যে কীর্তিতে ক্লপ প্রথম

প্রথম জার্মান কোচ হিসেবে ইংল্যান্ডের সর্বোচ্চ ফুটবল আসরের ১৩১ বছরের ইতিহাসে শিরোপা জিতলেন তিনি।
২৬ জুন ২০২০, ০৯:৫০ পূর্বাহ্ন

শহরকে লাল রঙে রাঙিয়ে অলরেড ভক্তদের বিজয়োল্লাস

১২৮ বছর আগে ১৮৯২ সালে প্রতিষ্ঠিত লিভারপুল ফুটবল ক্লাবের ডাক নাম অলরেড। পরম আরাধ্য ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলার পর তাদের ভক্ত-সমর্থকরা তাই যেন শহরের সবকিছুকে রাঙিয়ে দিলেন লাল রঙে!
২৬ জুন ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন

৩০ বছর পর ইংল্যান্ডের চ্যাম্পিয়ন লিভারপুল

১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের পেশাদার ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জিতল লিভারপুল।
২৫ জুন ২০২০, ০৯:০৭ অপরাহ্ন

মেসির জন্মদিন পালন করে জরিমানা দিলেন বাংলাদেশের একদল ভক্ত

বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির ৩৩তম জন্মদিন ছিল গতকাল বুধবার। প্রিয় তারকার জন্মদিনে উদযাপন করতে গিয়ে জরিমানার কবলে পড়েছেন বাংলাদেশের চুয়াডাঙ্গার একদল ভক্ত। সামাজিক দূরত্ব না মেনে একটি কফি হাউজে জড়ো হওয়ায় তাদের জরিমানা করা হয়। পাশাপাশি জরিমানা করা হয়েছে সেই কফি হাউজকেও।
২৫ জুন ২০২০, ০৩:২৫ অপরাহ্ন

এবার কাভানিতে চোখ বার্সেলোনার

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের এ সময়ে ব্যয় কমাতে নতুন খেলোয়াড় কেনার চেয়ে পুরনোদের ধরে রাখার দিকে মনযোগী ইউরোপিয়ান ক্লাবগুলো। কিন্তু একজন ভালো মানের ফরোয়ার্ড কেনার জন্য মৌসুমের শুরু থেকেই হন্যে হয়ে ঘুরছে ফুটবল ক্লাব বার্সেলোনা। এখনও কোনো অগ্রগতি হয়নি। এবার তাদের নজরে পড়েছে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) উরুগুইয়ান ফরোয়ার্ড এদিসন কাভানির উপর। এমন সংবাদই প্রকাশ করেছেন স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও স্পোর্ত।
২৫ জুন ২০২০, ০১:০৯ অপরাহ্ন

লিসের বিপক্ষেই ফিরতে পারেন হিগুয়েইন

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে তিন মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর ফের ইতালিতে ফুটবল ফিরেছে। তবে এখনও মাঠে ফিরতে পারেননি জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইন। ইনজুরি কাটিয়ে জুভেন্টাসের পরবর্তী ম্যাচেই ফিরছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইতালিয়ান গণমাধ্যম তুত্তোমারকাতো।
২৫ জুন ২০২০, ১২:৩৬ অপরাহ্ন

এখন আমাদের সময়: মোহামেদ সালাহ

সেই ১৯৮৯-৯০ মৌসুমে শেষবার লিগ শিরোপা জিতেছিল লিভারপুল। এরপর কেটে গেছে ৩০ বছর। লিগ শিরোপার স্বাদ পাওয়া হয়নি দলটির। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফের শিরোপা জয়ের খুব কাছাকাছি দলটি। আর মাত্র ২ পয়েন্ট চাই। তাই সময়টা এখন নিজেদের বলে জানালেন লিভারপুলের অন্যতম সেরা তারকা মোহামেদ সালাহ।
২৫ জুন ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন

পিকেকে এক হাত নিলেন রামোস

তিন মাসেরও বেশি সময় পর লা লিগা মাঠে ফেরার পর এখন পর্যন্ত সবকটি ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে প্রতি ম্যাচেই বিতর্ক উঠে এসেছে। রেফারিরা তাদের পক্ষে সিদ্ধান্ত দিচ্ছেন বলে অভিযোগ করছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম ছিলেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকেও। তবে এসব কথা তীব্র বিরোধিতা করেছেন রিয়াল অধিনায়ক সের্জিও রামোস। এ ধরণের 'গুজব' না ছড়ানোর জন্য তাদের অনুরোধ করেছেন এ ডিফেন্ডার।
২৫ জুন ২০২০, ০৯:৩৩ পূর্বাহ্ন

বার্সেলোনাকে হটিয়ে ফের শীর্ষে রিয়াল

২৪ ঘণ্টার ব্যবধানে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে জিনেদিন জিদানের দল।
২৫ জুন ২০২০, ০৪:৩৯ পূর্বাহ্ন

প্যালেসকে উড়িয়ে শিরোপার সুবাস পাচ্ছে লিভারপুল

ম্যানচেস্টার সিটি নিজেদের আগামী ম্যাচে পয়েন্ট খোয়ালেই ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতবে লিভারপুল।
২৫ জুন ২০২০, ০৩:৪৭ পূর্বাহ্ন

নিজের উপর বিরক্ত ছিলেন রাকিতিচ

বার্সেলোনায় সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না ইভান রাকিতিচের। গোলের দেখা তো পাচ্ছিলেনই না, এমনকি মাঠে ভালো কোনো অবদানও রাখতে পারছিলেন না। সেই রাকিতিচ আগের দিন রক্ষা করলেন বার্সেলোনাকে। তার গোলেই অ্যাতলেতিক বিলবাওর বিপক্ষে মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দলটি। প্রায় এক বছর পর গোলের দেখা। তবে লম্বা এ সময়ে গোল না পাওয়ায় নিজের উপরই বিরক্ত ছিলেন এ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।
২৪ জুন ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন

পিএসজির তিন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত

করোনাভাইরাসের কারণে লিগা ওয়ান বাতিল করে মৌসুমের মাঝপথেই শিরোপা দেওয়া হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে মাঠে নামতে হবে তাদের। তাই প্রস্তুতি নিতে ফের মাঠে নামার আয়োজন করছিল দলটি। কিন্তু তার আগে দলের তিনজন খেলোয়াড় কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন একজন স্টাফও।
২৪ জুন ২০২০, ০৯:৫৫ পূর্বাহ্ন

বিলবাওকে হারিয়ে ফের শীর্ষে বার্সেলোনা

বাংলাদেশ সময় অনুযায়ী তখন তারিখটা ২৪ জুন। বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসির জন্মদিন। এমন দিনে সমর্থকরা অপেক্ষায় ছিলেন তার ৭০০তম গোলে জয়কে রাঙিয়ে রাখতে। কিন্তু হয়নি তা। অপেক্ষা বেড়েছে মেসির। তবে পুরো ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে জয় এনে দিয়েছেন বার্সা অধিনায়ক। তার জাদুতেই অ্যাতলেতিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৩ জুন ২০২০, ১০:০৩ অপরাহ্ন

বিলবাওর বিপক্ষে মাঠে নামার আগে রেফারি নিয়ে দুশ্চিন্তায় বার্সা

আগের ম্যাচউইকে রিয়াল মাদ্রিদের কাছে শীর্ষস্থান হারিয়েছে বার্সেলোনা। ফের শীর্ষে উঠতে চিরপ্রতিদ্বন্দ্বীদের পা হড়কানোর অপেক্ষায় আছে দলটি। এর আগে নিজেদের কাজটি তো আগে সারতে হবে। অ্যাতলেতিক বিলবাওর সঙ্গে কোনোভাবেই পয়েন্ট খোয়ানো চলবে না তাদের। কিন্তু এ ম্যাচে নামার আগে নিজেদের খেলা যতো না দুশ্চিন্তা তাদের, তার ঢের বেশি রেফারি নিয়ে। কারণ এ ম্যাচ পরিচালনার দায়িত্ব যে পড়েছে হেসুস গিল মানজানোর কাঁধে!
২৩ জুন ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন

আগুয়েরোর চোট নিয়ে শঙ্কিত গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের দিন বার্নলির বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কিন্তু এমন ম্যাচের পরও স্বস্তিতে নেই সিটি কোচ পেপ গার্দিওলা। কারণ আবারও চোটে পড়েছেন দলের অন্যতম সেরা ফরোয়ার্ড সের্জিও আগুয়েরো। হাঁটুর এ চোটে আগুয়েরোর চলতি মৌসুমটাই শেষ হয়ে যেতে পারে বলে আশংকা করছেন এ স্প্যানিশ কোচ।
২৩ জুন ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন

রোনালদো-দিবালার লক্ষ্যভেদে জয় দিয়ে শুরু জুভেন্টাসের

বোলোনিয়াকে হারিয়ে ফের চালু হওয়া সিরি আতে শুভ সূচনা করল তুরিনের বুড়িরা।
২৩ জুন ২০২০, ০৩:৪৯ পূর্বাহ্ন

রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলায় বিরক্ত জিদান

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় তুলে বার্সেলোনাকে হটিয়ে লা লিগার শীর্ষে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু জয়ের চেয়ে এ ম্যাচের মূল আলোচনার বিষয় রেফারিং নিয়ে। বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন তিনি। তবে সংবাদ সম্মেলনে বার বার এ প্রসঙ্গে কথা বলায় বিরক্তি প্রকাশ করেছেন জিনেদিন জিদান।
২২ জুন ২০২০, ০৬:৩৩ পূর্বাহ্ন

মার্তিনেজ-লুকাকুর গোলে ফেরার ম্যাচে ইন্টারের জয়

কোপা ইতালিয়া দিয়ে মাঠে ফুটবল ফিরেছিল আগেই। তবে তিন মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে ইতালিয়ান সিরি আ। কোপা ইতালিয়াতে সুবিধা করতে না পারলেও লিগে প্রত্যাবর্তনের ম্যাচে দারুণ জয় পেয়েছে ইন্টার মিলান। সাম্পদোরিয়াকে হারিয়ে শুভ সূচনা করেছে দলটি।
২২ জুন ২০২০, ০৫:৪২ পূর্বাহ্ন

ইতিহাস গড়ার পর ইনজুরিতে রামোস

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দলের হয়ে প্রথম গোলটা করেছেন অধিনায়ক সের্জিও রামোস। আর এ গোলে লা লিগার ইতিহাসে জায়গা করে নিয়েছেন তিনি। স্পেনের সর্বোচ্চ এ আসরে ডিফেন্ডার হিসেবে এখন সর্বোচ্চ গোলের মালিক এ স্প্যানিশ ডিফেন্ডার। সাবেক বার্সা তারকা রোনাল্ড কোমেনের রেকর্ড ভেঙে নতুন এ রেকর্ড গড়লেন রিয়াল অধিনায়ক। তবে গোল করার পরের মিনিটেই ইনজুরিতে পড়েন তিনি।
২২ জুন ২০২০, ০৫:২৯ পূর্বাহ্ন

লিভারপুলের হোঁচট, জয় পেয়েছে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন শুরুটা ভালো হয়নি লিভারপুলের। শীর্ষে থাকা দলটি হোঁচট খেয়েছে নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের সঙ্গে। তবে অলরেডরা পয়েন্ট খোয়ালেও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় পেয়েছে আরেক জায়ান্ট দল চেলসি। অ্যাস্টন ভিলাকে হারিয়েছে তারা।
২২ জুন ২০২০, ০৪:২৬ পূর্বাহ্ন