'স্পেনের ৯০ শতাংশ রেফারি রিয়াল মাদ্রিদের সমর্থক'

এ নিয়ে বিতর্কের শেষ নেই। বিশেষ করে ভক্তদের মধ্যে। এক পক্ষ বল থাকেন রেফারিরা বার্সেলোনাকে বেশি সমর্থন দেন, অপর পক্ষ বলেন রিয়ালকে। তবে সম্প্রতি লা লিগার সাবেক সাবেক স্প্যানিশ রেফারি এদুয়ার্দো ইতুরালদে গনজালেসের জানিয়েছেন, ৯০ শতাংশ রেফারি রিয়াল মাদ্রিদকে সমর্থন দেয়, আর বাকি ১০ শতাংশ বার্সেলোনার।
২৩ মে ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন

সিটি ছাড়তে পারেন আগুয়েরো

সাম্প্রতিক সময়ে প্রথম একাদশে থাকা আগের মতো নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সের্জিও আগুয়েরোর। যদিও মাঠের পারফরম্যান্স আগের মতোই আছে। তার উপর দুই বছরের জন্য ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ ম্যানচেস্টার সিটি। যদিও এর বিরুদ্ধে আবেদন করেছে ক্লাবটি। সবমিলিয়ে সিটিতে আগের মতো সুখে নেই সের্জিও আগুয়েরো। তাই আগামী মৌসুমে নতুন কোনো দলে দেখা যেতে পারে তাকে। এমন সংবাদই প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার।
২২ মে ২০২০, ০১:৪৭ অপরাহ্ন

'রোনালদোকে নির্দেশাবলী দেওয়ার দরকার হয় না'

বর্তমান বিশ্বের অন্যতম সেরা কোচ মানা হয় কার্লো আনচেলত্তিকে। চ্যাম্পিয়ন্স লিগে মাত্র পাঁচজন কোচ আছেন, যারা একাধিক ক্লাবের হয়ে শিরোপা জিতেছেন তাদের একজন তিনি। যখন রিয়াল মাদ্রিদে ছিলেন তখন তার শিষ্য ছিল বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু তাকে তেমন কোনো কিছু শেখাতে হয়নি আনচেলত্তির। কারণ রোনালদোদের মতো খেলোয়াড়দের খুব বেশি নির্দেশনা দিতে হয় না বলেই জানালেন তিনি।
২২ মে ২০২০, ১২:৩৪ অপরাহ্ন

রিয়াল মাদ্রিদ বলেই জিতেছেন বলতে পারছেন না সিলভা

ম্যাচটা হয়েছে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। কিন্তু সেখানে দাপট দেখালো সফরকারী ম্যানচেস্টার সিটিই। ম্যাচ জিতে নেয় ২-১ গোলের ব্যবধানে। তাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সিটিজেনরা এক পা দিয়ে রেখেছেন ধরেই নেওয়া যায়। কিন্তু এমনটা ভাবছেন না দলের অন্যতম সেরা খেলোয়াড় বের্নার্দো সিলভা। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাস জেনে এখনই জিতে গিয়েছেন, এমনটা ভাবতে পারছেন না এ পর্তুগিজ তরুণ।
২২ মে ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন, বার্সাকে হারিয়েই বুঝে গিয়েছিলেন মরিনহো

যে ইন্টার মিলানের বিপক্ষে গ্রুপ পর্বে সহজে জিতেছিল তারা, তাদের কাছেই কাতালানরা হেরে যায় সেমিফাইনালে। তাতেই ইন্টার কোচ হোসে মরিনহো বুঝতে পেরেছিলেন যে, চ্যাম্পিয়ন্স লিগ জিততে চলেছেন।
২২ মে ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন

রোনালদোর পর্যায়ে পৌঁছাতে পারে হালান্ড: রিভালদো

কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর পর্যায়ে পৌঁছানোর মতো দক্ষতা নরওয়ের এই তরুণের মাঝে দেখতে পাচ্ছেন রিভালদো।
২২ মে ২০২০, ০৮:৫৩ পূর্বাহ্ন

মেসি থাকায় বার্সার আরও চ্যাম্পিয়ন্স লিগ জেতা উচিত ছিল: ইনিয়েস্তা

রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডই ইনিয়েস্তার চোখে সময়ের সেরা ফুটবলার।
২১ মে ২০২০, ১২:১১ অপরাহ্ন

বেঁধে দেওয়া হলো রোনালদো-দিবালাদের লিগ শেষ করার সময়সীমা

মাত্র দশ দিনের বিরতি দিয়ে ১ সেপ্টেম্বর থেকে নতুন মৌসুম চালু করতে চায় ইতালি ফুটবল ফেডারেশন।
২০ মে ২০২০, ০৫:২৪ অপরাহ্ন

অনুশীলনে ফিরতে লিভারপুলের খেলোয়াড়দের জোর করবেন না ক্লপ

দলের কোনো ফুটবলার অনুশীলনে ফিরতে নিরাপদ বোধ না করলে তাকে জোর করা হবে না বলে জানিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
২০ মে ২০২০, ০৪:৪৫ অপরাহ্ন

মেসি হতে পারতেন গেতাফের খেলোয়াড়

সিনিয়র পর্যায়ে লিওনেল মেসির ক্যারিয়ারের পুরোটা জুড়েই বার্সেলোনা। তবে শুরুর গল্পটা হয়তো ভিন্ন হতেও পারতো। কারণ ক্যারিয়ারের শুরুর দিকে বার্সা অধিনায়ককে ধারে গেতাফেতে পাঠাতে চেয়েছিলেন তৎকালীন কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড। এমনটাই বলেছেন গেতাফের প্রেসিডেন্ট আনহেল তোরেস।
২০ মে ২০২০, ০১:৪৩ অপরাহ্ন

লাউতারো বার্সায় যোগ দিলে ভালো হবে: আর্জেন্টাইন কোচ

চলতি মৌসুমের শুরু থেকেই ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও চুক্তির খবর মিলেনি। তবে কাতালানরা যে তাকে পেতে আগ্রহী তা এক প্রকাশিত সত্য। আর শেষ পর্যন্ত এ চুক্তিটা হলে নিজেদের জন্য খুব ভালো হবে বলে মনে করেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
২০ মে ২০২০, ১২:১০ অপরাহ্ন

উয়েফা সভাপতির রাতের ঘুম কেড়ে নিয়েছে করোনা

‘মিলিয়ন মিলিয়ন’ ডলার ক্ষতির আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তিনি।
২০ মে ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন

'পিএসজিতেই থাকছেন নেইমার'

গত মৌসুম থেকেই বার্সেলোনায় ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন নেইমার। যে কারণে নিজের বেতন ভাতাতেও বড় রকমের ছাড় দিতে তৈরি ছিলেন তিনি। কিন্তু করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে তার ইচ্ছাটা হয়তো এবারও পূরণ হচ্ছে না। তাই আপাতত প্যারিস সেইন্ট জার্মেইতেই (পিএসজি) থাকছেন বলে জানিয়েছেন তার সাবেক মুখপাত্র ওয়াগনার রিবেইরো।
২০ মে ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন

হালান্ডকে পেতে রিয়ালের সঙ্গে প্রতিযোগিতায় পিএসজি

অনেক দিন থেকেই হালের বিস্ময় বালক এরলিং হালান্ডকে পেতে মুখিয়ে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংবাদ অনুযায়ী তার রিলিজ পুরোটা দিয়েই তাকে দলে টানতে প্রস্তুত লস ব্লাঙ্কোসরা। তবে এবার তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি নিচ্ছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি)। হালান্ডকে পেতে মাঠে নেমেছে ফরাসি চ্যাম্পিয়নরাও।
২০ মে ২০২০, ০৮:৫৬ পূর্বাহ্ন

ইংলিশ লিগের ৬ খেলোয়াড়-স্টাফ করোনায় আক্রান্ত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমায় আবার ফুটবল মাঠে ফেরানোর চেষ্টায় নেমেছে ইংলিশ প্রিমিয়ার কর্তৃপক্ষ। ফের মাঠে নামতে ক্লাবগুলো অনুশীলন করার সিদ্ধান্তও নেয়। তবে এর আগে বেশ বড় ধাক্কা খেয়েছে তারা। কারণ সকল খেলোয়াড় ও স্টাফদের কোভিড- ১৯ পরীক্ষা করানোর পর তিন ক্লাবের ছয় জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
১৯ মে ২০২০, ০৩:৫০ অপরাহ্ন

বদলে যেতে পারে চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কিছুটা কমায় সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে মাঠে ফিরছে ফুটবল লিগগুলো। সে ধারায় চ্যাম্পিয়ন্স লিগও ফেরার পথে রয়েছে। আগামী ৮ আগস্ট থেকে শুরু হতে পারে ফুটবলের অন্যতম সেরা এ আসর! তবে বদলে যাচ্ছে এর নিয়ম। কোয়ার্টার ফাইনাল থেকে থাকছে না হোক-অ্যাওয়ে পদ্ধতি। ফাইনালের মতো এক লেগেই নিষ্পত্তি হবে পরবর্তী রাউন্ডে যাচ্ছে কোন দল। এমন সংবাদই প্রকাশ করেছে স্পেনের শীর্ষস্থানীয় গণমাধ্যম এএস।
১৯ মে ২০২০, ০২:২৮ অপরাহ্ন

স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে চ্যারিটি ম্যাচ খেলবে রিয়াল-বায়ার্ন-ইন্টার

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বেশ ভয়াবহ অবস্থা ইউরোপের দেশগুলোর। বিশেষ করে ইতালি ও স্পেনের। আর এ সময়ে কঠিন সময় পার করছেন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেছেন। অনেকে মৃত্যুর কোলেও ঢলে পড়েছেন। ওইসব যোদ্ধাদের সম্মান জানাতে এবার চ্যারিটি ম্যাচ খেলবে বিশ্বের শীর্ষস্থানীয় তিন লিগের তিনটি ক্লাব রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। তবে ঠিক কবে ম্যাচগুলো হবে তা এখনও নির্ধারিত হয়নি।
১৯ মে ২০২০, ১১:৩১ পূর্বাহ্ন

সেই ফাউলের জন্য গর্বিত নন ভালভার্দে

বারপোস্টের সামনে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন আলভারো মোরাতা। প্রায় নিশ্চিত গোলের পথে। পেছন থেকে তাকে থামানর একটাই রাস্তা ছিল। সেটা ফাউল করা। সেটাই করেছিলেন ফেড ভালভার্দে। যে কারণে প্রতিপক্ষ কোচেরও ভূয়সী প্রশংসা পেয়েছেন রিয়াল মাদ্রিদের এ খেলোয়াড়। কিন্তু নিজে সে ফাউলের জন্য গর্বিত নন এ তরুণ উরুগুইয়ান।
১৯ মে ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন

কাল থেকে অনুশীলন শুরু করছেন সালাহ-আগুয়েরোরা

সাম্প্রতিক সময়ে বেশ ভালো সংবাদই পাচ্ছেন ফুটবল ভক্তরা। দুইদিন আগেই মাঠে গড়িয়েছে জার্মান বুন্ডেসলিগা। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনাটা আরও জোরালো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে অনুশীলনে নামছে প্রিমিয়ার লিগের দলগুলো। তবে শুরুতে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে অনুশীলন করতে হবে সালাহ-মানে-আগুয়েরোদের।
১৮ মে ২০২০, ০২:৩৬ অপরাহ্ন

ধর্ষণ মামলায় গ্রেফতার প্রথম করোনা আক্রান্ত প্রিমিয়ার লিগ ফুটবলার

ইংলিশ প্রিমিয়ার লিগে সবার আগে সবার আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন চেলসির ইংলিশ ফুটবলার কালাম জেমস হডসন-ওডোই। সুস্থও হয়েছেন। তবে আবারও সংবাদের শিরোনামে এ তরুণ। এবার তার বিরুদ্ধে এক মডেলকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অবশ্য গ্রেফতারের এক ঘণ্টা পর জামিনে ছাড়াও পেয়েছেন ১৯ বছর বয়সী এ তরুণ।
১৮ মে ২০২০, ০১:৪২ অপরাহ্ন