বিতর্কিত জয়ে বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ
সেভিয়ার বিপক্ষে বার্সেলোনা পয়েন্ট হারানোর পরই শীর্ষে ওঠার সুযোগ সৃষ্টি হয় রিয়াল মাদ্রিদের। সে সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে তারা। সোসিয়েদাদকে হারিয়েছে তারা। যদিও এমন জয়ের পরও বিতর্ক উঠেছে রিয়াল সোসিয়েদাদের একটি বাতিল হওয়া গোল নিয়ে। তবে সব ছাপিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে জিনেদিন জিদানের দল।
২২ জুন ২০২০, ০৩:৫৮ পূর্বাহ্ন
বিলবাওর বিপক্ষেও ডি ইয়ংকে পাচ্ছে না বার্সেলোনা
সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরেই শিরোপা স্বপ্নে বড় ধাক্কা লেগেছে বার্সেলোনার। শীর্ষস্থান হারানোর পথে রয়েছেন তারা। সামনে যে সূচি রয়েছে দুই দলের তাতে ফের শীর্ষে ওঠা বেশ কঠিন কাতালানদের। অপেক্ষায় থাকতে হবে রিয়ালের পা হড়কানোর। তবে এর আগে নিজেদের কাজটা ঠিকভাবে করতে হবে তাদের। কিন্তু অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে দলের সেরা মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ংকে পাচ্ছে না দলটি।
২১ জুন ২০২০, ০১:২২ অপরাহ্ন
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা বুট পরে খেলবেন আলেকজান্ডার-আর্নল্ড
জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে বিশ্বজুড়ে গড়ে ওঠা বর্ণবাদ বিরোধী আন্দোলনের সমর্থনে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ জার্সি পরে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলাররা। মৌসুমের প্রথম ১২টি ম্যাচে তাদের যাবে বিশেষ এ জার্সিতে। এবার বুটেও ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লিখে খেলতে নামছেন লিভারপুলের ইংলিশ তারকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।
২১ জুন ২০২০, ১২:১৩ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগে তিন তারকাকে পাচ্ছে না পিএসজি
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়ার আগ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে দুর্দান্ত ফুটবল খেলেছে ফ্রান্সের দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের প্রথম ম্যাচে উড়িয়ে দেয় এ আসরের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে। যে ভাবে খেলছে তাতে শিরোপার অন্যতম দাবীদার দলটি। কিন্তু আগস্টে ফের শুরু হওয়া এ আসরে দলের অনেক খেলোয়াড়কেই পাচ্ছে না তারা। তাতে অধিনায়ক থিয়াগো সিলভা, থমাস মিউনিয়ের ও এদিসন কাভানিদের মতো খেলোয়াড়দের নামও রয়েছে।
২১ জুন ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন
বুন্ডেসলিগায় অবামেয়াংয়ের রেকর্ড ভাঙলেন লেভানডভস্কি
বিদেশি খেলোয়াড় হিসেবে জার্মান বুন্ডেসলিগার এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন রবার্ট লেভানডভস্কি।
২১ জুন ২০২০, ০৩:৪৯ পূর্বাহ্ন
চোট কাটিয়ে ফেরা পগবার পারফরম্যান্সের প্রশংসায় সুলশার
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইউনাইটেড।
২০ জুন ২০২০, ০৬:১৪ পূর্বাহ্ন
সেভিয়ার মাঠে গোলশূন্য ড্র করল বার্সেলোনা
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের সঙ্গে তৃতীয় স্থানে থাকা দলের লড়াই। নিঃসন্দেহে হাইভোল্টেজ ম্যাচ প্রত্যাশা ছিল সবার। কিন্তু ম্যাচে তার ছিটেফোঁটাও খুঁজে পাওয়া গেল না। গতিহীন ফুটবল খেলেছে বার্সেলোনা। অন্যদিকে জমাট ডিফেন্সে কাতালানদের খোলসে আটকে রাখতে সমর্থ হয় সেভিয়া। ফলে বার্সেলোনা ও সেভিয়ার ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়।
১৯ জুন ২০২০, ০৯:৫৯ অপরাহ্ন
উল্টো বার্সাকে ৬.৭ মিলিয়ন ইউরো দিতে হবে নেইমারকে
মামলাটা করেছিলেন নেইমারই। বার্সেলোনার তরফ থেকে অনেকবার মামলা উঠিয়ে নেওয়ার অনুরোধও করা হয়েছিল। কিন্তু মানেননি নেইমার। এমনকি এ ক্লাবে ফেরার ইচ্ছা থাকা সত্ত্বেও। পরে উল্টো ক্ষতিপূরণের মামলা ঠুকে দেয় কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত সে মামলার ফয়সালা হয়েছে। কিন্তু তাতে হেরে গেছেন এ ব্রাজিলিয়ান তারকা। উল্টো এখন চুক্তির শর্ত না মানায় জরিমানা স্বরূপ বার্সেলোনাকে ৬.৭ মিলিয়ন ইউরো প্রদান করতে হবে তাকে।
১৯ জুন ২০২০, ১২:৩৩ অপরাহ্ন
করোনাভাইরাস: ব্রাজিলে ফুটবল ফেরায় চটেছেন রোনাল্ডো
করোনাভাইরাসের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ব্রাজিলে। মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছুঁতে চলেছে। আক্রান্তের সংখ্যাও প্রায় ১০ লাখ ছুঁইছুঁই। আর ঠিক এ সময়েই সেখানে ফিরেছে ফুটবল। মাঝে তিন মাস বন্ধ থাকার পর মারাকানার দর্শকশূন্য স্টেডিয়ামে আগের দিন মুখোমুখি হয় ফ্লামেঙ্গো ও বাঙ্গু। তবে এ সময়ে ফুটবল ফেরানোয় বেজায় খেপেছেন ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী তারকা রোনাল্ডো নাজারিও।
১৯ জুন ২০২০, ১২:০৮ অপরাহ্ন
ভ্যান ডাইক পৃথিবীর সেরা ডিফেন্ডার নয়: রিচার্লিসন
গত মৌসুমে উয়েফার বর্ষসেরা পুরষ্কার জিতে নিয়েছেন। ফিফার বর্ষসেরার পুরষ্কারটা জিততে পারেননি খুব অল্পের জন্য। একই অবস্থা হয় ব্যালন ডি'অরেও। তবে সবক্ষেত্রেই সেরা ডিফেন্ডার হিসেবে এক বাক্যেই মেনে নেওয়া হয়েছে লিভারপুলের ডাচ তারকা ভার্জিল ভ্যান ডাইককে। কিন্তু এ ডিফেন্ডারকে সময়ের সেরা মানতে নারাজ এভারটনের ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। তার দৃষ্টিতে বর্তমানে আরও তিন জন ডিফেন্ডার রয়েছেন, যারা ভ্যান ডাইকের চেয়ে ভালো।
১৯ জুন ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন
বেনজেমা-আসেনসিওর লক্ষ্যভেদে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল রিয়াল
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ।
১৯ জুন ২০২০, ০৪:২২ পূর্বাহ্ন
চেলসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করলেন ভের্নার
মৌখিক চুক্তিটা আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার। পাশাপাশি ফুটবল ক্লাব চেলসির আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে তা মিলেছে। চেলসিতে যোগ দিয়েছেন আরবি লাইপজিগের জার্মান ফরোয়ার্ড টিমো ভের্নার। নিজেদের ওয়েবসাইটে বিষয়টির কথা জানিয়েছে ইংলিশ ক্লাবটি।
১৮ জুন ২০২০, ০৯:৩৪ পূর্বাহ্ন
প্রথমবার এমন কিছু দেখলেন রোনালদো
টানা দুটি ফাইনাল হারলেন বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। দেড় যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে এবার প্রথম এমনটা দেখলেন এ পর্তুগিজ তারকা। গত ডিসেম্বরে লাৎসিওর সুপার কোপার ফাইনালে হারের পর আগের দিন নাপোলির কাছে হেরে কোপা ইতালিয়া জয়ের স্বাদ পাওয়া হয়নি জুভেন্টাসের।
১৮ জুন ২০২০, ০৫:২৩ পূর্বাহ্ন
নাপোলির জয়ে উদযাপন করলেন ম্যারাডোনাও
ক্লাবটির সঙ্গে তার হৃদয়ের সম্পর্ক। সে দলটি আগের দিন কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে। মাঠে হয়তো থাকতে পারেননি সাম্প্রতিক সময়ের মহামারির কারণে। তাই বলে উচ্ছ্বাস গোপন রাখা যায়। ঘরে বসেই উত্তরসূরিদের জয় উদযাপন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনা। ইনস্টাগ্রামে নাপোলির জার্সি গায়ে ছবি আপলোড দিয়ে দলের জয়ে সামিল হয়েছে এ ফুটবল ঈশ্বর।
১৮ জুন ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন
আর্সেনালকে উড়িয়ে শুরু সিটির
বিশ্বব্যাপি মহামারি করোনাভাইরাসের কারণে মাঝে ১০০ দিন বন্ধ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। লম্বা বিরতির পর ফের শুরু হয়েছে শীর্ষস্থানীয় এ লিগ। যদিও ফেরাটা স্বস্তিদায়ক ছিল না তাদের জন্য। শুরুতেই গোললাইন প্রযুক্তি নিয়ে বিতর্ক। তবে নতুন ফেরার দিনে হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৩-০ গোলের বড় জয়ে শুরু করেছে পেপ গার্দিওলার দল।
১৮ জুন ২০২০, ০৩:৫১ পূর্বাহ্ন
টাইব্রেকারে জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন নাপোলি
ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
১৮ জুন ২০২০, ১২:২৭ পূর্বাহ্ন
অগাস্টে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ, আট দলের টুর্নামেন্টের আয়োজক লিসবন
পর্তুগালের রাজধানী লিসবনের দুটি স্টেডিয়ামে আয়োজিত হবে আট দলের এক লেগের মিনি টুর্নামেন্ট।
১৭ জুন ২০২০, ০২:৫৬ অপরাহ্ন
পেনাল্টি থেকে গোল করাদের তালিকায় রোনালদোর পরই মেসি
৬১ গোল নিয়ে তালিকার শীর্ষে রোনালদো।
১৭ জুন ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন
মহামারির মাঝে নির্বাচন নয়, বাফুফেকে ফিফার চিঠি
বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গেল ২০ এপ্রিল।
১৭ জুন ২০২০, ০৮:৪৪ পূর্বাহ্ন
বার্সার জয়ে মেসি-ফাতির লক্ষ্যভেদ
লা লিগা আবার চালু হওয়ার পর মঙ্গলবার রাতে প্রথমবারের মতো ঘরের মাঠে খেলতে নেমেছিল কিকে সেতিয়েনের দল।
১৭ জুন ২০২০, ০৩:০৯ পূর্বাহ্ন