পর্তুগালের হয়ে রোনালদোর আইকোনিক '৭' নম্বর জার্সি পরবেন রাফায়েল লিয়াও!

স্পোর্টস ডেস্ক

টানা দুই ম্যাচ বেঞ্চে বসে থাকার পর নাটকীয়ভাবে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান ক্রিস্তায়ানো রোনালদো। আর তাতেই উয়েফা নেসন্স লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগাল দলের খেলোয়াড়দের জার্সি নম্বরে এসেছে বড় পরিবর্তন—রোনালদোর সেই আইকনিক '৭' নম্বর জার্সি পরে মাঠে নামবেন রাফায়েল লিয়াও।

বৃহস্পতিবার কোপেনহেগেনে নেসন্স লিগের 'এ৪' গ্রুপের ম্যাচে স্বাগতিক ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচের জন্য উয়েফার ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে প্রত্যাশিতভাবেই নেই রোনালদো। চোটের কারণে স্কোয়াডের বাইরে রয়েছেন ফ্রান্সিসকো কনসেইসাও।

উয়েফার দেওয়া পর্তুগালের স্কোয়াড লিস্টে নতুন করে জার্সি নম্বরও দেওয়া হয়েছে। যেখানে দেখা গেছে লিয়াও এখন পর্তুগালের হয়ে '৭' নম্বর পরে নামবেন।

সাধারণত ১৭ নম্বর জার্সি পরে মাঠে নামতেন লিয়াও৷  তিনি ৭ পেয়ে যাওয়ায় তার সাবেক ১৭ নম্বর জার্সিটি দেওয়া হয়েছে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া ফাবিও সিভাকে। এছাড়া ইনজুরি কাটিয়ে একাদশে ফেরার অপেক্ষায় রয়েছেন মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস।