বিপিএলের ষষ্ঠ আসর জানুয়ারিতে
গুঞ্জন ছিল আগেই। চলতি বছরে হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। তবে খুব যে পিছিয়েছে তাও নয়। নতুন সূচিতে আগামী বছরের শুরুতেই হবে দেশের সবচেয়ে জমজমাট এ আসর। গভর্নিং কাউন্সিলের এক সভা শেষে ৫ জানুয়ারি থেকে বিপিএলের ষষ্ঠ আসর শুরু হবে বলে জানিয়েছেন সদস্য জালাল ইউনুস।
২৯ জুলাই ২০১৮, ০৪:১৫ অপরাহ্ন
যা এলো নয় বছর পর
সেই ২০০৯ সালে জিম্বাবুয়েতে গিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তারপর এতগুলো বছরে দেশের বাইরে আর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জেতা হয়নি। এরমধ্যে দুটি বৈশ্বিক টুর্নামেন্টে আলো ছড়িয়েছে বাংলাদেশ। এবার কাটল বিদেশে ওয়ানডে সিরিজ জয়ের খরাও।
২৯ জুলাই ২০১৮, ০৪:১২ পূর্বাহ্ন
বাংলাদেশের স্বস্তির সিরিজ জয়
ক্রিস গেইলের ঝড় থামিয়ে প্রায় ১০ ওভার আগেই খেলা নিজেদের পকেটে পুরে ফেলেছিল বাংলাদেশ। সেখানে বাগড়া দেন রোবম্যান পাওয়েল। তার শেষের ঝড়ে জমে উঠে ম্যাচ, তবে এবার আর ভুল করেনি বাংলাদেশ। মাথা ঠান্ডা রেখে সামাল দিয়েছে পরিস্থিতি। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজে নাজেহাল টাইগাররা ঠিকই জিতে নিয়েছে ওয়ানডে সিরিজ।
২৮ জুলাই ২০১৮, ০৯:২৮ অপরাহ্ন
তামিমের সেঞ্চুরি, মাহমুদউল্লাহর ফিফটিতে তিনশো ছাড়িয়ে বাংলাদেশ
তামিম ইকবালের সেঞ্চুরি, মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটি আর মাশরাফি মর্তুজার ক্যামিওতে ওয়েস্ট ইন্ডিজকে ৩০২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
২৮ জুলাই ২০১৮, ০৫:০৫ অপরাহ্ন
নভেম্বরে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে সিলেটের
নভেম্বরে জিম্বাবুয়ের সিরিজে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে নভেম্বরে অভিষেক হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টই হবে দেশের উত্তর-পূর্বের এই ভেন্যুতে।
২৮ জুলাই ২০১৮, ০৪:২০ অপরাহ্ন
টি-টোয়েন্টি দলে ফিরলেন মোস্তাফিজ
টি-টোয়েন্টি খেলতে আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজ উড়ে গিয়েছিলেন সৌম্য সরকার ও আরিফুল হক। টি-টোয়েন্টি স্কোয়াডে কারা থাকছেন অনুমেয়ই ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে নেই কোন চমক।
২৮ জুলাই ২০১৮, ০৩:৩০ অপরাহ্ন
একই একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
অলিখিত ফাইনালে পরিণত হওয়া ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। টানা তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।
২৮ জুলাই ২০১৮, ১২:৫৬ অপরাহ্ন
তবু আরেকটি সুযোগ পাচ্ছেন সাব্বির?
সর্বশেষ ৬ ইনিংসে মোটে করতে পেরেছেন ৫৭ রান। ওয়ানডেতে সর্বশেষ ফিফটি ১৩ ইনিংস আগে। সময়ের হিসাবে সেটা এক বছরেরও বেশি। সেই সঙ্গে যোগ হয়েছে মাঠের বাইরের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের গালাগালাজ করে ফের বিতর্কে পড়া। এতকিছু সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও কি আরেকটি সুযোগ পাচ্ছেন সাব্বির রহমান?
২৮ জুলাই ২০১৮, ১১:০৫ পূর্বাহ্ন
‘বিতর্কিত নিয়মে’ যে বাউন্ডারি পাননি মুশফিক
তখন ৪৩তম ওভারের খেলা চলছিল। দেবেন্দ্র বিশুর বলে রিভার্স সুইপ করতে গেলেন মুশফিকুর রহিম। বল তার ব্যাটের কানা আর প্যাড স্পর্শ করে চলে গেল বাউন্ডারিতে, কিন্তু ক্যারিবিয়ানদের আবেদনে সাড়া দিয়ে মুশফিককে আউট দেন আম্পায়ার। পরে রিভিউ নিয়ে মুশফিক বেঁচে গেলেও পাওয়া হয়নি ওই বাউন্ডারি।
২৬ জুলাই ২০১৮, ০৮:২৭ পূর্বাহ্ন
এভাবে হারার কোন ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না মাশরাফি
এমন না যে রান বলের চেয়ে রান অনেক বেশি, তাই আগ্রাসী খেলতে গিয়ে পারেননি ব্যাটসম্যানরা। এমনও না যে উইকেট নেই হাতে। হাতে ৬ উইকেট নিয়ে শেষ দুই ওভারে ১৩ রান নিতে পারার ব্যাখ্যা তাই খুঁজে পাচ্ছেন না হতাশ অধিনায়ক মাশরাফি মর্তুজা।
২৬ জুলাই ২০১৮, ০৪:১৩ পূর্বাহ্ন
এমন ম্যাচও হারল বাংলাদেশ!
