ফুটবলে ফিরতে মরিয়া দিবালা

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে ইতালির ফুটবল লিগ। যদিও সাম্প্রতিক সময়ে অনুশীলনের সুযোগ মিলেছে। কিন্তু এখনও মাঠে নামার সুযোগ হয়নি জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার। কারণ আক্রান্ত হওয়ার ছয় সপ্তাহ পরও কোভিড-১৯ পজিটিভ ছিলেন তিনি। আর লম্বা এ সময় মাঠের বাইরে থেকে ফুটবলকে দারুণ মিস করছেন এ তরুণ। আবারও ফুটবলে ফিরতে মুখিয়ে আছেন এ আর্জেন্টাইন তারকা।
৬ মে ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা ঠিক হবে না: কর্তুয়া

লিগ বাতিল করে শীর্ষে থাকা দলকে সবার আগে চ্যাম্পিয়ন করার ঘোষণা দেয় বেলজিয়ান ফুটবল ফেডারেশন। অথচ সেই দেশের গোলরক্ষক স্পেনে এ নিয়ম চান না। কারণ এ নিয়মে চ্যাম্পিয়ন হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। আর শেষ পর্যন্ত যদি করোনাভাইরাসের কারণে লিগ বাতিল করে কাতালানদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় তাহলে এটা খুবই হতাশাজনক হবে বলে জানালেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কর্তুয়া।
৬ মে ২০২০, ০৯:১৬ পূর্বাহ্ন

'রিয়াল মাদ্রিদের জন্যই তৈরি হয়েছেন হালান্ড'

বয়সটা মাত্র ১৯ বছর। এখনই বিশ্ব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলছেন বুরুশিয়া ডর্টমুন্ডের তরুণ এরলিং হালান্ড। তাকে পেতে মুখিয়ে আছে জায়ান্ট ক্লাবগুলো। বিশেষ করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর এ ক্লাবের জন্যই হালান্ড তৈরি হয়েছেন বলেই মনে করেন তার সাবেক সহকারী কোচ রেডবুল সলজবুর্গের স্তানিস্লাভ মাচেক।
৫ মে ২০২০, ১২:৪৭ অপরাহ্ন

'রোনালদো ইউনাইটেডে ফিরবেন, ৯৯% নিশ্চিত ছিলেন ফার্গুসন'

বিশ্ব ফুটবলে ক্রিস্তিয়ানো রোনালদোর উত্থান ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসনের হাত ধরেই। তার অধীনে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন। জিতেছেন প্রথম ব্যালন ডি'অরটিও। কিন্তু হুট করেই ২০০৯ সালে ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে পারি জমান তিনি। তবে চার মৌসুম পর আবারও ম্যানইউতে ফেরার কাছাকাছি ছিলেন। আর এ ব্যাপারে প্রায় ৯৯ শতাংশ নিশ্চিত ছিলেন ফার্গুসন।
৫ মে ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন

হাত মেলানোর ভিডিও পোস্ট করে বরখাস্ত আইভরিকোস্টের কালু

জার্মান ফুটবল লিগ (ডিএফএল) কর্তৃপক্ষও টুইটারে এক বিবৃতিতে বলেছে, এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
৫ মে ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

১৫ মে থেকে শুরু হচ্ছে জার্মান বুন্ডেসলিগা!

প্রস্তুতি সব আগেই সারা। গত সপ্তাহ থেকে খেলোয়াড়রাও অনুশীলন করছেন নিয়মিত। অপেক্ষা ছিল সরকারী সিদ্ধান্তের। অবশেষে তাও মিলেছে। আগামী ১৫ মে থেকে ফের শুরু হতে যাচ্ছে জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগা। এমন সংবাদই প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। অথচ, জার্মান ফুটবল লিগ (ডিএফএল) কর্তৃপক্ষ জানিয়েছে বুন্ডেসলিগা ও বুন্ডেসলিগা-২ এর ১০ জনের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
৫ মে ২০২০, ০৯:৫৮ পূর্বাহ্ন

ইতালিতে ফিরে আবার কোয়ারেন্টিনে রোনালদো

ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ খেলার পরদিন অসুস্থ মা ডোলোরেস আভেইরোর সঙ্গে দেখা গিয়েছিলেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু যাওয়ার পরদিন শোনেন সতীর্থ দানিয়েল রুগানি করোনাভাইরাসে আক্রান্ত। ফলে স্বেচ্ছায় ১৪ দিন কোয়ারেন্টিনে ছিলেন এ তারকা। তার কোনো সমস্যা দেখা দেয়নি। তবে আবারও কোয়েরেন্টিনে থাকতে হচ্ছে তাকে। পর্তুগাল থেকে ইতালিতে আসায় এবার বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হলো পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকাকে।
৫ মে ২০২০, ০৮:৫৮ পূর্বাহ্ন

ইউনাইটেডের ইনিয়েস্তা হতে চান ব্রুনো ফার্নান্দেজ

বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান মিডফিল্ডার মানা হয় ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজকে। মাঝ মাঠ নিয়ন্ত্রণ করার পাশাপাশি গোল দেওয়া ও সতীর্থকে দিয়ে করাতেও পারদর্শী এ খেলোয়াড়। ঠিক যেমনটা বার্সেলোনায় করতেন আন্দ্রেস ইনিয়েস্তা। আর তা হবেই না কেন? কারণ ব্রুনো যে এ স্প্যানিশ তারকাকেই অনুসরণ করেন। ইউনাইটেডের ইনিয়েস্তা হয়ে উঠতে চান এ পর্তুগিজ।
৪ মে ২০২০, ০৪:০০ অপরাহ্ন

'বার্সেলোনায় সুখেই আছি, আর কি চাই?'

অধিনায়ক লিওনেল মেসির পর বার্সেলোনায় সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়ের নাম গোলরক্ষক মার্ক-আন্দ্রেস টের স্টেগেন। এমন খেলোয়াড়কে নিশ্চয় ছেড়ে দিতে চায় না কোনো ক্লাব। অথচ চলতি মৌসুমে এ তারকা গোলরক্ষকের ক্লাব ছাড়ার গুঞ্জন বেশ চড়া। তবে সে গুঞ্জন অনেকটাই উড়িয়ে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম লাইভে জানালেন, বার্সেলোনাতে বেশ সুখেই আছেন এ জার্মান গোলরক্ষক।
৪ মে ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন

পিয়ানিচের বার্সায় আসা নির্ভর করছে আর্থুরের উপর!

সেই ২০১৬ সালেই তৎকালীন বার্সা কোচ লুইস এনরিকে চেষ্টা করেছিলেন মিরালেম পিয়ানিচকে বার্সেলোনায় আনতে। কিন্তু পেরে ওঠেননি। সম্প্রতি আবারও তাকে পাওয়ার চেষ্টা চালাচ্ছে ক্লাবটি। তাকে পাওয়ার খুব কাছাকাছিও চলে গিয়েছে কাতালানরা। যদিও তাকে পেতে হলে জুভেন্টাসকে দিতে হবে তরুণ মিডফিল্ডার আর্থুর মেলোকে। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও এএস।
৪ মে ২০২০, ০৮:১৯ পূর্বাহ্ন

মেসির সঙ্গে খেলা সহজ নয়, লাউতারোকে সতর্ক করলেন স্যাভিওলা

লুইস সুয়ারেজের বিকল্প হিসেবে আগামী মৌসুমে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজকে চায় বার্সেলোনা। লাউতারোও স্পেনের ক্লাবটিতে যেতে ইচ্ছুক। কিন্তু ঝোঁকের বসে তাকে কোনো সিদ্ধান্ত নিতে নিষেধ করলেন লিওনেল মেসির এক সময়ের সতীর্থ হ্যাভিয়ার স্যাভিওলা। কারণ মেসির সঙ্গে খেলাটা সহজ হবে না বলে মনে করেন সাবেক এ বার্সেলোনা তারকা।
৩ মে ২০২০, ০২:৪৮ অপরাহ্ন

শচীন আর মেসির মধ্যে যে মিল দেখতে পান রায়না

খেলার মাঠের রেকর্ড আর কীর্তির দিক থেকে নয়, এই দুই মহাতারকার সহজাত মোহনীয় গুণাবলী ও চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে দারুণ মিল খুঁজে পান সুরেশ রায়না।
৩ মে ২০২০, ০২:১২ অপরাহ্ন

জুভেন্টাসে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মার্সেলো

গুঞ্জনটা শুরু সেই ২০১৮8 সাল থেকে। ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই। এরপর বেশ কিছু গণমাধ্যমেও এসেছে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিতে যাচ্ছেন মার্সেলো। চলতি মৌসুমেও উঠেছে। আগামী মৌসুমে জুভেন্টাসের যোগ দেওয়ার গুঞ্জন চাউর ফুটবল পাড়ায়। তবে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিশ্বকাপ জয়ী সাবেক ইতালিয়ান তারকা ফ্যাবিও ক্যানাভারোর সঙ্গে লাইভে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ৩১ বছর বয়সী এ ব্রাজিলিয়ান লেফট ব্যাক।
৩ মে ২০২০, ১২:১৩ অপরাহ্ন

