ব্যাটে বলে অবদান সাকিবের, কলকাতাকে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ
ব্যাটিংয়ে ঝড়ো ইনিংসের পর বল হাতে আবারও দুর্বোধ্য রশিদ খান। ব্যাট হাতে মাঝারি ইনিংসের পর সাকিব আল হাসানের দারুণ বোলিং। এই দুই তারকার নৈপুণ্যে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ।
২৫ মে ২০১৮, ০৫:৫০ অপরাহ্ন
আফগানদের কথা বেশি ভেবে কাবু হতে চান না ওয়ালশ
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে নামার আগে অকারণ ভয় নয়, আবার অতিরিক্ত আত্মবিশ্বাসও নয়। বাইরের চিন্তা সরিয়ে নিজেদের কাজটা ঠিক রাখতে চান ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ।
২৫ মে ২০১৮, ০৫:০১ অপরাহ্ন
তেতো কথায় কান না দিয়ে অনুশীলনে মন সৌম্যর
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই ডাকাবুকো পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছিলেন সৌম্য সরকার। কিন্তু দুবছর যেতেই পড়ে যায় তার ফর্ম। মাঝে মাঝে নিজের সেরা ছন্দ ফিরে পান, কিন্তু আবার খেই হারান। এভাবে চলতে থাকায় বাদ পড়েছেন ওয়ানডে ও টেস্ট থেকে। কেবল টিকে আছেন টি-টোয়েন্টিতে। খারাপ সময়ে বিস্তর সমালোচনা শুনতে হচ্ছে তাকে। ওসব সমালোচনায় আপাতত কান দিতে চান না তিনি।
২৪ মে ২০১৮, ১১:২১ পূর্বাহ্ন
হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভিলিয়ার্স
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এভিডি ভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলে যাওয়ার চার দিন পর আকস্মিকভাবে তার এই সিদ্ধান্ত এল।
২৩ মে ২০১৮, ১১:৫০ পূর্বাহ্ন
ডু প্লেসির ব্যাটে সাকিবদের হারিয়ে ফাইনালে চেন্নাই
অল্প পূঁজি নিয়ে বল হাত আরও একবার দারুণ লড়াই করেছিল সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা। তবে তাদের চেষ্টা বিফলে গেছে ফাফ ডু প্লেসির ব্যাটে। দলকে খাদের কিনার থেকে টেনে ফাইনালে নিয়ে গেছেন তিনি। দলের হারের দিনে ব্যাটে-বলে অনুজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান।
২২ মে ২০১৮, ০৫:৪৭ অপরাহ্ন
সাদা আর লাল বলে আলাদা কোচের ভাবনায় বাংলাদেশ
জাতীয় দলের জন্য প্রধান কোচ খুঁজে দেওয়ার দায়িত্ব পেয়ে গ্যারি কারস্টেন বিসিবিকে দিয়েছেন নতুন এক ধারণা। সে ধারণা বেশ মনেও ধরেছে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের। ফরম্যাট ভেদে ভিন্ন ভিন্ন কোচ নিয়োগের ভাবনা ইতিবাচক ধরে আগাচ্ছে বিসিবি।
২২ মে ২০১৮, ০১:২৩ অপরাহ্ন
যে কোন কন্ডিশনেই বাংলাদেশ এগিয়ে: মাহমুদ
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে আফগানিস্তান। তবে র্যাঙ্কিংয়ের ওসব হিসেব নিকেশ নিয়ে মাথা ঘামাতে চান না খালেদ মাহমুদ সুজন। তার মতে, কন্ডিশন যাইহোক স্কিলের দিক থেকে এগিয়ে থাকা বাংলাদেশই যেকোনো মাঠে আফগানদের চেয়ে এগিয়ে থাকবে।
২১ মে ২০১৮, ০১:৩৬ অপরাহ্ন
কেবল কোচ নিয়োগ পর্যন্তই কাজ করবেন কারস্টেন
বিসিবি চেয়েছিল দলের পরামর্শ হিসেবে সামনের বিশ্বকাপ পর্যন্ত কাজ করুন গ্যারি কারস্টেন। কিন্তু কারস্টেনের হাতে সময় কম থাকায় তা আর হচ্ছে না। জাতীয় দলের জন্যে কোচিং স্টাফ নিয়োগে পরামর্শ দিয়েই আপাতত কাজ সারবেন তিনি।
২১ মে ২০১৮, ১১:৪২ পূর্বাহ্ন
তলানির দিল্লিতে কাটা পড়ে মোস্তাফিজদের বিদায়
প্রথম ছয় ম্যাচ টানা খেলার পর পরের সাত ম্যাচের একাদশে জায়গা পাননি মোস্তাফিজুর রহমান। শেষ ম্যাচে ফিরে করতে পারলেন না তেমন কিছু। দেখলেন দলের হেরে বিদায় নেওয়া।
২০ মে ২০১৮, ০৩:০৯ অপরাহ্ন
‘বিরতিটা ছোট না আমার কাছে’
সর্বশেষ টেস্ট খেলেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতেই, ওয়ানডে শেষ খেলছেন গত বছর জুনে। আর টি-টোয়েন্টিটা তারও আগে, গত বছরের এপ্রিলে। মোসাদ্দেক হোসেন রঙিন পোশাকে ফিরলেন এক বছর পর। চোখের ইনফেকশন আর ছন্দহীনতায় বিবর্ণ হতে থাকা তার সময়টাও আবার ফুরফুরে হতে শুরু করেছে।
২০ মে ২০১৮, ১২:০৬ অপরাহ্ন
সাকিবের বিবর্ণ দিনে শোধ নিল কলকাতা
পুরনো দল কলকাতার বিপক্ষে প্রথম দেখায় বাজিমাত করেছিলেন সাকিব আল হাসান। ফিরতি ম্যাচে হয়েছে উলটো। ব্যাটিংয়ে কিছু করার সুযোগ ছিল কম, পারেনওনি। বল হাতে দিনটি কেটেছে হতাশায় মোড়ানো। আগেই কোয়ালিফায়ার নিশ্চিত করা সাকিবরা প্রথম পর্ব শেষ করেছে হার দিয়ে।
১৯ মে ২০১৮, ০৬:৩৪ অপরাহ্ন
এমন নিষিদ্ধে ‘ইতিবাচক’ দিক দেখছেন সাব্বির
গত জানুয়ারিতে জাতীয় লিগের ম্যাচে এক কিশোরকে পিটিয়ে ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হন সাব্বির রহমান। এই সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি, তবে আন্তর্জাতিক সিরিজ শেষে বাকি সতীর্থরা যখন বিসিএল ও প্রিমিয়ার লিগে তখন সাব্বিরের ছিল অখণ্ড অবসর। এই সময়টা নাকি বেশ ভালো কেটেছে তার। এমন ‘নির্বাসনের’ ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন তিনি।
১৯ মে ২০১৮, ১০:৪১ পূর্বাহ্ন
ফ্রান্সের বিশ্বকাপ দলে এক ঝাঁক তারা
বিশ্বকাপ দলে যে করিম বেঞ্জামা থাকছেন না, সে আভাস আগেই মিলেছিল। ফ্রান্সের বিশ্বকাপ দলে অ্যান্থনি মার্শিয়াল,আলেকজান্দার লাকেজেতে,আদ্রিয়েন রাবিওটদেরও রাখেননি দিদিয়ের দেশম। তবে এরপরও এক ঝাঁক তারায় ভরা ফ্রান্সের মধ্যমাঠ ও আক্রমণভাগ।
১৭ মে ২০১৮, ০৭:২৬ অপরাহ্ন
রান বন্যার ম্যাচে সাকিবদের হার
জ্বলে উঠেছিলেন এভিডি ভিলিয়ার্স, মঈন আলি, কলিন ডি গ্রুমরা। তাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুর সংগ্রহ ছড়িয়েছিল দুশোর কোটা। ওই রান তাড়ায় ফর্মে থাকা কেইন উইলিয়ামসের খেললেন তার মতই। কিন্তু শেষ পর্যন্ত পারল না সাকিব আল হাসানের দল।
১৭ মে ২০১৮, ০৬:৫৯ অপরাহ্ন
‘আফগান বোলিং বৈচিত্র্য সামলানোর ব্যাটিং গভীরতা আমাদের আছে’
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বড় ভাবনা ওদের বোলিং বৈচিত্র্য। বিশেষ করে দুই স্পিনার রশিদ খান আর মুজিবুর রহমানকে সামলানো নিয়েই যত চিন্তা। তবে মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন বাংলাদেশের ব্যাটিংয়ে এদের সামলানোর যথেষ্ট গভীরতা আছে।
১৭ মে ২০১৮, ১১:০৭ পূর্বাহ্ন
চোট নিয়ে আর ভয়ের কিছু দেখছেন না মিরাজ
নিদহাস কাপ খেলার পরই কাঁধের চোটে পড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তার চোটের ধরন অনেকটা মোস্তাফিজুর রহমানের মতো। মোস্তাফিজের অস্ত্রোপচার লাগলেও কাটছেরা থেকে পার পাচ্ছেন মিরাজ। শতভাগ ফিট হয়ে আফগানিস্তান সিরিজ খেলার আশা তার।
১৬ মে ২০১৮, ০৩:১১ অপরাহ্ন
এতটা ঝক্কি নিতে চাইলেন না সাকিব
আইপিএলে টানা খেলার ধকল। আছে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ভ্রমণ ক্লান্তি। দল ফাইনালে উঠলে আইপিএলে থাকবে হবে ২৭ মে পর্যন্ত। এর চারদিনের মধ্যে লন্ডনে গিয়ে বিশ্ব একাদশের ম্যাচ খেলে আবার ভারতে গিয়ে আফগানিস্তান সিরিজ। এত ঝক্কি নিতে চাননি সাকিব আল হাসান। তাই বিশ্ব একাদশ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন তিনি।
১৬ মে ২০১৮, ০২:০৮ অপরাহ্ন
মিরপুর ঘুরে মাশরাফিদের পরামর্শ দিয়ে গেলেন গ্রিনিজ
বাংলাদেশের ক্রিকেটের মোড় ঘোরার সময়কার কোচ গর্ডন গ্রিনিজ দেখতে এলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। কথা বললেন বর্তমান দলের খেলোয়াড়দের সঙ্গে। দিয়ে গেলেন পরামর্শ।
১৬ মে ২০১৮, ০১:৩১ অপরাহ্ন
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি চূড়ান্ত
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। চার বছর পর ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ সেখানে খেলবে অ্যান্টিগা, জ্যামাইকার মতো বড় ভেন্যুতে।
১৬ মে ২০১৮, ০৪:৫৫ পূর্বাহ্ন
রোমাঞ্চ জাগিয়ে হারল আয়ারল্যান্ড
ফলো অনে পড়েও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল অভিষেক টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত দারুণ লড়াই করে পাকিস্তানের কাছে হেরেছে তারা।
১৫ মে ২০১৮, ০৩:৪৪ অপরাহ্ন