রিয়াল, বার্সা ও অ্যাতলেতিকোকে কোচিং করানো একমাত্র ম্যানেজারের মৃত্যু

রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ- স্প্যানিশ লা লিগার সফলতম ক্লাবের তালিকায় শীর্ষ তিনে রয়েছে তারা। একমাত্র ম্যানেজার হিসেবে এই তিনটি দলকেই কোচিং করিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেওয়া রাদোমির আন্তিচ মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে প্যানক্রিয়েটিটিস (অগ্ন্যাশয়ের স্ফীতি ও প্রদাহ) নামক রোগে ভুগছিলেন।
৭ এপ্রিল ২০২০, ০৪:৫৫ পূর্বাহ্ন

‘নেইমার চমৎকার খেলোয়াড়, কিন্তু সে প্রতারণা করে’

তরুণ প্রজন্মের জন্য নেইমার অনুসরণীয় আদর্শ নয় বলে মনে করেন সাবেক বার্সেলোনা ও স্পেন কোচ।
৬ এপ্রিল ২০২০, ০৪:৩২ অপরাহ্ন

ইন্টার মিলানের মেসিস্বপ্ন ‘অলীক’ নয়

রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিস্তিয়ানো রোনালদো যখন জুভেন্টাসে যোগ দেন, তখন লিওনেল মেসিরও ইন্টার মিলানে যাওয়ার গুঞ্জন উঠেছিল। যদিও তা গুঞ্জনই থেকে গিয়েছে। দুই বছর পর আবারও সে গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন সাবেক ইন্টার মিলান সভাপতি মাসিমো মোরাতি। মেসি ইন্টার মিলানের জন্য কোনো ‘অলীক’ স্বপ্ন নয় বলেই জানিয়েছেন তিনি।
৬ এপ্রিল ২০২০, ০৩:৪০ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন গার্দিওলার মা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সাবেক বার্সেলোনা ও বর্তমান ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলার মা দোলোরস সালা ক্যারিও। বার্সেলোনার মানসেরায় ৮২ বছর বয়সে তিনি ইহলোকের মায়া ত্যাগ করেছেন। এক বিবৃতিতে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে ম্যান সিটি কর্তৃপক্ষ।
৬ এপ্রিল ২০২০, ০২:২৮ অপরাহ্ন

আবার শুরু ‘নেইমার নাটক’

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে আবারও যেন সেই পুরনো ‘নাটক’ মঞ্চস্থ হতে যাচ্ছে।
৬ এপ্রিল ২০২০, ১০:০৮ পূর্বাহ্ন

নেইমারকে মেসি-রোনালদোর মতো ‘পেশাদার’ হতে বললেন জিকো

সাবেক ব্রাজিলিয়ান তারকার চাওয়া, মেসি-রোনালদোর পদাঙ্ক অনুসরণ করে আরও ‘পেশাদার’ হয়ে উঠবেন বিশ্বের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার।
৬ এপ্রিল ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন

চেলসি ছাড়ার ঘোষণা দিলেন ব্রাজিলের উইলিয়ান

ইংলিশ ক্লাবটি ছাড়ার কথা জানিয়ে দিলেও কোন দলে যোগ দিচ্ছেন তা নিশ্চিত করেননি ৩১ বছর বয়সী এই ফুটবলার।
৬ এপ্রিল ২০২০, ০৯:২০ পূর্বাহ্ন

করোনা আতঙ্কের মাঝেই অনুশীলনে ফিরল বায়ার্ন

উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই অনুশীলন শুরু করে দিয়েছে দেশটির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখ।
৬ এপ্রিল ২০২০, ০৮:৫৪ পূর্বাহ্ন

এই গ্রীষ্মে গ্রিজমানকে বেচবে না বার্সেলোনা

এই গ্রীষ্মে ফরাসি তারকাকে বেচার কোনো ইচ্ছাই নেই কাতালানদের। উল্টো ৭ নম্বর জার্সি দেওয়া হচ্ছে তাকে। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত।
৬ এপ্রিল ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন

করোনাভাইরাস: কারফিউ ভাঙায় গৃহবন্দি সার্বিয়ার ফুটবলার

করোনাভাইরাস মোকাবিলায় ইউরোপের দেশ সার্বিয়ায় ঘোষণা করা হয়েছে কারফিউ। কিন্তু অনেকেই এই আদেশ মানছেন না। তাদেরই একজন আলেক্সান্দার প্রিজোভিচ। কিন্তু এই ফুটবলারকে ছেড়ে কথা বলেনি দেশটির আদালত, দিয়েছে শাস্তি। আগামী তিন মাস গৃহবন্দি অবস্থায় থাকতে হবে তাকে।
৫ এপ্রিল ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন

বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন ফুটবলার সাদ

রোববার সকাল থেকে নিত্য প্রয়োজনীয় খাবারের বেশ কিছু প্যাকেট নিয়ে বের হন সাদ। সিলেটের দক্ষিণ সুরমার তার নিজ এলাকার তিনটি গ্রামে নিম্ন আয়ের মানুষদের বাড়ি যান তিনি।
৫ এপ্রিল ২০২০, ০১:১৪ অপরাহ্ন

এখনও করোনায় আক্রান্ত দিবালার বান্ধবী!

