'মেসির পর দ্বিতীয় সেরা খেলোয়াড় নেইমার'
বার্সেলোনায় ফিরতে মুখিয়ে আছেন নেইমার। গত মৌসুমে পিএসজির চড়া দামের কারণে তাকে ফেরাতে পারেনি কাতালানরা। চলতি মৌসুমে অবশ্য দাম কমেছে, কিন্তু আগের মতো আগ্রহ আর নেই বার্সেলোনার। তবে বার্সেলোনার প্রেসিডেন্ট পদে এখনও থাকলে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতেন সান্দ্রো রোজেল। কারণ তার দৃষ্টিতে নেইমারের চেয়ে ভালো খেলোয়াড় বেকল মেসিই আছেন।
২৯ মে ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
২০ জুন সিরি আ শুরু করতে ইতালি সরকারের সবুজ সংকেত
ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা আসর শুরুর তারিখ জানালেও লিগ কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
২৯ মে ২০২০, ০৫:১৫ পূর্বাহ্ন
১৭ জুন ‘ফের মাঠে গড়াচ্ছে’ ইংলিশ প্রিমিয়ার লিগ
আগামী ১৭ জুন থেকে আসরটি ফের শুরু করতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে লিগ কর্তৃপক্ষ ও ক্লাবগুলো।
২৯ মে ২০২০, ০৪:৩০ পূর্বাহ্ন
২০২২ সালে আমূল বদলে যেতে পারে রিয়ালের স্কোয়াড
পরিবর্তনের ইঙ্গিতটা অনেক দিন থেকেই দিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ক্লাবকে ফের গ্যালাক্টিকোজ বানানোর পরিকল্পনা ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। আর এর জন্য দলের অনেক নিয়মিত খেলোয়াড়দেরই আগামী মৌসুম শেষে আর নাও দেখা যেতে পারে সান্তিয়াগো বার্নাব্যুতে। কারণ ২০১১ সালের ক্লাবের অনেকের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। অনেকের ২০২২ সালে। এখনও নতুন কোনো চুক্তির ইঙ্গিত মিলেনি।
২৮ মে ২০২০, ০২:৪৩ অপরাহ্ন
'চার খেলোয়াড় দিয়ে' পগবাকে চায় রিয়াল
রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার পর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবার প্রতি নজর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। গত মৌসুমে তাকে পেতে নানা প্রস্তাব দিয়েছিল দলটি। কিন্তু দরদাম নিয়ে বনিবনা না হওয়ায় এ চুক্তি সম্ভব হয়নি। সম্প্রতি আবারো তাকে পেতে চেষ্টা চালাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। তবে বিনিময় প্রথায়। পগবাকে পেতে রিয়াল তাদের চার খেলোয়াড় রাজি বলে সংবাদ প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম দ্য সান।
২৮ মে ২০২০, ০১:৩৩ অপরাহ্ন
লাউতারো বিক্রির জন্য নয়: ইন্টার মিলান
লুইস সুয়ারেজের যোগ্য উত্তরসূরি হিসেবে ইন্টার মিলানের আর্জেন্টাইন তরুণ লাউতারো মার্তিনেজকেই মনে ধরেছে বার্সেলোনার। অনেক দিন থেকেই তাকে কেনার চেষ্টা করে যাচ্ছে দলটি। কিন্তু এ তারকাকে বিক্রি করবেন না বলেই জানিয়েছেন ইন্টারের ক্রীড়া পরিচালক পিয়েরে অসিলিও। রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করলেই কেবল তাকে পেতে পারে কাতালানরা।
২৮ মে ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন
দর্শক ছাড়া মাঠে খেলার অনুভূতি অদ্ভুত মনে হলেও প্রস্তুত মেসি
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত স্প্যানিশ লা লিগা আবার শুরুর পথে। ৮ জুন থেকে লিগ শুরুর সবুজ সংকেত দিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ অবশ্য ১১ জুন থেকে শুরুর কথা ভাবছে। লিগ শুরু হলেও মাঠে থাকছে না কোনো দর্শক। দরজাবন্ধ এ পরিস্থিতিতে খেলার ব্যাপারটা মেনে নিয়েছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু এটা যে অদ্ভুত একটা অনুভূতি হতে যাচ্ছে তাও জানিয়ে দিয়েছেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
