আমার নেতিবাচক নিউজ মানুষ বেশ ভালো খায়: সাকিব
টি-টোয়েন্টি সিরিজ শুরুর পর থেকেই প্রথাগত সংবাদ সম্মেলনে আসেননি সাকিব আল হাসান। সিরিজ শুরুর আগের দিন অনুশীলনে চোট পেয়ে মেজাজ বিগড়ে যাওয়ায় পাঠিয়েছিলেন কোচ স্টিভ রোডসকে। প্রথম ম্যাচে ব্যর্থতার পরেও মেলেনি তার দেখা। তবে ওই ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার বলা কথা নিয়ে সংবাদ দেখে তা নেতিবাচক মনে হয়েছে সাকিবের। এবার সিরিজের সমতা ফেরানোর পর সেই প্রসঙ্গ টেনে দিয়েছেন প্রতিক্রিয়া।
২০ ডিসেম্বর ২০১৮, ০৪:৩২ অপরাহ্ন
টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি
ম্যাচের আগের দিনও জ্বরে ছিলেন, করতে পারেনি অনুশীলন। সেই জ্বর রাতে বেড়েও গিয়েছিল বেশ। সকালে জ্বর কমায় কিছুটা দুর্বল শরীর নিয়েই খেলতে নামেন সাকিব আল হাসান। অথচ নেমে এমন এক কীর্তি করেছেন যা আগে করেনি কেউ।
২০ ডিসেম্বর ২০১৮, ০৪:১২ অপরাহ্ন
সাকিবে রাঙানো দুরন্ত জয়
ম্যাচটা হতে পারত লিটন দাসের। দারুণ ব্যাট করে ঝড়ো ফিফটিতে দলকে পাইয়ে দিয়েছিলেন বড় রানের ভিত। সেই ভিতে মাহমুদউল্লাহকে নিয়ে তাণ্ডব তুলে কাজটা শেষ করেন অধিনায়ক সাকিব আল হাসানই। পরে বল করতে নেমেও সাকিবের বাজিমাত। টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়ে সব আলো নিয়ে নেন নিজের দিকেই। অধিনায়কের সেরা দিনে তাই টগবগিয়েই মাঠ ছেড়ে বাংলাদেশ।
২০ ডিসেম্বর ২০১৮, ০৩:০১ অপরাহ্ন
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজে সমতা আনল বাংলাদেশ
ব্যাট হাতে মারদাঙ্গা ব্যাটিং করে টাইগারদের এনে দিয়েছেন লড়াকু সংগ্রহ। এরপর বল হাতে ধারণ করলেন রুদ্রমূর্তি। মূলত অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতেই বিদ্ধস্ত হলো উইন্ডিজ। ৩৬ রানের দারুণ জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ দল।
২০ ডিসেম্বর ২০১৮, ১০:০২ পূর্বাহ্ন
যে কারণে আজও অনুশীলন করলেন না সাকিব
মাঠে এসেছিলেন ঠিকই। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান নামলেন না অনুশীলনে। আসেননি সংবাদ সম্মেলনেও। মাঠে কিছুক্ষণ থেকে ফিরে যান টিমে হোটেলে। পরে যা জানা গেল তাতে কিছুটা দুশ্চিন্তা হওয়ার কথা বাংলাদেশ দলের। দ্বিতীয় টি-টোয়েন্টির আগের দিন অধিনায়ক যে ঠিক সুস্থ বোধ করছেন না।
১৯ ডিসেম্বর ২০১৮, ১২:৫৩ অপরাহ্ন
এবার ‘অতি সাহসের’ বদলে বুদ্ধি খাটাতে চান সৌম্যরা
সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের একের পর এক শর্ট বলে হুড়মুড়িয়ে পড়ে বাংলাদেশের ইনিংস। তবে শর্ট বলে ঠেকাতে গিয়ে কাবু হননি কেউ, বরং তেড়েফুঁড়ে মারতে গিয়েই হয়েছে গড়বড়। সৌম্য সরকার মনে করেন আরেকটু বুদ্ধি করে খেলতে পারলে ফল হতে পারত ভিন্ন।
১৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৬ পূর্বাহ্ন
মেজাজ হারানোয় শাস্তি পেলেন সাকিব
উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের দিন আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোয় শান্তি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৫ পূর্বাহ্ন
বাংলাদেশকে ডুবিয়েছে ‘অতিরিক্ত আত্মবিশ্বাস’
টেস্ট আর ওয়ানডেতে জেতার পর দাপট নিয়েই টি-টোয়েন্টিতে নেমেছিল বাংলাদেশ। আগে ব্যাটিং পেয়ে উইন্ডিজকে বিশাল রান চাপানোর নেশায় আগ্রাসী ব্যাট চালাতে গিয়েছেন প্রায় সবাই। কিন্তু প্রয়োগটা ঠিকমতো না হওয়ায় অল্প রানে গুটিয়েই বড় ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের বেহাল দশার দিন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি মনে করেন অতিরিক্ত আত্মবিশ্বাসী পুড়িয়েছে বাংলাদেশকে।
১৭ ডিসেম্বর ২০১৮, ১১:১৫ পূর্বাহ্ন
উইকেট পেয়ে কেন স্যালুট দিয়েছেন শেলডন?
তামিম ইকবালকে দিয়ে শুরু। সব মিলিয়ে পেয়েছেন চার উইকেট। উইকেট পেয়ে প্রতিবারই শেলডন কোটরেল স্যালুট দেওয়ার ভঙ্গিমায় করেন উদযাপন। বাংলাদেশকে কাবু করার দিনে ২৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও তিনি। উইন্ডিজের জয়ের নায়ক ম্যাচ শেষে জানিয়েছেন তার উদযাপনের রহস্য।
১৭ ডিসেম্বর ২০১৮, ১০:২১ পূর্বাহ্ন
টি-টোয়েন্টিতে নেমে উইন্ডিজের কাছে স্রেফ উড়ে গেল বাংলাদেশ
টেস্ট আর ওয়ানডে সিরিজ জিতে তেতে থাকা বাংলাদেশকে নিয়ে টি-টোয়েন্টিও ছিল বড় প্রত্যাশা। কিন্তু প্রথম ম্যাচে তার এক আনাও মেটাতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। অধিনায়ক সাকিব আল হাসানের একার লড়াইয়ে ছোট পুঁজি পেয়েছিল বাংলাদেশ। রান তাড়ায় সেটা তুড়ি মেরেই উড়িয়ে দিয়েছেন শেই হোপ, নিকোলাস পুরান, কেমো পলরা। সিলেটে দুপুরের আকাশও ছিল মেঘে ঢাকা অন্ধকার। সেই অন্ধকার আরও বেড়েছে বাংলাদেশের খেলার ধরণে। উৎসবের রঙ মাখতে প্রস্তুত থাকা ভরপুর গ্যালারি বাংলাদেশের একপেশে হারে হয়েছে মলিন।
১৭ ডিসেম্বর ২০১৮, ০৯:০৮ পূর্বাহ্ন
বাংলাদেশের বিশাল হার
সংস্করণ যতো ছোট উইন্ডিজের শক্তি নাকি ততো সমৃদ্ধ। আর তা যে কতটা সমৃদ্ধ হয় তা হাড়েহাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে দলটি। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আর ৮ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় উইন্ডিজ। চার ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ১৩০ রানের লক্ষ্য ৫৫ বল হাতে রেখেই পেরিয়ে যায়।
১৭ ডিসেম্বর ২০১৮, ০৬:০২ পূর্বাহ্ন
বেঁচে থাকলেই হোপ কাল খেলবে: ব্র্যাথওয়েট
দ্বিতীয় ওয়ানডেতে দারুণ সেঞ্চুরি করে বাংলাদেশকে একা হারিয়ে দিয়েছিলেন শেই হোপ। শেষ ম্যাচেও একাই লড়াই করেন, যদিও হার না মানা সেঞ্চুরি করেও জেতাতে পারেননি দলকে। ওই ইনিংস খেলার সময় বলের আঘাতে মাথায় চোট পেয়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই পুরোদমে ফিরছেন তিনি। এই সংস্করণের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট এই ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা বোঝাতে বললেন, বেঁচে থাকলেই কাল খেলতে নামবেন হোপ।
১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৫০ পূর্বাহ্ন
টি-টোয়েন্টিতে তবু নিজেদের ফেভারিট ভাবছে না বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজে গিয়েই ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে হারিয়ে এসেছিল বাংলাদেশ। ঘরের মাঠে এবার অনুমিতভাবেই হারিয়েছে টেস্ট আর ওয়ানডেতে। তবু টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেদের পরিষ্কার ফেভারিট ভাবছেন না বাংলাদেশের কোচ স্টিভ রোডস।
১৬ ডিসেম্বর ২০১৮, ১১:০৫ পূর্বাহ্ন
ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে মোস্তাফিজ
ক্যারিয়ার সেরা ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো করায় র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক মাশরাফি মর্তুজারও।