করোনাভাইরাস যেন পিছুই ছাড়ছে না জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার। আক্রান্ত হওয়ার পর কয়েকদিন আগে সুস্থ হয়ে ওঠার খবর দিয়েছিলেন তিনি ও তার বান্ধবী। পরে বিভীষিকাময় সময়ের বর্ণনাও জানিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু তিন দিন না যেতেই আবারও কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন দিবালার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি! ইংলিশ গণমাধ্যম দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে তা নিশ্চিত করেছেন এই আর্জেন্টাইন মডেল।
৫ এপ্রিল ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন

এবার ফুটবল মৌসুম শুরু করল তাজিকিস্তান

করোনাভাইরাসের কারণে পুরো পৃথিবীই স্থবির হয়ে আছে। প্রতিনিয়তই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করতে প্রায় সব দেশের সব ধরনের খেলাধুলার প্রতিযোগিতা বন্ধ। কিন্তু এ নিয়ে তেমন কোনো বিকার নেই যেন মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের। উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই পূর্ব নির্ধারিত সময় অনুসারে তারা শুরু করে দিয়েছে ফুটবল মৌসুম!
৫ এপ্রিল ২০২০, ০৮:২২ পূর্বাহ্ন

২৪ বছর বয়সেও নামা যাবে অলিম্পিক ফুটবলে

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকে ২৪ বছর বয়সী ফুটবলাররাও খেলতে পারবে। এমন সিদ্ধান্তই নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
৫ এপ্রিল ২০২০, ০৭:৪৮ পূর্বাহ্ন

সেরার প্রশ্নে রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রাখলেন কাকা

সময়ের সেরা কে? ক্রিস্তিয়ানো রোনালদো না-কি লিওনেল মেসি? বহুবার জিজ্ঞেস করা হয়েছে এই প্রশ্ন। বহু ফুটবল তারকা দিয়েছেন তাদের নিজস্ব মতামত। এই যেমন কাকার কাছে জানতে চাওয়া হয়েছিল দুজনের মধ্যে তুলনায় কাকে বেছে নেবেন? জবাবে ব্রাজিলিয়ান সাবেক মিডফিল্ডার বলেছেন, সেরা নির্বাচনে রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রাখেন তিনি।
৪ এপ্রিল ২০২০, ০২:০০ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত বার্সার সহ-সভাপতি

স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি।
৪ এপ্রিল ২০২০, ০১:৩৯ অপরাহ্ন

লাউতারো নয়, বার্সার উচিত নেইমারকে ফিরিয়ে আনা: রিভালদো

বার্সার সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিভালদোর মতে, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের লাউতারোকে কেনা নয়, কাতালান ক্লাবটির উচিত নেইমারকে ফিরিয়ে আনার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া।
৪ এপ্রিল ২০২০, ১০:০৭ পূর্বাহ্ন

করোনাভাইরাস: নাম-পরিচয় গোপন করে নেইমারের ১০ লাখ ডলার অনুদান

ব্রাজিলিয়ান তারকা নাম-পরিচয় না জানিয়েই দিয়েছেন বড় অঙ্কের আর্থিক অনুদান। কিন্তু বিষয়টি আর গোপন থাকেনি।
৪ এপ্রিল ২০২০, ০৮:৪৯ পূর্বাহ্ন

করোনা ভাইরাস: অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত ইংলিশ লিগ

করোনাভাইরাস ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ইংল্যান্ডে। যে কারণে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে দেশটির প্রধান ফুটবল আসর ইংলিশ প্রিমিয়ার লিগ। শুক্রবার (৪ মার্চ) ২০টি ক্লাবের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
৩ এপ্রিল ২০২০, ০৪:৪২ অপরাহ্ন

ইতিহাসের প্রথম বিলিয়নার ফুটবলার রোনালদো

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে আছে বিশ্ব। ফুটবল হতে শুরু করে সব ধরনের খেলা স্থগিত হয়ে আছে। অনেকেরই আয়ের পথ বন্ধ। আর ঠিক এ সময়েই ইতিহাসের তৃতীয় সক্রিয় খেলোয়াড় হিসেবে আয়ের দিক থেকে বিলিয়ন ডলার ক্লাবে ঢুকতে যাচ্ছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো, আর ফুটবলার হিসেবে প্রথম। এমন সংবাদই প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ফোর্বস।
৩ এপ্রিল ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন