মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ
লিভারপুলের অনেক সাফল্যের নায়ক চলতি মৌসুম শেষে ক্লাব ছেড়ে দিচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা মঙ্গলবার এই ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে অ্যানফিল্ডে ৯ বছরের দীর্ঘ ও আবেগী এক সম্পর্কের ইতি টানছেন মোহাম্মদ সালাহ।
২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে এসেছিলেন এই মিশরীয় ফরোয়ার্ড। রেডদের জার্সিতে তিনি ৪৩৫টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে জালের দেখা পেয়েছেন ২৫৫ বার। ৩৩ বছর বয়সী এই তারকার বিদায় এক যুগের অবসান ঘটাচ্ছে।
ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, '২০২৫-২৬ মৌসুমের শেষে মোহাম্মদ সালাহ লিভারপুলের সঙ্গে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন।'