এবার সরাসরি ম্যানসিটি ছাড়ার ইঙ্গিত দলেন ডি ব্রুইন

উয়েফার ক্লাব লাইসেন্স ও ফেয়ার প্লে নীতির ‘মারাত্মক লঙ্ঘন’ করায় দুই বছরের জন্য ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নিষিদ্ধ ম্যানচেস্টার সিটি। ফলে দুই বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না তারা। যদিও এ সিদ্ধান্তের বিপক্ষে আবেদন করছে ক্লাবটি। তবে শেষ পর্যন্ত যদি দুই বছরের নিষেধাজ্ঞা বহাল থাকে তাহলে ক্লাব ছেড়ে দিবেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।
৩ মে ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ন

সাইফ স্পোর্টিংয়ের ওপর ট্রান্সফার নিষেধাজ্ঞা আরোপ করল ফিফা

তিনজন বিদেশি খেলোয়াড়ের ভিন্ন ভিন্ন অভিযোগের ভিত্তিতে জরিমানা করা হয়েছিল দলটিকে। জরিমানার অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার শৃঙ্খলা কমিটি।
২ মে ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত তিনজন, বুন্দেসলিগা চালু হওয়া নিয়ে শঙ্কা

তিনজনের শরীরে ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয় ক্লাবটির পক্ষ থেকে। তাদের কারও শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি।
২ মে ২০২০, ১০:১৪ পূর্বাহ্ন

বেশিরভাগই খেলায় ফিরতে ভয় পাচ্ছে: আগুয়েরো

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হয়ে গেছে ইংল্যান্ডের সব ধরনের ফুটবল লিগ ও টুর্নামেন্ট। তবে সম্প্রতি ইতিবাচক সংবাদই মিলেছে। দেশটির ডিজিটাল, সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অলিভার ডাউডেন আগামী জুন থেকে ফের লিগ শুরু করতে ক্লাবগুলোর সঙ্গে কাজ করার ঘোষণা দেন। তাতে ফের মাঠে গড়াতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ। কিন্তু যারা খেলবেন সেই খেলোয়াড়রাই ফিরতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সের্জিও আগুয়েরো।
১ মে ২০২০, ০৮:৪৯ পূর্বাহ্ন

দিবালা এখনও করোনা আক্রান্ত থাকায় ইতালিতে ফেরেননি রোনালদো

গত মঙ্গলবারই ইতালিতে ফেরার কথা ছিল জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর। সে অনুযায়ী ফেরার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু এর আগেই পাওলো দিবালার সংবাদ ফাঁশ হয়ে যায়। এখনও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আছেন এ আর্জেন্টাইন তারকা। যে কারণে ইতালিতে ফেরার ঝুঁকি নেননি রোনালদো। এমন সংবাদই প্রকাশ করেছে ইতালিয়ান গণমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্ত।
১ মে ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন

লিগ ওয়ানের পথে হাঁটলে কি হবে ইউরোপের বাকি শীর্ষ লিগের ফলাফল?

করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত মাঝপথে বন্ধ করে হয়েছে ফরাসী লিগ ওয়ান। শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) চ্যাম্পিয়ন ঘোষণা করেছে লিগ দা ফুটবল প্রফেশনাল (এলএফপি)। এমনকি তারা ইউরোপের বাকি লিগ কর্তৃপক্ষের কাছে তাদের দেখানো পথে হাঁটতে অনুরোধ করেছেন বলে সংবাদে এসেছে। আর এমনটা কি হবে ইউরোপের বাকি শীর্ষ চারটি লিগের অবস্থা?
১ মে ২০২০, ০৬:৩৯ পূর্বাহ্ন

রোনালদো-লুকাকুদের লিগ বাতিল করবেন না ইতালির ফুটবল প্রধান

আগের দিনই ফরাসী লিগ বাতিল করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। সরকারী সিদ্ধান্তেই এমনটা করেছে তারা। এর আগে বেলজিয়ান লিগও একই পথে হেঁটেছে। তাই বিশ্বের অন্য লিগগুলো বাতিল করার চাপ বাড়ছে। তবে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় কখনোই লিগ বাতিল করবেন না বলে জানিয়েছেন গাব্রিয়েলে গ্রাভিনা।
১ মে ২০২০, ০৫:৩৫ পূর্বাহ্ন