অনেকদিন পর টেস্ট ব্যাটিংয়ে ঝলমলে রোদ্দুর

সকালে শুরুটা হয়েছিল ভয়াবহ। বুকে আবারও কাঁপন ধরে গিয়েছিল বাংলাদেশের। মুমিনুল হক আর মুশফিকুর রহিমের দুই সেঞ্চুরিতে সেই কাঁপন সময়ের সঙ্গে সঙ্গেই উধাও। টানা আট ইনিংস পর দু'শো পেরিয়ে, তিনশোও পেরিয়ে গেল বাংলাদেশ। পাওয়া যাচ্ছে আরও বড় কিছুর ইঙিত। টেস্টে অনেকদিন পর তাই ঝলমলে ব্যাটিংয়ে দেখা মিলেছে দারুণ এক দিনের।
১১ নভেম্বর ২০১৮, ১০:৪৯ পূর্বাহ্ন

কোচের মন জিতে অভিষেক খালেদের, পোক্ত হয়েই টেস্টে মিঠুন

শনিবার টেস্টের আগের দিন অনুশীলনে দারুণ বল করে নজর কেড়েছিলেন পেসার খালেদ আহমেদ। পেয়েছিলেন কোচের পুরস্কারও। এবার পেলেন আরও বড় পুরস্কার। মিরপুর টেস্টে অভিষেক হয়েছে এই পেসারের। অভিষেক হয়েছে প্রায় এক যুগ প্রথম শ্রেণিতে খেলার অভিজ্ঞতায় পোক্ত ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনেরও।
১১ নভেম্বর ২০১৮, ০৩:০৮ পূর্বাহ্ন

মুশফিক-মুমিনুলের সেঞ্চুরিতে বাংলাদেশের দিন

দিনের শুরুটা ছিল ভয়াবহ। মাত্র ২৬ রানেই নেই তিন উইকেট। তাতে আরও একটি ব্যাটিং ব্যর্থতার গল্পই যেন রচিত হতে যাচ্ছিল। তবে এদিন যেন ভিন্ন পণ নিয়েই মাঠে নেমেছিলেন মুমিনুল হক ও মুশফিকুর রহীম। শুরুর ধাক্কা তো সামলেছেনই। বাংলাদেশের ইনিংস মেরামত করে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন। দারুণ এক জুটি গড়ার পথে দুইজনই করেছেন সেঞ্চুরি। ফলে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০৩ রান তুলেছে বাংলাদেশ।
১১ নভেম্বর ২০১৮, ০২:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশ বড় রকমের চাপে: মাসাকাদজা

জিম্বাবুয়ের কাছে অনেকটা অপ্রত্যাশিতভাবে সিলেট টেস্টে উড়ে যাওয়া বাংলাদেশ বড় রকমের চাপে পড়ে গেছে বলে মনে করছেন হ্যামিল্টন মাসাকাদজা। সফরকারী দলটির অধিনায়ক তাই এই টেস্টেও নিজেদেরই সুযোগ দেখছেন বেশি।
১০ নভেম্বর ২০১৮, ১২:১৭ অপরাহ্ন

আঠারোতেও ‘প্রাপ্তবয়স্ক’ নয় বাংলাদেশ

সুদীর্ঘ ১৮ বছর। সেই ২০০০ সালের ১০ নভেম্বর শুরু। এ সময়ে ১০৯টি টেস্ট খেলেছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। কিন্তু তাতে জয় এসেছে মাত্র ১০টিতে। এমনকি ড্রও মাত্র ১৬টি। পারফরম্যান্সের বিচারে তাই এখনও প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেনি বাংলাদেশ। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন এমনটাই।
১০ নভেম্বর ২০১৮, ১২:১৪ অপরাহ্ন

‘বাংলাদেশের সমস্যা শৃঙ্খলায়’

ওয়ানডেতে ক্রিকেট বিশ্বে রীতিমতো জায়ান্ট হিসেবে নিজেদের পরিণত করেছে টাইগাররা। খুব বেশি পিছিয়ে নেই টি-টোয়েন্টিতেও। কিন্তু টেস্ট ক্রিকেটে মাঠে নামলেই সব গুবলেট হয়ে যায় বাংলাদেশের। আর এর প্রধান সমস্যাই ব্যাটিং। কিন্তু কেন?
১০ নভেম্বর ২০১৮, ১১:১২ পূর্বাহ্ন

বাংলাদেশের রানে ফেরায় বাধা মিরপুরের উইকেটও

গত আট টেস্ট ইনিংস থেকে দুশো করতে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে ১৪৩ ও ১৬৯ রানে গুটিয়ে যাওয়ার পর ব্যাটিংয়ের কঙ্কালই যেন বেরিয়ে গেছে আরও। মিরপুরে দ্বিতীয় টেস্ট জেতার পাশাপাশি তাই বাংলাদেশের দরকার ব্যাটিংয়েও আত্মবিশ্বাস ফিরে পাওয়া। কিন্তু এই মাঠের অননুমেয় উইকেটের কারণে জোর গলা নেই খোদ অধিনায়ক মাহমদুউল্লাহর।
১০ নভেম্বর ২০১৮, ১০:৩৮ পূর্বাহ্ন

মাহমুদউল্লাহ এখন জিম্বাবুয়েকেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মনে করছেন

সেই ২০০১ সাল। এরপর কেটে যায় ১৭টি বছর। দীর্ঘ এ সময় পর আবার বাংলাদেশকে হারিয়ে দেশের বাইরে টেস্ট ম্যাচে জয় পায় জিম্বাবুয়ে। এমনকি ঘরের মাঠেও শেষ জয়টি তারা পেয়েছিল পাঁচ বছর আগে। সেই জিম্বাবুয়েই কিনা এখন বাংলাদেশের জন্য ভয়ংকর প্রতিপক্ষ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তো তাদের অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতোই শক্ত প্রতিপক্ষ মনে করছেন।
১০ নভেম্বর ২০১৮, ১০:১৫ পূর্বাহ্ন

টেস্ট শুরুর সময় বদল

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের শেষ ম্যাচে পরিবর্তন আনা হয়েছে সূচিতে। আধা ঘণ্টা আগে শুরু হবে এ ম্যাচ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১০ নভেম্বর ২০১৮, ০৯:১৮ পূর্বাহ্ন

কোচের কাছ থেকে পুরস্কার পেলেন খালেদ

স্টিভ রোডস মানিব্যাগ থেকে চকচকে ৫০০ টাকার নোট ধরিয়ে দিলেন পেসার সৈয়দ খালেদ আহমেদের হাতে। টাকার অঙ্ক হয়ত সামান্য কিন্তু তা হাতে নিয়েই যেন রাজ্য জিতে যাওয়ার খুশি এই পেসারের। নোটটি বারবার ঘুরিয়ে দেখাচ্ছিলেন মোস্তাফিজুর রহমানকে। ভাবটা এমন, ‘দেখ আমি পেয়েছি, তুমি কিন্তু পেলে না।’ ঘটনা হলো গুরুর কাছ থেকে যে পেয়েছেন ভালো বোলিংয়ের পুরস্কার।
১০ নভেম্বর ২০১৮, ০৯:০৬ পূর্বাহ্ন

যা রান করেছেন ভুলে গিয়ে শুরুর চিন্তা আরিফুলের

নিজের অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে আরিফুল হক যা রান করেছেন তা না করলে কি হতো ভাবা যায়? দলের হতশ্রী ব্যাটিংয়ে অভিষিক্ত আরিফুলই ছিলেন আশার ঝিলিক। একমাত্র তার ব্যাটেই দেখা গেছে টিকে থাকার নিবেদন। অথচ দ্বিতীয় টেস্ট শুরুর আগে আগের সব স্মৃতি থেকে মুছে দিতে চান এই অলরাউন্ডার।
১০ নভেম্বর ২০১৮, ০৩:৫১ পূর্বাহ্ন

হতশ্রী ব্যাটিংয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে মেয়েদের বিশাল হার

বোলিং-ফিল্ডিং হয়েছিল দারুণ। ওয়েস্ট ইন্ডিজকে আটকে রাখা গিয়েছিল নাগালের মধ্যেই। তবে গত বেশ কিছুদিন থেকে ভুগাতে থাকা হতশ্রী ব্যাটিং আবার ডোবালো বাংলাদেশের মেয়েদের। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে স্রেফ উড়ে গেছে সালমা খাতুনের দল।
১০ নভেম্বর ২০১৮, ০২:৫৬ পূর্বাহ্ন

তামিম ফিরবেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে

জিম্বাবুয়ে সিরিজের জন্য দুই টেস্টের স্কোয়াড অনেক আগেই দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণেই চোটে থাকা তামিম ইকবাল সেখানে নেই। কিন্তু সিলেট টেস্টে দলের ভরাডুবির পর, সেরে উঠার অবস্থায় থাকা এই ব্যাটসম্যানের ফেরা নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন। তবে তামিম নিজেই জানালেন, এই সিরিজে আর সম্ভাবনা নেই, তিনি ফিরবেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।
৮ নভেম্বর ২০১৮, ০৬:১১ অপরাহ্ন

প্রথম স্তরে ঢাকা, দ্বিতীয় স্তরে নেমে গেল বরিশাল

রাজিন সালেহ বিদায়ী ম্যাচ রাঙিয়েছেন জোড়া ফিফটি করে। তবে মন্থর ব্যাটিং করে তার দল সিলেট ড্র করেছে ঢাকা বিভাগের সঙ্গে। এতে দ্বিতীয় স্তরের শীর্ষে থেকে প্রথম স্তরে উঠেছে ঢাকা।
৮ নভেম্বর ২০১৮, ০৫:৩২ অপরাহ্ন

মাহমুদউল্লাহর সঙ্গে একমত নন তামিম

জিম্বাবুয়ের সঙ্গে সিলেট টেস্টে বিশাল ব্যবধানে হারার পর অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছিলেন, ‘এভাবে টেস্ট খেলার কোন মানে হয় না।’ তবে ভারপ্রাপ্ত অধিনায়কের সঙ্গে একমত নন চোটের কারণে দলের বাইরে থাকা তামিম ইকবাল।
৮ নভেম্বর ২০১৮, ০৫:০৩ অপরাহ্ন

সেই ঘটনাকে হালকাভাবে নিতে বললেন কোহলি

ভক্তকে ভারত ছেড়ে বের হয়ে যেতে বলে হুট করেই ভিলেন হয়ে দাঁড়িয়েছেন ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে হচ্ছে নানারকম ট্রল। শুধু সামাজিক মাধ্যম নয় এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সে দেশের অনেক প্রখ্যাত ব্যক্তিরাও। গণমাধ্যম তো বেশ ঢালাও ভাবে বিষয়টি তুলে ধরেছেন। তবে এ বিষয়টি এতো না ঘাটিয়ে হালকাভাবে নিতে বলেছেন কোহলি। তার কারণটাও তুলে ধরেছেন তিনি।
৮ নভেম্বর ২০১৮, ০৩:০৮ অপরাহ্ন

ব্যাটিংয়ে সেরা সাদমান, বোলিংয়ে নাঈম

জাতীয় ক্রিকেট লিগে এবারের মৌসুমে দেখে গেছে বড় বড় রান। দারুণ বোলিং করেও আলো কেড়েছেন কেউ কেউ। তবে লিগ শেষে সবাইকে ছাপিয়ে দুই বিভাগে সেরা দুই তরুণ। ৬৪৮ রান করে ব্যাটিংয়ে সেরা ঢাকা মেট্ররোর বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী চট্টগ্রামের অফ স্পিনার নাঈম হাসান।
৮ নভেম্বর ২০১৮, ১২:২১ অপরাহ্ন

বাংলাদেশের ওয়ানডে-টেস্টে কেন এত পার্থক্য?

কদিন আগে এশিয়া কাপ তো প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফর, দেশে ফিরে জিম্বাবুয়ে সিরিজ। বাংলাদেশের ওয়ানডের পারফরম্যান্সকে হাইরেট না করে উপায় কি। যেকোনো কন্ডিশনে যেকোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে মাশরাফি মর্তুজার দল। কিন্তু টেস্টে ঠিক উলটো অবস্থা। গত দুই বছরে অতি টার্নিং পিচ বানিয়ে ঘরের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে কাবু করা গিয়েছিল বটে। কিন্তু আর আগে পরের কথা ভাবুন। টেস্টে তো দাঁড়াতেই পারছে না বাংলাদেশ। পোক্ত ব্যাটিং নেই, ধারালো বোলিং নেই। এবার জিম্বাবুয়ে দেখিয়ে দিয়েছে সাদা পোশাকে বাংলাদেশের অবস্থা আসলে কতটা হতশ্রী। দুই সংস্করণে কেন এই বিস্তর ফারাক। কিছুটা তলিয়ে দেখা যাক।
৮ নভেম্বর ২০১৮, ০৭:০৪ পূর্বাহ্ন

জাতীয় লিগের শিরোপা জিতেছে রাজশাহী বিভাগ

মঞ্চটা আগের দিনই তৈরি হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল কেবল সময়ের। বরিশালের বিপক্ষে ম্যাচ জিততে শেষ দিনে ৮ উইকেট হাতে রেখে ১০২ রান দরকার ছিল রাজশাহীর। আর দুই উইকেট হারিয়ে প্রথম সেশনেই সেই কাজ সেরে ছয় মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করেছে জহুরুল ইসলামের দল।
৮ নভেম্বর ২০১৮, ০৫:৫২ পূর্বাহ্ন

রাজিনের বিদায়ী ম্যাচে এনামুল জুনিয়রের হ্যাটট্রিক

ম্যাচটা থেকে দল হিসেবে খুব বেশি কিছু পাওয়ার নেই সিলেট বিভাগের। দ্বিতীয় স্তরের তলানিতে থাকায় শেষ রাউন্ডের ফলে প্রথম স্তরের উঠার আশা প্রায় অসম্ভব। তবে দীর্ঘদিনের সংগ্রামী ক্রিকেটার রাজিন সালেহর বিদায়ী ম্যাচ বলেই আলাদা কদর আছে ম্যাচের। সেই ম্যাচে আবার হ্যাটট্রিক করে নিজেকে রাঙিয়েছেন এনামুল হক জুনিয়র।
৭ নভেম্বর ২০১৮, ০৩:৪৯ অপরাহ্ন