২৮ মে ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন
প্রিমিয়ার লিগে লিভারপুল যেন মেশিন: এমবাপে
করোনাভাইরাসের কারণে মাঝ পথে বন্ধ হয়ে যাওয়ার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য ছন্দে খেলে চলেছিল লিভারপুল। শেষ দিকে এসে একটি ম্যাচ না হারলে হয়তো অপরাজিত থাকার বিরল রেকর্ডটিই গড়তে পারতো তারা। আর তাদের এমন খেলায় মুগ্ধ হালের অন্যতম সেরা তরুণ কিলিয়ান এমবাপে। এই লিভারপুলকে মেশিনের সঙ্গে তুলনা করেছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) এ ফরাসি তরুণ।
২৭ মে ২০২০, ১২:৪২ অপরাহ্ন
'দ্য লাস্ট ডান্সে' মেসিকেও চান তার সতীর্থ
বাস্কেট বল কিংবদন্তি মাইকেল জর্ডানের ক্যারিয়ারের নানা ঘটনা নিয়ে দশ পর্বের একটা সিরিজ বানিয়েছে সম্প্রচারক প্রতিষ্ঠান নেটফ্লিক্স। যার নাম দেওয়া হয়েছে 'দ্য লাস্ট ডান্স!' যদিও এ শব্দের উৎস তৎকালীন শিকাগো বুলস কোচ ফিল জ্যাকসন। তবে মাইকেল জর্ডানের 'দ্য লাস্ট ডান্স' দেখে বেশ ভালো লেগেছে লিওনেল মেসির সাবেক সতীর্থ লুকাস বিগলিয়া। এবার মেসিরও এমন একটি শো দেখতে চান তিনি।
২৭ মে ২০২০, ০৮:২৪ পূর্বাহ্ন
দয়া করে আমাকে আর মেরো না: আলভারেজকে রোনালদিনহো
মাঠে প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্নের নাম ছিলেন রোনালদিনহো। তাকে আটকানো বেশ কষ্টসাধ্য কাজ ছিল ডিফেন্ডারদের জন্য। তাই মেরেই আটকে ফেলার সহজ পথটা খুঁজতেন তারা। কখনো কখনো এ মারের তীব্রতা মাত্রা ছাড়িয়ে যেত। এমনই এক ম্যাচে বারবার আহত হওয়ার পর কাতানিয়ার সাবেক ডিফেন্ডার পাবলো আলভারেজকে আর না মারার অনুরোধ করেছিলেন রোনালদিনহো।
২৭ মে ২০২০, ০৭:৪১ পূর্বাহ্ন
ডর্টমুন্ডকে হারিয়ে এখনই শিরোপার ঘ্রাণ পাচ্ছে বায়ার্ন
বুন্ডেসলিগায় টানা সাতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অপ্রতিরোধ্য দলটিকে এবার ভালোই লড়াই উপহার দিচ্ছিল বরুসিয়া ডর্টমুন্ড। কিন্তু জার্মান ক্লাসিকোতে পেরে উঠলো তারা। চিরপ্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ডের সঙ্গে পরিষ্কার ৭ পয়েন্টের ব্যবধান গড়ে নিয়েছে বায়ার্ন। ফলে আট ম্যাচ বাকি থাকতে এখনই শিরোপার ঘ্রাণ পাচ্ছে তারা। ডিফেন্ডার জশুয়া কিমিচের দেওয়া প্রথমার্ধের গোলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে দলটি।
২৬ মে ২০২০, ০৬:২৯ অপরাহ্ন
এখনই লেভানদোভস্কির সঙ্গে হালান্ডের তুলনা পছন্দ নয় বায়ার্ন কোচের
মাত্র ১৯ বছর বয়সেই সুপারস্টারের খেতাব পেয়ে গেছেন বরুসিয়া ডর্টমুন্ডের নরওয়ের ফুটবলার এরলিং হালান্ড। অনেকে এখনই তাকে বিশ্বের সেরা নম্বর নাইনের স্বীকৃতি দিয়ে ফেলছেন। এগিয়ে রাখছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা লেভানদোভস্কির চেয়েও। তবে রবার্ত লেভানদোভস্কির সঙ্গে এখনই হালান্ডের তুলনা দেওয়াই পছন্দ করেন না বায়ার্ন কোচ হান্সি ফ্লিক।
২৬ মে ২০২০, ০৯:০৫ পূর্বাহ্ন
লাউতারোকে কেনার সামর্থ্য নেই বার্সেলোনার: জামারানো
লুইস সুয়ারেজের বিকল্প হিসেবে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজকে চায় বার্সেলোনা। ট্রান্সফার মার্কেটে এটা বেশ পুরনো সংবাদ। তবে এখনও এ চুক্তির কোনো ইঙ্গিতই পাওয়া যায়নি। আর শেষ পর্যন্ত এ চুক্তি হবেও না বলে মনে করেন ইন্টার মিলানের সাবেক তারকা ইভান জামারানো। লাউতারোকে কেনার সামর্থ্য বার্সেলোনার নেই বলেই জানালেন তিনি।
২৫ মে ২০২০, ১০:২৩ পূর্বাহ্ন
লকডাউনের নিয়ম ভঙ্গ করেছেন জিদান!