১৬ ডিসেম্বর ২০১৮, ১০:১৯ পূর্বাহ্ন
বিজয় দিবসে পাইলট-শান্তদের হারাল রফিক-নান্নুরা
প্রতি বছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হলো বিজয় দিবস ক্রিকেট। শহীদ আবদুল হালিম জুয়েল ও শহীদ মোস্তককে স্মরণ করে আয়োজিত এ প্রদর্শনী ম্যাচটি থাকে ক্রিকেট ভক্তদের আকর্ষণের কেন্দ্রতে। আর এ ম্যাচে খালেদ মাসুদ পাইলটের শহিদ জুয়েল একাদশকে ৪ উইকেটে হারিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর শহিদ মোস্তাক একাদশ।
১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:২৮ পূর্বাহ্ন
অনুশীলনে চোট পেয়েছেন সাকিব
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে একটি দুঃসংবাদ আনাগোনা দিচ্ছিল বাংলাদেশ দলকে। অনুশীলনে ব্যাট করতে গিয়ে বা পায়ে চোট পেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে তার চোট গুরুতর নয় বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট। যদিও আঘাত পাওয়ার পর এদিন আর অনুশীলন করেননি আসেননি নির্ধারিত সংবাদ সম্মেলনেও।
১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:২৫ পূর্বাহ্ন
কেবল ‘বিগ ফাইভ’ নিয়েই মাতামাতি চান না রোডস
বাংলাদেশ খারাপ খেললেই হাহাকার উঠে, পাঁচ সিনিয়র ক্রিকেটারের সবাই অবসরে গেলে কি হবে দলের? এই হাহাকারের কারণ, পাঁচ সিনিয়র ক্রিকেটারকে ঘিরেই গেল ক’বছরে সাফল্যের ছবি এঁকে চলেছে বাংলাদেশ। তাই বলে এই পাঁচজনের বাইরে কেউ পারফরম্যান্স করছেন না এমনটাও নয়। প্রধান কোচ স্টিভ রোডস তাই আকুতি জানালেন, তাদের দলটা এগারো জনের। এই পাঁচজনের বাইরে যারা অবদান রেখে যাচ্ছেন নজর আসুক তাদের দিকেও।
১৫ ডিসেম্বর ২০১৮, ০৪:২১ অপরাহ্ন
আবার বদলালো সিলেটে প্রথম টি-টোয়েন্টি শুরুর সময়
সময়সূচীতে ছিল সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বিকেল চারটায়। কিন্তু শেষ ওয়ানডে চলার সময়েই জানানো হয় খেলা শুরু হবে দুপুর ২টায়। এবার সময় আরও এগিয়ে আনার কথা জানিয়েছে বিসিবি। দ্বিতীয় দফা বদলে ম্যাচ শুরুর সময় দেওয়া হয়েছে দুপুর সাড়ে ১২টায়।
১৫ ডিসেম্বর ২০১৮, ০২:২৭ অপরাহ্ন
ফরম্যাট ছোট বলেই আশা বড় উইন্ডিজের
টেস্টে পাত্তা পায়নি, ওয়ানডেতে এক ম্যাচ জিতলেও শেষে গিয়ে ওই সিরিজ হারই সঙ্গী। বাংলাদেশে এসে অল্প কোন সাফল্য পেতে হলে উইন্ডিজকে খেল দেখাতে হবে টি-টোয়েন্টিতে। এক সময়ের প্রতাপশালী দল উইন্ডিজ এখন কেবল টি-টোয়েন্টির বড় বিজ্ঞাপন। ছোট এই ফরম্যাটের সিরিজের আগে তাই বেহাল দশার মাঝেও বড় আশা দেখছে দলটি।
১৫ ডিসেম্বর ২০১৮, ০১:৩৬ অপরাহ্ন
বিশ্বকাপের দল ‘প্রায় তৈরি’ বাংলাদেশের
ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপের আর বাকি আছে পাঁচ মাস। ঘরের মাঠে এই সময়ে আর কোন ওয়ানডে সিরিজ নেই। জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তাই বিশ্বকাপের সম্ভাব্য দলের ছক আঁকতে চেয়েছিল বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি মর্তুজা জানালেন সেই কাজ তারা করতে পেরেছেন শতভাগ।
১৫ ডিসেম্বর ২০১৮, ১০:০৬ পূর্বাহ্ন