লা লিগায় মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড

বাড়তি সতর্কতার জন্য আরও কিছু পরিবর্তন আনছে লা লিগা কর্তৃপক্ষ। স্পেনের সর্বোচ্চ স্তরের ফুটবল প্রতিযোগিতায় মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড দেখতে হবে খেলোয়াড়দের।
১০ মে ২০২০, ১০:০৩ পূর্বাহ্ন

বুন্ডেসলিগা শুরুর আগে বড় ধাক্কা

সব প্রস্তুতি নেওয়া শেষ। সূচিও চূড়ান্ত। আগামী ১৬ মে থেকে ফের শুরু হওয়ার কথা জার্মানির শীর্ষস্থানীয় ফুটবল আসর বুন্ডেসলিগা। কিন্তু এর আগে বেশ বড় ধাক্কা খেয়েছি তারা। কারণ দ্বিতীয় বিভাগের দল ডায়নামো ড্রেসডেনের দুই খেলোয়াড়ের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যে কারণে পুরো দলকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয়েছে। এ অবস্থায় নির্দিষ্ট সময়ে লিগ শুরু নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে।
১০ মে ২০২০, ০৮:৫০ পূর্বাহ্ন

নিলামে মুন্নার জার্সি ৩ লাখে বিক্রি, রেফারি তৈয়বের ৫ লাখ ৫৫ হাজারে

নিলাম চলাকালীন মুন্নার আরও একটি জার্সি বিক্রি হয়েছে।
১০ মে ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন

মসজিদে ঢুকে গুলি করে সাবেক ফুটবলারকে হত্যা

সেসময় ৩৯ বছর বয়সী এই সাবেক ফুটবলার তারাবির নামাজ আদায় করছিলেন।
৯ মে ২০২০, ১২:৫২ অপরাহ্ন

‘গার্দিওলা যাওয়ার পর মেসিকে সেরা ছন্দে পাওয়া যায়নি’

গার্দিওলা ২০১২ সালে ন্যু ক্যাম্প ছাড়ার পর থেকে মেসি নিজের সেরা স্তরে আর পৌঁছতে পারেননি বলে মনে করেন আয়াক্স আমস্টারডাম কোচ।
৯ মে ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন

লকডাউন থেকে ভাঙা পা নিয়ে ফিরলেন রিয়াল স্ট্রাইকার জোভিচ

স্পেনের সফলতম ক্লাব রিয়াল এক আনুষ্ঠানিক বিবৃতিতে জোভিচের চোটের বিষয়টি নিশ্চিত করেছে।
৮ মে ২০২০, ০৭:১৯ অপরাহ্ন

করোনাভাইরাস পরীক্ষায় সবাই নেগেটিভ, অনুশীলনে ফিরছে রিয়াল

করোনাভাইরাস পরীক্ষায় সবাই নেগেটিভ হওয়ায় এবার ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করতে পারবে রিয়াল।
৮ মে ২০২০, ০৬:০৯ অপরাহ্ন

অনুশীলনে ফিরলেন মেসি-সুয়ারেজরা

অনুশীলন করার অনুমতি ছিল গত সোমবার থেকেই। কিন্তু ক্লাবের সবার করোনাভাইরাস পরীক্ষা করার জন্যই অপেক্ষায় ছিল তারা। গতকাল বৃহস্পতিবারই কোভিড-১৯ পরীক্ষার ফলাফল হাতে আসে। তাতে দলের সব খেলোয়াড়ই নেগেটিভ। তাই আজ শুক্রবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন ফুটবল ক্লাব বার্সেলোনার খেলোয়াড়রা।
৮ মে ২০২০, ০৪:০৪ অপরাহ্ন

অনুমোদন পেল পাঁচ বদলি খেলোয়াড়ের প্রস্তাব

প্রস্তাবটা আগেই দিয়েছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে অপেক্ষায় ছিল অনুমোদনের। অবশেষে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) তরফ থেকে মিলেছে অনুমোদন। চলতি বছর পর্যন্ত তিন জনের জায়গায় পাঁচ খেলোয়াড় বদল করতে পারবে ফুটবল ক্লাবগুলো।
৮ মে ২০২০, ০৪:০০ অপরাহ্ন

সিরি আতে ফের করোনাভাইরাসের হানা, আক্রান্ত ১০ জন

ফুটবলার ও স্টাফ মিলিয়ে ইতালির শীর্ষ ক্লাব প্রতিযোগিতার দশ জনের শরীরে ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।
৮ মে ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন

সেনা প্রশিক্ষণেও সেরা ছাত্র সন

খেলার মাঠে দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং-মিনের দক্ষতার কথা সবাই জানেন। টটেনহ্যাম হটস্পার্সের হয়ে বহু যুদ্ধ জয়ের নায়ক তিনি। মাঠের সে খেলোয়াড় যোগ দিয়েছিলেন কোরিয়ান সেনাবাহিনীতে। আর সেখানেও দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন সন। ১৫৭ জন শিক্ষানবিশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন এ ফুটবল তারকা।
৮ মে ২০২০, ১০:২০ পূর্বাহ্ন

পেনাল্টিতে কম গোল দেওয়ায় গোল্ডেন বুট পাচ্ছেন এমবাপে

ফরাসী লিগ ওয়ানে গোল্ডেন বুট প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কিলিয়ান এমবাপেকে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে লিগ দা ফুটবল প্রফেশনাল (এলএফপি)। উম্মুক্তভাবে বেশি গোল দেওয়ার কারণে এ পুরষ্কার জিতেছেন ২১ বছর বয়সী এ তরুণ।
৮ মে ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন

বার্সেলোনার সবাই করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ

অনুশীলনে নামার অনুমতি মিলেছে গত সোমবারই। তবে বার্সেলোনার খেলোয়াড়রা এখনও শুরু করেননি। মূলত দলের সকল খেলোয়াড়দের করোনাভাইরাস কোভিড-১৯ এর পরীক্ষার জন্য অপেক্ষা করছিল বার্সা কর্তৃপক্ষ। বুধবার পরীক্ষা করার পরদিনই ফলাফল মিলেছে। তাতে দলের খেলোয়াড়ের ফলাফল নেগেটিভ এসেছে।
৮ মে ২০২০, ০৬:১৬ পূর্বাহ্ন

বায়ার্ন মিউনিখের সহকারী কোচ নিযুক্ত হলেন ক্লোজা

আগামী মৌসুমের জন্য ক্লোজাকে কোচিং প্যানেলে যুক্ত করেছে বাভারিয়ানরা।
৭ মে ২০২০, ০৮:১৭ অপরাহ্ন

১৬ মে থেকে মাঠে গড়াচ্ছে বুন্ডেসলিগা

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় দুই মাস ধরে স্থগিত থাকা বুন্ডেসলিগা আগামী ১৬ মে থেকে শুরু হচ্ছে।
৭ মে ২০২০, ১২:০৮ অপরাহ্ন

অনুশীলনে না ফেরার হুমকি, প্রয়োজনে ফুটবল ছেড়ে দিবেন তিনি

লা লিগা সেগুন্দা ডিভিশনের ক্লাব কাদিজের ডিফেন্ডার রাফায়েল হিমেনেজ জার্কি। কিন্তু সবাই তাকে চেনে 'ফালি' নামেই। তিনিই প্রথম কোন স্প্যানিশ ফুটবলার যে অনুশীলনে ফেরার সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করেছেন। প্রয়োজনে ফুটবলটাই ছেড়ে দিয়ে অন্য চাকুরী করবেন, তবুও নিজেকে এবং নিজের পরিবারকে ঝুঁকিতে ফেলতে করোনাভাইরাসের কারণে সৃষ্ট কঠিন এ সময়ে ফুটবলে ফেরার কোনো ইচ্ছাই নেই তার।
৭ মে ২০২০, ১১:৫৬ পূর্বাহ্ন

মেসি-রোনালদোকে কেনা হবে, মজা করতেন ম্যানসিটির খেলোয়াড়রা

পাবলো জাবালেতা যখন ম্যানচেস্টার সিটিতে যোগ দেন, তখনও থাকসিন শিনাওয়াত্রার অধীনেই ছিল ক্লাবটি। ইংলিশ লিগে খেলার স্বপ্নেই লা লিগার দল এস্পানিয়ল ছেড়ে সিটিতে যোগ দেন তিনি। কিন্তু যোগ দেওয়ার অল্প কয়েকদিন পরই সব চিত্র যায় পাল্টে। ক্লাবটি কিনে নেয় আবুধাবি ইউনাইটেড গ্রুপ। হঠাৎ করেই বিশ্বের অন্যতম ধনী ক্লাবে পরিণত হয় তারা। ফলে একের পর এক তারকারা যোগ দিবেন এমন প্রত্যাশাই করেছিলেন জাবালেতারা। এ নিয়ে মজা করতেও ছাড়েননি।
৭ মে ২০২০, ০৯:২৩ পূর্বাহ্ন

অবশেষে করোনাভাইরাস থেকে মুক্ত হলেন দিবালা

গত ২১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছিলেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। এরপর কেটে গেছে দেড় মাসেরও বেশি সময়। করোনাভাইরাসের লম্বা যুদ্ধের পর অবশেষে তাকে জয় করতে পেরেছেন ২৬ বছর বয়সী এ তরুণ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস কর্তৃপক্ষ।
৭ মে ২০২০, ০৪:৪৭ পূর্বাহ্ন

শুক্রবার থেকে শুরু হচ্ছে কোরিয়ান লিগ

চীনের পরে শুরুর দিকে করোনাভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছিল দক্ষিণ কোরিয়ায়। সে দেশটি করোনাভাইরাসকে অনেকটা জয় তো করেছেই, এবার দেশের শীর্ষ ফুটবল আসর কে-লিগ শুরু করতে যাচ্ছে। আগামী শুক্রবার (৮ মে) থেকেই শুরু হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার এ শীর্ষ লিগ।
৬ মে ২০২০, ০২:৩০ অপরাহ্ন

আর্জেন্টিনার বিপক্ষে করা ওয়েনের সেই গোল দেখেই অনুপ্রাণিত আগুয়েরো

১৯৯৮ সালের বিশ্বকাপের কথা। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা। ম্যাচের ১৬ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে একক দক্ষতায় কাটিয়ে দুর্দান্ত এক গোল করে ইংলিশদের এগিয়ে দেন মাইকেল ওয়েন। আর সেই গোল দেখে চোখ যেন ছানাভরা সের্জিও আগুয়েরোর। তখন তার বয়স ১০ ছুঁইছুঁই। সেই গোল দেখেই ফুটবলার হওয়ার আত্মবিশ্বাস মিলে তার।
৬ মে ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন