টানা অষ্টমবারের মতো বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন
দুই ম্যাচ হাতে রেখেই বুন্ডেসলিগায় ৩০তম শিরোপার স্বাদ নিয়েছে জার্মানির সফলতম ক্লাবটি।
১৬ জুন ২০২০, ০৮:২৬ অপরাহ্ন
ইনজুরিতে রিয়ালের ভাসকেজ
করোনাভাইরাস বিরতি কিছুটা হলেও আশীর্বাদ হয়ে এসেছিল রিয়াল মাদ্রিদের জন্য। ইনজুরির কারণে দলের অন্যতম সেরা তারকা এডেন হ্যাজার্ড ও মার্কো আসেনসিওর মতো তারকা খেলোয়াড়দের চলতি মৌসুমে পাওয়ার কথা ছিল না তাদের। অথচ আগের ম্যাচেই তাদের পেয়েছেন। তবে এরমধ্যে দুঃসংবাদও শুনেছে দলটি। ইনজুরিতে পড়েছেন লুকাস ভাসকেজ।
১৬ জুন ২০২০, ১১:২৫ পূর্বাহ্ন
বিশ্বকাপের আদলে হবে এবারের চ্যাম্পিয়ন্স লিগ!
এক লেগে হতে পারে এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। আগামীকাল বুধবার এই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই ইতালিয়া।
১৬ জুন ২০২০, ১১:০২ পূর্বাহ্ন
বাফুফের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন জেমি ডে
বাংলাদেশের ফুটবল ইতিহাসে কোচদের দীর্ঘ মেয়াদে দায়িত্বে থাকার নজির নেই বললেই চলে।
১৬ জুন ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন
মায়োর্কাকে পেলে কেন এমন তেতে ওঠেন মেসি?
৯৯ দিন পর মায়োর্কার বিপক্ষে ফের মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু লম্বা সময়ের বিরতিতে মাঠের পারফরম্যান্সে এতোটুকু ধার কমেনি তার। পুরো ম্যাচ জুড়ে অসাধারণ শৈলী উপহার দিয়ে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেনও। ম্যাচ সেরার পুরষ্কারও মিলে তার। যেমনটা পেয়েছিলেন প্রথম লেগেও। সে ম্যাচে তো করেছিলেন হ্যাটট্রিকই। তাতেই প্রশ্ন ওঠে মায়োর্কাকে পেলেই কেন তেতে ওঠেন মেসি?
১৫ জুন ২০২০, ০৩:৫৯ অপরাহ্ন
এমবাপেকে পিএসজি ছাড়ার পরামর্শ মদ্রিচের
ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মনে করেন, ফুটবল অঙ্গনে কর্তৃত্ব করতে হলে বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়তে হবে এমবাপেকে।
১৫ জুন ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ন
জয় পেলেও দুই অর্ধে রিয়ালের দুই রূপ
লা লিগায় ফেরার ম্যাচে এইবারকে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
১৪ জুন ২০২০, ০৭:২৯ অপরাহ্ন
চলে গেলেন সাবেক ফুটবলার নুরুল হক মানিক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও ফুটবল ফেডারেশনের ইয়ুথ কোচ নুরুল হক মানিক ধানমন্ডিতে নিজ বাসভবনে মারা গিয়েছেন। রোববার (১৪ জুন) দুপুর তিনটার দিকে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে চলে যান সাবেক এ মিডফিল্ডার বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১৪ জুন ২০২০, ০৩:৪১ অপরাহ্ন
গোল উদযাপন করতে গিয়ে ইনজুরিতে ডর্টমুন্ড কোচ
নির্ধারিত সময়ের খেলা শেষ। চলছিল যোগ করা অতিরিক্ত সময়ের খেলা। তাও শেষ পর্যায়ে। যে কোনো সময়ে শেষ বাঁশি বাজাবেন রেফারি। মনে হচ্ছিল ম্যাচটির পরিণতি যেন গোলশূন্য ড্র। ঠিক তখনই হলে ওঠেন দলের তরুণ তারকা আরলিং হালান্ড। দারুণ এক লক্ষ্যভেদে দলকে জয় এনে দিলেন। এমন জয়ে উচ্ছ্বাসটা স্বাভাবিকভাবেই হয় বাঁধভাঙা। তার প্রকাশ করতে গিয়ে বিপদ ডেকে এনেছেন দলের প্রধান কোচ লুসিয়ান ফেভ্রে। ইনজুরিতে পড়েছেন তিনি।
১৪ জুন ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ন
পিএসজি ছাড়ছেন সিলভা-কাভানি
গুঞ্জনটা আগেই ছিল। চলতি মৌসুমে শেষে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে চলে যাচ্ছেন অধিনায়ক থিয়াগো সিলভা ও ফরোয়ার্ড এদিসন কাভানি। তবে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। অবশেষে তাদের বিদায়ের কথা নিশ্চিত করেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। আগামী মৌসুমে তাদের আর দেখা যাবে না ফরাসি ক্লাবটিতে।
১৪ জুন ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন
নাপোলির বিপক্ষে ঘরের মাঠেই খেলতে চায় বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে এ ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের চিন্তা করছে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে বিষয়টি পছন্দ হয়নি বার্সেলোনার কোচ কিকে সেতিয়েনের। নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পেই খেলতে চান কাতালানরা।
১৪ জুন ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন
ফেরার ম্যাচে মেসির নতুন কীর্তি
ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগার টানা ১২ মৌসুমে কমপক্ষে ২০ গোল করার কৃতিত্ব দেখালেন মেসি।
১৪ জুন ২০২০, ০৮:০৩ পূর্বাহ্ন
মেসি জাদুতে মায়োর্কাকে উড়িয়ে শুরু বার্সেলোনার
মাঝে ৯৯ দিনের বিরতি। লম্বা এ বিরতির পরও ধার কমেনি ফুটবল ক্লাব বার্সেলোনার। করোনাভাইরাসে কারণে স্থগিত লিগ ফের শুরু করেছে তারা চ্যাম্পিয়নদের মতোই। অধিনায়ক লিওনেল মেসির জাদুতে মায়োর্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে দলটি। ৪-০ গোলের জয়ে মেসি গোল পেয়েছেন একটি। তবে আরও দুটি গোলে সহায়তা করেছেন এ ক্ষুদে জাদুকর।
১৩ জুন ২০২০, ১০:১০ অপরাহ্ন
মেসির হাতে বিশ্বকাপ দেখার স্বপ্ন দেখেন স্টইচকভ
গত অর্ধ যুগে দুটি মহাদেশীয় কাপ এবং একটি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু তারপরও খালি হাতে ফিরেছেন লিওনেল মেসি। সব কিছু ঠিক থাকলে হয়তো আবার ২০২২ সালে কাতার বিশ্বকাপে মাঠে নামবেন এ ক্ষুদে জাদুকর। তখন তার হাতে বিশ্বকাপ দেখার জন্য মুখিয়ে আছেন ১৯৯৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী সাবেক বুলগেরিয়ান ও বার্সেলোনা তারকা রিস্টো স্টইচকভ।
১৩ জুন ২০২০, ০২:৩৪ অপরাহ্ন
পেনাল্টি-ব্যর্থতায় মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রোনালদো
কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে আগের দিন ম্যাচের ১৬তম মিনিটেই এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। যদিও তাতে খুব একটা সমস্যা হয়নি তাদের। অ্যাওয়ে গোলের সুবাধে ফাইনালে উঠেছে দলটি। তবে দিনভর আলোচনা রোনালদোর পেনাল্টি মিস নিয়ে। কারণ আর একটি মিস করলেই সংখ্যায় মেসির সঙ্গে চলে আসবেন সিআরসেভেন।
১৩ জুন ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন
ফুটবলে কোয়ারেন্টিনের নিয়ম শিথিল করছে ইতালি সরকার
নতুন নিয়ম অনুসারে, কেবল করোনাভাইরাস শনাক্ত হওয়া খেলোয়াড়কে কোয়ারেন্টিনে থাকতে হবে।
১৩ জুন ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ জার্সি পরবেন প্রিমিয়ার লিগের ফুটবলাররা
জার্সির পিছনে খেলোয়াড়দের নামের বদলে লেখা থাকবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’।
১৩ জুন ২০২০, ০৬:১৯ পূর্বাহ্ন
রোনালদোর পেনাল্টি-ব্যর্থতার পরও ফাইনালে জুভেন্টাস
২০১৮ সালে যোগ দেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বারে মতো জুভেন্টাসের জার্সিতে পেনাল্টি থেকে গোল করতে পারেননি রোনালদো।
১৩ জুন ২০২০, ০৪:২৯ পূর্বাহ্ন
রাতে মাঠে নামছেন রোনালদো, কাল মেসি
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনেক দিন থেকেই স্থগিত ছিল প্রায় সব দেশের ফুটবল। ফলে বাধ্য হয়েই মাঠের বাইরে থাকতে হয়েছে বর্তমান বিশ্বের বর্তমান বিশ্বের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে। তবে অবশেষে মাঠে ফিরছেন তারা। কোপা ইতালিয়ার সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে রাতে মাঠে নামছেন রোনালদো। আর লা লিগার ম্যাচে আগামীকাল রাতে নামছেন বার্সা অধিনায়ক মেসি।
১২ জুন ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন
ফিরল লা লিগা, আর্জেন্টাইন-ব্রাজিলিয়ানের গোলে সেভিয়ার জয়
বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও শেষ হাসি হেসেছে স্বাগতিক সেভিয়া। বেতিসকে ২-০ গোলে হারিয়ে লিগে শুভ সূচনা করেছে দলটি।
১২ জুন ২০২০, ০৫:৪৯ পূর্বাহ্ন