আগামী বছর পর্যন্ত স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

চলতি বছরের পরিবর্তে দক্ষিণ এশিয়া অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল আসরটি মাঠে গড়াবে আগামী ২০২১ সালে।
৩০ জুন ২০২০, ০৩:৪৬ পূর্বাহ্ন

মৌসুমের শেষ পর্যন্ত বার্সাতেই থাকছেন আর্থুর

বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থুর মেলো ও জুভেন্টাসের বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের অদল বদল নিয়ে অনেক দিন থেকেই সরব ফুটবল পাড়া। শেষ পর্যন্ত এ চুক্তি হয়েছে। জুভেন্টাসে নাম লিখিয়েছেন আর্থুর। খুব শিগগিরই হয়ে যাবে পিয়ানিচের চুক্তিও। তবে চুক্তি হলেও এখনই তুরিনে চলে যাচ্ছেন না আর্থুর। চলতি মৌসুমের শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গেই থাকছেন জানিয়ে এক বিবৃতি দিয়েছে ক্লাবটি।
২৯ জুন ২০২০, ০৩:৪১ অপরাহ্ন

সেই কাণ্ডের কিছুই 'জানেননা' বার্সা কোচ

সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচের ঘটনা। ম্যাচের দ্বিতীয় কুলিং ব্রেকের সময়ের ঘটনা। দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় লুইস সুয়ারেজ ও অধিনায়ক লিওনেল মেসিকে কিছু একটা নির্দেশনা দিতে চেয়েছিলেন কিকে সেতিয়েনের সহকারী এদের সারাবিয়া। কিন্তু তিনি তাদের সামনে আসা মাত্র সেখান থেকে চলে যান বার্সা অধিনায়ক। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এ দৃশ্য। কিন্তু বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন সে ঘটনার কিছুই জানেন না!
২৯ জুন ২০২০, ০৩:০৭ অপরাহ্ন

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য লুৎফর

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও সংগঠক লুৎফর রহমান না ফেরার দেশে পারি দিয়েছেন। দীর্ঘদিন বার্ধক্য জনিত অসুস্থতার পর সোমবার (২৯ জুন) সকালে যশোর লোন অফিস পাড়ায় নিজ বাসভবনে মারা যান তিনি।
২৯ জুন ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন

ছাঁটাই হতে পারেন সেতিয়েন, সম্ভাব্য কোচ জাভি

করোনাভাইরাসের কারণে অনাকাঙ্ক্ষিত বিরতি কাটিয়ে ফিরে শুরুটা দারুণ করেছিল বার্সেলোনা। কিন্তু দুই ম্যাচে যেতেই বাস্তবতা টের পায় দলটি। দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারায় তারা। এমনকি শঙ্কা জেগেছে লিগ শিরোপা হাতছাড়া করার। আর এ সকল কারণে জানুয়ারিতে দায়িত্ব দেওয়া কোচ কিকে সেতিয়েনকে মৌসুম শেষেই ছাঁটাই করা হতে পারে বলে সংবাদ প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। নতুন কোচ হিসেবে এগিয়ে আছেন ক্লাবের সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ।
২৯ জুন ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ন

ফাইনালের লড়াইয়ে মুখোমুখি ম্যানইউ-চেলসি, ম্যানসিটির প্রতিপক্ষ আর্সেনাল

আগের দিনই সবার আগে শেষ চার নিশ্চিত করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার নিশ্চিত করেছে আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটিও। ফলে ইংলিশ এফএ কাপের সেমি-ফাইনালের চার প্রতিদ্বন্দ্বীই নিশ্চিত হলো। সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে আর্সেনালের বিপক্ষে। ফাইনালের লড়াইয়ে অপর ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।
২৯ জুন ২০২০, ০৬:০১ পূর্বাহ্ন