শেষ দুই ওভার থেকে জেতার জন্য দরকার ছিল কেবল ১৩ রান। হাতে উইকেট আছে ছয়টি, ক্রিজে তখন মুশফিকুর রহিম আর সাব্বির রহমানের মতো দুই ব্যাটসম্যান। এমন অবস্থায় ম্যাচ জিততে না পারাই বিস্ময়কর। অদ্ভুতুড়ে ভাবে খেই হারিয়ে সেটাই করে দেখিয়েছে বাংলাদেশ।
২৬ জুলাই ২০১৮, ০৩:১৯ পূর্বাহ্ন
হেটমায়ারের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে শক্ত চ্যালেঞ্জ
শিমরন হেটমায়ারের ঝড়ো সেঞ্চুরিতে শেষ ওভারে অলআউট হওয়ার আগে ২৭১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। গায়ানার লোকাল হিরো হেটমায়ার শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন ৯৩ বলে ১২৫ রান।
২৫ জুলাই ২০১৮, ০৬:০১ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের ফিরতি সফরের সময়সূচি চূড়ান্ত
আগামী নভেম্বরে পূর্নাঙ্গ সিরিজ খেলতে ফিরতি সফরে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। দুই দেশের ক্রিকেট বোর্ড দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি সিরিজের সফরসূচি চূড়ান্ত করেছে।
২৫ জুলাই ২০১৮, ০২:২৩ অপরাহ্ন
টি-টোয়েন্টিতে টিম ম্যানেজমেন্ট সৌম্যকে ‘খুব করে চেয়েছে’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল এখনো ঘোষণা করা হয়নি। তবে টি-টোয়েন্টি খেলতে এরমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেছেন ওপেনার সৌম্য সরকার ও অলরাউন্ডার আরিফুল হক। দুজনেই যে দলে আছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। আরিফুলকে নিয়ে দ্বিধা না থাকলেও সৌম্যকে দলে নেওয়া নিয়ে দোটানায় ছিলেন নির্বাচকরা। তবে টিম ম্যানেজমেন্টের তীব্র চাওয়াতেই আগ্রাসী এই ব্যাটসম্যানকে বাদ দিতে পারেননি।
২৫ জুলাই ২০১৮, ১১:৫০ পূর্বাহ্ন
ওপেনিংয়ে তামিমের সঙ্গী নিয়ে চিন্তায় নির্বাচকরাও
ওয়ানডেতে তামিম ইকবালের যোগ্য ওপেনিং সঙ্গীর অভাবে অনেক দিন থেকেই ভুগছে বাংলাদেশ। ফর্ম হারিয়ে দল থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। তার জায়গায় সুযোগ পেয়ে এখনো তা কাজে লাগাতে পারেননি এনামুল হক বিজয়। বিশ্বকাপের আগে এই জায়গায় থিতু একটি সমাধান পেতে চান নির্বাচকরা।
২৫ জুলাই ২০১৮, ১১:২৭ পূর্বাহ্ন
এশিয়া কাপের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ
ছয় দল নিয়ে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
২৪ জুলাই ২০১৮, ০৭:৩৮ অপরাহ্ন
গায়ানার ‘দেশি' কন্ডিশনেই কাজটা সেরে ফেলতে চায় বাংলাদেশ
গায়ানার উইকেট তো বটেই, ওখানকার হাওয়া, ঘাস-মাটিও নাকি বাংলাদেশের মতই। গায়ানায় এখন পর্যন্ত বাংলাদেশের শতভাগ সাফল্য। সেই ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর এবার টেস্ট সিরিজে বিপর্যস্ত হয়েও গায়ানায় গিয়ে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো। মাশরাফি মর্তুজার দলের কপাল ভালো। সিরিজের দ্বিতীয় ম্যাচটাও একই ভেন্যুতে। আর এই চেনা কন্ডিশনেই সিরিজ জেতার কাজটা সেরে ফেলতে চান সাকিব আল হাসান।
২৪ জুলাই ২০১৮, ০৫:০৬ অপরাহ্ন
আয়ারল্যান্ড সফরের ‘এ’ দলে মুমিনুল, তাসকিন
পাঁচ ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। রঙিন পোশাকের এই সিরিজের জন্য ১৬ জনের দল দিয়েছে বিসিবি। তাতে ডাক পেয়েছেন মুমিনুল হক, তাসকিন আহমেদরা। দলে আছেন শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ঘরের মাঠে খেলা সৌম্য সরকারও।
২৩ জুলাই ২০১৮, ০৭:৪৭ পূর্বাহ্ন
পরিস্থিতির দাবি মেটাতেই এমন ব্যাটিং তামিমদের
১৪৬ বলে গিয়ে তিন অঙ্কের দেখা। শেষ দিকে মেরেও পুরো ৫০ ওভার ব্যাট করে ১৬০ বলে ১৩০ রান। ওয়ানডে বাংলাদেশের হয়ে সবচেয়ে মন্থর সেঞ্চুরির রেকর্ডও হয়েছে এতে। উইকেটের হাবভাব পড়ে এমন ব্যাটিং দরকার ছিল বলে মনে করেন টাইগার ওপেনার।
২৩ জুলাই ২০১৮, ০৬:১১ পূর্বাহ্ন
হৃদয় উজাড় করে দেশের জন্য খেলতে বলেছিলেন মাশরাফি
টেস্টে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সিরিজ পার করার পর অনেকটা দিশেহারা ছিল বাংলাদেশ দল। ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা দলে যোগ দিয়ে পালটে দিয়েছেন দলের শরীরী ভাষা। প্রথম ওয়ানডেতেই দেখা মিলেছে অন্য বাংলাদেশের। তা কি এমন বলে দলকে চাঙা করলেন অধিনায়ক, এমন প্রশ্ন এসেছিল ম্যাচ শেষে।
২৩ জুলাই ২০১৮, ০৫:৪৬ পূর্বাহ্ন