ইতিহাসের প্রথম বিলিয়নার ফুটবলার রোনালদো
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে আছে বিশ্ব। ফুটবল হতে শুরু করে সব ধরনের খেলা স্থগিত হয়ে আছে। অনেকেরই আয়ের পথ বন্ধ। আর ঠিক এ সময়েই ইতিহাসের তৃতীয় সক্রিয় খেলোয়াড় হিসেবে আয়ের দিক থেকে বিলিয়ন ডলার ক্লাবে ঢুকতে যাচ্ছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো, আর ফুটবলার হিসেবে প্রথম। এমন সংবাদই প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ফোর্বস।
৩ এপ্রিল ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন
জুলাই-আগস্টে ফের মৌসুম শুরু করতে আশাবাদী উয়েফা
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে আছে বিশ্ব। সব ধরণের খেলা স্থগিত হয়ে আছে। খুব শিগগিরই পরিস্থিতি বদলানোর আভাসও পাওয়া যাচ্ছে না। তাই এর মধ্যেই লিগ বাতিল করে শীর্ষে থাকা ক্লাব ব্রুসকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে বেলজিয়ান ফুটবল। তাদের পথে হাঁটতে পারে অন্য দেশগুলোও। তাই ইউরোপের প্রত্যেকটি ফুটবল ফেডারেশনকে একটি চিঠি দিয়ে এখনই লিগ বাতিল না করার আহবান জানিয়েছে উয়েফা। আগামী জুলাই-আগস্টে মৌসুমের বাকি খেলাগুলো চালিয়ে নেওয়ার প্রত্যাশা করছে তারা।
৩ এপ্রিল ২০২০, ১১:১০ পূর্বাহ্ন
করোনাভাইরাস: তহবিল সংগ্রহে প্রীতি ম্যাচ খেলবে বার্সা
করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত স্পেন। দেশটির কাতালুনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত ইগুয়ালাদা পৌরসভার অবস্থা আরও ভয়াবহ। সেখানকার মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে বার্সেলোনা। তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সিএফ ইগুয়ালাদা ক্লাবের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
৩ এপ্রিল ২০২০, ০৮:০৯ পূর্বাহ্ন
লা লিগা বাতিল হলে ক্ষতির পরিমাণ প্রায় ৯৫৭ মিলিয়ন ইউরো
করোনাভাইরাসের কারণে মাস খানেকের বেশি সময় পার হলো স্থগিত হয়ে আছে পৃথিবীর অন্যতম শীর্ষ লিগ লা লিগা। পরিস্থিতি যেভাবে আগাচ্ছে তাতে শীগগিরই বল মাঠে গড়ানোর আভাস নেই। এমনকি চলতি মৌসুমই বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বড় ক্ষতির সামনে পড়তে যাচ্ছে লা লিগা কর্তৃপক্ষ। অথচ কদিন আগেও এতোটা ক্ষতি হতে পারে এমন আশঙ্কা করেনি কর্তৃপক্ষ।
২ এপ্রিল ২০২০, ০২:১৭ অপরাহ্ন
অনির্দিষ্টকালের জন্য স্থগিত উয়েফার সব ম্যাচ
করোনাভাইরাসের ছোবলে সাময়িকভাবে স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের চলতি মাসের সব ম্যাচ। তবে এবার জুন পর্যন্ত সব খেলা স্থগিত রেখেছে উয়েফা। তবে কবে নাগাদ ফের শুরু হবে এমন কোন ইঙ্গিত দেয়নি সংস্থাটি। ফলে এক প্রকার অনির্দিষ্ট সময়ের স্থগিত হয়ে গেল উয়েফার সব খেলা। বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
১ এপ্রিল ২০২০, ০৪:৫৫ অপরাহ্ন
করোনাভাইরাসে মার্সেইয়ের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরাসি লিগ ওয়ানের দল অলিম্পিক মার্শেইয়ের সাবেক সভাপতি পেপে দিউফ। সেনেগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
১ এপ্রিল ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন
করোনাভাইরাস: জেমি ডের সহায়তায় খাওয়ানো হলো ৩০০ দুস্থ মানুষকে
করোনাভাইরাসের ফলে সৃষ্ট উদ্বেগজনক পরিস্থিতিতে একটি মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রতিদিন দুপুরে মতিঝিলে সংস্থাটির ভবনে দুস্থ মানুষদের খাবার দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। আর এই উদ্যোগে সামিল হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডেও। তার সহায়তায় বুধবার খাওয়ানো হলো ৩০০ জন অসহায় ও দুস্থ মানুষকে।
১ এপ্রিল ২০২০, ১১:০৪ পূর্বাহ্ন
জুভেন্টাস ছাড়তে হতে পারে রোনালদোকে
২০১৮ সালের গ্রীষ্মের দল-বদলের হুট করেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের যোগ দিয়েছিলেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। বছর দুই যেতেই আবারো হয়তো নতুন ক্লাবে দেখা যেতে পারে এ পর্তুগিজ তারকাকে। কারণ করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে তাকে বেঁচে দিতে বাধ্য হতে পারে ইতালির ক্লাবটি।
১ এপ্রিল ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন
ভ্যান ডাইকের চোখে মেসি সবচেয়ে কঠিন প্রতিপক্ষ
নেদারল্যান্ডসের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক জানিয়েছেন, ফুটবল মাঠে লিওনেল মেসির বিপক্ষে সবচেয়ে কঠিন সময় পার করতে হয়েছে তাকে। আরও একজন আর্জেন্টাইন ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। লিভারপুল তারকা বলেছেন, সার্জিও আগুয়েরোকে চোখে চোখে রাখাও খুব কঠিন কাজ।
১ এপ্রিল ২০২০, ০৮:৫৪ পূর্বাহ্ন
‘বেতন কমানো নিয়ে আপত্তি’ প্রসঙ্গে বার্সাকে একহাত নিলেন মেসি
করোনাভাইরাসের কারণে বার্সেলোনার আয়ে বিরূপ প্রভাব পড়ায় বেতনের ৭০ শতাংশ ছেড়ে দিতে সম্মত হয়েছেন দলটির খেলোয়াড়রা। কিন্তু কয়েকদিন আগেই স্প্যানিশ গণমাধ্যমে খবর এসেছিল, ক্লাবের এই পরিমাণ বেতন কমানোর প্রস্তাবে আপত্তি তুলেছেন লিওনেল মেসিরা। এমন অভিযোগে বেশ অবাক হয়েছেন বার্সা অধিনায়ক। নিজেদের অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি ক্লাবের একটা অংশের উপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।
৩০ মার্চ ২০২০, ০৭:৩৭ অপরাহ্ন
খেলোয়াড়দের সঙ্গে বার্সার চুক্তি চূড়ান্ত, বেতনে ছাড় দিলেন মেসিরা
মহামারি করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ, তাই ক্লাবের আয়ও বন্ধ। ক্ষতি পুষিয়ে নিতে বেতন-ভাতা কমানো নিয়ে ফুটবলারদের সঙ্গে বার্সেলোনা কর্মকর্তাদের আলোচনা হয়েছে কয়েক দফা। কারণ, সমঝোতায় আসা যাচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য দুই পক্ষের মধ্যে হয়েছে চুক্তি। লিওনেল মেসিরা বেতনে ছাড় দিতে রাজি হয়েছেন।
৩০ মার্চ ২০২০, ১২:০১ অপরাহ্ন
করোনাভাইরাসের প্রভাবে উরুগুয়ের কোচসহ ছাঁটাই ৪০০ জন
প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তবে যারা আক্রান্ত হননি, তাদেরও নির্ভার থাকার উপায় নেই। আয়ের উৎসও বন্ধ হয়ে যাচ্ছে অনেকের। আর সেকারণেই সম্প্রতি কোচ অস্কার তাবারেজসহ ৪০০ জন স্টাফকে ছাঁটাই করেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন (এইউএফ)।
৩০ মার্চ ২০২০, ১০:০৩ পূর্বাহ্ন
রোনাল্ডো ‘ফুটবল ঈশ্বর’, মেসি তারও উপরে: কাসানো
ইতালিয়ান সাবেক তারকা ফরোয়ার্ড আন্তোনিয়ো কাসানোর দৃষ্টিতে রোনাল্ডো হলেন ‘ফুটবল ঈশ্বর’। তবে সেরার প্রশ্নে ব্রাজিলিয়ান কিংবদন্তি স্ট্রাইকারের চেয়ে তিনি এগিয়ে রাখেন লিওনেল মেসিকে। এ ছাড়াও কাসানোর মতে, ডিয়েগো ম্যারাডোনা নন, বর্তমান বার্সেলোনা অধিনায়কই আর্জেন্টিনার ইতিহাসের সেরা ফুটবলার।
৩০ মার্চ ২০২০, ০৭:৫৯ পূর্বাহ্ন
লকডাউনের সময়ে ভিডিও কলে দলকে অনুশীলন করাচ্ছেন মরিনহো
করোনাভাইরাসের কারণে ইউরোপ যেন মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। ইতালি, স্পেন ও ফ্রান্সের পর ইংল্যান্ডেও ভয়াবহ রূপ ধারণ করছে ভাইরাসটি। তাতে সৃষ্ট অচলাবস্থায় মাঠের খেলা বন্ধ। বন্ধ অনুশীলন করার সুযোগও। কিন্তু ঘরে বসে অনুশীলনে তো বাধা নেই। তাই দলের সবাইকে ফিট রাখতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিচ্ছেন টটেনহ্যাম হটস্পারের কোচ হোসে মরিনহো ও তার কোচিং স্টাফরা।
৩০ মার্চ ২০২০, ০৭:১৩ পূর্বাহ্ন
‘প্রিমিয়ার লিগের শিরোপা লিভারপুলকে দেওয়াই ন্যায্য সিদ্ধান্ত’
ম্যানচেস্টার সিটি তারকা ইলকাই গুন্দোগান মনে করছেন, লিগ সম্পূর্ণ করা সম্ভব না হলেও লিভারপুলকে শিরোপা দিয়ে দেওয়া হবে ন্যায্য সিদ্ধান্ত।
৩০ মার্চ ২০২০, ০৪:১৪ পূর্বাহ্ন
‘ঝোপ বুঝে কোপ মারছে’ বেলারুশের ফুটবল লিগ
অন্য কোথাও মাঠের খেলা চালু না থাকায় জনপ্রিয়তাও পেতে শুরু করেছে তারা। গৃহবন্দি ফুটবলপ্রেমিরা ঝুঁকতে শুরু করেছেন বেলারুশিয়ান প্রিমিয়ার লিগের দিকে। আর দর্শকদের এই আগ্রহকে কাজে লাগিয়ে ফায়দাও তুলে নিতে শুরু করেছে লিগ কর্তৃপক্ষ।
২৯ মার্চ ২০২০, ০২:৪০ অপরাহ্ন
বার্সায় ফিরতে ‘প্রস্তুত’ জাভি
এই তো আড়াই মাস আগে বার্সেলোনার সাবেক কোচ এরনেস্তো ভালভার্দে ছাঁটাই হওয়ার পর ক্লাবটির দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন জাভি। কিন্তু সে সময় প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এখন অবশ্য কাতালানদের কোচ হতে ‘সম্পূর্ণ প্রস্তুত’ বলে জানিয়েছেন বার্সা কিংবদন্তি। কিন্তু শর্ত জুড়ে দিয়েছেন, মৌসুমের শুরু থেকে দায়িত্ব দিতে হবে তাকে।
২৯ মার্চ ২০২০, ০১:৪৬ অপরাহ্ন
বাতিল হতে পারে ২০১৯-২০ ফুটবল মৌসুম: উয়েফা সভাপতি
করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত পৃথিবী। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। মৃত্যুর মিছিলও বাড়ছে একই সমান্তরালে। ইউরোপসহ সারা পৃথিবীর প্রায় সব ফুটবল লিগই তাই স্থগিত হয়ে গেছে। শিগগিরই বল মাঠে গড়ানোর লক্ষণও নেই। সবকিছু মিলিয়ে তাই চলতি ২০১৯-২০ মৌসুমই বাতিল হয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা দেখছেন উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন।
২৯ মার্চ ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন
করোনা: ৯ কোটি ইউরো বেতন কাটার প্রস্তাবে রোনালদোদের সম্মতি
করোনাভাইরাসের হানায় খেলা বন্ধ থাকায় ফুটবল ক্লাবগুলোর আয়ে পড়েছে নেতিবাচক প্রভাব। আর্থিক ক্ষতির ধাক্কা পুষিয়ে নিতে তাই অনেক দলই কোচ, খেলোয়াড় ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। সেই পথেই হেঁটেছে ইতালিয়ান সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ক্লাব কর্তৃপক্ষের ৯ কোটি ইউরো বেতন কম নেওয়ার প্রস্তাবে এরই মধ্যে সম্মতিও দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদোরা।
২৯ মার্চ ২০২০, ০৭:২৭ পূর্বাহ্ন
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, নিজের অভিজ্ঞতা জানালেন দিবালা
করোনাভাইরাসে আক্রান্ত পাওলো দিবালা সুস্থ হয়ে উঠেছেন। শুরু করেছেন অনুশীলনও। কিন্তু প্রাণঘাতী মহামারিতে আক্রান্ত হওয়ার পর তার অভিজ্ঞতা কেমন ছিল? জুভেন্টাস টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেই ভয়ঙ্কর সময়ের কথা জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
২৮ মার্চ ২০২০, ০৪:৫০ অপরাহ্ন