বাংলাদেশি ফুটবলার জনির চিকিৎসায় ক্ষতিপূরণ দিলো ফিফা
বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে গত বছর আফগানিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন বাংলাদেশের ফুটবলার মাশুক মিয়া জনি। ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোটে পড়লে তার ক্ষতিপূরণ দিয়ে থাকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সে ধারায় এবার দ্বিতীয় ধাপের ক্ষতিপূরণ পাচ্ছেন জনি। এর আগে গত ফেব্রুয়ারিতে প্রথম ধাপের ক্ষতিপূরণ পেয়েছিলেন এ মিডফিল্ডার।
২১ এপ্রিল ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন
‘ব্রাজিলের রোনালদো পর্তুগালের রোনালদোর চেয়ে ভালো’
করোনাভাইরাসের ফলে সৃষ্ট স্থবির সময়ে এক ফুটবল তারকার সঙ্গে আরেক তারকার তুলনা করার চর্চাটা যেন বহুগুণে বেড়ে গেছে।
২০ এপ্রিল ২০২০, ০৩:০৩ অপরাহ্ন
সেনাবাহিনীতে যোগ দিলেন সন
ক্লাবের অনুমতি নিয়ে ইংল্যান্ড থেকে জরুরী ভিত্তিতে গত মাসেই দেশে ফিরেছিলেন টটেনহ্যাম হটস্পার্সের কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং-মিন। বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ হওয়ার পরই সেনাবাহিনীতে যোগ দেওয়া কথা ছিল তার। তবে অবশেষে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তিনি। সোমবার জেজু দ্বীপের দক্ষিণাংশে সবুজ রঙের হুডি, কালো বেসবল ক্যাপ-ট্রাউজার এবং মুখে মাস্ক পরা অবস্থায় সেনাবাহিনী সদস্যদের সঙ্গে দেখা গেছে তাকে।
২০ এপ্রিল ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন
স্বেচ্ছায় ৪ মাসের বেতন ছাড়লেন রোমার কোচ-খেলোয়াড়রা
করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় আর্থিক ঘাটতি কমাতে প্রায় সব জায়ান্ট দলগুলোই খেলোয়াড়দের বেতনে কাটছাঁট করছে। এ নিয়ে ক্লাব এবং খেলোয়াড়দের মধ্যে দর-কষাকষিও হচ্ছে। তবে এর মধ্যেই অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতালিয়ান ক্লাব এএস রোমার খেলোয়াড়রা। স্বেচ্ছায় আগামী চার মাস বেতনের এক টাকাও না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের কোচ-খেলোয়াড়রা।
২০ এপ্রিল ২০২০, ০৯:৩৩ পূর্বাহ্ন
‘লিগ শেষ করা না গেলে বার্সাকে শিরোপা দেওয়া উচিত’
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্প্যানিশ লা লিগা স্থগিত হওয়ার আগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বার্সেলোনা। দলটির মিডফিল্ডার ইভান রাকিতিচ মনে করেন, এবারের মৌসুম শেষ করা সম্ভব না হলে তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত।
২০ এপ্রিল ২০২০, ০৬:২৮ পূর্বাহ্ন
করোনা: ১০৪ দিন পর উহানের ফুটবল ক্লাবের আবেগঘন প্রত্যাবর্তন
তিন মাসেরও বেশি সময় পর করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে ফিরতে পেরেছে সেখানকার ফুটবল ক্লাব উহান জুল। নানা জটিলতা কাটিয়ে স্পেন থেকে জার্মানি হয়ে অবশেষে পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন দলটির স্থানীয় খেলোয়াড়রা।
১৯ এপ্রিল ২০২০, ০১:৫৪ অপরাহ্ন
‘মানবতার নায়ক’দের শ্রদ্ধা জানালেন পেলে, ম্যারাডোনাসহ ৫০ ফুটবলার
শনিবার ফিফা তাদের অফিসিয়াল টুইটার পেজে একটি ভিডিও পোস্ট করে। সেখানে চিকিৎসাকর্মীদের ‘মানবতার নায়ক’ হিসেবে অভিহিত করা হয়।
১৯ এপ্রিল ২০২০, ১২:৪০ অপরাহ্ন
রোনালদোকে নয়, রুনির ভোটও মেসির বাক্সে
আগের দিনই মেসিকে এগিয়ে রাখার কথা সাক্ষাৎকারে বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ইংলিশ তারকা ডেভিড ব্যাকহাম। এক সময়ের সতীর্থের পথেই এবার হাঁটলেন ম্যান ইউনাইটেডের আরেক সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনি। বহুল আলোচিত বিতর্কে তিনিও সেরা বললেন মেসিকেই।
১৯ এপ্রিল ২০২০, ১২:৩৮ অপরাহ্ন
নিজ গ্রামে হাজার টন খাদ্য সহায়তা দিলেন সালাহ
দুঃসময়ে নিজের গ্রামের নিম্নবিত্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন লিভারপুলের মিশরীয় ফুটবলার মোহামেদ সালাহ। স্থানীয়দের বিপুল পরিমাণ খাদ্য সহায়তা দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
১৯ এপ্রিল ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন
মেসির লেভেলে পৌঁছাতে পারেনি রোনালদো: ব্যাকহাম
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ইংলিশ তারকা ডেভিড ব্যাকহাম কোনো দ্বিধায় ভোগেননি। রাখঢাক না করেই মেসিকে সেরা বলেছেন তিনি।
১৯ এপ্রিল ২০২০, ০৭:৩৪ পূর্বাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ নেই, তাই খেলা শুরু হচ্ছে তুর্কমেনিস্তানে
একদম স্বাভাবিক ঘরানায় ভরা গ্যালারিতে ফুটবল লিগ শুরু করতে চলেছে তুর্কমেনিস্তান।
১৯ এপ্রিল ২০২০, ০৫:৩৯ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত হয়েছিলাম কি-না জানি না: ডে ব্রুইনা
প্রায় দুই সপ্তাহের মতো অসুস্থ ছিলেন কেভিন ডে ব্রুইনা। বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিতে তাই একটি প্রশ্নই উঠে আসে। তিনিও কি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন?
১৮ এপ্রিল ২০২০, ০৭:৪৩ পূর্বাহ্ন
করোনাভাইরাস: চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার
প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় মারা গেছেন সাবেক ইংলিশ ফুটবলার নর্ম্যান হান্টার। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী স্কোয়াডের এই ডিফেন্ডার বিখ্যাত ছিলেন লিডস ইউনাইটেডের হয়ে লম্বা সময় ধরে দেখানো নৈপুণ্যের জন্য।
১৮ এপ্রিল ২০২০, ০৬:০৩ পূর্বাহ্ন
সেপ্টেম্বরে মাঠে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা
ব্রাজিল, আর্জেন্টিনাসহ মোট দশটি দল আগামী সেপ্টেম্বর থেকে শুরু করবে ২০২২ কাতার বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই।
১৮ এপ্রিল ২০২০, ০৬:০২ পূর্বাহ্ন
'৫০ বছর বয়সেও খেলতে চাইবেন বুফন'
সম বয়সী সব খেলোয়াড়ই বুট জোড়া তুলে রেখেছেন। অনেকে তো ভিন্ন পেশায় নিজেদের মানিয়েও নিয়েছেন। কিন্তু এখনও দাপটের সঙ্গেই খেলে যাচ্ছেন ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। অথচ এখন তার বয়স ৪২ ছাড়িয়েছে।
১৭ এপ্রিল ২০২০, ০২:১৪ অপরাহ্ন
করোনায় সৃষ্ট বিরতির ইতিবাচক দিক দেখছেন ইনিয়েস্তা
বয়স ৩৬ ছুঁইছুঁই। আন্তর্জাতিক ফুটবল থেকে আগেই অবসর নিয়েছেন। স্বপ্নের ক্লাব বার্সেলোনাকেও বিদায় দিয়েছেন দুই বছর আগে। তবে জাপানের ভিসেল কোবে ক্লাবে এখনও ফুটবলটা চালিয়ে যাচ্ছেন স্পেনের অন্যতম সেরা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। আগামী মৌসুম শেষে বুট জোড়াই তুলে রাখার ইচ্ছে ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ক্যারিয়ারটা আরও বড় হতে পারে বলে মনে করেন এ তারকা মিডফিল্ডার।
১৭ এপ্রিল ২০২০, ০১:২৬ অপরাহ্ন
লা লিগা শুরু না হলে চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাবে না অ্যাতলেতিকো!
করোনাভাইরাসের কারণে স্পেন তথা গোটা বিশ্বে সব ধরনের ফুটবল লিগ স্থগিত হয়ে আছে। তবে আর্থিক ঘাটতি কমাতে মৌসুমের বাকি খেলা মাঠে গড়ানোর জোর চেষ্টা চালাচ্ছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এ নিয়ে দফায় দফায় আলোচনাও হয়েছে স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশন (এএফই) ও লা লিগার সঙ্গে। কিন্তু সুরাহা করতে পারেনি। ফলে মৌসুম বাতিল হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এমনটা হলে আগামী মৌসুমে কারা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে তার একটি খসড়া তৈরি করেছে আরএফইএফ।
১৭ এপ্রিল ২০২০, ১২:২১ অপরাহ্ন
২৯ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পরিকল্পনা উয়েফার
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে গোটা পৃথিবী। বন্ধ হয়ে গেছে ফুটবল সহ সব ধরনের খেলা। পরিস্থিতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে শিগগিরই মাঠে ফুটবল গড়ানোর আভাস নেই। এমন ফের কবে গড়াবে তাও অনিশ্চিত। কিন্তু এর মধ্যেই চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করার পরিকল্পনা করছে উয়েফা।
১৭ এপ্রিল ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন
ক্রিকেটে থাকলে ম্যানইউ তারকা হতে পারতেন ইংল্যান্ডের শচীন!
দারুণ সম্ভাবনাময় ক্রিকেটার ছিলেন ফিল নেভিল। জুনিয়র ক্রিকেটে রানের ফোয়ারা বইয়ে দিতেন, নিতেন টপাটপ উইকেট। একই সঙ্গে ফুটবলটাও যে ভীষণ রপ্ত ছিল তার, তাই হয়ে গেলেন ফুটবলার। খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের হয়ে
১৬ এপ্রিল ২০২০, ০৩:৪২ অপরাহ্ন
ঘরে ফেরা সবসময়ই আনন্দের: রোনালদো
সতীর্থ ব্লেইস মাতুইদি যখন জুভেন্টাসের হয়ে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন, ক্রিস্তিয়ানো রোনালদো তখন পর্তুগালের নিজ বাসভূমি মাদেইরাতে মাকে দেখেতে গিয়েছিলেন। খবর পাওয়ার পর বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয় তাকে। এরপর থেকেই মোটামুটি গৃহবন্দী জীবনযাপন করতে হচ্ছে তাকে। তবে মাসেইরাতে মাঝে মধ্যে অনুশীলন করে সংবাদের শিরোনাম হয়েছেন। এবার শৈশবের ক্লাব ন্যাসিয়োনালের জাদুঘরে গিয়ে স্মৃতিকাতর হয়েছেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
১৬ এপ্রিল ২০২০, ০৩:৪১ অপরাহ্ন