মানুষের পাশে ১৯৮২ বিশ্বকাপের ব্রাজিলের সেই দল

পায়ের জাদুতে মানুষকে মোহগ্রস্ত করা সেই তারকারা ৩৮ বছর পর আবার এক হয়েছেন। উদ্দেশ্য, করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে তহবিল সংগ্রহ করা।
১১ এপ্রিল ২০২০, ০৭:৪১ পূর্বাহ্ন

শতভাগ নিরাপদ না হলে লিগ শুরু না করার অনুরোধ ফিফা প্রধানের

করোনাভাইরাসের কারণে পৃথিবীর প্রায় সব ফুটবল লিগই বন্ধ। তাতে বন্ধ লিগ ও ক্লাবগুলোর আয়ের পথ। উল্টো কোচ, খেলোয়াড় ও অন্যান্য স্টাফদের বেতন দিতে গিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে ক্লাবগুলো। তাই এ পরিস্থিতির মাঝেই মাঠে খেলা গড়ানোর উপায় খুঁজছে বিভিন্ন দেশের লিগ কমিটি। কিন্তু তাড়াহুড়া না করে পরিস্থিতি শতভাগ ঠিক না হওয়ার আগ পর্যন্ত কোনো লিগ চালু না করার অনুরোধ জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
১০ এপ্রিল ২০২০, ০২:২৮ অপরাহ্ন

ইন্টারে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মেসি

কদিন আগেই লিওনেল মেসি ইন্টার মিলানে আনা সম্ভব বলে মন্তব্য করেছিলেন ইন্টার মিলানের সাবেক সভাপতি মাসিমো মোরাতি। এরপর এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বার্সার সঙ্গে নতুন চুক্তি না করায় অনেকেই এমন সম্ভাবনাকে বাস্তবতা মানছিলেন। তবে এ সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সা অধিনায়ক। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এ পোস্ট করে এ ধরণের সংবাদ মিথ্যা বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি প্যারাগুয়েতে সাবেক সতীর্থ রোনালদিনহোর জামিনে সহায়তা করার ব্যাপারটিও উড়িয়ে দিয়েছেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
১০ এপ্রিল ২০২০, ০১:৪৮ অপরাহ্ন

৫০ শতাংশ বেতন ছাড়তে হতে পারে নেইমারকে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট আর্থিক সংকট সামলাতে বেতন কাটার পথ বেছে নিয়েছে ইউরোপের সব লিগের সব জায়ান্ট দলই। পুরো ক্লাবের সব খেলোয়াড়দের ১০ থেকে ৭০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মতো ধনী ক্লাবগুলো। তবে ফরাসী ক্লাবগুলো ভিন্ন পথে হাঁটছে। আয়ের পরিমাণের কাটা হতে পারে তাদের বেতন ভাতা। তাতে সবচেয়ে বেশি বেতন ছাড়তে হচ্ছে নেইমারকে। এমন সংবাদই প্রকাশ করেছে স্পোর্টসভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন।
১০ এপ্রিল ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন

একসঙ্গে পদত্যাগ করলেন বার্সেলোনার ৬ পরিচালক

কড়া ভাষায় লেখা বিবৃতিতে পদত্যাগের বেশ কিছু কারণ উল্লেখ করেছেন তারা।
১০ এপ্রিল ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন

করোনাভাইরাস: সেরে উঠেছেন রোবেনের স্ত্রী

জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতিবাচক খবরটি দিয়েছেন নেদারল্যান্ডসের হয়ে ২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলা এই উইঙ্গার।
১০ এপ্রিল ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ন

‘বার্সেলোনায় নেইমার ছাড়া মেসির বিকল্প আর কেউ নেই’

নেইমারকেই বার্সায় মেসির ‘স্বাভাবিক বিকল্প’ বলে মনে করেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার মাজিনহো।
১০ এপ্রিল ২০২০, ০৫:৫৪ পূর্বাহ্ন

সুস্থ হয়ে উঠছেন কিংবদন্তি মালদিনি ও তার ছেলে?

বয়সটা ৫১ ছাড়িয়ে ৫২ এর কাছাকাছি। তাই কিছুটা দুশ্চিন্তা ছিলই পাওলো মালদিনিকে নিয়ে। তবে ইতালি থেকে ভালো সংবাদই মিলেছে। অনেকটাই সেরে উঠেছেন এ ফুটবল কিংবদন্তি ও তার ছেলে দানিয়েল মালদিনি। এমন সংবাদই প্রকাশ করেছে স্পোর্টস ভিত্তিক ইতালিয়ান গণমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ত।
৯ এপ্রিল ২০২০, ০১:৩৩ অপরাহ্ন

করোনাভাইরাস: বেতনে ছাড় দিচ্ছেন রিয়ালের খেলোয়াড়রাও

দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফ বেতন-ভাতার ১০ শতাংশ ছাড় দিতে রাজি হয়েছেন। তবে যদি ২০১৯-২০ মৌসুমটা আর মাঠে না গড়ায়, তবে ছাড়ের পরিমাণ বেড়ে হবে ২০ শতাংশ।
৯ এপ্রিল ২০২০, ০৯:২১ পূর্বাহ্ন

সামাজিক দূরত্ব ভাঙার কথা স্বীকার করলেন মরিনহো

নিজের ভুল বুঝতে পেরেছেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’। দোষ করার কথা স্বীকার করে নিয়েছেন এই পর্তুগিজ।
৮ এপ্রিল ২০২০, ০৩:৩৭ অপরাহ্ন

ইকার্দিকে পাকাপাকিভাবে রেখে দিচ্ছে পিএসজি!

গত গ্রীষ্মকালীন দলবদলের ডেডলাইন ডেতে ইন্টার মিলান থেকে ধারে মাউরো ইকার্দিকে দলে টানে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে ইন্টার মিলানের সঙ্গে করা চুক্তিতে তাকে পাকাপাকিভাবে রেখে দেওয়ার শর্তে রেখেছে তারা।
৮ এপ্রিল ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন

আইন ভেঙে খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে মরিনহো!

ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পাশাপাশি অবস্থান করা কিছু খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছেন এ পর্তুগিজ।
৮ এপ্রিল ২০২০, ০৭:৩৪ পূর্বাহ্ন

পুরস্কারের অর্থ না পেয়ে বাফুফেকে হুমকি বুরুন্ডির

বঙ্গবন্ধু গোল্ডকাপের সবশেষ আসরের পর্দা নেমেছে প্রায় তিন মাস হতে চলল। কিন্তু ওই প্রতিযোগিতায় রানার্সআপ হওয়া বুরুন্ডিকে এখনও পুরস্কারের অর্থ বুঝিয়ে দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৮ এপ্রিল ২০২০, ০৬:৩৮ পূর্বাহ্ন

৩২ দিন পর জেল থেকে মুক্তি পেলেন রোনালদিনহো

জামিন পেতে ১.৬ মিলিয়ন ডলার মুচলেকা দিতে হয়েছে তাদের। আর আপাতত গৃহবন্দি হয়েই থাকতে হবে দুজনকে।
৮ এপ্রিল ২০২০, ০৬:০০ পূর্বাহ্ন

প্রতি ৭২ ঘণ্টায় একটি ম্যাচ খেলবে মেসি-রামোসরা

সূচি মেলাতে খুব অল্প সময়ের ব্যবধানেই ম্যাচ খেলতে মাঠে নামতে হবে লিওনেল মেসি-সার্জিও রামোসদের।
৭ এপ্রিল ২০২০, ০৪:০৪ অপরাহ্ন

বার্সায় নিজের অতীত সবাইকে ভুলে যেতে বললেন পেরেজ

ফুটবল ক্লাব বার্সেলোনার একাডেমীর খেলোয়াড় কার্লোস পেরেজ। চলতি মৌসুমে বেশ সম্ভাবনা নিয়েই সিনিয়র দলে এসেছিলেন। অনেকেই ক্যারিয়ারের শেষের পথে থাকা লুইস সুয়ারেজের উত্তরসূরি হিসেবে ভেবেছিলেন তাকে। কিন্তু সেই খেলোয়াড়কেই মৌসুমের মাঝ পথে ইতালিয়ান ক্লাব এএস রোমায় ধারে পাঠায় কাতালানরা। সে অভিমান থেকেই হয়তো এখন সবাইকে বার্সেলোনায় তার অতীতকে ভুলে যাওয়ার অনুরোধ করলেন এ তরুণ।
৭ এপ্রিল ২০২০, ১২:১৩ অপরাহ্ন

৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ব্রাজিলের জেসুস

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। অনেকেরই আয়-রোজগারের পথ বন্ধ। ফলে নিম্ন ও মধ্যম আয়ের লোকজন পড়েছেন বড় দুশ্চিন্তায়। সাও পাওলোর ঠিক এমনই ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দান করলেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস।
৭ এপ্রিল ২০২০, ১১:০১ পূর্বাহ্ন

লিভারপুলকে শিরোপার আশা দেখালেন উয়েফা প্রেসিডেন্ট

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তাতে শিরোপা জয়ের স্বপ্ন ফিকে হয়ে গেছে লিভারপুলের। ৩০ বছর ধরে যে শিরোপার প্রত্যাশায় ছিল দলটি। তবে লিভারপুল সমর্থকদের কিছুটা আশা দেখালেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্দার সেফেরিন। তার বিশ্বাস যে কোন উপায়ে লিভারপুলই চ্যাম্পিয়ন হবে ইংলিশ লিগে।
৭ এপ্রিল ২০২০, ১০:০৪ পূর্বাহ্ন

নিজেকে নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন নেইমার!

গেল দুই বছরে চোট সমস্যায় মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি যে, নিজের সামর্থ্য নিয়েই হয়ে পড়েছিলেন সন্দিহান!
৭ এপ্রিল ২০২০, ০৮:৫০ পূর্বাহ্ন

জুভেন্টাস, রোনালদো ও ‘অভিশাপ’

জুভেন্টাসে যোগ দেওয়ার পর মোট ৩৯টি ফ্রি-কিক নিলেও একবারও জালের ঠিকানা খুঁজে পাননি তিনি!
৭ এপ্রিল ২০২০, ০৭:১৮ পূর্বাহ্ন