‘মেসিকে বার্সেলোনা ছাড়ার পরামর্শ দেওয়া স্রেফ বোকামি’

রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসির সামর্থ্য নিয়ে যারা সংশয় প্রকাশ করেন, তাদের অবশ্য একহাত নিয়েছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারেগার। তার মতে, নিজেকে সেরা প্রমাণ করতে পর্তুগিজ তারকা রোনালদোর পথ অনুসরণ করে অন্য কোনো লিগের অন্য কোনো ক্লাবে যাওয়ার প্রয়োজন নেই বার্সা অধিনায়কের।
২৮ মার্চ ২০২০, ০৭:৪৯ পূর্বাহ্ন

করোনাভাইরাস: খেটে খাওয়া মানুষের পাশে ফুটবলার বিপলু-আরিফুর

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যারা দিনে আনে দিনে খায়, এমন অসহায় ও দুস্থ মানুষদের পড়তে হচ্ছে মহাবিপাকে। কারণ গোটা দেশ স্থবির হয়ে পড়ায় তাদের উপার্জনের পথ বলা চলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাদের দুরবস্থার বিষয়টি উপলব্ধি করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিপলু আহমেদ ও আরিফুর রহমান।
২৭ মার্চ ২০২০, ০২:২৩ অপরাহ্ন

টেকনিক্যালি নেইমারই বিশ্বের সেরা, মেসিও পিছিয়ে: কাফু

বার্সেলোনা তারকা লিওনেল মেসির বড় ভক্ত ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু। সামর্থ্যের বিচারে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বরাবরই বিশ্বের সেরা খেলোয়াড় বলে এসেছেন তিনি। কিন্তু টেকনিক্যাল দিক বিবেচনায় মেসির চেয়ে স্বদেশী নেইমারকে এগিয়ে রাখছেন সাবেক ডিফেন্ডার কাফু। তার মতে, টেকনিক্যালি নেইমারের চেয়ে ভালো ফুটবলার বর্তমান সময়ে আর কেউ নেই।
২৭ মার্চ ২০২০, ১২:১৯ অপরাহ্ন

৭০ শতাংশ বেতন ছাড়তে রাজি নয় বার্সেলোনার খেলোয়াড়রা

ফুটবলারদের ৭০ শতাংশ বেতন কম নেওয়ার প্রস্তাব দিয়েছিল বার্সা কর্তৃপক্ষ। পাশাপাশি ক্লাবের অন্যান্য কর্মীদের বেতন ৩০ শতাংশ হারে কেটে নেওয়ার প্রস্তাবও করা হয়েছিল। তবে বার্সার খেলোয়াড়রা আপত্তি জানিয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন।
২৭ মার্চ ২০২০, ১০:১১ পূর্বাহ্ন

করোনার মোকাবেলায় ব্যবহার হবে রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম

যুদ্ধে সামিল হয়ে আরও একটি বড় উদ্যোগ নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নিজেদের ফুটবল স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু করোনাভাইরাস মোকাবিলার কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে ক্লাবটির কর্তৃপক্ষ।
২৭ মার্চ ২০২০, ০৯:৪৯ পূর্বাহ্ন

২ বছর ৯ মাস পর কোমা থেকে জেগে উঠলেন ডাচ ফুটবলার

দীর্ঘ ২ বছর ৯ মাস পর কোমা থেকে জেগে উঠেছেন আয়াক্স আমস্টারডামের সাবেক ফুটবলার আবদেলহেক নুরি। ২০১৭ সালের জুলাইতে একটি প্রীতি ম্যাচ খেলার সময় মাঠেই হার্ট অ্যাটাক হয়েছিল নেদারল্যান্ডসের এই তরুণের। তাতে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মস্তিষ্ক।
২৭ মার্চ ২০২০, ০৮:৫৭ পূর্বাহ্ন

করোনায় প্রাণ গেল সাবেক আফ্রিকান ফুটবলারের

বিশ্বমঞ্চে তার নামডাক ছিল না। তবে আফ্রিকার দেশ সোমালিয়ার জনগণের কাছে আবদুল কাদির মোহামেদ ফারাহ নামটি কিংবদন্তিতুল্য। সাবেক এই ফুটবল তারকা মারা গেছেন বৈশ্বিক মহামারি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে।
২৬ মার্চ ২০২০, ১২:১৭ অপরাহ্ন

সিটি ছাড়তে পারেন ডি ব্রুইন

আগামী দুই মৌসুমের জন্য চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। যদিও এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে তারা। সেক্ষেত্রে শাস্তির মেয়াদ কিছুটা কমতে পারে বলেই গুঞ্জন জোরালো। তবে যদি না কমে সেক্ষেত্রে বড় ক্ষতি হয়ে যেতে পারে ক্লাবটির। বেশ কিছু তারকা খেলোয়াড়কে হারাতে পারে তারা। তার মধ্যে দলের প্রাণভোমরা কেভিন ডি ব্রুইনও আছেন। এমন সংবাদই প্রকাশ করেছে বেলজিয়ামের গণমাধ্যম স্পোর্ত/ফুট।
২৬ মার্চ ২০২০, ০৯:০৩ পূর্বাহ্ন

আলাবাকে পেতে যুদ্ধে নামছে রিয়াল-বার্সেলোনা

তাকে পেতে উঠেপড়ে লেগেছে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এমন সংবাদই প্রকাশ করেছে জার্মানির অন্যতম শীর্ষ গণমাধ্যম বিল্ড।
২৬ মার্চ ২০২০, ০৭:১৩ পূর্বাহ্ন

মেসি নয়, রোনালদো সময়ের সেরা; কিন্তু আমি ইতিহাসের সেরা: পেলে

সময়ের সেরা ফুটবলার কে? দ্বিধা-বিভক্ত গোটা দুনিয়া। কেউ লিওনেল মেসির নাম বলেন তো কেউ ক্রিস্তিয়ানো রোনালদোর। তিনটি বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের চোখে মেসির চেয়ে এগিয়ে আছেন রোনালদো। তবে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে অন্য কাউকে নয়, তিনি বেছে নিয়েছেন নিজেকেই।
২৫ মার্চ ২০২০, ০৪:৪৬ অপরাহ্ন

আশা, ফুটবল, করোনাভাইরাস এবং একজন ইয়োহান ক্রুইফ

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের প্রভাবে যখন গোটা বিশ্ব যখন স্থবির, তখন জর্দির ভীষণভাবে মনে পড়ছে তার বাবাকে, যিনি যে কোনো বিরুদ্ধ পরিস্থিতির ইতিবাচক দিক খুঁজে বের করার চেষ্টা করতেন এবং শেষ পর্যন্ত জয়ী হওয়ার স্বপ্ন দেখতেন।
২৫ মার্চ ২০২০, ০৩:০৭ অপরাহ্ন

আগামী গ্রীষ্মে ৮ খেলোয়াড়কে ছাড়ছে বার্সেলোনা!

টানা চার বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য নেই। শেষ দুই বার তো অবিশ্বাস্যভাবে হেরে বিদায় নিয়েছেন। তাই চলতি মৌসুমের শুরুতে ঘুরে দাঁড়াতে বেশ অদল-বদলের ইঙ্গিত দিয়েছেন তারা। তবে সে অর্থে করতে পারেননি। তাই মাঠেও ফলাফল তেমনটা ছিল না। স্থগিত হওয়ার আগ পর্যন্ত লালিগার শীর্ষে থাকলেও মৌসুম জুড়ে সংগ্রামই করতে হয়েছে বার্সেলোনাকে। তাই আগামী মৌসুম অদল বদলটা একটু বেশিই করার চেষ্টা করছে দলটি।
২৫ মার্চ ২০২০, ১২:৩৫ অপরাহ্ন

করোনা মোকাবিলায় হাসপাতালে ১০ লাখ ইউরো দিলেন মেসি

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে প্রায় সব ধরনের খেলা বন্ধ হয়ে আছে। প্রতিনিয়তই বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্পেনেও ভাইরাসটি ভয়াবহ রূপ ধারণ করেছে। এমন দুঃসময়ে এগিয়ে এসেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য বার্সেলোনার একটি হাসপাতালকে এক মিলিয়ন (দশ লাখ) ইউরো দান করেছেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা।
২৫ মার্চ ২০২০, ০৫:৪৬ পূর্বাহ্ন

হাসপাতালে জীবন বাঁচানোর চিকিৎসা সরঞ্জাম দান করলেন রোনালদো

করোনাভাইরাসের মহামারির কারণে খেলা বন্ধ। এক সতীর্থ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টিনে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো নিজেও। বিশ্বের এই ভয়াল দুঃসময়ে এবার এগিয়ে এসেছেন অন্যতম সেরা এই ফুটবলার। নিজ দেশ পর্তুগালের একাধিক হাসপাতালে দান করছেন জীবন বাঁচানোর বিপুল সরঞ্জাম।
২৪ মার্চ ২০২০, ০৫:৫২ অপরাহ্ন

করোনাভাইরাস: প্রবীণদের সহায়তায় স্বেচ্ছাসেবী মরিনহো

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেক তারকা, যোগ দিয়েছেন লড়াইয়ে। সেই তালিকায় নাম লেখালেন দুবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী পর্তুগিজ কোচ হোসে মরিনহো।
২৪ মার্চ ২০২০, ০১:৩০ অপরাহ্ন

সর্বোচ্চ আয়ে শীর্ষে মেসি-রোনালদো-নেইমার

অনেক বছর ধরেই সর্বোচ্চ আয়ের দিক থেকে শীর্ষ আয়কারী ফুটবলার বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চলতি বছরও ধরে রেখেছেন সে ধারা। 'ফ্রান্স ফুটবল' ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় এ বছরও আয়ের দিক থেকে শীর্ষেই আছেন বার্সা অধিনায়ক। তার পরেই আছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা নেইমারের অবস্থান তৃতীয় স্থানে।
২৪ মার্চ ২০২০, ১২:৫০ অপরাহ্ন

করোনাভাইরাসকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে ফুটবল লিগ চলছে যে দেশে

হ্লেবের কথায় কটাক্ষের সুর স্পষ্ট। তবে তার লক্ষ্যবস্তু যে মেসি আর রোনালদো নন, সেটা আলাদা করে বলে না দিলেও চলে।
২৪ মার্চ ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন

ক্লাব কর্মচারীদের চাকরি বাঁচাতে কম বেতন নেবেন বায়ার্ন-ডর্টমুন্ড খেলোয়াড়রা

খেলা না থাকায় ফুটবল ক্লাবগুলোর আয়ের উৎসও বন্ধ। ফলে সাধারণ কর্মচারীদের বেতন দেওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে ক্লাবগুলোর পক্ষে। আর সেকারণে নিজেদের বেতনের ২০ শতাংশ কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির শীর্ষ দুই ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রা।
২৪ মার্চ ২০২০, ১১:৩১ পূর্বাহ্ন

দিনে ১৩ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে করোনা আক্রান্তদের সাহায্য

নভেল করোনাভাইরাসে রীতিমতো বিপর্যস্ত বর্তমান বিশ্ব। আক্রান্তদের সাহায্যার্থে এগিয়ে আসছেন বড় বড় তারকারা। অনেকেই আর্থিক সহায়তা করে পাশে দাঁড়াচ্ছেন, অনেকে কাজ করছেন স্বেচ্ছাসেবী হিসেবে। তাদেরই একজন ম্যাক্সিম এমবান্দা। ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সাহায্যার্থে দিনে ১৩ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালাচ্ছেন জেব্রে রাগবি ক্লাবের এই খেলোয়াড়।
২৪ মার্চ ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন

সুস্থ হয়ে উঠছি, বললেন করোনা আক্রান্ত আর্সেনাল কোচ

করোনাভাইরাসে আক্রান্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের কোচ মিকেল আর্তেতা দিয়েছেন আশার সংবাদ। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লা সেক্সতার সঙ্গে আলাপচারিতায় সাবেক এই ফুটবলার বলেছেন, সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন তিনি।
২৪ মার্চ ২০২০, ০৯:৩৩ পূর্বাহ্ন