মোস্তাফিজে চাপ মোস্তাফিজেই স্বস্তি

বাংলাদেশ তথা বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। তাকে মেরে খেলা অনেকটাই কঠিন হয়ে যায়, তা হোক সে বিশ্বের যতো নামীদামী ব্যাটসম্যানই হন না কেন। চলতি বিপিএলে আরও দারুণ ছন্দে আছেন এ পেসার। বেশ কয়েকটি ম্যাচে তার জাদুকরী বোলিংয়ে জয় মিলেছে রাজশাহী কিংসের। প্রতিপক্ষের জন্য মোস্তাফিজ যেমন আতঙ্কের নাম তেমনি নিজ দলে তার অন্তর্ভুক্তি মানেই দারুণ স্বস্তির ব্যাপার।
২৮ জানুয়ারি ২০১৯, ০৯:১৫ পূর্বাহ্ন

সেই রনি এবার একাদশেই জায়গা পাচ্ছেন না

অভিষেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতে চমক দেখিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তৃতীয় আসরে সেবার দলটির অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অনেক অখ্যাত খেলোয়াড়রা। তার মধ্যে অন্যতম ছিলেন তরুণ আবু হায়দার রনি। সে ধারায় পড়ে জাতীয় দলেও জায়গা করে নেন। অথচ চলতি আসরে সেই কুমিল্লায় ফিরে একাদশেই জায়গা মিলছে না তার।
২৮ জানুয়ারি ২০১৯, ০৮:০৪ পূর্বাহ্ন

চার আতঙ্কের হাতে সব ছেড়ে দিলেন মিঠুন

ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স। যতো শক্তিশালী দলই হোক না কেন প্রতিপক্ষ শিবিরে তাদের নাম থাকাই মানে আতঙ্ক। তার উপর এ দুই তারকার চেয়ে বেশি ঝড় তুলছেন রাইলি রুশো ও অ্যালেক্স হেলস। রংপুর রাইডার্সের এ চার ব্যাটসম্যান বিপিএলের বাকী সব দলের জন্যই তাই আতঙ্কের নাম। চার জনই খেলেন আবার টপ অর্ডারে। কিন্তু যদি কোন কারণে তারা ব্যর্থ হন তাহলে বড় সমস্যাতেই পড়তে হবে দলটিকে। তাই এ চার ব্যাটসম্যানের হাতে সব ছেড়ে দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
২৭ জানুয়ারি ২০১৯, ০১:০৬ অপরাহ্ন

বড় রান নয়, মিঠুনের লক্ষ্য ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে রংপুর রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল মোহাম্মদ মিঠুনের। টপ অর্ডারে নেমে ধারাবাহিকভাবে রান করেছেন। কিন্তু চলতি আসরে বিদেশি তারকাদের ভীরে টপ অর্ডারে জায়গা পাচ্ছেন না। তাই দলে তার ভূমিকাও বদলেছে। এবার বড় রান করার চেয়ে দ্রুত রান করার লক্ষ্যে ছুটেছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
২৭ জানুয়ারি ২০১৯, ১২:০৩ অপরাহ্ন

বর্ণবাদী মন্তব্যের জেরে পাকিস্তান অধিনায়ক চার ম্যাচ নিষিদ্ধ

দক্ষিণ আফ্রিকান পেসার আন্দেলো ফেহলুখয়োকে বর্ণবাদী মন্তব্য করে সমালোচিত হয়ে আসছিল পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ঘটনার পর আন্দেলোর কাছে আনুষ্ঠানিকভাবেও ক্ষমা চেয়েছিলেন তিনি। কিন্তু ছাড় পাননি শেষ পর্যন্ত। বর্নবাদ ইস্যুতে কঠোর অবস্থানে থাকা আইসিসি সরফরাজকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে।
২৭ জানুয়ারি ২০১৯, ০৯:৫০ পূর্বাহ্ন

ব্যাটসম্যানদের নিয়ে খেলতে চান রুবেল

চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং স্বর্গ। বরাবরই ব্যাটসম্যানরা এ উইকেটে ঝড় তুলে থাকেন। এমন উইকেট বোলারদের জন্য অনেকটা বধ্যভূমি হয়েই দাঁড়ায়। তার উপর চলতি বিপিএলে এ উইকেটে ব্যাটসম্যানদের সাফল্যের হারও অনেক বেশি। কিন্তু তারপরও এ উইকেটে ভালো কিছু করার স্বপ্ন দেখছেন ঢাকা ডায়নামাইটসের পেসার রুবেল হোসেন। মূলত ব্যাটসম্যানদের নিয়ে খেলেই সাফল্য পেতে চান এ পেসার।
২৭ জানুয়ারি ২০১৯, ০৯:১৫ পূর্বাহ্ন

বিপিএলে জমে উঠেছে শেষ চারে উঠার লড়াই, দেখুন পয়েন্ট টেবিল

বিপিএলে কোন চার দল খেলবে কোয়ালিফায়ার আর ইলিমিনেটর ধাপে? প্রতিদলেরই অন্তত আট ম্যাচ পর ছবিটা এখনো ঠিক পরিষ্কার নয়। একমাত্র খুলনা টাইটান্সের সামনেই শেষ চারে উঠার কোন সুযোগ নেই। বাকি সবারই কম বেশি আছে সে সুযোগ।
২৭ জানুয়ারি ২০১৯, ০৫:৫১ পূর্বাহ্ন

রোচ, হোল্ডারের পর চেজের তেজে পিষ্ট ইংল্যান্ড

ইংল্যান্ডের প্রথম ইনিংস একশো’র নিচে গুঁড়িয়ে দিয়েছিলেন কেমার রোচ। আটে নেমে রেকর্ডময় ডাবল সেঞ্চুরি করে অধিনায়ক জেসন হোল্ডার চাপিয়েছিলেন বিশাল রানে বোঝা। এরপরের কাজটা সেরেছেন রোস্টন চেজ। তার স্পিনের মায়াজালে বিভ্রান্ত হয়ে ব্রিজটাউনে লুটিয়ে পড়েছে ইংলিশরা।
২৭ জানুয়ারি ২০১৯, ০৫:২৮ পূর্বাহ্ন

শেহজাদ, ইয়াসিরদের ঝড় থামিয়ে মিরাজ-মোস্তাফিজদের হাসি

আগে ব্যাট করে দু’শো ছুঁইছুঁই রানের চ্যালেঞ্জ দিয়েছিল রাজশাহী কিংস। বিশাল রান তাড়ায় নেমেই তাণ্ডব শুরু করেছিলেন মোহাম্মদ শেহজাদ। পরে ঝড় তুলে দলকে জেতার দিকে নিয়ে গিয়েছিলেন ইয়াসির আলি রাব্বি। বোলিং মুন্সিয়ানায় দুজনের সব জারিজুরি থামিয়ে শেষ হাসি মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমানদের।
২৬ জানুয়ারি ২০১৯, ০৪:২৫ অপরাহ্ন

হতাশ মাহমুদউল্লাহর কাছেও নেই কোন ব্যাখ্যা

‘এমন একটা মৌসুম পার করছি।’ বিড়বিড় করে সামনে থাকা এক সাংবাদিককে এমনটা বলেই সংবাদ সম্মেলন কক্ষে ঢুকলেন খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাতেই স্পষ্ট কতটা হতাশ অধিনায়ক। আর পুরো সংবাদ সম্মেলনে তার কণ্ঠে ঝরল কেবল হতাশার গল্পই। দলের এমন পারফরম্যান্সের কোন ব্যাখ্যাই নেই অধিনায়কের কাছে।
২৬ জানুয়ারি ২০১৯, ০১:২৯ অপরাহ্ন

ইয়াসিরে মুগ্ধ মুশফিক

মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, সাদমান ইসলামরা ছিলেন যুব দলের ক্যাম্পে ইয়াসির আলী রাব্বির সতীর্থ। সবাই এখন খেলছেন জাতীয় দলে। কেউবা পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। কিন্তু এক সময় তাদের সঙ্গে সমানভাবেই লড়তেন ইয়াসির। মাঝ পথে গেলেন পিছিয়ে। সমান তালে ফেরার লড়াইয়ে খেয়েছেন ধাক্কা।
২৬ জানুয়ারি ২০১৯, ১০:২৭ পূর্বাহ্ন

মাহমুদউল্লাহদের বিদায় করে টিকে রইল সিলেট

এদিনও ঝড়ের শুরু লিটন দাসকে দিয়ে, পরে তাল মিলিয়ে চলেছেন আফিফ হোসেন। শেষ দিকে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানোর দায়িত্ব কাঁধে নিয়ে ঝড় তুলেন সাব্বির রহমান আর মোহাম্মদ নেওয়াজ। সিলেট সিক্সার্সের আরেকবার তেতে উঠার দিনে বড় রান তাড়া করে কুলিয়ে উঠতে পারেনি খুলনা টাইটান্স।
২৬ জানুয়ারি ২০১৯, ১০:১৭ পূর্বাহ্ন

তামিমের প্রত্যাশা ভিন্ন মানুষ হয়ে ফিরবেন সাব্বির

ক্রিকেট পাড়ায় বর্তমানে বিপিএল নিয়ে যতো না আলোচনা হচ্ছে তার ঢের বেশি হচ্ছে সাব্বির রহমানকে নিয়ে। আচরণগত সমস্যার কারণে যিনি কি না আছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা শেষ না হতেই নিউজিল্যান্ড সিরিজের ঘোষিত দলে ফিরে এসেছেন এ ব্যাটসম্যান। আর ফিরে আসায় তাকে শুভকামনা জানাতে ভুল করেননি সতীর্থ তামিম ইকবাল। তবে আশা করছেন, এবার ভিন্ন মানুষ হয়েই ফিরবেন সাব্বির।
২৬ জানুয়ারি ২০১৯, ১০:১৪ পূর্বাহ্ন