রিয়ালকে ফের শীর্ষে তুললেন কাসেমিরো

সেলতা ভিগোর কাছে পয়েন্ট খোয়ানোর পরই কাজটা সহজ হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদের। এককভাবে শীর্ষে ওঠার দারুণ সুযোগ ছিল তাদের। আর সে সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি দলটি। যদিও জয় পেতে সংগ্রাম করতে হয়েছে তাদের। নিষেধাজ্ঞা থেকে ফেরা কাসেমিরোর একমাত্র গোলে জয় পায় দলটি। এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় ফের শীর্ষে উঠেছে রিয়াল।
২৯ জুন ২০২০, ০৫:১২ পূর্বাহ্ন

লিভারপুলকে গার্ড অব অনার দিবে ম্যানসিটি

লিগে এখনও সাত রাউন্ড বাকি। এরমধ্যেই চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগে। ৩০ বছর পর ফের চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। প্রথা অনুযায়ী পরের ম্যাচে মাঠে প্রতিপক্ষ দল থেকে গার্ড অব অনার পাবেন তারা। ভাগ্যের খেলায় সেই দলটি হচ্ছে গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটি। তাই এ প্রথা মানার ব্যাপারে কিছুটা শঙ্কা ছিল সমর্থকদের মনে। তবে সব শঙ্কা উড়িয়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের গার্ড অব অনার দিবেন বলে জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা।
২৮ জুন ২০২০, ০৬:৫৪ পূর্বাহ্ন

জুভেন্টাসে পৌঁছেছেন আর্থুর, শিগগিরই হচ্ছে চুক্তি

ফুটবল পাড়ায় বর্তমান সময়ে সবচেয়ে বড় গুঞ্জন আর্থুর মেলোর জুভেন্টাসে যোগ দেওয়া নিয়ে। আর সে গুঞ্জন ধীরে ধীরে সত্যি হতে যাচ্ছে। এরমধ্যেই মেডিক্যাল পরীক্ষা দিতে তুরিনে পৌঁছেছেন এ ব্রাজিলিয়ান তরুণ। আর এ পরীক্ষায় কোনো ঝামেলা না হলেই দুই একদিনের মধ্যেই জুভেন্টাসের সঙ্গে চুক্তি সাক্ষর করবেন তিনি।
২৮ জুন ২০২০, ০৬:০৩ পূর্বাহ্ন

অবসর ভেঙে ফের ফুটবলে ফিরলেন রোবেন

'শুরুতে আমি ফুটবল মোটেও মিস করতাম না। কিন্তু তারপর একটা সময় পর এটা আমার মনে উঁকি দেওয়া শুরু করে এবং তখন আমি ভেবেছি, আমি হয়তো আবার কিছু ফুটবল খেলতে পারি।' - মাস দুই আগে ফুটবলে ফেরার ইঙ্গিত দিয়ে এমনটাই বলেছিলেন সাবেক বায়ার্ন মিউনিখ ও নেদারল্যান্ডসের তারকা ফুটবলার আরিয়েন রোবেন। শেষ পর্যন্ত ফিরলেনও পেশাদার ফুটবলে। আগামী মৌসুমে স্বদেশী ক্লাব গ্রোনিয়েনের হয়ে আবার মাঠে দেখা যাবে ৩৬ বছর বয়সী এ ফরোয়ার্ডকে।
২৮ জুন ২০২০, ০৪:২৮ পূর্বাহ্ন

দুবার পিছিয়ে পড়েও বার্সেলোনাকে রুখে দিল সেলতা

সাদামাটা পারফরম্যান্স দেখানো লিওনেল মেসিদের মাঠ ছাড়তে হলো ড্রয়ের হতাশা নিয়ে।
২৭ জুন ২০২০, ০৪:৫৭ অপরাহ্ন

মৌসুমের শেষ ম্যাচেও লেভানডভস্কির লক্ষ্যভেদ, বায়ার্নের বড় জয়

সকল প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ ম্যাচে জালের ঠিকানা খুঁজে নিলেন দুর্দান্ত ছন্দে থাকা রবার্ট লেভানডভস্কি।
২৭ জুন ২০২০, ০৪:০৮ অপরাহ্ন

করোনায় আক্রান্ত ম্যারাডোনার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ

৮২ বছর বয়সী বিলার্দোর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র রয়টার্সকে খবরটি জানিয়েছে।
২৭ জুন ২০২০, ০৩:৫২ অপরাহ্ন

নিজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদোকে একসঙ্গে খেলাতে চান তেভেজ!

নিজের বিদায়ী ম্যাচ নিয়ে তিনি যে স্বপ্ন আঁকছেন, তা নিঃসন্দেহে ফুটবলপ্রেমীদের রোমাঞ্চিত করবে।
২৭ জুন ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ন

রোনালদোর নজরকাড়া নৈপুণ্য, জালের দেখা পেলেন দিবালা-হিগুয়াইনও

বড় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করল মাউরিজিও সারির দল।
২৭ জুন ২০২০, ০৩:৫৩ পূর্বাহ্ন

১০ লিভারপুল সমর্থক আটক

৩০ বছর পর আবারও একটা লিগ শিরোপার স্বাদ। তাও কি-না এমন একটি দলের, যারা ছিল ইংলিশ লিগের সবচেয়ে সফল দল। শিরোপা সংখ্যায় তাদের ধারেকাছে ছিল না কেউ। সেই দলটি ১৮ থেকে ১৯তম শিরোপা জয়ের মাঝে ব্যবধান ৩০ বছর। আর দীর্ঘ অপেক্ষা যখন ফুঁড়ায় উচ্ছ্বাসটা স্বাভাবিকভাবেই বাঁধভাঙা হবে। লিভারপুলের সমর্থকরা আগের দিন তাই করেছেন। তবে এ সময়ে উদযাপন করায় ১০ সমর্থককে আটক করেছে মার্সেসাইড পুলিশ। এমন সংবাদই প্রকাশ করেছে স্কাই স্পোর্টস।
২৬ জুন ২০২০, ০৩:৩৯ অপরাহ্ন

লিভারপুলের শিরোপা জয়ে হৃদয়ে 'আঘাত' পেয়েছেন ম্যানইউ কোচ

দুই ক্লাবের মধ্যে সাপ-নেউলের সম্পর্ক। ইংলিশ প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দল। সেখানে রেকর্ড গড়ে লিগ শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। স্বাভাবিকভাবেই এটা সহ্য হওয়ার কথা নয় ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের। তাই অভিনন্দন জানালেও লিভারপুলের শিরোপা জয়ে যে 'আঘাত' পেয়েছেন তা গোপন করেননি ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার।
২৬ জুন ২০২০, ১২:৪৬ অপরাহ্ন

বাঁধভাঙা আনন্দে চোখের জলে ভাসলেন ক্লপ

মাঝে সময় কেটেছে ৩০ বছর। এর মধ্যে ক্লাবটির দায়িত্বে ছিলেন ১০ জন কোচ। কেউ পারছিলেন না লিভারপুলকে ফের আরেকটা শিরোপা জেতাতে। দেড় যুগ পর সেটাই করে দেখালেন ইয়ুর্গেন ক্লপ। এতো কষ্টে অর্জিত জয়ে চোখের পানি আটকে রাখা বেশ কঠিনই। ক্লপও পারেননি। অশ্রুসিক্ত নয়নে লাইভে এসে বললেন, 'কল্পনার চেয়েও বেশি কিছু।'
২৬ জুন ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

যে কীর্তিতে ক্লপ প্রথম

প্রথম জার্মান কোচ হিসেবে ইংল্যান্ডের সর্বোচ্চ ফুটবল আসরের ১৩১ বছরের ইতিহাসে শিরোপা জিতলেন তিনি।
২৬ জুন ২০২০, ০৯:৫০ পূর্বাহ্ন

শহরকে লাল রঙে রাঙিয়ে অলরেড ভক্তদের বিজয়োল্লাস

১২৮ বছর আগে ১৮৯২ সালে প্রতিষ্ঠিত লিভারপুল ফুটবল ক্লাবের ডাক নাম অলরেড। পরম আরাধ্য ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলার পর তাদের ভক্ত-সমর্থকরা তাই যেন শহরের সবকিছুকে রাঙিয়ে দিলেন লাল রঙে!
২৬ জুন ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন