ফেসবুকে আপত্তিকর মন্তব্যকারীদের উদ্দেশে যা বললেন মাশরাফি

কিছু দিন আগেই তিনি ছিলেন দেশের কোটি ক্রিকেট ভক্তের সবচেয়ে ভালোবাসার নাম। জনপ্রিয়তায় তুঙ্গে থাকা মাশরাফি মর্তুজাকে কখনো বাজে মন্তব্য শুনতে হবে হয়ত ভাবনারও বাইরে ছিল। কিন্তু আওয়ামী লীগের হয়ে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিতেই ভালোবাসার মাশরাফিকেও গালিগালাজের মুখে পড়তে হয়েছে। মাশরাফির ফেসবুক পাতায় বিস্তর আপত্তিকর ও বিদ্বেষমূলক মন্তব্য দেখা গেছে। এরকম নেতিবাচক মন্তব্য নজর এড়ায়নি মাশরাফিরও। আপত্তিকর মন্তব্যকারীদের উদ্দেশে তাই দিলেন জবাব।
৪ ডিসেম্বর ২০১৮, ১১:৪৭ পূর্বাহ্ন

রাজনীতিতে আসা নিয়ে অনেক প্রশ্নের জবাব দিলেন মাশরাফি

কেন রাজনীতিতে এসেছেন এই নিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কদিন আগে ফেসবুকে লিখিত পোস্টে ব্যাখ্যা দিয়েছিলেন। তবে এতেও সব প্রশ্নের উত্তর মেলেনি। এবারের জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মাশরাফির আবার এই সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলাও আছে। খেলা, রাজনীতি, নির্বাচন কীভাবে সামলেন, সব প্রশ্নের উত্তর দিতেই নিজ তাগিদ সাংবাদিকদের ডেকেছিলেন ওয়ানডে অধিনায়ক।
৪ ডিসেম্বর ২০১৮, ১০:০৭ পূর্বাহ্ন

পরিস্থিতিটা পেসাররা বুঝবে: ওয়ালশ

চট্টগ্রাম টেস্টে কেবল এক পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। পুরো ম্যাচে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান তাও বল পেয়েছিলেন মাত্র চার ওভার। ঢাকায় তো ইতিহাসে প্রথমবারের মতো পেসার ছাড়াই একাদশ নামান সাকিব আল হাসান। দলে পেসার নেই, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের আর কি কাজ। তিনি পেসারদের নিয়ে টুকটাক সাদা বলের অনুশীলন করেই পার করেছেন দিন। নিশ্চিতভাবেই কাজহীন, গুরুত্বহীন থাকতে কারোরই ভালো লাগার কথা নয়।
৩ ডিসেম্বর ২০১৮, ০১:২৬ অপরাহ্ন

তবু ওয়ানডে সিরিজ কঠিন হবে, মনে করছেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে সিরিজে একদম পাত্তা দেয়নি বাংলাদেশ। দুই টেস্টেই জিতেছে আড়াই দিনে। তারমধ্যে শেষটিতে তো হারালো ইনিংস ব্যবধানে। এমন প্রাধান্য রাখার পরও সাকিব আল হাসান মনে করছেন ক্যারিবিয়ানদের সঙ্গে ওয়ানডে সিরিজ নাকি হবে বেশ কঠিন।
৩ ডিসেম্বর ২০১৮, ০৬:০৭ পূর্বাহ্ন

যত রেকর্ডে রাঙানো মিরপুর টেস্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট ইনিংস ও ১৮৪ রানে জিতেছ বাংলাদেশ। নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়ের সঙ্গে এই টেস্টে আরও বেশ কিছু রেকর্ডে রাঙানো বাংলাদেশের সাফল্য।
৩ ডিসেম্বর ২০১৮, ০৫:২০ পূর্বাহ্ন

দেশকে জেতানোর লড়াইয়ে শেখ হাসিনার সঙ্গে তরুণদের পাশে চান সাকিব

বর্তমান বাংলাদেশ জাতীয় দলের তো বটেই দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাই সাকিব আল হাসান। বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় এ ক্রিকেটার। সেই তরুণদের কাছে এক বাণী পৌঁছে দিয়েছেন এ অলরাউন্ডার। দেশকে জেতানোর লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তরুণদের সক্রিয় অংশগ্রহণ চেয়েছেন তিনি।
২ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৪ অপরাহ্ন

এই জয় সাকিবের কাছে যে কারণে ‘স্পেশাল কিছু’

একসময় টেস্ট খেলতে নামলেই ফলোঅনে পড়া আর ইনিংস হার ছিল বাংলাদেশের জন্য নিয়মিত দৃশ্য। সেইসব পীড়াদায়ক সময়েই ক্যারিয়ার শুরু সাকিব আল হাসানের। নানান সংকট পেরিয়ে বাংলাদেশ এখন ভিন্ন জায়গায়, তরুণ সাকিবও এখন সুপারস্টার। তবু প্রতিপক্ষকে ফলোঅনে ফেলা, ইনিংস ব্যবধানে হারানো হয়ে উঠছিল না বাংলাদেশের। এবার ওয়েস্ট ইন্ডিজকে হারাতে গিয়ে দুটোই এসেছে। অধিনায়ক সাকিবের কাছে এর বিশেষত্বই তাই আলাদা।
২ ডিসেম্বর ২০১৮, ০১:৫৪ অপরাহ্ন

উইকেট নয় নিজেদের মানসিকতাকেই দুষছে উইন্ডিজ

দুই টেস্টেই বাংলাদেশের স্পিনারদের কাছে নাস্তানাবুদ হয়ে হোয়াইটওয়াশ পর আলোচনায় এসেছিল টার্নিং উইকেট। তবে ওয়েস্ট ইন্ডিজ নিজেরাই এমন হারের পর উইকেটের দোহাই দিচ্ছে না। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট মনে করছেন মনস্তাত্ত্বিকভাবেই পিছিয়ে ছিলেন তারা।
২ ডিসেম্বর ২০১৮, ০১:৩১ অপরাহ্ন

যন্ত্রণা ফিরিয়ে দেওয়ার স্বস্তি সাকিবের

গত জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের গিয়ে নাস্তানাবুদ হতে হয়েছিল বাংলাদেশ। ক্যারিবিয়ানদের গতি আর পেসে দুই টেস্টেই তিন দিনে উড়ে গিয়েছিল সাকিব আল হাসানের দল। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে একই দশা করেছে ছেড়েছে বাংলাদেশ। নিজেদের মাঠের সুবিধা নিতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারায় স্বস্তি বাংলাদেশ অধিনায়কের।
২ ডিসেম্বর ২০১৮, ১২:৩১ অপরাহ্ন

পাকিস্তানে দল পাঠানোর ব্যাখ্যা দিলেন পাপন

নিরাপত্তা জনিত কারণে অনেক দিন থেকেই বিশ্ব ক্রিকেটে প্রায় নির্বাসনেই আছে পাকিস্তান। মাঝে ছোট্ট একটা ঝটিকা সফরে উইন্ডিজ ও জিম্বাবুয়ে সে দেশে গেলেও পুর্নাঙ্গ সিরিজ কিংবা টুর্নামেন্ট খেলতে যায়নি কেউই। সেখানে ইমার্জিং এশিয়া কাপে খেলতে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আর কেন পাকিস্তানের মতো ঝুঁকিপূর্ণ দেশে যাচ্ছে বাংলাদেশ তার ব্যাখ্যা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
২ ডিসেম্বর ২০১৮, ১২:১২ অপরাহ্ন

টেস্টে নামার আগে সবচেয়ে কষ্ট, জেতার পর সবচেয়ে মজা: সাকিব

টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি- ক্রিকেটের কোন সংস্করণ সবচেয়ে প্রিয় সাকিব আল হাসানের? বাংলাদেশ অধিনায়ক উত্তরটা দিলেন সাফল্যের বিচার করে। একটা টেস্টে নামতে যে মানসিক প্রস্তুতি, নামার পর যে শারীরিক শ্রম, অসম্ভব মনঃসংযোগ রাখতে হয়, সেটাই হয়ে যায় বড় পরীক্ষা। এতসব বাধা উৎরে জিতে গেলেও আনন্দ হয় বিপুল। সাকিবের কাছে তাই টেস্ট জেতাই সবচেয়ে মজার।
২ ডিসেম্বর ২০১৮, ১১:২৩ পূর্বাহ্ন

ওয়ানডে দলে ফিরলেন সাকিব-তামিম

টেস্ট মিশন শেষ। তাতে ক্যারিবিয়ানদের ধবলধোলাই-ই করেছে টাইগাররা। এবার পালা ওয়ানডের। মিরপুর টেস্ট শেষ হতে না হতেই ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা ইনজুরি কাটিয়ে সে দলে ফিরেছেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এমন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
২ ডিসেম্বর ২০১৮, ১১:২১ পূর্বাহ্ন

যেখানে সাকিবই ইতিহাসের একমাত্র খেলোয়াড়!

ইনজুরি কাটিয়ে ওঠার জন্য বিশ্রামের বিকল্প আর কি হতে পারে? তবে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার জন্য পুনর্বাসনে হালকা অনুশীলন করে থাকেন খেলোয়াড়রা। কিন্তু তাই বলে ফিটনেস পাওয়ার জন্য একেবারে আন্তর্জাতিক ম্যাচ। তাও আবার টেস্ট ম্যাচ। এমন দুঃসাহসটা হয়তো বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানই হয়তো একমাত্র খেলোয়াড় হিসেবে করেছেন। অধিনায়কের ভাবনাটা এমনই।
২ ডিসেম্বর ২০১৮, ১১:০৪ পূর্বাহ্ন

দারুণ এই বোলিং করে যেখানে অনন্য মিরাজ

ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দেওয়ার দিনে বাংলাদেশের বোলিংয়ের সেরা নাম মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে নিয়েছেন ৫৮ রানে ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে নেন ৫৯ রানে ৫ উইকেট। এর নয়টিই একইদিনে। ম্যাচে ১১৭ রানে নিয়েছেন ১২ উইকেট, নিজেরই আগের রেকর্ড ছাপিয়ে এটি বাংলাদেশের হয়ে এক টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ডও।
২ ডিসেম্বর ২০১৮, ১০:২৪ পূর্বাহ্ন

ইতিহাস গড়া জয়ে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগের দিনই। রানের পাহাড় গড়ে স্পিন বিষে ক্যারিবিয়ানদের নীল করে অর্ধেক কাজ সেরে রেখেছিলেন সাকিব আল হাসানরা। বাংলাদেশের ঘূর্ণিতে উইন্ডিজের দুই ইনিংসের আরও ১৫ উইকেট ফেলতে লাগল কেবল দুই সেশন। প্রথমবার টেস্টে প্রতিপক্ষকে ইনিংস ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ২-০ ব্যবধানে জিতল সিরিজও।
২ ডিসেম্বর ২০১৮, ০৮:৪০ পূর্বাহ্ন

লাঞ্চটা আরেকটু দেরিতে দিলে হতো না?

‘লাঞ্চ বিরতিটা আরেকটু দেরিতে দিলে হতো না?’ এমন প্রশ্ন করতেই পারে বাংলাদেশ। তৃতীয় দিনে নেমে যে হারে উইন্ডিজের ব্যাটসম্যানরা আসা যাওয়া করছিলেন আরও খানিকক্ষণ খেলা চললে তো লাঞ্চের আগে ম্যাচই শেষ হয়ে যেত।
২ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৭ পূর্বাহ্ন

আপডেট: উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

চলতি সিরিজেই ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে প্রথম কোন টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে তাদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল স্বাগতিকরা। এমনকি বাংলাদেশের ১৮ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয় পেল টাইগাররা। উইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ১৮৪ রানের ঐতিহাসিক জয় পেয়েছে সাকিব আল হাসানের দল।
২ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৮ পূর্বাহ্ন

যেন বাধিয়ে রাখার মতো স্কোরকার্ড

টেস্টের কোন ইনিংসে এই প্রথম বাংলাদেশের এগারোজনই পৌঁছালেন দুই অঙ্কে। এমন ঘটনা অন্য দলও যে হরহামেশা করে তাও নয়। এর আগে টেস্টে মাত্র ১৩ বার দেখা গেছে এমন কিছু। সবাই দুই অঙ্ক ছুঁয়েছেন, সেঞ্চুরি একজনের, ফিফটি পেরিয়েছেন আরও তিনজন। দলের সংগ্রহ ফুলেফেঁপে উঠা তো তাই স্বাভাবিকই। দ্বিতীয় দিনেই ম্যাচের লাগাম নেওয়ার পর সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠে ব্যাটিংয়ের প্রশংসা।
১ ডিসেম্বর ২০১৮, ০১:৫৫ অপরাহ্ন

দুঃস্বপ্নের সেই স্মৃতি পুষে রেখেই এমন খেলেছে বাংলাদেশ

এইতো কয়েক মাস আগেই উইন্ডিজ সফর করে এসেছে বাংলাদেশ। সেখানে টেস্ট সিরিজে কি ভয়ঙ্কর দুঃসময়ই না কাটিয়েছে টাইগাররা। রীতিমতো নাস্তানুবাদ করে ছেড়েছে সাকিবদের। সেই স্মৃতি ভোলেননি তারা। জেদ থেকেই চেয়েছিলেন ভালো কিছু করতে। আর তার অনেকটাই পূর্ণ হওয়ায় যেন কিছুটা তৃপ্তি মিলেছে টাইগারদের।
১ ডিসেম্বর ২০১৮, ০১:১০ অপরাহ্ন

তাইজুলের ভরসাতেই ধীরে সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ যখন নব্বইয়ের ঘরে পা রাখলেন তখন বাংলাদেশ হারিয়েছে আট উইকেট। ঠিক এ সময়ে কোন বিশেষজ্ঞ ব্যাটসম্যান থাকলে আগ্রাসী ব্যাটিং করেই সেঞ্চুরি তুলে নেন। কিন্তু মাহমুদউল্লাহ হাঁটলেন উল্টো পথেই। ধীর গতিতে ব্যাট করে সেঞ্চুরি করতে খেললেন আরও ৩০ বল। মূলত তাইজুল ইসলাম তাকে ভরসা দেওয়াতেই সময় নিয়ে ব্যাট করছেন সাইলেন্ট কিলার।
১ ডিসেম্বর ২০১৮, ১২:৩৮ অপরাহ্ন