শাহজাদকে লুকানোর জায়গা নেই মুশফিকের

আধুনিক ক্রিকেটে ফিটনেস খেলোয়াড়দের জন্য অন্যতম অপরিহার্য একটি অংশ। কিন্তু মাঝে মাঝে কিছু খেলোয়াড় ফিটনেস নামক এ নিয়ামককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেলে চলেছেন বছরের পর বছর। তাদের মধ্যে চিটাগং ভাইকিংসের আফগানি ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ অন্যতম। দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান তিনি। কিন্তু যদি এই মোটাসোটা খেলোয়াড়কে ফিল্ডিং করতে নামানো হয় তাহলে বেশ দুশ্চিন্তাতেই পড়তে হয় অধিনায়ককে।
২৬ জানুয়ারি ২০১৯, ০৭:০৩ পূর্বাহ্ন

তবুও নিজেদের সেরা মানছেন না মাশরাফি

অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর জোড়া সেঞ্চুরি। যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসেই তৃতীয়বারের মতো ঘটল। তাতে রংপুর রাইডার্সের সংগ্রহ বিপিএলের রেকর্ড ছাড়িয়ে গেল। এমন কীর্তির পরও নিজেদের দলকে সেরা কম্বিনেশনের দল বলছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাদের চেয়ে ঢের শক্তিশালী দল এবারের আসরে রয়েছে বলে মনে করেন অধিনায়ক।
২৬ জানুয়ারি ২০১৯, ০৪:৪৬ পূর্বাহ্ন

হেলস-রুশোর তাণ্ডবের দিনে রেকর্ড গড়ে জিতল রংপুর

চট্টগ্রামের সাগরিকা মাঠের খুব কাছেই সমুদ্র। এই সমুদ্র পাড়ের মাঠে এদিন যেন হানা দিল সাইক্লোন। তাতে চট্টগ্রাম উপকূল ভেসে গেল রান বন্যায়। সেই সাইক্লোন বইয়ে দিয়ে বিপিএলে ইতিহাস গড়লেন অ্যালেক্স হেলস আর রাইলি রুশো। এমন ম্যাচে রংপুর রাইডার্সের হেরে যাওয়া হতো আরেক ইতিহাস। সেটা হয়নি। রেকর্ডময় ম্যাচে উৎসব করেছে মাশরাফি মর্তুজার দল।
২৫ জানুয়ারি ২০১৯, ০৪:৩৬ অপরাহ্ন

জোড়া সেঞ্চুরির বিরল রেকর্ডে রংপুরের ইতিহাস

২০০৩ সালে ঘরোয়া ক্রিকেটে প্রথম টি-টোয়েন্টি খেলার প্রচলন শুরু করে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর এ সংস্করণের বয়স হয়ে গেছে প্রায় ১৬ বছর। লম্বা এ সময়ে মাত্র দুইবার এক ইনিংসে জোড়া সেঞ্চুরি দেখেছে ক্রিকেট বিশ্ব। তৃতীয় রেকর্ডটি গড়লেন রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস ও রাইলি রুশো। আর তাদের জোড়া সেঞ্চুরিতে রান সংগ্রহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন রেকর্ডই গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৫ জানুয়ারি ২০১৯, ০৩:১৫ অপরাহ্ন

যেন ঘোষণা দিয়েই সেঞ্চুরি করলেন হেলস

ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স ও রাইলি রুশো। রংপুর রাইডার্সের টপ অর্ডারের চার ব্যাটসম্যান। চার জনই খেলতে পছন্দ করেন আক্রমণাত্মক ব্যাটিং করতে। তার জন্য ব্যাটিং উইকেট হলে যেন সোনায় সোহাগা। ঠিক তেমনটাই মিলল চট্টগ্রামে। আর তাই দেখে আগের দিনই হেলস বলে দিয়েছিলেন, এ মাঠে আমরা ভালো খেলবো। আর খেললেনও। করলেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
২৫ জানুয়ারি ২০১৯, ০২:৩৪ অপরাহ্ন

সমীকরণ কঠিন হয়ে গেল রাজশাহীর

পয়েন্ট তালিকায় অনেক পেছনেই অবস্থান করছিল সিলেট সিক্সার্স। তাই তাদের বিপক্ষে জয় পেতে মরিয়াই ছিল রাজশাহী কিংস। কিন্তু চট্টগ্রামে তাদের বিপক্ষে এদিন পাত্তাই পায়নি দলটি। ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে উল্টো টুর্নামেন্ট কঠিন করে ফেলেছে তারা। এমনটাই বললেন রাজশাহীর অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বি।
২৫ জানুয়ারি ২০১৯, ০১:৪৪ অপরাহ্ন

জহুর আহমেদ স্টেডিয়ামে বিদ্যুৎ ছিল না পৌনে এক ঘণ্টা

চলছিল রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্সের মধ্যেকার খেলা। ১৮১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল রাজশাহী। মাঠ পথে হঠাৎ চলে যায় বিদ্যুৎ। বন্ধ থাকে প্রায় পৌনে এক ঘণ্টা (৪৩ মিনিট)। তাতে বন্ধ ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন। বন্ধ ছিল ইলেকট্রনিক্স বিলবোর্ডও।
২৫ জানুয়ারি ২০১৯, ১১:৫৭ পূর্বাহ্ন