে এরচেয়ে বেশি রান দিয়েছিলেন কেবল শফিউল ইসলাম।
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৭ পূর্বাহ্ন
বাংলাদেশের সামনে পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জ
শুরুর ধাক্কা সামলে দলকে টানলেন হেনরি নিকোলাস। নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে পৌঁছানোর দিন রস টেইলর খেললেন দায়িত্ব নিয়ে। এই দুজনের পর ফিফটি পেলেন এই অধিনায়কত্ব করা টম ল্যাথামও। তাদের দেওয়া ভিতের উপর ঝড় তুলেন জিমি নিশাম, শেষটায় তান্ডব চালিয়ে কলিন ডি গ্র্যান্ডহোম দলকে নিয়ে যান চূড়ায়।
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৮ পূর্বাহ্ন
এবার টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে রুবেল
সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৮ অপরাহ্ন
নিউজিল্যান্ডের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির পাওনা বিশ্বকাপে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি
গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোমাঞ্চকর ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের দিকে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডের মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুদল। ৫ জুন বিশ্বকাপের সেই ম্যাচের বাকি এখনো অনেক দিন। তবে কিউই ব্যাটসম্যান রস টেইলর মনে করছেন বাংলাদেশকে এখন থেকে হারিয়ে হারিয়ে আত্মবিশ্বাস তাতিয়ে সেই ম্যাচের প্রস্তুতি নিতে চান তারা।
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০২ পূর্বাহ্ন
শেষ ওয়ানডেতে নেই মিঠুন, মুশফিকের অবস্থার উন্নতি
প্রাথমিক পরীক্ষার পরই জানা গিয়েছিল শেষ ওয়ানডেতে মোহাম্মদ মিঠুনের খেলার সম্ভাবনা ক্ষীণ। স্ক্যান করানোর পর আনুষ্ঠানিকভাবেও জানা গেল শেষ ওয়ানডে তো বটেই, অন্তত ১০-১২ দিনের মাঠের বাইরে চলে গেছেন প্রথম দুই ওয়ানডেতে দলের হাল ধরা এই ব্যাটসম্যান। তবে চোট থাকা আরেক ভরসা মুশফিকুর রহিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২০ পূর্বাহ্ন
‘বিশ্বকাপ দলে খুব বেশি অদল-বদল হবে না’
নিউজিল্যান্ড সিরিজ শেষ করে বিশ্বকাপের আগে আরও অন্তত চারটি ওয়ানডে খেলার সুযোগ আছে বাংলাদেশের। তবে মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগেই যে বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়ে দিতে হবে, আর সেকারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে তৃতীয় ওয়ানডেই হবে বিশ্বকাপের দল ঘোষণার আগে শেষ ওয়ানডে। অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করছেন বর্তমান স্কোয়াডে মোটামুটি অভিজ্ঞ ক্রিকেটাররা থাকায় বিশ্বকাপ দলে খুব বেশি আর অদল বদলের সুযোগ নেই।
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৪ পূর্বাহ্ন
ডানেডিনের ব্যাটিং স্বর্গে ভয় তাড়ানোর আশা
আগের দুই ম্যাচেও শুরুর এক ঘণ্টা বাদে উইকেট ছিল ব্যাটসম্যানদের পক্ষেই। কিন্তু প্রথম এক ঘণ্টাতেই যে দুই ম্যাচে সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছিল বাংলাদেশের। সিরিজ খুইয়ে তৃতীয় ওয়ানডে খেলতে ডানেডিনে এসে বাংলাদেশ পাচ্ছে ব্যাটিং স্বর্গ। সেই স্বর্গেও ভয় আছেই, চোট সমস্যায় আছে একাদশ সাজানোর ফ্যাসাদ। আবার ভয় তাড়িয়ে অন্তত একটা জয়ের খোঁজেও মরিয়া মাশরাফি মর্তুজার দল।
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৩ পূর্বাহ্ন
পাঁচ সেঞ্চুরিতেও যে বিবেচনায় বাড়েনি আশরাফুলের পারিশ্রমিক
গেল বছর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। পারিশ্রমিক হিসেবে সেবার তার মূল্য ছিল ১৫ লাখ। এবারও ‘বি’ প্লাস ক্যাটাগরি থেকে ১৫ লাখ টাকা পারিশ্রমিকই ধরা হয়েছে তার। আগের বছর এতগুলো সেঞ্চুরি করেও যে কারণে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের পারিশ্রমিক বাড়েনি তার ব্যাখ্যা দিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান কাজি ইনাম।
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২০ অপরাহ্ন
যুবদলকে দারুণ জয় পাইয়ে নিজেকে চেনালেন মাহমুদুল
রান তাড়ায় চতুর্থ ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে ছিল পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জ। মাহমুদুল হাসান জয়ের দারুণ সেঞ্চুরিতে দ্বিতীয় যুব টেস্টে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ইতিবাচক মেজাজ নিয়ে মাহমুদুলরা শেষ দিনেই তুলেছে ২৯৯ রান।
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪৮ অপরাহ্ন
প্রথম ১০-১৫ ওভারের বিপদ কাটাতে চান তামিম
প্রথম দুই ওয়ানডেতেই একই রকম ভুলের চক্করে বিপদ হানা দেয় বাংলাদেশের ইনিংসে। আগে ব্যাটিংয়ে গিয়ে কিউই পেসারদের পেস-স্যুয়িং সামলাতে পারেননি টপ অর্ডার ব্যাটসম্যানরা। তালগোল পাকিয়ে শুরুতেই ম্যাচ থেকে তাই ছিটকে যায় বাংলাদেশ। এরপর কেবল একপেশে লড়াইয়ে মানতে হয়েছে হার। সিরিজের হিসাব নিকাশে শেষ ম্যাচটা আনুষ্ঠানিকতার হলেও শুরুর ওই বিপদ দশা থেকে বেরুনোর ইচ্ছা ওপেনার তামিম ইকবালের।
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৫ অপরাহ্ন
তৃতীয় ওয়ানডের আগে চোটে মিঠুন-মুশফিক, ওয়ানডে দলে মুমিনুল
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পান মোহাম্মদ মিঠুন। সেই চোটের কারণে তৃতীয় ওয়ানডেতে তাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে মুশফিকুর রহিম ব্যথা পাঁজরে। তার খেলা নিয়েও তাই তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডেই থাকা মুমিনুল হককে যুক্ত করা হয়েছে ওয়ানডে দলে।
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৬ পূর্বাহ্ন
প্রিমিয়ার লিগের আগে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু ২৫ ফেব্রুয়ারি
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আগে অংশ নেওয়া ক্লাবগুলোকে নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ১২ দল নিয়ে চার গ্রুপে ভাগ হওয়া এই টুর্নামেন্ট শুরু হবে ২৫ ফেব্রুয়ারি, শেষ হবে ৩ মার্চ। এই কারণে প্রিমিয়ার লিগ ১ মার্চ থেকে পিছিয়ে শুরু হবে ৮ মার্চ থেকে।
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৬ পূর্বাহ্ন
শেখ জামালে মাহমুদউল্লাহ, শাইনপুকুরে মোস্তাফিজ, লিটন মোহামেডানে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্লেয়ার্স ড্রাফটে শেখ জামাল ধানমন্ডি ক্লাব দলে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। শাইনপুকুর ক্রিকেট ক্লাব ড্রাফট ভাগ্যে পেয়েছে মোস্তাফিজুর রহমানকে। গত কয়েক আসর থেকে ভালো দল করতে না পারা ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব দলে নিয়েছে ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মারদের একজন লিটন কুমার দাসকে।
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৭ পূর্বাহ্ন