জাতীয় লিগের চার ম্যাচেই সমান তালে লড়াই

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিনে দারুণ লড়াই চলছে। চারটি ম্যাচেই সমান তালে লড়ছে দলগুলো। প্রথম স্তরের ম্যাচে খুলনাকে প্রথম ইনিংসে ৩০৯ রান আটকে ৫ উইকেটে ২০২ রান তুলেছে রাজশাহী। রংপুর ও বরিশাল দুই দলেরই প্রথম ইনিংস ১৪৭ রানে শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৭৭ রান করেছে বরিশাল।
২৩ অক্টোবর ২০১৮, ০১:৪৩ অপরাহ্ন

টেইলর, মাসাকাদজা শীঘ্রই বড় ইনিংস খেলবে: জিম্বাবুয়ে কোচ

এবার বেশ অভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। দলে আছেন হ্যামিল্টন মাসাকাদজা, ব্র্যান্ডন টেইলর, ক্রেইগ আরভিন, শেন উইলিয়ামসরা। তবে উইলিয়ামস ছাড়া প্রথম ম্যাচে রান পাননি আর কেউ। অভিজ্ঞ টেইলর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই আছেন রানের খরায়। তবে সিনিয়র এই ক্রিকেটারদের রানে ফেরা সময়ের ব্যাপার বলে মনে করেন জিম্বাবুয়ের কোচ লালচাঁদ রাজপুত।
২৩ অক্টোবর ২০১৮, ১০:৫০ পূর্বাহ্ন

ব্যাটিং বিপর্যয়ও যখন আশীর্বাদ

‘দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো’, বিজ্ঞাপনের এই লাইনই যেন মাশরাফি মর্তুজার কথার অনুরণন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুবার ব্যাটিং বিপর্যয়ে পড়ল বাংলাদেশ, আর অধিনায়ক এই পরিস্থিতিকে বলছেন, ভালোই তো হয়েছে। কেন ভালো, তার ব্যাখ্যা অবশ্য বেশ যুক্তিসঙ্গত।
২৩ অক্টোবর ২০১৮, ১০:১৩ পূর্বাহ্ন

সেরে উঠেছেন রুবেল, সামান্য চিন্তা মোস্তাফিজকে নিয়ে

জ্বরের কারণে প্রথম ওয়ানডেতে না খেলা পেসার রুবেল হোসেন সেরে উঠেছেন। চট্টগ্রামে এসে দ্বিতীয় ওয়ানডের অনুশীলনে পুরো রানআপে বলও করেছেন। প্রথম ওয়ানডেতে কনুইতে সামান্য ব্যথা ছিল মোস্তাফিজুর রহমানের। অধিনায়ক মাশরাফি মর্তুজা জানিয়েছেন অল্প বিস্তর এসব বাদ দিলে দলের সবাই খেলার মতো ফিট আছেন।
২৩ অক্টোবর ২০১৮, ০৯:৩৬ পূর্বাহ্ন

ফজলে রাব্বির হয়ে ব্যাট করলেন মাশরাফি

নেটে ব্যাট করে ড্রেসিং রুমে ফেরার পথে চেনা সাংবাদিক দেখে দাঁড়ালেন ফজলে মাহমুদ রাব্বি। অভিষেক ওয়ানডেতে শূন্য রানে আউট নিয়ে নিজেই মজা শুরু করলেন। লিস্ট-এ আর প্রথম শ্রেণীতেও তার শুরু নাকি শূন্য দিয়ে। পরে পেয়েছেন সাফল্য। অমন শুরুর পর চেনা মানুষদের সান্ত্বনায় বিরক্ত হয়ে ফেসবুক, ইন্সটাগ্রাম নিষ্ক্রিয় করে রেখেছেন। আপাতত সব মনোযোগ ক্রিকেটে। বলে গেলেন, ‘ব্যাটে লাগলে হয়ে যাবে’। তার ব্যাটে লাগার অপেক্ষায় অধিনায়ক মাশরাফি মর্তুজাও। ‘বুড়ো’ বয়সের এই নতুনকে নিয়ে এক্ষুনি হাল ছাড়তে চান না তিনি।
২৩ অক্টোবর ২০১৮, ০৯:০১ পূর্বাহ্ন

অনেকদিন পর বল হাতে সোহাগ গাজীর ঝলক

দেশের সেরা অফ স্পিনার হওয়ার আভাস দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন সোহাগ গাজী। কিন্তু অ্যাকশনের ত্রুটি শোধরানোর পর হারিয়ে যান তিনি। বাদ পড়েন জাতীয় দল থেকে। ঘরোয়া ক্রিকেটেও মিলছিল না আগের ধার। এই সময়ে ব্যাট হাতেই বেশি আলোচিত ছিলেন। অনেকদিন পর এই অফ স্পিনারের দেখা মিলন চেনা রূপে।
২২ অক্টোবর ২০১৮, ০৩:৪১ অপরাহ্ন

চোটের মধ্যেই আমিরাতে টি-টোয়েন্টি খেলার অনুমতি চাইলেন সাকিব

সাকিব আল হাসানের আঙুলের চোট নিয়ে ক’দিন থেকেই জমেছিল শঙ্কার মেঘ। তিনি কবে ফিরবেন তা নিয়েও ছিল অনিশ্চয়তা। তবে এসবের মধ্যে মাঠের বাইরে থাকা এই ক্রিকেটার ডিসেম্বরে একটি টি-টোয়েন্টি খেলার অনুমতি চেয়ে বসেছেন।
২২ অক্টোবর ২০১৮, ০৩:১২ অপরাহ্ন

রানের মধ্যেই আছেন সৌম্য, তুষার

জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে দুই ফিফটি আর পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার। জাতীয় লিগের পরের রাউন্ডে নেমে আবার করেছেন অর্ধশতক। আগের রাউন্ডে ১১ হাজার ছাড়ানো তুষার ইমরানও আছেন রানের মধ্যে। ফিফটি এসেছে এনামুল হক বিজয়ের ব্যাট থেকেও।
২২ অক্টোবর ২০১৮, ০২:৩৭ অপরাহ্ন

বিশ্বকাপেও স্পিনে প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় বাংলাদেশ

অনেক দিন থেকেই বাংলাদেশ দলের মূল শক্তির জায়গা স্পিন বোলিং। তা হোক পুরুষ দল কিংবা নারী। কদিন আগে এশিয়াকাপের মঞ্চে স্পিনেই ভারত-পাকিস্তানের মতো দলকে ঘায়েল করে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী দল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্পিন বোলিংই সালমাদের প্রধান শক্তি হবে বলে জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। তার এ কথার সঙ্গে সুর মিলিয়েছেন ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিমও।
২২ অক্টোবর ২০১৮, ১২:৫৫ অপরাহ্ন

অন্যরকম লড়াইয়ে লিটন-ইমরুল

সামনের বিশ্বকাপে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হচ্ছেন কে? কদিন আগেও এই প্রশ্নে কোন একটা উত্তর খুঁজে পাওয়াও ছিল মুশকিল। এশিয়া কাপের ফাইনালের পর জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচ। পর পর দুই ম্যাচে মিলেছে দুই জবাব। নায়কোচিত দুই ইনিংসে এই জায়গায় এবার দাবি জানিয়ে রেখেছেন দুজন। লিটন দাস নাকি ইমরুল কায়েস? প্রশ্নটা এবার আরও নির্দিষ্ট। বলা যায়, খেল জমে উঠেছে বেশ।
২২ অক্টোবর ২০১৮, ০৫:২০ পূর্বাহ্ন

যেভাবে ইমরুলের সঙ্গে লেপটে গেল ‘পটু’ নাম

জাতীয় দলে অনেকেরই একটা করে ডাক নাম থাকে। ইমরুল কায়েসের ক্ষেত্রে সেটা হচ্ছে ‘পটু’। দল থেকে বারবার বাদ পড়েন, লড়াই করে আবার ফিরেও আসেন। তিনি কি তাহলে ফিরে আসার ‘পটু’। জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৪ রানের ম্যাচ জেতানো ইনিংসের পর নিজের সঙ্গে লেপটে যাওয়া ‘পটু’ নামের পেছনের গল্প শোনালেন ইমরুল নিজেই।
২১ অক্টোবর ২০১৮, ০৫:৫৯ অপরাহ্ন

ব্রাজিলিয়ান ফুটবলারকে অনুকরণ করেননি ইমরুল

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার ইমরুল কায়েস। সেঞ্চুরির পর ভিন্নভাবেই উদযাপন করলেন এ ক্রিকেটার। যা মনে করিয়ে দিল ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী ফুটবল দল ব্রাজিলের বেবেতোকে। ওই বিশ্বকাপে এমনই এক উদযাপন করেছিলেন সে ফরোয়ার্ড। তবে সেটাকে অনুকরণ করেননি বলেই জানিয়েছেন ইমরুল।
২১ অক্টোবর ২০১৮, ০৫:৪৪ অপরাহ্ন

এমন ইনিংসও ইমরুলের কাছে সেরা নয়

ওয়ানডে ক্যারিয়ারের নিজের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন। কেবল নিজেরই নয় বাংলাদেশের হয়েও এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। তবু এই ইনিংসকেও ক্যারিয়ার সেরা বলে মনে করছেন না ইমরুল কায়েস। তার কাছে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ৭২ ইনিংসটাই সেরা।
২১ অক্টোবর ২০১৮, ০৫:৩৯ অপরাহ্ন

ইমরুলের বীরত্বে অনায়াসে জিতল বাংলাদেশ

এর আগে ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ছিল ইমরুল কায়েসের। তার একটাতেও জেতেনি দল। ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইশ্চার্চে জেতার আশা ছিল বাড়াবাড়ি। তবে ২০১৬ সালে মিরপুরে ইমরুলের দারুণ সেঞ্চুরিতে ইংল্যান্ডকে না হারাতে পারা চরম হতাশার হয়ে আছে। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে আর হতাশ হলেন না ইমরুল। তার দারুণ সেঞ্চুরির দিনে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।
২১ অক্টোবর ২০১৮, ০৪:২০ অপরাহ্ন

জিম্বাবুয়েকে চেপে ধরেছে টাইগাররা

লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করেছিল জিম্বাবুয়ে। বিশেষকরে ওপেনার সিফাস জুওয়াও ছিলেন বেশ আক্রমণাত্মক। ৪ ওভারে কোন উইকেট না হারিয়ে আসে ৪৮ রান। কিন্তু এরপর মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপুর আঘাতে ম্যাচে ফেরে বাংলাদেশ। আর রানআউটে কাটা পরে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার বিদায়ে বিপদটা আরও বেড়েছে সফরকারীদের।
২১ অক্টোবর ২০১৮, ০২:২১ অপরাহ্ন

ইমরুলের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

দীর্ঘদিন পর সুযোগ পেয়েই এশিয়া কাপে কার্যকরী এক ইনিংস খেলেছিলেন ইমরুল কায়েস। কিন্তু হারিয়েছিলেন নিজের পছন্দের জায়গা। এরপর আবার নিস্প্রভ। তবে ঘরের মাঠে নিজের পছন্দের পজিশন ফিরে পেয়েই তেতে উঠলেন। দারুণ এক সেঞ্চুরি করে নিজকে আবারো প্রমাণ করলেন এ ওপেনার। আর তার ব্যাটেই লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান করেছে টাইগাররা।
২১ অক্টোবর ২০১৮, ১২:২১ অপরাহ্ন

চাপের মুখে ইমরুলের নায়কোচিত সেঞ্চুরি

ওয়ানডেতে ইমরুল কায়েসের আগের সেঞ্চুরিটি ছিল মিরপুরেই, এই অক্টোবর মাসেই, প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেবার রান তাড়ায় বেশ আগ্রাসী সেঞ্চুরি পেয়েছিলেন ইমরুল। যদিও সে ম্যাচে তীরে এসে তরী ডোবে বাংলাদেশের। ভিন্ন পরিস্থিতি, ভিন্ন প্রেক্ষাপটে ইমরুল পেলেন আরেক সেঞ্চুরি। তার দারুণ সেঞ্চুরিতে বিপদে পড়া বাংলাদেশ পেয়েছে স্বস্তির সুবাতাস।
২১ অক্টোবর ২০১৮, ১১:৪৭ পূর্বাহ্ন

বিপদে পড়া দলকে আশা দেখাচ্ছেন কেবল ইমরুল

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। অভিষেক হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বির।
২১ অক্টোবর ২০১৮, ০৮:০১ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের সেরা দলটা থাকাতেই স্বস্তি মাশরাফির

এশিয়া কাপে টানটান উত্তেজনার ম্যাচ খেলতে হয়েছে বাংলাদেশকে। চ্যালেঞ্জ ছিল কঠিন। বড় মঞ্চ, বড় দলের বিপক্ষে খেলা বলে একটা সুবিধাও ছিল। ক্রিকেটারদের তাতিয়ে দিতে অধিনায়ক মাশরাফি মর্তুজার হাতে অস্ত্র ছিলও বেশি। ঘরের মাঠে জিম্বাবুয়ে বাংলাদেশের থেকে শক্তির বিচারে বেশ পিছিয়ে। প্রতিপক্ষ সহজ হলে সমস্যা আছে উলটো, কোন প্রেরণায় সেরাটা দেওয়ার জন্য ঝাঁপাবেন ক্রিকেটাররা?
২০ অক্টোবর ২০১৮, ০২:০৩ অপরাহ্ন

প্রথম ম্যাচে অনিশ্চিত রুবেল

জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পেসার রুবেল হোসেনকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গতকাল। জ্বর কমলেও এখনো পুরোপুরি সেরে না উঠায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। টুকটাক সমস্যা থাকলেও অধিনায়ক মাশরাফি মর্তুজা জানিয়েছেন দলের বাকি সবাই পুরো ফিট।
২০ অক্টোবর ২০১৮, ০১:০৮ অপরাহ্ন