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে লকডাউনের নিয়ম ভেঙেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিনেদিন জিদান। এমন সংবাদই প্রকাশ পেয়েছে স্প্যানিশ গণমাধ্যমে।
২৫ মে ২০২০, ০৮:২৮ পূর্বাহ্ন
১৩ হাজার 'সমর্থকের' সামনে খেলল মনশেনগ্লাডবাখ
বিশ্বব্যাপি মহামারি করোনাভাইরাসের কারণে এ সময়ে অনেক দেশে ফুটবল ফিরলেও ভক্ত-সমর্থকদের মাঠে যাওয়ার অনুমতি নেই। সেখানে ১৩ হাজার সমর্থকের সামনে খেলা তো অসম্ভবই। তবে সেই অসম্ভবটা বরুসিয়া মনশেনগ্লাডবাখ বাস্তব করেছেন অভিনব উপায়ে। ভক্ত-সমর্থকদের কাগজের ছবি লাগিয়ে দিয়েছেন আসনগুলোতে। দূর থেকে মনে হচ্ছিল যেন সমর্থকরাই বসে খেলা দেখছেন।
২৪ মে ২০২০, ০৯:৫৫ পূর্বাহ্ন
গোল উৎসব করে শীর্ষস্থান মজবুত করল বায়ার্ন
আলিয়াঞ্জ অ্যারেনায় ৫-২ গোলে জিতেছে বাভারিয়ানরা। স্বাগতিকদের হয়ে লক্ষ্যভেদ করেন লিয়ন গোরেৎজকা, থমাস মুলার, রবার্ট লেওয়ানডস্কি ও আলফোনসো ডেভিস। অন্য গোলটি আত্মঘাতী।
২৩ মে ২০২০, ০৬:৫৪ অপরাহ্ন
উলফসবুর্গকে হারিয়ে বায়ার্নের সঙ্গে ব্যবধান কমালো বরুসিয়া
জার্মান শীর্ষ লিগ বুন্ডেসলিগায় দারুণ জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। ভিএফএল উলফসবুর্গের বিপক্ষে ২-০ গোলের জয় পায় দলটি। দলের হয়ে গোল করেছেন দুই ফুলব্যাক। আর এ জয়ে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দলটি। মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
২৩ মে ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন
৮ জুন লা লিগা ফেরার অনুমতি দিয়েছে স্প্যানিশ সরকার
অনেক দিন থেকেই ফুটবল ফেরানোর চেষ্টা চলছে স্পেনে। খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি মিলেছে সপ্তাহ দুই হতে চলল। গত সপ্তাহ থেকে দলীয় অনুশীলনও শুরু করেছে তারা। এবার লিগ শুরু সম্ভাবনাও জোরালো হয়েছে। আগামী ৮ জুন থেকে লা লিগা ফেরার অনুমতি দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
২৩ মে ২০২০, ০৩:১৮ অপরাহ্ন
মেসিকে কোচিং করিয়ে স্বপ্নপূরণ বার্সা কোচের
বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। জিতেছেন রেকর্ড ছয়টি ব্যলন ডি'অর। ৩২ বছর বয়সে এখনও যে ছন্দে খেলছেন, তাতে সামনে হয়তো নিজেও ছাড়িয়ে যেতে পারেন। এমন খেলোয়াড়ের কোচ কে না হতে চায়? বার্সেলোনার কোচ কিকে সেতিয়েনও তাই মেসির কোচ হয়ে দারুণ উচ্ছ্বসিত। এটা তার জীবনের অন্যতম একটি স্বপ্নপূরণ বলে জানিয়েছেন এ স্প্যানিশ কোচ।
২৩ মে ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন
বার্সার বিপক্ষে করা সেই গোল বারবার দেখেন ভিনিসিয়ুস
লা লিগার পয়েন্ট টেবিলে তখন শীর্ষে বার্সেলোনা। এল ক্লাসিকো জিতলে ব্যবধানটা আরও বাড়বে। এ অবস্থায় নিজেদের প্রতিযোগিতায় ভালো ভাবে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিলো না রিয়াল মাদ্রিদের। আর দারুণ জয়ে শীর্ষেও উঠেছিল তারা। সে ম্যাচের জয়ের অন্যতম নায়ক ছিলেন রিয়ালের তরুণ তুর্কি ভিনিসিয়ুস জুনিয়র। দারুণ এক গোলে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। এল ক্লাসিকোতে নিজের করা প্রথম গোলটি বারবার দেখেন এ ব্রাজিলিয়ান তরুণ।
২৩ মে ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন