এ বছর বিপিএল নাও হতে পারে

মাত্র কয়েকদিন আগেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবছর বিপিএলের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন। তবে বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন নতুন খবর। জাতীয় নির্বাচন সামনে থাকায় এ বছর বিপিএল নাও হতে পারে।
১৫ মে ২০১৮, ০৩:০১ অপরাহ্ন

টপ অর্ডারে জায়গা পাওয়ার দিকে চোখ শান্তর

ওপেনিংয়ে তামিম ইকবালের একজন যোগ্য সঙ্গীর অভাব আছে বাংলাদেশ দলে। ওয়ানডেতে ওয়ানডাউন পজিশন নিয়েও চলছে নাড়াচাড়া। টপ অর্ডারে বিকল্প হিসেবে নাম আসছে নাজমুল হোসেন শান্তর। তবে প্রতিশ্রুতিশীল এই তরুণ ধারাবাহিকতা ধরে রেখে সেদিকেই চোখ করেছেন।
১৫ মে ২০১৮, ০১:২৮ অপরাহ্ন

আমিনুলের পর কেভিন ও’ব্রায়েন

দেশের অভিষেকে এর আগে সেঞ্চুরি করেছিলেন তিনজন। সর্বশেষ জন বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল। তার পরেই এলিট এই ক্লাবে নাম লিখিয়েছেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। দারুণ এক সেঞ্চুরিতে দলের ইনিংস হার এড়ানোর পর আরও বড় কিছুর দিকে ছুটছেন তিনি।
১৫ মে ২০১৮, ০৪:২৯ পূর্বাহ্ন

আগে দলে থিতু হতে চান আরিফুল পরে পাকাপোক্ত অলরাউন্ডার

পেস অলরাউন্ডার নিয়ে বাংলাদেশ দলে হাহাকার অনেক দিনের। মোহাম্মদ সাইফুদ্দিনকে দিয়ে সেই অভাব পূরণের চেষ্টা করা হয়েছিল। তবে চাহিদা মেটাতে না পেরে এই অলরাউন্ড আপাতত বিবেচনার বাইরে। সীমিত ওভারের ক্রিকেটে এই জায়গায় সম্ভাবনায় মনে করা হচ্ছে আরিফুল হককে। তবে আরিফুল নিজে আপাতত দলের জায়গা পাকা করা নিয়েই ভাবছেন।
১৪ মে ২০১৮, ১১:৪২ পূর্বাহ্ন

টেস্ট ক্রিকেটের কঠিন বাস্তবতা টের পেল আইরিশরা

পাকিস্তানকে মাঝারি সংগ্রহে আটকে রেখে বেশ চনমনে ছিল আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে সেই চনমনে ভাব উবে গেছে তাদের। পাকিস্তানের পেসারদের সামনে বিধ্বস্ত হয়ে ফলো অনে পড়েছে তারা। অবশ্য ফলো অনে পড়ার পর প্রতিরোধ গড়েছেন দুই ওপেনার।
১৩ মে ২০১৮, ০৭:৫৩ অপরাহ্ন

রাইডু-ওয়াটসনের ব্যাটে পাত্তাই পেল না সাকিবরা

বল হাতে সাকিব আল হাসানের খরুচে দিনে তার দলের বাকিদের পারফরম্যান্সও বিবর্ণ। বড় সংগ্রহ গড়েও তাই আম্বাতি রাইডুর সেঞ্চুরি আর শেন ওয়াটসনের ফিফটিতে চেন্নাই সুপার কিংসের কাছে পাত্তাই পায়নি সানরাইজার্স হায়দরাবাদ।
১৩ মে ২০১৮, ০৪:০৪ অপরাহ্ন

মানসিকতায় ‘বিশাল পরিবর্তন’ ক্রিকেটারদের

ট্রেনারের চাপাচাপিতে না, ক্রিকেটাররা এখন ফিটনেস ঠিক রাখেন নিজেদের তাগিদে। ক্রিকেটারদের মানসিকতার এই ইতিবাচক বড় পরিবর্তন দেখে ভীষণ অভিভূত জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।
১৩ মে ২০১৮, ১২:৪৩ অপরাহ্ন

গ্রিনিজ আসার খবরে রোমাঞ্চিত আকরাম

আইসিসি ট্রফি জেতানো দলের কোচ গর্ডন গ্রিনিজের বাংলাদেশে আসার খবরে রোমাঞ্চিত সে দলের অধিনায়ক আকরাম খান। সোমবার সাবেক গুরুকে ঘিরে ১৯৯৭ সালের সেই দলের মিলনমেলা বসবে ঢাকায়।
১৩ মে ২০১৮, ১১:৪৬ পূর্বাহ্ন

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ

সুনামগঞ্জের সরকারী জুবিলি হাই স্কুলকে উড়িয়ে দিয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০১৭-১৮'র শিরোপা জিতেছে রাজশাহী বিভাগের সেরা বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।
১৩ মে ২০১৮, ১১:২৭ পূর্বাহ্ন

কলাবাগানে খেলে একটাকাও পাননি আশরাফুলসহ চার ক্রিকেটার

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ থেকে এবার অবনমন হওয়া কলাবাগান ক্রীড়া চক্রের বিরুদ্ধে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠেছে। ক্লাবের কোন ক্রিকেটারই পারিশ্রমিকের পুরো টাকা বুঝে পাননি। এরমধ্যে মোহাম্মদ আশরাফুলসহ চারজনকে দেওয়া হয়নি এক টাকাও।
১৩ মে ২০১৮, ১০:৩০ পূর্বাহ্ন

আইরিশ পেসারদের দাপটের পর ফাহিম-শাদাবের ঘুরে দাঁড়ানো

অভিষেক টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনে বল করতে নেমে পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছিলেন আইরিশ পেসাররা। মিডল অর্ডারে আসাদ শফিকের প্রতিরোধের পর শেষ দিকে ফাহিম আশরাফ ও শাদাব খানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।
১২ মে ২০১৮, ০৬:২৭ অপরাহ্ন

যুবদলের ক্যাম্পে ৩০ ক্রিকেটার

পরবর্তী যুব বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে অনূর্ধ্ব-১৯ দল তৈরি শুরু হয়েছে। এতে তিন সপ্তাহের ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ৩০ ক্রিকেটার।
১২ মে ২০১৮, ০৫:৩১ অপরাহ্ন

আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের প্রথম দিন ভেসে গেল বৃষ্টিতে

১১তম দেশ হিসেবে টেস্ট ক্রিকেট নামার সব আয়োজন সেরে রেখেছিল আইরিশরা। তবে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্টের প্রথম দিন ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় তাই উইলিয়াম পোটারফিল্ড,এড জয়েসদের অপেক্ষা বাড়ল আরও একদিন।
১১ মে ২০১৮, ০৩:১৮ অপরাহ্ন

সাকিবের দারুণ বোলিংয়ের দিনে শেষ চারে হায়দরাবাদ

বল হাতে আরও একবার নিজের সেরাটা দেখালেন সাকিব আল হাসান। রান আটকালেন, ফেললেন পর পর দুই উইকেট। তবু ঋষভ পান্তের ঝড়ো সেঞ্চুরিতে বেশ বড় সংগ্রহ পেয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। রান তাড়ায় নিজেদের নতুন রেকর্ড গড়ে দলকে জয় পাইয়ে দেন কেন উইলিয়ামসন ও শিখর ধাওয়ান।
১০ মে ২০১৮, ০৬:১৮ অপরাহ্ন

‘রশিদ ধাঁধার’ সমাধানের খুঁজে মুশফিক

আফগানিস্তানের খেলতে গেলেই সবাইকে ভাবতে হয় রশিদ খানের কথা। এই লেগ স্পিনারের বল অনেকটা ধাঁধার মতো ঠেকে ব্যাটসম্যানদের কাছে। লেগ স্পিনারদের বিপক্ষে স্বচ্ছন্দে খেলার সুনাম নেই বাংলাদেশি ব্যাটসম্যানদের। এবার আফগানিস্তান সিরিজ সামনে রেখে রশিদ খানকে সামলাতে প্রস্তুত হচ্ছেন মুশফিকুর রহিম।
১০ মে ২০১৮, ০৫:৩০ অপরাহ্ন

পুষিয়ে দিতে টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রস্তাব অস্ট্রেলিয়ার

পূর্ণাঙ্গ সিরিজ বাতিল করে দেওয়ার পর ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে বাংলাদেশকে পুষিয়ে দিতে প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়া। তবে সেরকম কোন প্রস্তাব পাননি বলে জানিয়েছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী।
১০ মে ২০১৮, ১২:২৩ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার ‘না’ বলা দুর্ভাগ্যজনক: বিসিবি

বাণিজ্যিকভাবে লাভবান না হলেও অনেক দেশকে আতিথিয়তা দেয় বাংলাদেশ, বড় বোর্ড হওয়ার পরও অস্ট্রেলিয়া তা না করে সিরিজ বাতিল করে দেওয়াকে দুর্ভাগ্যজনক মনে করছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
১০ মে ২০১৮, ১১:৫২ পূর্বাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে শক্ত চ্যালেঞ্জ দেখছেন মুশফিক

অচেনা মাঠে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে শক্ত চ্যালেঞ্জ দেখছেন মুশফিকুর রহিম। তবে আড়াই মাসের মধ্যে আবার টি-টোয়েন্টি সিরিজ খেলায় ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় ভরসা মুশফিক।
১০ মে ২০১৮, ১০:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। প্রথমবারের মতো দুদলের টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ হবে ভারতের দেরাদুনে।
৯ মে ২০১৮, ০৫:০৫ অপরাহ্ন

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর বাতিল

চলতি বছর বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর যে হচ্ছে না অনেকটা নিশ্চিতই ছিল, বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। এবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল বাণিজ্যিক কারণে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পারছে না তারা।
৯ মে ২০১৮, ০১:১৬ অপরাহ্ন