পিএসজির টানা দ্বিতীয় শিরোপার পথে যত পরিসংখ্যান

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে - গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা -১ গোলে শেষ হওয়ার পর নাটকীয় টাইব্রেকারে জয় নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা। ম্যাচ শেষে নজরে আসে বেশ কয়েকটি উল্লেখযোগ্য রেকর্ড পরিসংখ্যান।

পিএসজির টানা দুই শিরোপা

  • ২০২৫ ২০২৬ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি।
  • একবিংশ শতাব্দীতে রিয়াল মাদ্রিদের (২০১৬-২০১৮) পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়ল তারা।
  • ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগে টানা দুইবার শিরোপা জেতা প্রথম ফরাসি ক্লাবও এখন পিএসজি।

গোলের রেকর্ডে বার্সেলোনার পাশে

  • চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪৫।
  • এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে ১৯৯৯-২০০০ মৌসুমের বার্সেলোনার সমকক্ষ হয়েছে তারা।

এনরিকের শতভাগ সাফল্য

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লুইস এনরিক এখনও অপরাজিত।
  • ২০১৫ সালে বার্সেলোনা এবং ২০২৫ ২০২৬ সালে পিএসজিকে শিরোপা জিতিয়ে তিনটি ফাইনালেই জয় পেয়েছেন তিনি।
  • অন্তত ৫০ ম্যাচ পরিচালনা করা কোচদের মধ্যে তার জয়ের হার সর্বোচ্চ ৬৩. শতাংশ।

চ্যাম্পিয়ন্সলিগে সর্বোচ্চ জয়ের হার (ন্যূনতম ৫০ ম্যাচ)

  1. লুইস এনরিক৬৩.%
  2. পেপ গার্দিওলা৬১.%
  3. লুই ভ্যান গাল৬০.%
  4. টমাস টুখেল৫৯.%
  5. জিনেদিন জিদান৫৮.%

হাভার্টজের বিরল কীর্তি

  • আর্সেনালের কাই হাভার্টজ ফাইনালে গোল করে ইতিহাসে নাম লিখিয়েছেন।
  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুই ভিন্ন ক্লাবের হয়ে গোল করা মাত্র তৃতীয় খেলোয়াড় তিনি।
  • এর আগে এই কীর্তি ছিল ক্রিস্টিয়ানো রোনালদো মারিও ম্যান্ডজুকিচের।

আর্সেনালের হতাশার রেকর্ড

  • টাইব্রেকারে এবেরেচি এজে গ্যাব্রিয়েল মাগালহায়েস গোলবারের বাইরে শট মারেন।
  • চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টাইব্রেকারে দুইটি পেনাল্টি লক্ষ্যভ্রষ্ট করা প্রথম দল আর্সেনাল।

বল দখলেও পিছিয়ে আর্সেনাল

  • ম্যাচে আর্সেনালের বল দখলের হার ছিল মাত্র ২৪. শতাংশ।
  • ২০০৩-০৪ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইতিহাসে এটি সর্বনিম্ন।
  • মিকেল আর্তেতার অধীনে ১১ জন খেলোয়াড় নিয়ে খেলা ম্যাচগুলোর মধ্যেও এটি আর্সেনালের সর্বনিম্ন বল দখলের রেকর্ড।

জায়েরে-এমেরির নতুন ইতিহাস

  • পিএসজির মিডফিল্ডার ওয়ারেন জায়েরে-এমেরি সবচেয়ে কম বয়সে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয়ের রেকর্ড গড়েছেন।
  • ২০ বছর মাস বয়সে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছেন তিনি।
  • ভেঙেছেন আয়াক্সের সাবেক তারকা ইয়োহান নিসকেন্সের রেকর্ড, যিনি ২০ বছর মাস বয়সে দ্বিতীয় ইউরোপিয়ান কাপ জিতেছিলেন।