অজুহাত নয়, কেবল নিজেদের ব্যর্থতা দেখছেন রিয়াল কোচ

ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া ডেভিড আলাভার হাতে বল লেগে পেনাল্টি হজম করায় কিছুটা দুর্ভাগাই বলা যায় দলটিকে
৮ জানুয়ারি ২০২৩, ০৭:১০ পূর্বাহ্ন

রিয়াল-চেলসি কাড়াকাড়ি করলেও গ্যাভার্দিওলের পছন্দ লিভারপুল

ইয়োস্কো গ্যাভার্দিওলকে পেতে ১২০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজী রিয়াল মাদ্রিদ। বড় অঙ্ক খরচ করে তাকে পেতে মুখিয়ে আছে ইংলিশ ক্লাব চেলসিও। এ দুই ক্লাবের মধ্যে এক প্রকার প্রতিযোগিতা চলছে এই ডিফেন্ডারকে দলে পেতে। তবে এই ক্রোয়েশিয়ানের মনে গেঁথে আছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুল।
৭ জানুয়ারি ২০২৩, ০২:০৭ অপরাহ্ন

তৃতীয় স্তরের শ্যাঁতোহুকে হালকাভাবে নিয়েছিল পিএসজি!

প্রতিপক্ষ ছিল ফ্রান্সের তৃতীয় স্তরের শ্যাঁতোহু। ম্যাচটা সহজ হবে ভেবেই নিয়েছিলেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। কিন্তু আর একটু হলেই বিপদে পড়তে পারতো দলটি। যদিও শেষ দিকে গোল দিয়ে মান বাঁচান কার্লোস সোলার ও হুয়ান বার্নাত। তবে শ্যাঁতোহুকে যে কিছুটা হালকাভাবে নিয়েছিলেন তা স্বীকার করেছেন পিএসজি কোচ।
৭ জানুয়ারি ২০২৩, ০১:৩৫ অপরাহ্ন

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচ দেশম

চুক্তি নবায়ন করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ার দেশম। আগামী ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের দায়িত্বে থাকছেন এ কোচ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
৭ জানুয়ারি ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন

এনজো যা করেছে ঠিক করেনি: বেনফিকা কোচ

নতুন বছরের উদযাপন করতে নিজ দেশে উড়ে গিয়েছিলেন এনজো ফার্নান্দেজ। কিন্তু ফিরতে পারেননি নির্ধারিত সময়ে। তাতে বেজায় খেপেছেন বেনফিকা কোচ রজার স্মিডথ। ক্লাব থেকে জরিমানার মুখে তো পড়ছেনই, একই সঙ্গে প্রিমেইরা লিগার সবশেষ পর্তিমনেন্সের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেই জায়গা মেলেনি তার। ক্ষুব্ধ কোচ স্মিডথও সাফ জানিয়ে দিলেন, কাজটা একদমই ভালো করেননি এনজো।
৭ জানুয়ারি ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: গ্যাভার্দিওলের জন্য ১২০ মিলিয়নের প্রস্তাব রিয়ালের

২০২৩ সালের শীতকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
৭ জানুয়ারি ২০২৩, ০৭:৩২ পূর্বাহ্ন

কেবল প্রার্থনা করেই থামানো যাবে মেসিকে, ট্রিপিয়ারকে বলেছিলেন সিমিওনি

ডিফেন্ডারদের কাছে যেন জটিল এক ধাঁধার নাম লিওনেল মেসি। বর্তমান ও সাবেক দুই প্রজন্মের অনেক বাঘা বাঘা ডিফেন্ডার পরাস্ত হয়েছেন ক্ষুদে জাদুকরের ড্রিবলিং ভেল্কিতে। বার্সেলোনার হয়ে খেলার সময় প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনির মনে রীতিমতো ত্রাসের সঞ্চার করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। কিয়েরান ট্রিপিয়ারের জানালেন, মেসিকে রুখতে শিষ্যদের সর্বদা প্রার্থনার আশ্রয় নিতে বলতেন এই কোচ।
৬ জানুয়ারি ২০২৩, ০৪:২৯ অপরাহ্ন

ফিরলেও পিএসজির জার্সিতে মাঠে নামতে অপেক্ষায় মেসি

বিশ্বকাপ জয়ের পর একটা লম্বা ছুটি প্রাপ্যই ছিল লিওনেল মেসির। সেই ছুটি কাটিয়ে পিএসজির অনুশীলনে ফিরে সতীর্থদের উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অরজয়ী তারকা। তবে ক্লাবের সঙ্গে যোগ দিলেও ফরাসি কাপের ম্যাচে শাতৌর বিপক্ষে মাঠে নামা হচ্ছে না লা পুল্গার। বিষয়টি নিশ্চিত করেছেন প্যারিসিয়ানদের কোচ ক্রিস্তফ গালতিয়ে।
৫ জানুয়ারি ২০২৩, ০২:৩৭ অপরাহ্ন

প্রয়োজনে রোনালদোকে 'নাস্তা পরিবেশনও করবেন' নাসর কোচ

ক্রিস্তিয়ানো রোনালদোকে বেশ ঘটা করেই বরণ করে নিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। দলটির কোচ রুদি গার্সিয়াও অনুমিতভাবে দারুণ খুশি পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী পর্তুগিজ তারকাকে পেয়ে। তবে তার এই উচ্ছ্বাসের পিছনে কুমতলবের গন্ধ পাচ্ছেন ব্রাজিলের সাবেক তারকা জুনিনহো। তিনি জানালেন, রোনালদোর বন্ধু হতে প্রয়োজনে তাকে নাস্তাও পরিবেশন করবেন গার্সিয়া।
৫ জানুয়ারি ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন

পিএসজিতে ফিরে 'গার্ড অব অনার' পেলেন মেসি

লম্বা ছুটি কাটিয়ে অবশেষে পিএসজিতে ফিরেছেন লিওনেল মেসি। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার নায়ক প্রত্যাবর্তনে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। ক্লাব সতীর্থ ও কোচিং স্টাফরা তাকে বরণ করে নেন 'গার্ড অব অনার' দিয়ে। উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি ট্রফিও।
৫ জানুয়ারি ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন

আর্জেন্টিনার হয়ে জেতা বিশ্বকাপ পদক রোমাকে দিলেন দিবালা

বিশ্বকাপ জেতার পর উদযাপন করে আগেভাগে আর্জেন্টিনা থেকে ইতালিতে ফেরেন পাওলো দিবালা। ফিরে দারুণ এক নজির স্থাপন করলেন ২৯ বছর বয়সী তারকা ফরোয়ার্ড। কাতারের মাটিতে পাওয়া বিশ্বকাপ পদক ক্লাব এএস রোমার জাদুঘরে দিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।
৫ জানুয়ারি ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: ফাতিকে ছেড়ে দিতে প্রস্তুত বার্সেলোনা

ইউরোপের ক্লাব ফুটবলের চলমান ২০২২-২৩ মৌসুমের মাঝপথে আবার খুলে গেছে দলবদলের দরজা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
৫ জানুয়ারি ২০২৩, ০৬:১২ পূর্বাহ্ন

সৌদিতে এসেও সেই নিষেধাজ্ঞার কবলে রোনালদো

আনুষ্ঠানিকতা শেষ। এবার অপেক্ষা মাঠের ফুটবলের। আজ বৃহস্পতিবারই আল তায়েরের বিপক্ষে অভিষেকের কথা ছিল ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু গুডিসন পার্কের সেই ঘটনা সামনে চলে এসেছে সৌদি আরবেও। এখানেও তাকে নিষিদ্ধ থাকতে হবে দুই ম্যাচ।
৫ জানুয়ারি ২০২৩, ০৫:২০ পূর্বাহ্ন

বার্সেলোনার জন্য সতর্ক বার্তা: জাভি

প্রতিপক্ষ স্পেনের তৃতীয় সারির লিগের রেলিগেশন জোনের দল সিপি ইন্টারসিটি। তাদের বিপক্ষে জয় পেতেই ঘাম ছুটে গেল বার্সেলোনার। তিন তিন বার এগিয়েও লিড ধরে রাখতে ব্যর্থ। শেষে অতিরিক্ত সময়ে আনসু ফাতির গোলে কোনোমতে রক্ষা পায় কাতালান ক্লাবটি। এটা বার্সেলোনার জন্য আরও একটি সতর্ক বার্তা বলে জানালেন দলটির প্রধান কোচ জাভি হার্নান্দেজ।
৫ জানুয়ারি ২০২৩, ০৪:৫২ পূর্বাহ্ন

'১০০ পয়েন্টও অর্জন করতে পারে আর্সেনাল'

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দেখা মিলছে এক অদম্য আর্সেনালের। পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান তাদের। ৮ পয়েন্টে পিছিয়ে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ার শঙ্কায় শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।
৪ জানুয়ারি ২০২৩, ০২:৪০ অপরাহ্ন

'পিএসজিতে প্রথম বছর পুরোপুরি নষ্ট করেছেন মেসি'

ক্যারিয়ারের শেষভাগে এসে অবশেষে বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। ফলে সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডের বন্দনায় মেতেছেন প্রায় সকল ফুটবলপ্রেমী। তবে সাবেক ফরাসি ও পিএসজি তারকা জেরোম রোথেন এমন সময়েও ছাড় দিলেন না আর্জেন্টাইন অধিনায়ককে। পার্ক দেস প্রিন্সেসে তিনি প্রথম বছরের পুরোটাই নষ্ট করেছেন বলে জানান এ ফরাসি।
৪ জানুয়ারি ২০২৩, ০১:৩৩ অপরাহ্ন

শিরোপা জেতার বিশ্বাস তৈরি হচ্ছে ইউনাইটেডের, বললেন টেন হাগ

দশ বছর আগে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও এই শিরোপায় হাত রাখতে পারেনি তারা। তবে এরিক টেন হাগের অধীনে চলতি মৌসুমে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে রেড ডেভিলরা, লিগে শেষ চার ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে তারা। ডাচ কোচের মতে এখনও শিরোপার দৌঁড়ে আসতে না পারলেও সময়ের সঙ্গে এই বিশ্বাস তৈরি হচ্ছে ইউনাইটেডের।
৪ জানুয়ারি ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: রিয়ালের রাডারে লাউতারো

ইউরোপের ক্লাব ফুটবলের চলমান ২০২২-২৩ মৌসুমের মাঝপথে আবার খুলে গেছে দলবদলের দরজা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
৪ জানুয়ারি ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন

গোল করে পেলের মতো উদযাপন রদ্রিগোর 

শেষ দুই বছর ছাড়া গোটা ক্যারিয়ারেই পেলে খেলেছিলেন সান্তোসে। সেই সান্তোসে খেলেই উঠে এসেছেন রদ্রিগো। এই ক্লাবেই পেশাদার ফুটবলের শুরু তার। গোলের পর কিংবদন্তি পেলের মতোই উদযাপন করে শ্রদ্ধা জানালেন এ তরুণ।
৪ জানুয়ারি ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন

এটা ফুটবল খেলাই না: অভিযোগ আনচেলত্তির

প্রতিপক্ষ স্পেনের চতুর্থ সারির দল কাসেরিনো। তাদের বিপক্ষে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে দেখলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু জয় পেতে হিমসিম খেয়েছে দলটি। রদ্রিগোর একমাত্র গোলে কোনোমতে জয় পায় তারা। ম্যাচ শেষে দলটির বিপক্ষে অভিযোগ করেছেন রিয়াল কোচ।
৪ জানুয়ারি ২০২৩, ০৫:২৯ পূর্বাহ্ন