ঘরে ফেরা সবসময়ই আনন্দের: রোনালদো
সতীর্থ ব্লেইস মাতুইদি যখন জুভেন্টাসের হয়ে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন, ক্রিস্তিয়ানো রোনালদো তখন পর্তুগালের নিজ বাসভূমি মাদেইরাতে মাকে দেখেতে গিয়েছিলেন। খবর পাওয়ার পর বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয় তাকে। এরপর থেকেই মোটামুটি গৃহবন্দী জীবনযাপন করতে হচ্ছে তাকে। তবে মাসেইরাতে মাঝে মধ্যে অনুশীলন করে সংবাদের শিরোনাম হয়েছেন। এবার শৈশবের ক্লাব ন্যাসিয়োনালের জাদুঘরে গিয়ে স্মৃতিকাতর হয়েছেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
১৬ এপ্রিল ২০২০, ০৩:৪১ অপরাহ্ন
আগামী মাসেই মাঠে নামতে পারেন রোনালদো-দিবালারা
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ধীরে ধীরে কমছে ইতালিতে। যদিও এখনও বিপদ কাটেনি। তবে আগামী মাসের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে আসতে পারে বলে আশা করছেন ইস্তিতুতো দি সানিতার সংক্রামণ রোগ বিভাগের বিশেষজ্ঞ জিওভান্নি রেজ্জা। ফলে এক মাসের মধ্যেই ক্রিস্তিয়ানো রোনালদো, পাওলো দিবালাদের ফের মাঠে দেখা যেতে পারে।
১৬ এপ্রিল ২০২০, ১২:৪৯ অপরাহ্ন
বার্সাতেই ক্যারিয়ার শেষ করবেন মেসি, 'নিশ্চিত' কোচ
এইতো কদিন আগেও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যাওয়ার গুঞ্জন ছিল জোরালো। মূলত ইতালিয়ান ক্লাবটি সাবেক সভাপতিই গুঞ্জনে ঘি ঢেলেছিলেন। আর এ গুঞ্জন নতুন কিছু নয়। প্রায় প্রতি মৌসুমেই উঠে আসে। তবে এখনও বার্সেলোনাতেই খেলছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। এমনকি রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা ফুটবল ক্যারিয়ারের শেষ পর্যন্ত বার্সেলোনাতেই থাকবেন বলে 'নিশ্চিত' ক্লাবটির বর্তমান কোচ কিকে সেতিয়েন।
১৬ এপ্রিল ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন
করোনামুক্ত জুভেন্টাস
আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা সেরে উঠেছেন আগেই, এবার সুখবর এল রুগানি আর মাতুইদির কাছ থেকেও।
১৫ এপ্রিল ২০২০, ০২:১৮ অপরাহ্ন
শৈশবের ক্লাবেই থাকতে চান আর্জেন্টিনার রোহো
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গত জানুয়ারিতেই ধারে আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেস এলপিতে যোগ দিয়েছেন মার্কোস রোহো। তবে মাত্র এক ম্যাচে মাঠে নামার সুযোগ হয়েছে। এরপর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে গেছে সারা বিশ্বের ক্রীড়াঙ্গন। ধারের মেয়াদ শেষ হওয়ার পথে। তবে শৈশবের ক্লাবে আরও কিছু দিন থাকতে চান তিনি। রিতিমতি আকুতি ঝরে এ আর্জেন্টাইন ডিফেন্ডারের কণ্ঠে।
১৫ এপ্রিল ২০২০, ১২:৫৫ অপরাহ্ন
রিয়ালের স্বপ্নে ‘ধাক্কা’
হালান্ডের রিলিজ ক্লজ কার্যকর হবে ২০২২ সালের গ্রীষ্মে। অর্থাৎ এখনই তাকে পেতে চাইলে আরও বেশি অর্থ গুনতে হবে রিয়ালকে।
১৫ এপ্রিল ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন
রোনালদোর জন্য জুভেন্টাসে যোগ দেননি ডি লিট
'(ক্রিস্তিয়ানো) রোনালদো আমাকে জুভেন্টাসে যোগ দিতে অনুরোধ করেছেন।' গত মৌসুমে জুভেন্টাসে যোগ দেওয়ার ঠিক আগে এমন কথাই বলেছিলেন মাতাইস ডি লিট। তাতে ফুটবল পাড়ায় জোড় গুঞ্জন ছিল রোনালদোর জন্যই ইতালির ক্লাবে যোগ দিয়েছেন হালের অন্যতম সেরা এ ডিফেন্ডার। তবে সম্প্রতি ফুটট্রাককে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, রোনালদোর জন্য নয়, জুভেন্টাসে যোগ দিয়েছেন ভিন্ন কারণে।
১৪ এপ্রিল ২০২০, ০২:৫০ অপরাহ্ন
রোনালদোর মহৎ উদ্যোগ, বোনাসের অর্ধেক দান করছে পর্তুগাল
উদ্যোগের পেছনে মূল ভূমিকা পালন করেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো, জানিয়েছেন তার পর্তুগিজ সতীর্থ ও ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড বার্নার্দো সিলভা।
১৪ এপ্রিল ২০২০, ১২:১৮ অপরাহ্ন
রুশোর বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবে বার্সেলোনা
সাম্প্রতিক সময়ে একের পর এক নেতিবাচক কর্মকাণ্ডে সংবাদ শিরোনাম হচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। কদিন আগেই বার্সেলোনার সহ-সভাপতি এমিলি রুশোসহ আরও পাঁচ বোর্ড পরিচালক পদত্যাগ করেছিলেন। পদত্যাগের পর দুর্নীতির অভিযোগ করে বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউকে পদত্যাগ করে নতুন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান রুশো। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি বার্সেলোনা বোর্ড। তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
১৪ এপ্রিল ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন
রিয়াল মাদ্রিদকে ফের গ্যালাক্টিকোস বানাতে চান পেরেজ!
