এনামুলের ছয় উইকেটের পরও ব্যাকফুটে সিলেট
অনেক দিন পর প্রথম শ্রেণিতে ঝলক দেখালেন এনামুল হক জুনিয়র। ৬ উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে থামালেন সাড়ে চারশোর আগে। তবে নিজেরা ব্যাট করতে নেমে ভীষণ বিপাকে সিলেট
২ অক্টোবর ২০১৮, ০৬:৩৪ অপরাহ্ন
মিজানুর-জহুরুলের ব্যাটে রাজশাহীর রানের পাহাড়
দারুণ সেঞ্চুরি করলেন মিজানুর রহমান, সেঞ্চুরির পথে দিন শেষ করলেন জহুরুল ইসলাম। এই দুজনের ব্যাটে তাই খুলনার বিপক্ষে প্রতাপ দেখাচ্ছে রাজশাহী বিভাগ।
২ অক্টোবর ২০১৮, ০৬:১৭ অপরাহ্ন
শাহাদাতের ঝাঁজের পর রনির শতক
প্রথম দিন থেকে দারুণ বল করতে থাকা শাহাদাত হোসেনের ঝলকে চট্টগ্রামকে দেড়শোর ভেতর গুটিয়ে দিয়েছেন ঢাকা বিভাগ। পরে রনি তালুকদারের সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়েছে তারা।
২ অক্টোবর ২০১৮, ০৫:৪০ অপরাহ্ন
হংকংকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের যুবারা
আগের দিনই পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ যুবদল। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে সহজ প্রতিপক্ষ পেয়ে এদিনও দাপট দেখিয়েছেন তৌহিদ হৃদয়রা। লেগ স্পিনার রিশাদ হাসান ও রকিবুল হাসানের তোপে প্রতিপক্ষকে একশোর নিচে গুড়িয়ে অনায়াসে ম্যাচ জিতেছে তারা। জেতার পর সুখবর এসেছে গ্রুপের অন্য ম্যাচ থেকেও। শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে যাওয়ায় যুব এশিয়া কাপের সেমিফাইনালও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
২ অক্টোবর ২০১৮, ১০:৩৮ পূর্বাহ্ন
ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন আরিফুল
এশিয়া কাপের দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি এক ম্যাচও। নিজেকে খেলার মধ্যে রাখতে আরিফুল হক তাই দুবাই থেকে ফিরেই নেমে পড়েছিলেন জাতীয় লিগের ম্যাচে। প্রথম দিনে সেঞ্চুরি তুলা এই ব্যাটসম্যান করে ফেলেছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।
২ অক্টোবর ২০১৮, ০৮:৪৪ পূর্বাহ্ন
জাতীয় লিগের প্রথম দিনের সংক্ষিপ্ত স্কোর
প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছেন খুলনার তুষার ইমরান, রংপুরের আরিফুল হক। ৫ উইকেট নিয়েছেন চট্টগ্রামের জুবায়ের হোসেন লিখন।
১ অক্টোবর ২০১৮, ১২:৫৮ অপরাহ্ন
যুব এশিয়া কাপেও পাকিস্তানকে হারালো বাংলাদেশ
কদিন আগেই মূল এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ জাতীয় দল। শ্রীলঙ্কার কাছে হেরে যুব এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ যুব দল পাকিস্তানকে পেয়েই ঘুরে দাঁড়িয়েছে। টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে অনায়াসে হারিয়েছে তাদের।
১ অক্টোবর ২০১৮, ১১:০০ পূর্বাহ্ন
‘এর চেয়ে বেশি মজার ফাইনাল আর হতে পারে না’
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ধরে রেখেছে ভারত। তবে এর জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে দলটিকে। অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। কিন্তু বাংলাদেশের পুঁজি ছিল মাত্র ২২২ রানের। তাও ছিলেন না দলের সেরা খেলোয়াড়রা। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল কমই হয়েছে ক্রিকেটে। আর তাতেই মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
২৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১ অপরাহ্ন
‘শিরোপা ভারতের, জয় ক্রিকেটের’
শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনা। তাও মাত্র ২২২ রানের পুঁজি নিয়ে। তাই করে দেখিয়েছে বাংলাদেশ। সামনে থেকেই নেতৃত্ব দিয়ে দারুণ রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে শেষটায় ভাগ্য সঙ্গ না দেওয়াই শিরোপা জিতে নিয়েছে ভারত। কিন্তু এমন ম্যাচে জয়টা ক্রিকেটেরই হয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক পেস বোলার শোয়েব আক্তার।
২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:০১ পূর্বাহ্ন
মাশরাফিই সেরা, বললেন সেই রমিজ রাজা
বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা অক্ষুণ্ণ রেখেছে ভারত। পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ খেলেছেন দলের অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালের সেরাও তিনি। কিন্তু ব্যাপারটা যখন নেতৃত্ব নিয়ে, তখন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে এগিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক ওপেনার রমিজ রাজা।
২৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৫ পূর্বাহ্ন
ফাইনাল হারের তিন কারণ
আরও এক ফাইনালে বলে গিয়ে হৃদয় ভেঙে হারতে হয়েছে বাংলাদেশকে। একটু এদিক সেদিক হলেই হয়ে যেত। যে আফসোস ছিল মিরপুরে, যে আফসোস কলম্বতে কাঁদিয়েছে, সেই আফসোস সঙ্গী দুবাইতেও। প্রত্যাশার পারদ উঠার পর ফাইনালের আগের দিন সবাইকে বাস্তবতার ছবি বোঝাচ্ছিলেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। তবে নিশ্চিতভাবে জেতার তীব্র স্বপ্ন ছিল তার মনেও। সংবাদ সম্মেলনে বিষাদগ্রস্ত চেহারা বলে দিচ্ছিল কতটা আঘাত লেগেছে বুকের গহিনে।
২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৮ পূর্বাহ্ন
‘আমাদের মনে হচ্ছিল এটা আউট না’
হুট করে ধসে পড়া বাংলাদেশের ইনিংস একাই টানছিলেন দারুণ সেঞ্চুরি করা লিটন দাস। বিপর্যয়ের মধ্যে সৌম্য সরকারকে নিয়ে এগিয়ে নিচ্ছিলেন দলকে। কুলদীপ যাদবের বলে ১২১ রানে প্রশ্নবিদ্ধ স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরতে হয় তাকে। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি মর্তুজা বললেন, তাদেরও মনে হয়েছিল, হয়ত আউট ছিলেন না লিটন।
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৬ অপরাহ্ন
আরও এক শেষ বলের আক্ষেপ
আলোর ঝলকানি দিয়ে শুরু। মাঝে প্রতিকূলতায় কাবু হয়ে ডুবে মরার দশা। মরতে মরতে ভেসে উঠেই আবার বেঁচে থাকার জয়গান। শেষটায় এসে তবু ঘিরে থাকবে আক্ষেপ, হাহাকার, না পাওয়ার যন্ত্রণা। বাংলাদেশ ক্রিকেট দলের গল্পটা হয়ে গেছে যেন এমনই।
২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৬ অপরাহ্ন
স্রোতের বিপরীতে চোখ জুড়ানো লিটন
লিটন দাস একেকটি চার মারেন, প্রেস বক্সে থাকা ভারত-পাকিস্তানের সাংবাদিকরা বলে উঠেন ‘হোয়াট এ শট!’। লিটনের প্রতিভা নিয়ে কখনই সংশয় ছিল না। ঘরোয়া ক্রিকেটে তার দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের তারিফ শোনা যায় হরহামেশা। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে মিলছিল না সেই বিচ্ছুরণ। দিতে পারছিলেন না নিজের সামর্থ্যের প্রমাণ। অবশেষে বড় মঞ্চ পেয়ে লিটন খেললেন ১১৭ বলে ১২১ রানের চোখ জুড়ানো ইনিংস।
২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৯ অপরাহ্ন
শেষ বলের রোমাঞ্চ শেষে হারল বাংলাদেশ
লক্ষ্যটা মাত্র ২২৩ রানের। তাই নিয়েই শেষ বল পর্যন্ত লড়াই করল টাইগাররা। কিন্তু দুর্ভাগ্য শেষ রক্ষা করতে পারেনি তারা। আরও একটি ফাইনালে জয়ের খুব কাছে গিয়ে হারল বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে এদিন বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা অক্ষুণ্ণ রাখল দলটি।
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৭ পূর্বাহ্ন
ভাবিনি এত খারাপ অবস্থা, দোয়া চেয়ে বললেন সাকিব
ঠিক যতটা ভাবা হয়েছিল তার চেয়ে গুরুতর হয়েই দেখা গেল সাকিব আল হাসানের আঙুলের চোট। দেশে ফিরেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে এ অলরাউন্ডারকে। এমনকি ছোট একটি অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে।
২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০২ পূর্বাহ্ন
‘আউট অব দ্য বক্স’ কিছু করতে চায় বাংলাদেশ
‘এই টুর্নামেন্টে উলটাপালটা করলেই সাকসেস আসছে, গৎবাঁধা নিয়মে কিছু হচ্ছে না’, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা কথাগুলো বলছিলেন গল্পচ্ছলে। উল্টাপাল্টা মানে ভুলভাল কিছু নয়। কিছুটা চেনা আদলের বাইরে, কিছুটা চমকে দেওয়া কিছু। ফাইনালেও কি তেমন কিছুর দেখা মিলবে, মুখে হাসি ফুটিয়ে অধিনায়কের জবাব, ‘প্রস্তুত থাকেন’।
২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৬ পূর্বাহ্ন
বাংলাদেশকে কতটা চেনেন, ধাওয়ানের পাল্টা প্রশ্ন সাংবাদিককে
ক্রিকেটীয় সংস্কৃতিতে প্রতিপক্ষকে সমীহ করার রীতি চালু আছে। ফাইনাল ম্যাচ হলে তো কথাই নেই। প্রতিপক্ষকে প্রশংসা করে নির্ভার থাকতে চাওয়া একটা কৌশলও। তবে শেখর ধাওয়ান যা করলেন, তা কেবল সমীহ করাই নয়। ফাইনাল প্রতিপক্ষ বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে যে ব্যাটই করলেন তিনি।
২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৪ পূর্বাহ্ন
ফাইনালে একাদশে ফিরছেন অপু
পাকিস্তানের বিপক্ষে একজন বোলার কম নিয়ে খেলার জুয়াটা কাজে লেগে গিয়েছিল। অনিয়মিত বোলার সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদ দারুণ নৈপুণ্যে পুষিয়ে দিয়েছিলেন পুরোটা। ফাইনালে ভারতের বিপক্ষে এই ঝুঁকি নেওয়া বাড়াবাড়ি মনে করছে দল। তাই শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে একাদশে ফেরার সম্ভাবনা প্রবল নাজমুল ইসলাম অপুর।
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রী চেষ্টা করতে বলেছেন: মাশরাফি
পাকিস্তানকে হারানোর পরই নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছিলেন অধিনায়ক মাশরাফি মর্তুজাকে। অভিনন্দন জানানোর পর ফাইনাল জেতায় সাহস জুগিয়েছেন তিনি। মাশরাফিই জানালেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথোপকথনের খবর।
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৬ অপরাহ্ন