রে আবারো সেই গ্যালাক্টিকোস বানানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। যদিও পেরে ওঠেননি। তবে এবার আটঘাট বেঁধেই তারকাপুঞ্জ গঠনে মাঠে নেমেছেন পেরেজ।
১৪ এপ্রিল ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন
করোনার সময়ে বেলারুশ লিগে মাঠে হাজারো দর্শক, বিতর্ক
ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার ৯১৯ জন আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসে, মারা গেছেন ২৯ জন। এই অবস্থায় সতর্ক থাকার বদলে তাদের ঢিলেঢালা অবস্থা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
১৪ এপ্রিল ২০২০, ০৭:১৯ পূর্বাহ্ন
মনে হচ্ছিল আমি ‘মরেই গিয়েছিলাম’: মালদিনি
প্রায় সপ্তাহ খানেক হলো করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন ইতালিয়ান কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি। তবে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলেও শরীর এখনও দুর্বল তার। জিমে সামান্য করতে গিয়ে মরে যাওয়ার মতো অনুভূতি হয়েছিল বলে জানিয়েছেন তিনি। ফ্রান্সিস্কো তত্তি, আলেসান্দ্রো দেল পিয়েরো এবং হ্যাভিয়ার জেনেত্তির সঙ্গে স্কাই স্পোর্টসের লাইভে এসে এমনটাই বলেছেন মালদিনি।
১৩ এপ্রিল ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন
বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা খুব বেশি: লাউতারোর মুখপাত্রর ভাই
অনেক দিন থেকে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের প্রতি আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনা। যদিও এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ফুটবলপাড়ায় প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন গুঞ্জন। আর সে গুঞ্জন যে অনেকটাই সত্যি তা জানালেন লাউতারোর মুখপাত্র রোনালদো জারাতের ভাই সের্জিও জারাতে।
১৩ এপ্রিল ২০২০, ০৮:১০ পূর্বাহ্ন
করোনাভাইরাস: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা জানালেন মেসি
করোনাভাইরাসের কারণেই ক্রমেই স্থবির হয়ে পড়ছে পৃথিবী। জনজীবন বিপর্যস্ত। বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। মৃত্যু সংবাদও মিলছে প্রতিদিন। তবে একটি জীবনকে বাঁচাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এমনকি নিজেদের জীবনকেও ঝুঁকিতে ফেলে দিচ্ছেন। তাই সেই সকল যোদ্ধাদের শ্রদ্ধা জানালেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
১৩ এপ্রিল ২০২০, ০৬:০৩ পূর্বাহ্ন
‘রিয়ালে প্রায় যোগ দিয়ে ফেলেছে এমবাপে’
গুঞ্জনে ঘি ঢেলেছেন পিএসজির সাবেক উইঙ্গার জেরোম রোথেন। এমবাপে রিয়াল মাদ্রিদে এক পা দিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন সাবেক ফ্রান্স তারকা।
১২ এপ্রিল ২০২০, ০২:৪৭ অপরাহ্ন
অনুশীলনে ফিরছে সোসিয়েদাদ, দ্বিধাবিভক্ত রিয়াল মাদ্রিদ
সোসিয়েদাদের অনুশীলনে ফেরার সংবাদে এ নিয়ে আলোচনা শুরু করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।
১২ এপ্রিল ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন
ঝুঁকিতে মেসির টানা চতুর্থ ইউরোপিয়ান গোল্ডেন বুট
চলতি মৌসুম ভেস্তে যাওয়ার শঙ্কা বেড়েছে। আর এমনটা হলে, টানা চতুর্থ ইউরোপিয়ান গোল্ডেন বুট হাতছাড়া হয়ে যাবে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির।
১২ এপ্রিল ২০২০, ০৮:৫৩ পূর্বাহ্ন
৩০ হাজার অসহায় মানুষের পাশে আর্সেনাল
উত্তর লন্ডনের ক্লাব শুক্রবার এক বিবৃতিতে জানায়, ইজলিংটন এলাকায় ১৫ টন জরুরি নিত্য প্রয়োজনীয় পণ্য পাঠাতে তারা এইচআইএস চার্চের সঙ্গে যোগ দিয়েছে।
১২ এপ্রিল ২০২০, ০৬:৫০ পূর্বাহ্ন
লকডাউনের মাঝে মাঠে গিয়ে অনুশীলন রোনালদোর
অনুশীলন করতে গিয়ে লকডাউনের নিয়ম ভাঙায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে তার জন্মস্থান মাদেইরার স্থানীয় স্বাস্থ্য বিভাগ এতে দোষের কিছু দেখছে না।
১১ এপ্রিল ২০২০, ০২:০২ অপরাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত লিভারপুলের ‘রাজা’ ডালগ্লিশ
সমর্থকরা তাকে ডাকেন ‘রাজা’ বলে। ডাকবেন না-ই বা কেন! খেলোয়াড় ও কোচ, দুই ভূমিকাতেই ইংলিশ ক্লাব লিভারপুলে অবিস্মরণীয় সাফল্য পেয়েছেন স্যার কেনি ডালগ্লিশ।
১১ এপ্রিল ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ন